মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 35

মিরসরাইয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের এর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালের সহযোগিতায় প্রায় ১ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় ১’শ ৭০ জন রোগীকে বিনামূল্যে চানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এসময় ৩’শ ৫০ জনকে চশমা ও ৬০ হাজার টাকার ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া আগত রোগীদের ফ্রি ডায়াবেটিস ও পেশার পরীক্ষা করানো হয়।
এতে চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন প্রফেসর ডা. এস এ ফারুক, লায়ন মঈন উদ্দিন মনি, লায়ন নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক নাছির উদ্দিন। চানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।

 

মিরসরাইয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা সদরের কোর্ট রোডে অবস্থিত একটি হোটেলের জমি দখলের জন্য রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তি প্রয়োগ করে হামলা-মামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদরের একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেত্রী ছকিনা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এমনটি জানান ভুক্তভোগী সেলিনা আক্তার ও তার পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে সেলিনা আক্তার জানান, আমার দাদা মরহুম আব্দুল আজিজ মিয়া থেকে ১৯৮৬ সালে আমার ভাই আবু রাশেদকে দানপত্রের মাধ্যমে ১৩ শতক সম্পত্তি দান করেন। যেখানে ১৯৮৭ সাল থেকে শরিফ হোটেল পরিচালনা করা হয়। এছাড়া হোটেলের পেছনে আমারা ৫ ভাই বোনের ১৮ শতক ওয়ারিশি সম্পত্তি রয়েছে। ২০২০ সালে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা শরিফ হোটেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে পুড়ে যাওয়া হোটেলের পুনঃনিমার্ণ করতে গেলে আমার ফুফাত ভাই মাহফুজ আলম, আলমগীর, ফারুক, জসিম ও মাহফুজের ছেলে রেদোয়ান একটি জাল দলিল উপস্থাপন করে নির্মাণ কাজে বাধা দেন। পরবর্তীতে উক্ত জাল দলিলের বিরুদ্ধে চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ২য় আদালতে আমরা একটি মামলা দায়ের করি। যা এখনো বিচারাধীন রয়েছে। আদালত উভয়পক্ষকে উক্ত সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আওয়ামী লীগ নেত্রী ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম হিজড়া সহ সন্ত্রাসী এনে ২০২০ সালে উক্ত জায়গা তার দাবী করে সেখানে প্রবেশের চেষ্টা করে। আমারা বাধা দিলে আমাদের উপরও হামলা করে। এঘটনায় তখনা আমরা মিরসরাই থানায় মামলা করি। ছকিনা বেগম মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছে। এরআগে তিনি আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে নির্বাচনও করেন। গত বছরের ১২ আগস্ট ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম পুনরায় ঝামেলা করলে আমরা সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্পে অভিযোগ করি। সেনাবাহিনী আমাদের উভয়পক্ষকে ডাকেন। ওইসময় ছকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম আদালতের রায় না আসা পর্যন্ত বিরোধপূর্ণ জায়গায় প্রবেশ করবে না মর্মে মুছলেকা দেয়। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার সময় ছকিনা বেগম ও তার মেয়ে আখি, স্বামী নজরুল ইসলাম উক্ত জায়গায় পুনরায় প্রবেশের চেষ্টা করলে আমরা বাধা দিই। পরবর্তীতে ছকিনা বেগম আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে ছকিনা বেগম জানান, জায়গা দখলের অভিযোগ সত্য নয়। উক্ত জায়গা আমি কিনেছি। গত ৭ ফেব্রুয়ারি সেলিনা আক্তার সহ তার ভাই ও বোনেরা মিলে আমাকে মারধর করে বিদ্যুতের পিলারে বেঁধে রাখে। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গত শুক্রবার সম্পত্তি সংক্রান্ত মহিলাদের দু’টি পক্ষের বিবাদকে কেন্দ্র করে থানায় দুটি পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। আমরা অভিযোগ দু’টি আমলে নিয়ে জিডি আকারে গ্রহন করেছি। বর্তমানে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

