মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 33

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল

 

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ মার্চ) এ উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুরস্থ, হোটেল জামানের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদ। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মোহাম্মদ ছাদেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ মৌলানা কাজী মোহাম্মদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কাজী শাকের আহমেদ, কাজী আবুল বশর, কাজী হাসানুল করিম মুনিরী, কাজী আবু জাফর মুনিরী, কাজী জাহাঙ্গীর আলম, কাজী ইউসুফ, বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক হক্কানী প্রমুখ। সভায় বক্তব্য রাখেন কাজী করিমুল হক, কাজী আতাউর রহমান খান, কাজী সেলিম, কাজী মাহমুদুল হক, কাজী অধ্যাপক জসীম উদ্দিন, কাজী জসীম, কাজী এনামুল হক, কাজী ছৈয়দ মাহমুদুল হক নঈমী প্রমুখ।
সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহ’র কল্যান কামনা করে দোয়া করেন পীরে তরিকত কাজী আবু জাফর মুনিরী।

 

 

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাব আয়োজিত উদয়ন মেধাবৃত্তির পুরস্কার, সনদপত্র বিতরণ, প্রতিবন্ধিদের আর্থিক অনুদান প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম, আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহম্মদ ডিপটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল হক, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমীর ফখরুল আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, আবুল হোসেন বাবলু, রেজাউল করিম নোমান। এসময় আরো বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের সহ-সভাপতি ফজলুল মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার বনিক, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী আসাদুল্লাহ, বিএনপিন নেতা এমরান হোসেন শামীম, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ-সভাপতি এস.এম ফারুক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন।

 

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ

মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় এ কৃষক সমাবেশ হয়।

ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলাম বদরুল।

ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন, লোকমান হোসেন, মো.এনামুল হক ভূঁইয়া, তৌহিদ উদ দ্দৌজা,
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মাঈন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান হায়দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন রাকিব, ছাত্রনেতা হিমেল চৌধুরী, মোহাম্মদ ফারহাজ।

উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিপূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কৃষক ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল শ্রেণীর পেশার মানুষের জনসমর্থন আদায় আমাদের মূল লক্ষ্য। এজন্য কৃষক শ্রমিক জনতাকে সুসংগঠিত হতে হবে।

ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে কর্মী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তৃণমূলের বিএনপির নেতা কর্মীদের সুসংগঠিত করতে কর্মী সমাবেশ হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

এসময় সাবেক ইউপি সদস্য আবুল মুনসুরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খায়ের উদ্দিন মাসুক উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আমজাদ বাবু, আরিফ হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম রিদয়, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, বিএনপি নেতা আবু জাফর, মনির ভূঁইয়া,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের সদস্য জাহাঙ্গীর আলাম,রেজাউল করিম,আজিম,জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক
রমজান আলী, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ছাত্রদলের সদস্য কাউসার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা শাহআলম, আবুল হাশেম, জয়নাল আবেদিন সহ বিএনপি ও তরঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আবুতোরাব মাদ্রাসার বার্ষিক মাহফিল ও গুণীজন সংবর্ধনা

 

মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল পুরষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসার প্রাঙ্গণে ১ম পর্বে সকাল থেকে কেরাত, গজল, হামদ নাত দিয়ে শুরু করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।

বিকালে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কতৃক গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়। পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসাইন নিজামী সভাপতিত্বে ও সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় এসময় গুনীজন সম্মাননা, দাখিল ও আলিম কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

সংবর্ধিত হলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আবদুল জলিল, নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আতিকুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন, মধুমতি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। এসময় মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় দাতা সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া ও ওসমান গনিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

২য় পর্বে মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক এম জাহাঙ্গীর আলম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস হযরত মাওলানা হারুন আল মাদানী, বিশেষ ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী কামিল মাদ্রাসার সহকারী আরবী অধ্যাপক হযরত মাওলানা হারুন অর রশিদ।

 

