মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 40

মিরসরাইয়ে ৫ শতাধিক মানুষের মাঝে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ৫ শতাধিক অসহায়, গরীব ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫জানুয়ারী) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান সানির সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছালেহ আহমদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, মোঃ আজিজ, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোরশেদ, উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল, বিএনপির সব সময় জনগণের জন্যই রাজনীতি করে। আজকে আমাদের এই কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে থাকার চেষ্টা কর এসেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে।

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখা। গত ১৩ জানুয়ারি উপজেলার মান্দারবাড়িয়া শাহ ওলীয়া বালিকা মাদরাসা ও মিরসরাই দারুল কুরআন মাদরাসা শতাধিক ছাত্রছাত্রীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম, মিরসরাই শাখা উপ-ব্যবস্থাপক মো. জিয়াউল হক জিল্লু, অধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবীসহ মাদরাসার বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার পূর্ব পোলমোগরা আয়েশা আলী নুরিয়া হাফেজিয়া মাদরাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সমাজসেবী হাসান শহীদ আবেদ, রায়হান চৌধুরী প্রমুখ।

 

মিরসরাইয়ে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রশিক্ষণ শুরু

মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসাই উপজেলা ক্রীড়া সংস্থা জেলা পর্যায়ের অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকার প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আলম, মো. শাজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, মো. আবু নছর।

আগামী শনিবার চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল ১১ টায় মিরসরাই উপজেলা বনাম রাঙ্গুনিয়া উপজেলা বালক দল এবং একই দিন বিকাল ২টায় মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা বনাম রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বালিকা দল প্রতিদ্বন্ধিতা করবে।

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

অনলাইন নিউজ পোর্টাল বিএম নিউজ ২৪ ডটনেটে ‘মিরসরাইয়ে এক যুবককে অপহরণ করে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন।

প্রতিবাদ লিপিতে রিপন বলেন, ইখতেখার সায়মুন নামের ওই লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীদের অনেক নির্যাতন করেছে। হয়তো কেউ ক্ষোভের বশে কেউ মারধর করতে পারে। তবে এ বিষয়ে আমাকে জড়িয়ে অপহরণ করে চাঁদা আদায়ের বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। সে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এমন সংবাদ করিয়েছে। আমি আবরো এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি।

নিবেদক
শাখাওয়াত হোসেন রিপন
আহবায়ক
১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদল।

মিরসরাই প্রেসক্লাবের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা সদরের কাশেম শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রেস ক্লাব মিলনায়তন কক্ষে নতুন বছরের ক্যালেন্ডার আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক ও রিনাউন এ্যাপারেলস লিঃ এর সামছুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল গফুর, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, মীর হোসেন, কামাল উদ্দিন বিটু, হেদায়েত উল্ল্যাহ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সদস্য শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।

 

মিরসরাইয়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব, বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন

মিরসরাই প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনদিনব্যাপী আয়োজন শুরু হয় ১৩ জানুয়ারি। উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজনে সাজে শিক্ষাঙ্গন। নানা আয়োজন নিয়ে শিক্ষার্থীরা সাজান শ্রেনীভিত্তিক স্টল। স্টলে ঠাঁই পায় শীতের পিঠা, নকশী পিঠা, রস ও উপস্থিত খোলার পিঠা, দই ফুচকা, ঝাল নাস্তা, হরেকরকম ফুল গাছ ও ছোট ছোট নানা উদ্ভাবন প্রদর্শনী। এছাড়া বিদ্যালয়ের বিগত সময়ের নানা কৃতিত্বপূর্ণ অবদানের জন্য যেসব অর্জন রয়েছে সেগুলোরও প্রদর্শনী করা হয়। উৎসবের দ্বিতীয় দিনে উৎসব আয়োজন পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মোমিন উদ্দিন, জিয়া উদ্দিন।
মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, তারুণ্য দীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। তরুণরাই আগামীতে দেশের হাল ধরবে। যেখানে থাকবে না কোন বৈষম্য। থাকবে না দমন-পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের। আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। প্রতিষ্ঠিত হবে সার্বজনীন মানবাধিকার। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। দেশের ৬ কোটি তরুণের ১২ কোটি হাতের কোমলস্পর্শে গড়ে উঠুক শান্তি-সম্প্রীতির নতুন বাংলাদেশ।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয় দল। তারুণ্য উৎসবের সমাপনী দিন বুধবার মিরসরাই উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল হিসেবে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

 

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে সহ¯্রাধিক খেটে খাওয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার চিনকির আস্তানা এলাকায় কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক, শফি ফরায়জী, সেলিম উদ্দিন হাজারী, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ারদী, ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেনসহ অঙ্গ ও ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব

 

