মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 32

মিরসরাইয়ের ওয়াহেদপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ছোট কমলদহ বাজারের আল আমিন কনভেনশন হলে এই সদস্য নবায়ন কার্যক্রম ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী। ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, চট্টগ্রাম জেলা তাতীদলের সভাপতি মাইন উদ্দিন মনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এন হারুন, মিরসরাই উপজেলা ছাত্রদরে আহবায়ক সরোয়ার হোসেন রুবেল।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য মনোয়ার হোসেন শাউনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ে বিশিষ্টজনের সন্মানে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার উদ্যোগে বিশিষ্টজনের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে উপজেলা আমীর নুরুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার।
প্রধান বক্তা ছিলেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সহকারী নুরুল করিম, অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজানের মৌলিক শিক্ষা তাকওয়া অর্জন করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্যে রয়েছে মানবতার কল্যাণ।
মোনাজাত পরিচালনা করেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা নুরুল হক।

 

মিরসরাইয়ে শিক্ষক নেতার উপর হামলা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর (৫৫) উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ৮মার্চ) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদরে লতিফীয়া গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটেছে। উদ্ধার করে প্রথমে থানায় ও পরে চিকিৎসার জন্য মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজিজুল হক মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনাদ্দনপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র। তিনি উপজেলার পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে তারাবারি নামাজ শেষে বের হয়ে রাস্তায় আসার পর কিছু বুঝে উঠার আগে ৭-৮ জনের একদল দূর্বৃত্ত আজিজুল হক নিজামীর উপর এলোপাতাড়ি মারতে থাকে। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলার শিক্ষকরা। তারা অবিলম্বের দোষীতে আইনের আওতায় আনার দাবী জানান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাইয়ে বোনের শশুর বাড়ীতে প্রবাসীকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বোনের শশুর বাড়ীতে প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭)। রবিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব -৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। এর আগে শনিবার (৮ মার্চ) ভোররাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত- শেখ ফরিদ (৩৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদ ছেলে। হত্যার ঘটনার পর মহিউদ্দিনের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিহত ভিকটিম মোঃ মফিজ প্রকাশ মহিউদ্দিন (৪৫) দীর্ঘ দিন যাবত ওমান প্রবাসী ছিলেন এবং কিছু দিন পূর্র্বে দেশে ফিরে আসেন। ৪ বছর পূর্বে শেখ ফরিদের সাথে মহিউদ্দিনের বোনের বিবাহ হয়। বিবাহের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিন্ডার সৃষ্টি হয়। মহিউদ্দিন বোনের সংসারে সুখের কথা চিন্তা করে প্রবাসে অবস্থান কালে বোন জামাই শেখ ফরিদ উদ্দিন’কে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা প্রদান করেন। পরর্বতীতে মহিউদ্দিন দেশে অবস্থান কালে তার বোনের কাছে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত চান। ওই বিষয়ে মহিউদ্দিনের বোন তার স্বামী শেখ ফরিদ উদ্দিনকে টাকা ফেরত প্রদানে বিষয়ে অবহিত করলে শেখ ফরিদ উদ্দিন এবং তার পরিবার টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। গত ২১ ফেব্রুয়ারি মহিউদ্দিন তার বোনের শ্বশুর বাড়ি জোরারগঞ্জ নোয়াপাড়া এলাকায় গিয়ে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত প্রধানে অস্বীকৃতির কথা জিজ্ঞাসাবাদ করলে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বকাবিতন্ডার এক পর্যায়ে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজন উত্তোজিত হয়ে প্রবাসী মহিউদ্দিন’কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর রক্তাক্ত জখম করে। পরর্বতীতে স্থানীয় লোক জন এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন’কে মৃত ঘোষনা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

বারইয়ারহাট কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন দিদারুল আলম: সদস্য নুরুল হুদা হামিদী

 

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বারইয়ারহাট কলেজের পরিচালনা পর্ষদ এর কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মোঃনুরুল হুদা হামিদী ।

রোববার (৯ মার্চ) জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকার গত ৬ মার্চ বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন। দুইদিন সরকারি বন্ধ থাকায় রোববার বিজ্ঞপ্তিটি কলেজে পোঁছানো হয়।

বারইয়ারহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সভাপতি দিদারুল আলম মিয়াজি জানান, আমি বারইয়ারহাট কলেজের ছাত্র। এই কলেজের ছাত্র সংসদ থেকে ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমার প্রাণের কলেজকে যুগোপযোগী আধুনিক মানসম্মত শিক্ষার পরিবেশ মানোন্নয়ন করার জন্য আগামী দুই বছর চেষ্টা করবো। এই জন্য শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

 

 

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র কমিটি ঘোষণা- সভাপতি মনি, সম্পাদক তৌহিদ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র ২০২৫-২০২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ঘোষিত কমিটির সভাপতি মনোনিত হয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক মনি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌজা ভূঁইয়া।
কমিটির অন্যান্যরা হলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি এটিএম মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক (১ম) ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদুল হক, যুগ্ম সম্পাদক (২য়) এ. জেড. এম. সাইফুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক বাহার উদ্দিন, দপ্তর সম্পাদক লায়ন জামাল উদ্দিন, সমাজকল্যান সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন আহম্মদ ফরহাদ, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, মহিলা সম্পাদক রোকসানা আকতার চৌধুরী রুহী মোস্তফা, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী, ইসমাইল নিজামী সবুজ, এডভোকেট এমরান উদ্দিন স্বপন, তোবারক হোসেন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।

 

বারইয়ারহাট পৌরসভার ১ ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট পৌরসভা শাখার ১নং ওয়ার্ডের কমিটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মীর আলী,সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন রানা,ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা,পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন,সদস্য আবু তৈয়ব রিপনসহ নেতৃবৃন্দ। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ইমন দাস সভাপতি,নাদির উদ্দিন জিহাদ সাধারণ সম্পাদক এবং মোঃ মাঈনুদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

মিরসরাইয়ে বসতঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বসতঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় হামলা অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মকসুদ আহম্মদ।

মকসুদ আহম্মদ জানান, আমার প্রবাসী ছেলে আমজাদ হোসেন নিজ জায়গায় ঘর নির্মাণ করছে। স্থানীয় সন্ত্রাসী নুরছাপা, আব্দুল মান্নান জোরপূর্বক ইট-বালু সাপ্লাই দিতে চায়। তাদের সাপ্লায় এর কাজ দিতে অপারগতা প্রকাশ করলে তারা চাঁদা দাবী করে। পরে বসতঘর নির্মানের কাজ করার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রতিবাদ করলে তারা আমাদের উপর চড়াও হয়, হামলা চালায়। আমাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মঘাদিয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ডেপুটি এ্যার্টনি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আকবর হোসেন, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল।
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে পদক পাওয়ায় মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
ইফতার মাহফিল ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ^াস, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন, মিরসরাই কলেজের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, ইছাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কবি ও লেখক মাহমুদ নজরুল, চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, এস.এম হারুন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, ব্যাংকার সরফু উদ্দীন, জসীম উদ্দিন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, যুগ্ম সম্পাদক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট মো. নুরুল করিম এরফান, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রায়হান, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, ইগনাইট মিরসরাই’র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, হিতকরীর পরিচালক শহীদুল ইসলাম রয়েল, সোনালী স্বপ্ন পাঠাগারের সাবেক সভাপতি মঈনুল ইসলাম টিপু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

 

মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান কাশেম গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম শহরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কাশেম উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।