মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 44

মিরসরাইয়ে ৩৭ বছর ধরে গ্রামবাসীর উদ্যোগে পালিত হচ্ছে বিজয় দিবস

মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের সহস্রাধিক বাসিন্দা। তাদের মাঝে এ ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন দীর্ঘ তিনদশকেরও বেশি সময় ধরে চলে আসছে। প্রতি বছর বিজয় দিবস এলে এ ভ্রাতৃত্ববোধ পরিনত হয় মিলন মেলায়। এ উপলক্ষে গ্রামবাসী মিলে আয়োজন করেন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ক্রীড়া প্রতিযোগিতা স্থান পায় নানা ধরণের হারিয়ে যাওয়া গ্রামীন খেলা। সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবসে ইছামতি গ্রামটির অস্থায়ী মাঠে সকাল ১০টায় শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সূচনা করে স্থানীয় গ্রামবাসী। গ্রামের গৃহবধু থেকে ৮০ বছরের বৃদ্ধ সবাই নানান ইভেন্টে অংশ গ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। গ্রামটির বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সাফায়েত মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের আবুতোরাব ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন, গ্রামের বাসিন্দা হারুনের রশিদ, আবুল হাশেম, ব্যবসায়ী আবু সাঈদ বাহার প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৭ সালে ওই গ্রামের যুবকরা সংঙ্গবদ্ধ হয়ে¡ ইছামতি যুব কল্যাণ সংগঠন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সে থেকে গ্রামবাসীরা মিলে ক্লাবের ব্যানারে এই অনুষ্ঠাটি উদযাপন করে আসছিল।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, মানুষ থাকলে সমস্যা থাকবে। বছরের একটি দিন হলেও সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল সমস্যাকে দূর ঠেলে দিয়ে সামাজিক কাজের সময় দিবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকগুলো সমস্যা সহজে সমাধান হয়ে গেছে। তিনি আরো বলেন, এই যে আজকে যুবকদের ভেতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এখানে অনেকের মতের ভিন্নতা আছে, রাজনৈতিক ভিন্নতা আছে কিন্তু খেলার জন্য সবাই এক। এ ধরনের কর্মকা- আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়বে একজনের প্রতি আরেকজনের মমতা বোধ বাড়বে। যেকোনো আপদে বিপদে ঐক্যবদ্ধতা আপনাদের পক্ষে দাঁড়াবে। আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটাকে আমি স্যালুট জানাই। আমি আশা করি এটিকে আপনারা চলমান রাখবেন।

মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম আলম বলেন, আজকে ইছামতি গ্রামবাসীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে। শিশুর থেকে বৃদ্ধ সবাই কোন না কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এ ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না। এজন্য আয়োজকদের ধন্যবাদ। এ ধরনের কর্মকা- শিশুদের অনুপ্রেরণা দেয়। যা দ্বারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার সাহস পায় শিশু কিশোররা।

 

 

ওমানে মহান বিজয় দিবস উদযান

 

মিরসরাই প্রতিনিধি

ওমানের ইবরীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) সবুজ বাংলা শিল্পী গোষ্ঠী ইবরী শাখার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সবুজ বাংলা শিল্পী গোষ্ঠী দাখেলিয়া অঞ্চলের পরিচালক,এইচ এম হানিফের পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।মাওলানা আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার ফরিদ আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি দুই দুইবার স্বাধীন হলেও বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন কিংবা ন্যর্য অধিকার এখনো পায়নি। দেশ ও জাতির কল্যানে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। এবং দেশী বিদেশি শত্রুদের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ও শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

 

মিরসরাইয়ে এসএসসি-১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী উৎসব

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে দিনব্যাপী এই আয়োজনে সকাল সকাল উপজেলা ১৬ ব্যাচের বন্ধুদের পদচারণে মুখর হয়ে ওঠে উপজেলার সদর ইউনিয়নে বিসিক শিল্প নগরী এলাকা। পুনর্মিলনী উৎসবে ‘১৬ ব্যাচের প্রায় ৪০০ বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের শৈশব।

১৬ ব্যাচের পুনর্মিলনীর আয়োজকরা জানান, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় স্বাধীনতার ৫৩ বছরের বিজয় দিবসে ব্যতিক্রমধর্মী মিলনমেলার এই আয়োজন। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন পেশায় নিয়োজিত। একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি- শার্ট। পুনর্মিলনী অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে নতুন করে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়৷

পুর্নমিলনী উপলক্ষে ছিল নানা আয়োজন৷ র‍্যালি,মধ্যাহ্ন ভোজ, দড়ি টানাটানি খেলা, বিবাহিত বনাম অবিবাহিতদের বলি খেলা, কেক কাটা সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

 

ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠা করতে হলে দ্বীনের দিকে আহবান করতে হবে

 

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা শাখার সেক্রেটারি আব্দুল জব্বার বলেছেন, ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠা করতে হলে সকলকে আল্লাহর দ্বীনের দিকে আহবান করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর আগামীর দেশ গড়ার লক্ষ্য তাদের কাছে তুলে ধরতে হবে। দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবো। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মায়ানী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের আমীরে জামায়াত বলেছেন, আমরা দেশের খাদেম হতে চাই৷ দেশের মন্ত্রী হতে চাই না। সেই সৎ দক্ষ দেশপ্রেমীক নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। চোর, বাটপার খুনি থেকে এই দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামী মায়ানী ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরজেলা শ্রমিক কল্যাণের সভাপতি ইউসুফ বিন আবু বকর, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

