মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 34

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সেমিনারে ড. মঈন খান-স্বৈরাচার পতন হলেও এখনো গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি

 

মিরসরাই প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটাকে আমরা ৫ আগস্টের গণঅভ্যুত্থান না বলে কেন আমরা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান বলছি, এই প্রশ্ন আমি করতে চাই। এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে, এটা উন্মোচন করতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক ‘গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আবেগের কারণে আমরা ৩৬ জুলাই বলেছি, সেটা আমি বিশ্বাস করি না। এর পেছনে কোন রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে; সেটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি, যেকোনো কারণে তারা আগস্ট নামটি উচ্চারণ করতে চায়নি। সে কারণে তারা এটাকে ৩৬ জুলাই বলছে। আগস্টের নামটা যাতে তুলতে না হয়, তবে সেই কারণটি সেটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই।

সরকারের কাঁধে অনেক কাজ উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকারের ওপর আমাদের অনেক আস্থা। তাদেরকে শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিলো, সেখান থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে; একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। স্বৈরতন্ত্রের পতন হলেও এখনো গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মুক্ত চিন্তা বাংলাদেশের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার প্রমুখ। এসময় ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্ট আ.ক.ম জান্নাতুল করিম খোকন,আহবায়ক আইয়ুব খাঁন, সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা পদক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাইন উদ্দিন, মো. ফারুক হোসাইন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন।

এসময় খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা সুলতানাসহ উপজেলার ৬ জন প্রধান শিক্ষককে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

 

মিরসরাইয়ে ব্র্যান্ডের লগো নকল করায় চিপস তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় আজ শনিবার অন্য ব্র্যান্ডের লগো নকল করায় একটি চিপস তৈরির কারখানার মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনা গ্রেস এগ্রো এন্ড কনজিউমার ফুডস নামক এই কারখানায় জিহাদ চিপস নামক অন্য একটি ব্র্যান্ডের লগো নকল করে চিপস মোড়কজাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে।।
এই অপরাধে ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে নকল লগোযুক্ত মোড়ক জব্দপূর্বক বিনষ্ট করা হয়েছে।

 

স্বেচ্ছাসেবী ধ্রুবতারা আশরাফ উদ্দিন’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের প্রয়াত সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন, সাবেক কাষ্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, আল হেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, প্রবীণ সাংবাদিক আবু সুফিয়ান, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দুর্বার প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মতুর্জা, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, শান্তিনীড়ের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, উদয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মো. মাকছুদ আলম শাহিন, প্রজন্ম মিরসরাই’র পরিচালক ওমর ফারুক, সোনালী স্বপ্ন’র প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল হোসেন টিপু, ইউসাম’র সভাপতি আল মুরাদ প্রমুখ।

সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সাঈদ’র সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল আজিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আক্তার হোসেন, অনিবার্ণ যুব ক্লাব’র সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম মিরসরাই সিনিয়র সহ-সভাপতি, মোঃ রহিম উদ্দিন, সংগঠনের যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, সাবেক কার্য নির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, সদস্য ঈসমাইল হোসেন খোকন, বিপ্লব মোহাম্মদ ইদ্রিস, আবদুল আজিজ, মাসুম সোহান, নুর সালমান লিমন, মোহাম্মদ শয়ন, নাদিম, ফাহিম শাহরিয়ার, ঈশান, তানিম, সানি শিকদার, ফারদীন খন্দকার, মুনতাছির।

অপরদিকে, বুধবার (১২ ফেব্রুয়ারি) শান্তিনীড়ের সদস্যরাসহ বিভিন্ন সংগঠন উনার কবর জেয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, শান্তিনীড়ের প্রয়াত সভাপতি ও মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সমন্বয়ক, স্বেচ্ছাসেবী ধ্রুবতারা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন গত বছর ১২ ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাষ্টার এজেন্ট এবং জমজম সুইটস্ এন্ড বেকস্ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

 

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠন-মোরশেদ সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আহবায়ক কমিটির উপস্থিতিতে ২০২৫-২০২৬ সালের কার্যক্রমের জন্য আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে মোরশেদ আজমকে সভাপতি ও মোহাম্মদ সোহাগ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তাহের ও সদস্য সচিব এম এ তাহের ভূঁইয়া স্বাক্ষরিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোসলিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামছুল আরিফ ভূঁইয়া, রকিব উদ্দিন চৌধুরী কানন, মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সৌরভ মাজেদ ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক নাজিমুল হক ফরহাদ, তারিকুল ইসলাম ইমন, নাঈম রাব্বী।

