মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 41

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি নিজাম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে প্রেসক্লাব কার্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেসক্লাব।

দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলার মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নিজামুল হক সাদেকী। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সহ সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য জাবেদ ভূঁইয়া, শিহাব উদ্দিন প্রমুখ।

মৃত্যুবার্ষিকীতে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার শুভানুধ্যায়ীরা। মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন। মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদ পত্র এখনো প্রকাশনা হচ্ছে। যার মধ্য দিয়ে মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

 

মিরসরাইয়ে এক যুবককে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মোহাম্মদ ইফতেখার সায়মুন নামে এক যুবককে অপহরণের পর মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবুতোরাব বাজার করতে যান সায়মুন। এসময় মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন তার সাথে থাকা কয়েকজনকে বলেন সায়মন থেকে টাকা নিও ৫০ হাজার। এ কথা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে তাকে বাজার থেকে পাশ্ববর্তি ফকির গ্রাম এলাকায় নিয়ে মারধর করে আটকে রাখে। প্রথমে ১ লাখ টাকা দাবী করে, পরে ৫০ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ইফতেখার সায়মুন বলেন, ৪-৫জনের একটি গ্রুপ আমাকে জোরপূর্বক ধরে নিয়ে বেদড়ক মারধর করে। এরপর ১ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে আমি জীবন বাঁচাতে আমার অফিসে ফোনে করে ৩ মাসের বেতন বাবদ অগ্রিম ৫০ হাজার টাকা এনে তাদের দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টাকা বিকাশে ও ২০ হাজার ক্যাশ দেওয়া হয়েছে।

মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন সায়মুন থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বড়তাকিয়া বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনা আমি অবগত নই। কেউ থানায় কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। প্রয়াণ দিবসে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার পরিবার শুভানুধ্যায়ীরা।

মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।

মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৮৭ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মিরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে এ একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকন্ঠের মত প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় কাজ করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ওই সময় তিনি পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুপ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ পত্রিকা থেকে অবসর নেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি।

১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ‘মিরসরাই প্রেস ক্লাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদ পত্রের মধ্য দিয়ে তিনি অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।

মিরসরাইয়ে জোহরা এগ্রো ফার্মস এর উদ্যোগে কম্বল বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জোহরা এগ্রো ফার্মস এন্ড নার্সারীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১০ জানুয়ারি) উপজেলার কাটাছরা ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জোহরা এগ্রো ফার্মস এন্ড নার্সারীর স্বত্ত্বাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক,
মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী মাসুদ, বিএনপি নেতা , সোহরাব উদ্দিন , মোঃ শাহাদাত হোসেন , মোঃ নিজাম উদ্দিন , বিএনপি নেতা , মোঃ পিন্টু , মোঃ বেলাল, যুবনেতা জিলানী ,মোঃ দুলাল, ৭ নং কাটাছরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ তামিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন , মোঃ ইমাম হোসেন , আতাউর রহমান , মোঃ মোরশেদ হোসেন প্রমুখ।

 

অবশেষে মায়ের বুকে ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিট) তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

এসময় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এসময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা-ছেলের এ মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হলো।

চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি আর কোনো বিদেশ সফর করেননি। এ সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি দেখা হয়নি তার।

বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা এবং দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্র আগেই জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে সরাসরি লন্ডন ক্লিনিকে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।

গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়স্বজনরা তাকে বিদায় জানান।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া ফিরোজা ছাড়ার পর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম বাসা থেকে রওয়ানা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’

একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকে কারাবাসে যান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।

 

মিরসরাইয়ে শীতার্তরা পেল কম্বল, গ্লিসারিন, ভ্যাসলিনসহ ৭ আইটেম

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনী খিলে সমাজকর্মীদের উদ্যোগে শীত উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আল একরাম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৭০ জন শীতার্তকে এই শীত উপকরণ প্রদান করা হয়। শীত উপকরণের মধ্যে রয়েছে কম্বল, ভ্যাসলিন, গ্লিসারিন, টুথ পাউডার, সাবান ও শ্যাম্পু।

আল একরাম ইসলামিয়া মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরায়েজীর সঞ্চালনায় শীত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়াছিন মেম্বার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জানে আলম আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সভাপতি একরামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজকর্মী নাজমুল হাসান মিরাজ, নুরনবী। সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজকর্মী রেজাউল করিম, মিজানুর রহমান, জাহেদুল ইসলাম ও রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম আলমগীর বলেন, এই শীতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। মানবসেবা একটি ইবাদত। মানবসেবার মাধ্যমে আমরা ইহকাল শান্তি ও পরকালে মুক্তি পাব। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়াই।

 

মিরসরাইয়ে বিসিসি টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন সাহেবপুর ফুটবল ক্রীড়া সংঘ

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সাহেবপুর ফুটবল ক্রীড়া সংঘ। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট ডিগ্রী কলেজ মাঠে বারইয়ারহাট ক্রিকেট ক্লাব (বি.সি.সি) আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে সাহেবপুর ফুটবল ক্রীড়া সংঘ ২-০ গোলে মর্নিং ফুটবল এ্যাসোসিয়েশনকে পরাজিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিসিসি’র আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, এ্যাডভোকেট শহীদুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। সবশেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

 

মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক লিফলেট বিতরণ

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের শীর্ষক ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট বাজারে পথচারি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দলটির কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম।

লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন হুমায়ূন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন, সাবেক সদস্য খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, আরিফ হোসেন,কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, হারুন, নেপাল চক্রবর্তী, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক রমজান আলী, ইকবাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহের, যুবদলের সদস্য মোশারফ হোসেন, ইউনিয়ন ছাত্রদলে যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মোস্তফা,বাদশা, ইলিয়াস হোসেন মনি, মফিজ,ছাত্রনেতা ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন,কাউসার উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ।

 

 

জোরারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সোনাপাহাড়স্থ বিএসআরএম গেটের পাশে মাঠে অনুষ্ঠিত হয়। এমএস এন্টারপ্রাইজের আয়োজনে খেলায় মোট ১৬ দল অংশগ্রহণ করে। যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামউদ্দিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার, বারইয়াহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী,জোরারগঞ্জ মহিলা কলেজের সিনিয়র প্রভাষক আবুল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ন আহ্বায়ক গোলাম জাকারিয়া , ইব্রাহিম খলিল, সমাজ সেবক জামাল উদ্দিন, সার্বিক পরিচালনায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আবদুল হাই, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা দিদার হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সদস্য আলী, সরওয়ার, রিয়াজ, আবু সাঈদ, রানা প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হেফজখানার বই উৎসব ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হেফজখানার বই উৎসব ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সভাপতি গোলাম মহিউদ্দিন চৌধুরী কচির সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম আইয়ুবী ও আশরাফ উদ্দিন আসিফের যৌথ সঞ্চালনায় এবং শিক্ষক সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সাহাদাতুল ইসলাম চৌধুরী, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ উল্লাহসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এসময় প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নূরানী তালিমুল কুরআন বোর্ডের সনদ পরীক্ষায় প্রতিষ্ঠানটি ১৫ তম স্থান অর্জন করে এবং ৪ জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়।
তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।