মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 43

চিকিৎসার জন্য জানুয়ারিতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড।

 

মিরসরাই পৌরসভা জামায়াতের পূর্নাঙ্গ কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার প্রশিক্ষণ সম্পাদক কাজী মাও. আবু বকর এর পরিচালনায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় সভায় নির্বাচন পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর।

সভায় রোকনদের সর্ব সম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য যারা মনোনীত হলেন আমীর মোহাম্মদ শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ একরামুল হক, সহ সেক্রেটারি, সমাজ সেবা, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক – মোহাম্মদ ফারুক হোসেন, বাইতুলমাল ও পেশাজীবী সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, অফিস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিঠুন আলী, তথ্য, মিডিয়া ও আদর্শ শিক্ষক ফেডারেশন এস এম জাকারিয়া, ওলামা বিভাগীয় সম্পাদক মাও. শাহেদুর রহমান, যুব বিভাগীয় সম্পাদক মাওলানা ইব্রাহিম।

পরিশেষে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণে কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে এবং দেশ-জনতার জন্য দোয়া করে সভার সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল কবীর।

 

উদয়ন ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি ডিপটি; সম্পাদক আলমগীর

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার করেরহাট বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারটা এবং দুইটা থেকে চারটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ৩টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সংগঠনের ১৭ টি পদের ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল মুক্তাদীর, অফিস সম্পাদক আবু আহম্মদ রিপন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি। বাকি ১১ টি পদের বিপরীতে১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পদসমূহ হলো সভাপতি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, কার্যকরী পরিষদ সদস্য (৪ জন)।

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি সালেহ আহম্মদ ডিপটি, সহ-সভাপতি এস.এম ফারুক হোসেন মামুন, ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন।
সাংবিধানিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২৮ ভোটের মধ্যে ২০২ ভোট কাস্ট হয়।

কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এনসিসি ব্যাংক করেরহাট উপশাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম রুবেল এবং উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ সদস্য জানে আলম।

নির্বাচনে সংগঠনের উপদেষ্টা, উচ্চ পরিষদ সদস্য, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম নির্বাচনে সহযোগিতার জন্য প্রার্থী ও সকল ভোটাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে হওয়া নির্বাচনের মধ্যদিয়ে যে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে তা উদয়ন ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।

ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব ১৯৮১ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি চালু করে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে। ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয় উদয়ন

মিরসরাইয়ে রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত- সভাপতি হানিফ, সম্পাদক রাজিব

 মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ আল হানিফ (রাকিব)’কে সভাপতি এবং রাজিব বিশ্বাস’কে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বপন দাস, সহসাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন সজিব, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহীম উদ্দিন তারেক, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শক্তি কুমার দে, অফিস সম্পাদক নিশান দাস, সম্মানিত সদস্য আলী নেওয়াজ, নাজমুল আহসান রনি, বিধান দাশ। রংধনু ক্লাবের উপদেষ্টা রবিউল হোসেন ভুঁঞা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে কার্যকরী পরিষদের ঘোষণা দেন। সংগঠনের উপদেষ্টা ইউনুছ আলী জসিম ও বাবু বিঞ্চু পদ ঘরজা সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং কমিটি ঘোষণা’র সময় সংস্থার কার্যালয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটি ঘোষণা করার সময় সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ (রাকিব) বলেন, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন, বন্যায় উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক, মানবিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। সর্বশেষ গত ১২ অক্টোবর সুবিধাবঞ্চিত ৩১ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

তৃতীয়বার সিআইপি নির্বাচিত হলেন মিরসরাইয়ের মোহাম্মদ জিয়া উদ্দিন

 

মিরসরাই প্রতিনিধি

দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বাংলাদেশী’ ক্যাটাগরিতে তৃতীয়বার বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছে মোহাম্মদ জিয়া উদ্দিন। বুধবার ( ১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ অনুষ্ঠানে তিনি ক্রেস্ট ও সার্টিকেট অর্জন করেছেন। ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন। তিনি ২০২১-২০২২, ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ অর্থবছরে তিনি পর সিআইপি নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি সংযুক্ত আরব আমিরাতে জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ জিয়া উদ্দিনের নাম ঘোষণা করেন। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও ফাতেমা বেগমের সন্তান।