মিরসরাই প্রতিনিধি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়ার তারুণ্য উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহান। বিদ্যালয়ের শিক্ষক হামিদা আবেদীন পলির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুর হক ফজলু, সদস্য সচিব ইমাম হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সালাহ উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: জিয়াউল হক, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিবাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরা এ পৃথিবীকে বদলে দিবে।তরুনদের একত্রিত করা হচ্ছে তারুণ্যের উৎসব। তাদেরকে উৎসাহ করাটাই মেলার মূল উদ্দেশ্য। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠেয় এই উৎসব আগামীতে টেকসই ভবিষ্যৎ গড়া এবং তরুণদের, সৃজনশীলতা ও উদ্যমের সফল বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধামুক্ত, দূষণমুক্ত ও বেকারত্বহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য। আপনাদের সচেতন হতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলানো যাবে।

মেলায় বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ৬ টি স্টল ও একটি স্বাস্থ্যসেবা স্টল প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

 

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়লো

 

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে। ক্ষমতার মেয়াদ আরও দুমাস (৬০ দিন) বাড়িয়ে রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ দুমাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে সোমবার (১৩ জানুয়ারি)।

মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এর মেয়াদ হবে ১৪ জানুয়ারি থেকে ৬০ দিন পর্যন্ত। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

প্রথমে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তা) এ ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ শুধু সেনাবাহিনী নয় বিমান ও নৌবাহিনীর কমিশন্ড অফিসারদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। তখন ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ নভেম্বরের মাঝামাঝি শেষ হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সাধারণ মানুষের সঙ্গে অনেক পুলিশ সদস্যও হতাহত হন। পুড়িয়ে দেওয়া হয় থানা, লুট করা হয় অস্ত্র। ৫ আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরেক দফা বাড়ানো হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মিরসরাইয়ে সড়ক সংস্কারে বাধা দেয়াল-সরানোর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক নির্মাণ কাজের বাধা হয়েছে একটি দেয়াল (সীমানা প্রাচির)। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কচুয়া এলাকার আব্দুল ওয়াহাব সড়কের নির্মাণ কাজের বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে এনামুল হক কেরানী বাড়ির বাউন্ডারে দেয়ালটি। এতে বন্ধ রয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে ২ কিলোমিটার নির্মাণ সড়কের কাজ। দেওয়াল সরানোর দাবীতে রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মানবন্ধন করেছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ভাঙ্গা ছিলো। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই পৌরসদর ও মঘাদিয়া চলাচলের একমাত্র সড়ক এটি। নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজের টেন্ডারের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি মাসে। সড়কের কাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। সড়কের নির্মাণ কাজের জন্য চলাচলও ব্যাহত হচ্ছে।

মানবন্ধনে অংশ নেওয়া আরিফ হোসেন জানান, এই রাস্তার কাজ শুরু হওয়ার পরে রাস্তা পাশে থাকা গাছ, দেয়াল পুরাতন স্থাপনা সব ভেঙ্গে পেলছে রাস্তা নির্মাণের সার্থে। কেরানী বাড়ির বাউন্ডারে দেয়ালটির কারণে রাস্তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দেওয়াল সরিয়ে ফেললে রাস্তার কাজ দ্রুত শেষ হয়ে যাবে। রাস্তার একদম পাশে দেয়ালটি। ৪ ফুট ভিতরে নিয়ে দেওয়াল করলে কোন সমস্যা হতো না।

স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম জানান, একটি দেয়ালের কারণে সড়কের কাজ বন্ধ রয়েছে। সরকারী কাজ একবার বন্ধ হয়ে গেলে কাজ পুনরায় আসতে অনেক সময় লাগবে। দ্রুত দেয়ালটি ভেঙ্গে সড়কের কাজের জন্য সুযোগ করি দিলে এলাকার মানুষের অনেক উপকার হতো।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ হোসেন জানান, সড়কের স্বার্থে সবার কম বেশি ক্ষতি হয়েছে। এ দেয়ালের বিষয়ে এলাকাবাসী অনেকবার বাড়ির মালিককে বুঝিয়ে বলছে। তারা দেয়াল ভাঙ্গছে না। দেয়ালের কারণে সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। রাস্তার কাজের প্রশাসনসহ সকলের সহযোগীতা প্রয়োজন।

সড়ক সংস্কারের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এম এ কে এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল কাইয়ুম জানান, রাস্তার ৬ ইঞ্চি পাশে দেয়ালটি। নতুন সড়কের জন্য দুই পাশে ৮ ফিট জায়গার প্রয়োজন হয়। দেয়ালটির কারণে অন্যপাশের জায়গা বেশি নেওয়া হয়েছে। দেয়ালটি সরিয়ে ফেললে কাজ করতে আরো সুবিধা হবে। সড়কের মানও ভালো হবে। আমরা কাজ করতে পারছিনা।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী রনি সাহা বলেন,‘সড়কের কাজ বন্ধ হয়নি। দেয়ালের পাশে সড়কের জায়গা না থাকায় সমস্যা হচ্ছে। বাড়ির সীমানা প্রাচির দেওয়া মালিকের সাথে কথা হয়েছে। আশা করি দ্রুত সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।’