নির্বাচিত আংশিক কমিটি নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সব প্রদেশের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

 

১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার নির্দেশে ব্যবসায়ীর ১২ ড্রাম ট্রাক স্ক্রাপ (ডাস্ট) লুটের যে ঘটনা সংবাদে প্রকাশিত হয়েছে তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঘটনার সময় জোরারগঞ্জ থানার বদলী হয়ে যাওয়া ওসিকে বিদায় জানাতে থানায় উপস্থিত ছিলাম। ওসি থেকে খবর নিলে, তিনি সব বলবেন। স্ক্রাপ লুটের ঘটনায় আমি কিংবা আমার আত্মীয় কেউ জড়িত না। মূলত আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে একটি কুচক্রি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করছে। আমি আবারো এমন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

মো. সিরাজুল ইসলাম
আহবায়ক
জোরারগঞ্জ থানা যুবদল।

মিরসরাইয়ে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ম্যান্স হ্যাভেন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ১ম আসর চ্যাম্পিয়ন হয়েছে ম্যান্স হ্যাভেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে করিম এন্টারপ্রাইজ বনাম ম্যান্স হ্যাভেন। বুধবার বিকেলে টুর্ণামেন্টে পরিচালনা কমিটির অন্যতম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দারের সার্বিক তত্বাবধানে বলাকাপুকুর সংলগ্ন মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন।

রাতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক।

ধুম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ বাদশার সার্বিক সহযোগিতায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম-আহবায়ক নুরুল আবছার, হারুন উর রশীদ, আইনুল কবির আলো, মাঈনুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব, এম.এ.হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল করিম কামরুল, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য নুর নবী সেলিম, বিএনপি নেতা কেফায়েত উল্ল্যাহ, অহিদুল আলম বাচ্চু, মোহাম্মদ শাহেদ।

টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন আরিফ হোসেন, সেরা ফিল্ডার অনিক, সেরা ব্যাটসম্যান ইমাম হোসেন, ম্যান অব দ্য সিরিজ মারুফ।

টুর্ণামেন্টে পরিচালনা কমিটির অন্যতম সালমান হায়দার বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল-এই শ্লোগান ধারণ করে আমরা প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। আমরা আশা করি আমাদের যুবসমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে এই টুর্ণামেন্ট অসামান্য অবদান রাখবে। আমাদের এই আয়োজন অব্যাহত রাখতে সমাজের ক্রীড়ানুরাগীদের সহযোগিতা কামনা করছি।

 

মিরসরাইয়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
ওইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন প্রতিযোগিতার ৪৩ টি ইভেন্টে এবং ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মিরসরাই উপজেলা কমিটি গঠিত

 

মিরসরাই প্রতিনিধি
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মিরসরাই উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিষদটির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. বশিরুল হুদা সোহান ও সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন সুমন। এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অফিসিয়াল প্যাডে উত্তর জেলা কমিটির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মুহিত আহবায়ক ও মনিরুল ইসলাম মনিরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এ কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, রনি ভৌমিক সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক রবিউল হোসাইন, মাসুদ পারভেজ হৃদয়, সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ভূঁইয়া ও মো. মামুন রশিদ ।

কমিটির সদস্য মনোনীত হয়েছেন, মাঈন উদ্দিন আনিছ, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম, শেখ ফরহাদ, আরিফ হাসান, শাহাদাত হোসেন, আবু সাইয়্যিদ ডালিম, মো. আরিফ, মো. হৃদয়, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, এমরান হোসেন জাসু, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, নাজমুল হাসান শুভ, তোফাজ্জেল হোসেন, এসকান্দার মির্জা, শাহাদাত হোসেন মারুফ, শেখ জাবেদ, নাইমুল ইসলাম।

 

 

 

মিরসরাইয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান এর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় মিরসরাই উপজেলার নুর জাহান কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন শেষে এ ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুস সালাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুর নবী,জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুফ বিন আবু বক্কর,জেলা সমাজসেবা সম্পাদক নুরুল করিম, মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদি, মিরসরাই উপজেলা সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাইনুদ্দীন সহ নেতৃবৃন্দ।