নির্বাচিত সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।

 

 শতাব্দী ক্লাবের কমিটি গঠিত-সভাপতি মাঈন উদ্দিন, সম্পাদক রনি

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক রনি ভৌমিক। এর আগে মহান বিজয় দিবস ও শতাব্দী ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে ২০২৫ সালের জন্য কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি জিয়াউল হক আজাদ, এডভোকেট কামাল হোসেন শাহীন, সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, জিয়া উদ্দিন রাসেল, আরিফ হোসেন অপূর্ব, অর্থ সম্পাদক আদিল রায়হান, সহযোগী অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আশরাফ রুবাই, সহযোগী ক্রীড়া সম্পাদক আবু সালেক, আবীর হাসান আলভী, সাইফুল ইসলাম, তানজিবুল হাসান অভি, আলভি হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আবু হাসনাত, সহকারি প্রচার ও মিডিয়া সম্পাদক নকিব খান ভূঁইয়া, সরওয়ার হোসেন সাব্বির, মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০০০ সালে শতাব্দী ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন।

 

বিজয় দিবস রাঙিয়ে তুলতে মিরসরাইয়ে জামায়াত ইসলামীর ডে-নাইট ব্যাটমিন্টন টুর্নামেন্ট

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ডে-নাইট ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা শাখার উদ্যোগে এই ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী মিরসরাই থানা যুব বিভাগের সাবেক সহ-সভাপতি আহমেদ রাকিব ও যুবনেতা রেজাউল করিম।
ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারী জেনারেল আব্দুল জব্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা তৌহিদুল ইসলাম মুসাফির মীর, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা নাসির, সভাপতি মো.
শহিদ, সেক্রেটারী ডা: নুর উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা মিল্লাত চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মো. মামুন, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইকরাম হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাবেদ ভুঁইয়া, সেক্রেটারি আরিফ হোসেন খোকা ও ফজলুল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিদারের মালিকানাধীন নানা ভাইর টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আহরামুল্লাহ মাদবার বাড়ী টিম। সবশেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

 

মিরসরাইয়ের ডাকঘরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর উকিলপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন মো. হুমায়ুন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দীন মাসুদ, যুগ্ম সম্পাদক আবু জাফর, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের প্রমুখ।

 

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রেকর্ড গড়ে সিরিজ জয় টাইগারদের

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পুঁজি মাত্র ১২৯ রানের। এত কম রান নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি। তবে কারো কারো মনে আশার আলো জ্বলছিল প্রথম টি-টোয়েন্টি দেখার পর থেকে। শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টির মতো আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়দের ১০২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ (২-০) নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতেছিল বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত দুই বা দুইয়ের অধিক ম্যাচের ৪টি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এবারের সিরিজসহ মোট ২টিতে জিতেছে টাইগাররা। বাকি দুটিতে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবার সিরিজ জিতেছিল ২০১৮ সালে। তিন ম্যাচের ওই সিরিজ টাইগাররা জেতে ২-১ ব্যবধানে। তিন ম্যাচের সিরিজটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল, সেগুলো হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। নিজেদের মাঠের ম্যাচটি জিতেছিল ক্যারিবীয়রা।

আজ বুধবার সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে ১ বলে ০ রানে আউট হওয়ার পর আজ ফেরেন ১০ বলে ৩ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেইনকে ডাইন দ্য উইকেটে মারতে এসে টার্নিং বলটি মিস করেন লিটন। মোটেই ভুল করেননি
ক্যারিবীয় উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার। বল গ্লাভসে জমা করে দ্রুত গতিতে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

পুনরায় খেলা শুরু হলে লিটনের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। ৪ বলে ২ রান করে রস্টন চেজের বলে বোল্ড হন ব্যাটিংঅর্ডার পরিবর্তন করে এক ধাপ নিচে তিনে নামা বাঁহাতি ব্যাটার।

তৃতীয় উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় চাপ তৈরি হয় তাদের ওপর। এক পর্যায়ে ঝুঁকি নিয়ে রান নিয়ে গিয়ে স্ট্রাইকপ্রান্তে আউট হন সৌম্য (১৮ বলে ১১)।

দুবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৬)। আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচ হন তিনি।

একটি চার হাঁকিয়েই ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতির বলে বোল্ড হয়ে যান রিশাদ হোসেন (৪ বলে ৫)। ১২তম ওভারের খেলা চলাকালীন আবারও বৃষ্টি হানা দেয়।

বৃষ্টির বাধা ডিঙিয়ে দ্বিতীয়বার খেলা শুরু হলে ১১ বলে ১১ রান করে মোতির বলে বোল্ড হন শেখ মেহেদী। ২০ বলে ২১ রান করে ওবেদ ম্যাকয়ের বলে লং অনে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ হন জাকের আলী। তারপরই শামীমের সেই দুর্দান্ত ইনিংস। ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটার। বহুল প্রয়োজনীয় ইনিংসটি তিনি সাজান ২ চার ও ২ ছক্কায়। ১১ বলে ৯ রানে অপরাজিত ছিলেন তানজিম সাকিব।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই আক্রমণাত্মক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারেই জয়ের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তারা। তবে ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফেরান ব্রান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)।

পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) এলব্ডিব্লিউর ফাঁদে পেলেন শেখ মেহেদী। টানা দুই ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার।

বিপজ্জনক রভম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। ৭ বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক। পরের ওভারেই রোমারিও শেফার্ডকে (৫ বলে ০) স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দি করেন তানজিম সাকিব।

ক্যারিবীয়দের হয়ে লড়াই করেন রস্টন চেজ। রিশাদ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে ৩২ রান করেন তিনি। পরের বলেই গুদাকেশ মোতিকে (১ বলে ০) শেখ মেহেদীর হাতের ক্যাচ বানান রিশাদ।

১৮তম ওভারে আলজারি জোসেফকে (২ বলে ০) নিজের ফিরতি ক্যাচ বানান তানজিম সাকিব। পরের ওভারে ক্যারিবীয়দের পক্ষে লড়াই করা আকিল হোসেনকে (৩১ বলে ৩১) ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের তালুবন্দি করেন তাসকিন। এতে শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস।

 

বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নেন শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন গুদাকেশ মোতি।

প্রজন্ম মিরসরাই’র কমিটি ঘোষণা সভাপতি ইমাম, সেক্রেটারি নকিব

 

মিরসরাই প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “প্রজন্ম মিরসরাই’র কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেবাবর্ষের জন্য সভাপতি নির্বাচিত হয় মোঃ ইমাম হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয় সাজিদ হাসান নকিব।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ রহিম উদ্দিন, সহ-সভাপতি পদে তৌহিদুল হাসান, মোঃ মিনহাজ উদ্দিন, শাহেদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন, ইমতিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হোসেন রিপাত, মোঃ শরীফুল ইসলাম মুন্না, পারভেজ হাসান, মুহাম্মদ আরাফাত উদ্দিন, অর্থ সম্পাদক পদে জয় বড়ুয়া আদি, সহ অর্থ-সম্পাদক পদে জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাকিব মাহিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহাদ হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে রিয়াজ উদ্দিন নকিব, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মোঃ সাকিব, দপ্তর সম্পাদক পদে শাহ মুহাম্মদ মঈন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক পদে আজিজুল হাকিম রিয়াজ, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক পদে রাশেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইকবাল এইচ ইমন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে সাদেক হোসেন রোহান, কার্যকরী সদস্য পদে শাহারিয়া হোসেন আবির, রিয়াদুল হক রিয়াদ, তৌহিদুল ইসলাম নিশান, রিফাত উদ্দীন, নুর মোহাম্মদ জাকারিয়া ও ফয়সাল মাহমুদ সানজিদ নির্বাচিত হয়।
নির্বাচনে ভোট প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচারক সরওয়ার নিজামী, পরিচালক নাজিম উদ্দিন, সাঈদ হাসান অভি, মনজুরুল ইসলাম রায়হান, আছিবুল আহসান, মামুনুর রশিদ মামুন, আবদুল আউয়াল পারভেজ, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউনুচ নূরী, নিয়াজ মোর্শেদ নিপু, আব্দুর রহিম, গোলাম রাব্বানী। নির্বাচিত কমিটি ১ লা জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১ বছরের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারী নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।