বারইয়ারহাটে হ্যাভেন বেকার্সের উদ্বোধন উপলক্ষে কুপন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই্ উপজেলার বারইয়ারহাট পৌরসভার হ্যাভেন বেকার্সে’র শো রুম উদ্বোধন উপলক্ষে কুপন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে হ্যাভেন বেকার্সে’র শো রুমে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।র‍্যাফেল ড্র পরিচালনা করেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন। এসময় ২০০ জন ক্রেতার মধ্যে ড্র এর মাধ্যমে কুপন বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেন হ্যাভেন বেকার্সে’র পরিচালক মোকছুদুল আলম, পরিচালক আবুল কালাম আজাদ, নিউ মদিনা ব্রেড এন্ড বিস্কুট এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ খাঁন, হাসান সুজের সত্বাধিকারী শাহাদাত হোসেন সাদেক, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সদস্য আব্দুল মতিন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।

হ্যাভেন বেকার্সে’র পরিচালক মোকছুদুল আলম জানান, গত ৩০ জানুয়ারি বারইয়ারহাট পৌরসভার রেলগেইটের পূর্ব পাশে হ্যাভেন বেকার্সে’র শোরুম উদ্বোধন করা হয়। শো রুমের উদ্বোধন উপলক্ষে ২০০ জন ক্রেতাকে কুপন দেওয়া হয়। সোমবার হ্যাভেন বেকার্সের শো রুমে সেই কুপনের ড্র অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরন করা হয়। ২০০ জন ক্রেতার মধ্যে ড্র’য়ের মাধ্যমে ১০ জন ক্রেতাকে পুরুষ্কৃত করা হয়।

 

 পূর্ব রহমতাবাদ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার টিম পূর্ব রহমতাবাদ আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় মাতৃকা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মিঠাছড়া ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টে ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিঠাছড়া ক্রীড়া সংঘের মুন্না, একই দলের নিহান সেরা গোলকিপার ও সেরা গোলদাতা হয়েছেন রানা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সরফু উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. হানিফ, যুগ্ম আহবায়ক মো.আরিফ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিয়াদ, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদল হক ভুইয়া, কাটাছরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম উদ্দীন তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন টিম-পূর্ব রহমতাদের এমরান, আশরাফ, শাকিব, রুবেল, তোহা, রিফাত প্রমুখ।

 

নিখোঁজের ৪ দিনপর লাইভে এসে তরুণী বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবে না’

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ দিনপর পেজবুকে ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিলো নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক তরুণী। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাকিয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে।

পরিবারের দাবী, গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসায় আসার পথে নিখোঁজ হয়। এই ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তরুণীর পিতা নাছির উদ্দিন।

এদিকে শনিবার বিকালে রাখির দেয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবী করা আদর নামের এক তরুনকেও দেখা যায়। রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’

ভিডিওর শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজতেছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি। আমরা একে অপরকে ভালোবাসি। আদর উভয় পরিবারকে উদ্দেশ্য করে বলেন, প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।’

তরুনী নাফিজা জান্নাত রাখির বাবা নাছির উদ্দিন দাবী করেন, বাড়ি থেকে মাদরাসায় আসার সময় রাখিকে অপহরণ করা হয়েছ। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। ১ বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

 

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মুনির ফাউন্ডেশনের সেমিনার

 

মিরসরাই প্রতিনিধি
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও সাইকেল র‍্যালির আয়োজন করেছে মুনির ফাউন্ডেশন।

সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড সমাজসেবা অফিসার লুৎফুন্নেছা বেগম। বিশেষ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাইফুল আলম চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের প্রিন্সিপালবৃন্দ।

এছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সমাজের সচেতন ব্যক্তিরা এ সেমিনারে অংশ নেন।

সেমিনারে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ,সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড আদর্শ সরকারি বিদ্যালয়, সীতাকুণ্ড কামিল মাদ্রাসা, যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা, সীতাকুণ্ড জিনিয়াস স্কুল ও সীতাকুণ্ড কথাকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরা। সাইকেল র‍্যালির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে শারীরিক ব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বক্তারা বলেন, সঠিক জীবনযাত্রা ও সচেতনতার মাধ্যমে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি। মুনির ফাউন্ডেশন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তার জন্য সবসময় মানুষের পাশে আছে। আসুন, সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ে তুলি!