শতাব্দী ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ শে ফেব্রুুয়ারি) দুপুরে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জহির উদ্দিন মো. হুমায়ুন, হাফেজ মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া, ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজল নাথ। এসময় আরো উপস্থিত ছিলেন শতাব্দী ক্লাবের সাধারণ সম্পাদক রনি ভোমিক, সহ-সভাপতি এডভোকেট কামাল হোসেন শাহীন, সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আদিল রায়হান, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক আশরাফ রুবাই, সহ প্রচার সম্পাদক নকিব খান, সরোয়ার হোসেন সাব্বির। ক্লাবের সাধারণ সদস্য শোয়েব, অভি, নোমান সহ আরো অনেকে।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ানীতে চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিনের সৌজন্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী আবুতোরাব বাজার সংলগ্ন মনু ভূঁইয়াপাড়ায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
হাজি এন্টারপ্রাইজ এগ্রো এন্ড নার্সারির স্বত্বাধিকারী ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আবুতোরাব জেড ফোর্সের দলনেতা এম হেলাল উদ্দিন, মুখপাত্র ওমর ফারুক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সাহেদ আহসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল প্রমুখ।

এসময় চিকিৎসা ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১ হাজার রোগীকে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, কিডনি রোগ, গাইনি, ডায়েট কনসালটেন্ট ও চক্ষু রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, গ্রামের অসহায় নারী-পুরুষ ও শিশুদের ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া বিভিন্ন কারনে সম্ভব হয় না। অনেক অসহায় নারী পুরুষ শহরে গিয়ে ডাক্তার দেখানো দুর্বিষহ হয়ে পড়ে। একথা চিন্তা করেই তরুণ সমাজসেবক আশরাফ উদ্দিন ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের বেশ কিছু জটিল রোগের চিকিৎসা হবে। এতে সাধারণ মানুষেরা দীর্ঘ মেয়াদে উপকৃত হবে বলে আমার বিশ্বাস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবুতোরাবে চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিনের সৌজন্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী আবুতোরাব বাজার সংলগ্ন মনু ভূঁইয়াপাড়ায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
হাজি এন্টারপ্রাইজ এগ্রো এন্ড নার্সারির স্বত্বাধিকারী ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আবুতোরাব জেড ফোর্সের দলনেতা এম হেলাল উদ্দিন, মুখপাত্র ওমর ফারুক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সাহেদ আহসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল প্রমুখ।

এসময় চিকিৎসা ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১ হাজার রোগীকে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, কিডনি রোগ, গাইনি, ডায়েট কনসালটেন্ট ও চক্ষু রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, গ্রামের অসহায় নারী-পুরুষ ও শিশুদের ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া বিভিন্ন কারনে সম্ভব হয় না। অনেক অসহায় নারী পুরুষ শহরে গিয়ে ডাক্তার দেখানো দুর্বিষহ হয়ে পড়ে। একথা চিন্তা করেই তরুণ সমাজসেবক আশরাফ উদ্দিন ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের বেশ কিছু জটিল রোগের চিকিৎসা হবে। এতে সাধারণ মানুষেরা দীর্ঘ মেয়াদে উপকৃত হবে বলে আমার বিশ্বাস।

 

শতাব্দী ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাবের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় দুই ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহযোগী ক্রীড়া সম্পাদক আবীর হাসান আলভী। এছাড়া ক্লাবের সাধারণ সদস্য সাব্বির, অভি, শোয়েব, দোহা, মুনতাছির, নাহিয়ান, সাইমুন, আদর সহ আরো অনেকে।
আগামীকাল শুক্রবার প্রতিযোগিতার ফলাফল এবং উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

সাংবাদিক রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

মিরসরাই প্রতিনিধি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। এ বি সরকারের টাইফোগ্রাফিতে বইটির প্রচ্ছদ করেছেন সফেদ পান্থ।

রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল সুর, বিষণ্নতার ম্লান আলো, আর ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।

এ বিষয়ে প্রকাশক ও কবি খালেদ রাহী বলেন, দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন রাশেদুল হাসান। তার কবিতার চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রয়োগের ধরন চমৎকার। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।

দুই দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রাশেদুল হাসান। কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ ও কলাম লিখছেন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও লিটলম্যাগে। দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। ফেনীর সময়, দৈনিক বর্তমান ও দেশ রূপান্তর, নয়াদিগন্তে কাজ করেছেন। বর্তমানে জাগোনিউজ২৪.কমে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।