মিরসরাই প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলী আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মিরসরাই প্রেস ক্লাব। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ক্লাবের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা বঙ্গবন্ধু দেন নাই; ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। পাকিস্তানী বাহিনীর গণহত্যার কারণে এ দেশের জনগণ নিজের জীবন বাঁচাতে, দেশ রক্ষার্থে মুক্তিযুদ্ধ করেছে। গণহত্যা থেকে বাঁচতে এদেশের প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলো। ভারতে আশ্রয় নেওয়াদের মধ্যে যারা যুদ্ধ করতে উপযোগী ছিলো তারা প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।’
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, ইগনাইট মিরসরাইর প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহি উদ্দিন, সহ সম্পাদক মো. আরশেদ আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, সাধারণ সদস্য জাবেদুল ইসলাম, শিহাব উদ্দিন শিবলু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন, সমাজকর্মী মো. আবদুল্লাহ। আলোচনা সভা শেষে মিরসরাই মডেল মসজিদের পেশ ইমাম তছলিম উদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন। এর আগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন প্রেস ক্লাবের সদস্যরা।

মিরসরাইয়ের মোহাম্মদ জিয়া উদ্দিন পুণরায় সিআইপি নির্বাচিত

মিরসরাই প্রতিনিধি
দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী’ ক্যাটাগরিতে পুণরায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ জিয়া উদ্দিনের নাম ঘোষণা করেন। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও ফাতেমা বেগমের সন্তান।
দুই বছরের জন্য নির্বাচিত সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।

ওয়াহেদপুরে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ছোটকমলদহ জাতীয়তাবাদী দলের অফিস হল রুমে অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১৪ ডিসেম্বর) আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মেম্বার এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আবদুর রহিম, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের,সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বাবু,কামরুল ইসলাম,আরিফ,২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আফলাতুন নুরে জাকারিয়া, আবু জাফর,খুরশিদ আলম,ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,ইমতিয়াজ উদ্দিন সাজিদ,সাকিল,ইউনিয়ন সেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক রাকিব সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

মিরসরাইয়ে অদম্য সেরাদের সেরা অন্বেষণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাামের মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের সেরাদেরসেরা অন্বেষণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সেরা ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়।

অভিভাবক ও সুধিজনদের আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সমাজসেবক শাহিদুল ইসলাম চোধুরী। আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক আইয়ুব খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন।

পরীক্ষার ভাইভা বোর্ডের দায়িত্ব পালন করেন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এন্ড কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী শিক্ষিকা টুম্পা মনি রায়, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, অ্যাডভোকেট নাজমুল হাসান।

উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চোধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস বিকৃতি ও দুঃশাসনের কারণে ভুলে যাই আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের মনুষত্ববোধ জাগ্রত হতে হবে। মানুষকে মহান রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এটি আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের আচরণে আমাদের জ্ঞানে আমাদের চিন্তায় সবসময় মনে করতে হবে আমরা মানুষ।

তিনি আরো বলেন, ইতিহাস বিকৃতির কারণে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস ভুলতে বসেছে। মানুষ যখন সঠিক ইতিহাস জানে তখন তার মনে বিবেকবোধ জাগ্রত হয়। তাই তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। আজকে যারা এখানে ভাইভায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই মেধাবী। তাদের জন্য শুভ কামনা।

আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না।

আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে সারজিস বলেন, ‘আপনাদের সাথে আমাদের সম্পর্ক কী হবে সেটা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে।’

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সেটা যদি নাহিদ, আসিফ, সারজিস, হাসনাতও হয়, আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন। এই বাংলাদেশে আর যেন কোনো ক্ষমতা পিপাসু নরপিশাচের জায়গা না হয়।’

সারজিস আলম বলেন, ‘পরিচয় তার যাই হোক- পুলিশ, বিজিবি, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ- এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না। তারা যেই পরিচয়েই পরিচিত হোক না কেন, তারা আমাদের কাছে একজন খুনি। তাদের এই খুনের বিচার করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে
চট্টগ্রামের আন্দকিল্লায় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাওলানা কাজী আবুল বশর এর সভাপতিত্বে ও মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদ এর সঞ্চালনায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী অধ্যক্ষ হারুন চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারী কাজী মাওলানা সাকের আহম্মদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা কাজী ইউসুফ, কাজী একিউএম একরামুল হক চৌধুরী, কাজী আব্দুল আজিজ, কাজী মহিউদ্দিন ছাদেক, কাজী একেএম সাইফুদ্দীন মামুন, কাজী আহমদ ছগির, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী আবদুল জলিল, কাজী এনামুল হক, কাজী মোঃ আবু বকর, কাজী নূর মোহাম্মদ, কাজী মাওলানা কুতুব উদ্দিন, কাজী মাওলানা আবদুল হালিম, কাজী মোঃ আশরাফ উদ-দৌল্লা, কাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী করিমুল হক চৌধুরী, কাজী মোঃ নূরনবী ও কাজী মাওলানা আবু শোয়েব মুনিরী প্রমূখ।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সর্ব সম্মতিক্রমে কাজী সৈয়দ মোঃ আবু সাঈদকে সভাপতি কাজী মাওলানা মহিউদ্দীন সাদেককে সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মোঃ আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক ও কাজী একিউএম একরামুল হক চৌধুরীকে অর্থ সচিব হিসেবে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ঠ চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদ ঘোষনা করা হয়।