 

মিরসরাইয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মিরসরাই প্রতিনিধি
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কমসূচি পালন করা হয়।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন মিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য বায়োজিদুল আলম, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাসুদ রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সামছুল হুদা চৌধুরী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেরচ্ছাপা ডিপটি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হারুন, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এফকে জাহিদ, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ার হোসেন জনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

মিরসরাইয়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ বিএনপির

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি। পরিকল্পিত ভাবে একটি স্বার্থান্বেষী মহল পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোষর আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে জাতীয়াতাবাদী শক্তির উপর দোষ চাপিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা সদরে একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, রফিকুজ্জামান চেয়ারম্যান, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, মিরসরাই থানা সংগ্রাম কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রানা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নুরুল আমিন চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, অবৈধ ভাবে মাটি কাটা, সরকারি জায়গা দখলসহ নানা ষড়যন্ত্রের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন কার্যকর কোন ব্যবস্থাই নিচ্ছে না। ভুক্তভোগীরা প্রয়োজনের সময় পুলিশকে বারবার ফোন দিয়েও কোন প্রতিকার পায় না। তাই আমরা সংবাদ সম্মেলনের মধ্যেমে উপজেলার আইন-শৃঙ্খলার উন্নতি ঘটাতে সকলের সহযোগীতা কামনা করছি এবং ১০ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানাচ্ছি। প্রস্তাবনাগুলোতে পতিত আওয়ামীলীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজদের গ্রেফতারের আওতায় আনা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে বিগত সরকারের রেখে যাওয়া দলীয় কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা, রাষ্ট্রের মালিকানাধীন জায়গা দখল করে দিঘী খনন, বাড়ি নির্মান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, পাহাড় ও সমতল থেকে সরকারি গাছ কাটা বন্ধ করা, পৌরবাজারগুলোতে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করা, কৃষি জমি ও পাহাড়ি মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া, মাদকসেবী ও বিক্রেতাদের গ্রেফতার এবং সকল অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করা হয়। লিখিত বক্তব্যের পর উপজেলা আইনশৃঙ্খলা অবনতি নিয়ে উপস্থিত সংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
উপজেলার আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ সম্পর্কে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও জোরারগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, উপজেলার আইনশৃঙ্খলা আগের তুলনার অনেক ভালো আছে। সকল ধরণের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ সত্য নয় দাবি করে তারা বলেন, মাটি কাটা সরঞ্জাম, গাড়ি কিংবা অপরাধীদের ধরে আনলে অভিযোগকারীই ছাড়িয়ে নিতে তদবির করেন বিভিন্ন সময়।

 

মিরসরাইয়ের ওয়াহেদপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেলে ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

ইউনিয়ন বিএনপি নেতা খায়ের উদ্দিন মাসুকের সঞ্চালনায় ও ওয়ার্ড বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন হুমায়ূন, নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, ইউনিয়ন বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আবদুর রহিম, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, আরিফ, কামরুল, নিজামপুর কলেজ ছাত্রদলের আহব্বায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ইউনিয়ন বিএনপি সদস্য সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রনি ভৌমিক, জহির উদ্দিন,৭ নং ওয়ার্ড বিএনপি নেতা খুরশিদ আলম, আলী, জাহাঙ্গীর, আশরাফ, শহিদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, যুবদল নেতা মনজু, সুজন, আইয়ুব আলী, বাবু, ফারুক, নজরুল, ছাত্র নেতা ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আরাফাত হোসেন, সাফায়েত হোসেন, ইকবাল, সাকিল, রাহাত, সাইফুল, শুভ রহিম, মাহিম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা পূর্ব ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত ফোরামের নেতাকর্মী ও সমর্থকগনের নিয়ে বনশ্রীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা আ.ক.ম জান্নাতুল করীম খোকন, ফোরামের আহবায়ক মো. আইয়ুব খান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক জি এম কামরুল আলম, সদস্য সচিব এডভোকেট মো. মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অত্র জোনে অত্র ফোরামের এর কার্যক্রম গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।