মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 45

মিরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মিরসরাই প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

দূর্নীতি দমন প্রতিরোধ মিরসরাই উপজেলা কমিটির সভাপতি প্রিয়তোষ নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, দূর্নীতি দমন প্রতিরোধ মিরসরাই উপজেলা কমিটির সদস্য সুভাষ সরকার।

 

 

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৮ টাকা

 

বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বেড়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।

এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।

 

মিরসরাইয়ে সংবর্ধিত হলেন জীবন যুদ্ধে সফল হওয়া ৫ জয়িতা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সংবর্ধিত করা হয়েছে জীবন যুদ্ধে সফল হওয়া ৫ জয়িতা নারীকে। সোমবার ( ৯ ডিসেম্বর)উপজেলা সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে ওই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতনে সচেতনতা বৃদ্ধি, ঝরে পড়া শিশুদের বিদ্যালয় মুখে করা, করোনা, বন্যার মতো দুর্যোগে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা, ব্যর্থতা ও সফলতার গল্প তুলে ধরেন ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতা তাছলিমা আক্তার। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তেমুহানী গ্রামের ‘সফল জননী নারী’ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতা হোছনে আরা জীবন যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলেন, গাঁয়ের রং কালো ও প্রথম কন্যা সন্তান জম্ম হওয়ায় বিয়ের পরে থেকে শশুড় পরিবারের লোকজন মানসিক নির্যাতন চালাত। বিয়ের ৭ বছর পর ৩ সন্তানসহ তাকে পরিবার থেকে আলাদা করে দেয়া হয়। স্বামী অল্প বেতনে দেশীয় জাহাজে চাকুরী করতেন বলে হাতে টাকা পয়সাও ছিল না। ছোট্ট একটি শুরু হয় তার জীবন যুদ্ধ। হাঁস মুরগী পালন ও টুকটাক কাজ করে চলত সংসার। বর্তমানে তিনি ৭ সন্তানের জননী। সংসারের অভাব অনটনের মধ্যেও সন্তানদের পড়াশুনা বন্ধ করেননি। সবাইকে উচ্চ শিক্ষিত করেছেন। এছাড়া অনুষ্ঠানে নিজেদের সফলতার গল্প তুলে ধরেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা শামিমা হুদা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা রওশণ আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে নতুন জীবন শুরু করেছেন যে নারী জয়িতা আমেনা খাতুন।

মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, দূর্নীতি দমন প্রতিরোধ মিরসরাই উপজেলা কমিটির সভাপতি প্রিয়তোষ নাথ, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন নির্বাচিত ৫ জয়িতার হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন।

 

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি:
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. বশিরুল হুদা সোহানকে আহবায়ক ও জাহেদ হোসেনকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৭ ডিসেম্বর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন আরজু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শওকত হোসেন সুমন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. রাশেদ পারভেজ, মো. তৌহিদুল ইসলাম, মো. নওশাদ একরাম, মোশারফ হোসেন সুজন, মিনহাজ উদ্দিন, শেখ ফরিদ, সদস্য অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, মো. জাবেদ হোসেন, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল কাইয়ুম রাব্বি, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. তানভীর শরীফ, প্রবাল চৌধুরী, মো. জাহেদুল জাহেদ, শওকতুল ইসলাম, মো. আলী হোসেন, রাজিব উদ্দিন, শাহাদাত হোসেন ও মো. নুরুল ইসলাম।

মিরসরাইয়ে মায়ানীর যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই উপজেলার পূর্ব মায়ানীর সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন যুব উন্নয়ন সংঘ নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটিতে আবদুল মান্নান সভাপতি ও মোঃ সামসুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য হলেন, সি.সহ সভাপতি সাইমন খান (রিপন), সহ সভাপতি সৈয়দ মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন (নিশান), কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন (তানভীর), ক্রীড়া সম্পাদক মোঃ শাহরিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সরফুল ইসলাম (জনি), ধর্মীয় সম্পাদক সরওয়ার হোসেন, অফিস সম্পাদক মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইমুম আহমেদ, সদস্য আশরাফ উদ্দিন, নাঈম উল্লাহ , মোঃ শেখ ফরিদ, আজহার উদ্দিন।

যুব উন্নয়ন সংঘ ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয়ভাবে সামাজিক, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

 

মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন নুরুল আলম

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। ইতিপূর্বে তিনি মিরসরাই প্রেসক্লাবের দুই বারের সভাপতি এবং দুই বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরসরাই প্রেসক্লাবের বর্তমান সভাপতি এনায়েত হোসেন মিঠু চাকুরিজনিত কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করার কথা ক্লাবের সহ-সভাপতি সাইফুল হক সিরাজী ও দিদারুল আলম ভূঁইয়া। তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় ক্লাবের কার্য্যনির্বাহী ১ নং সদস্য নুরুল আলমকে সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় মাসিক সভায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, দিদারুল আলম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য আশরাফ উদ্দিন, শিহাব উদ্দিন শিবলু, জাবেদ ভূঁইয়া, আকতার হোসেন।

 

৯ ডিসেম্বর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২৭ দেশের রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ র‌ফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

র‌ফিকুল আলম বলেন, আসন্ন যৌথসভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যত বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে।

র‌ফিকুল আলম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। এছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী।

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম এর আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার ক্যাফে মারকিন হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের আহবায়ক মো: আইয়ুব খান। সংগঠনের সদস্য সচিব এডভোকেট মো: মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফখরুল আলম, যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাহেল, জি এম কামরুল আলম, শাহ রহমত উল্লাহ, সদস্য আনিসুর রহমান রুবেল, মো: শহিদুল ইসলাম মিনহাজ প্রমুখ।

 

মিরসরাইয়ে সরিষার বীজ ও সার পেল সহস্রাধিক কৃষক

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহস্রাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এডিপি ফান্ডের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহফুজা জেরিন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, উপজেলার প্রায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এডিপি ফান্ডের অর্থায়নে এক কেজি করে সরিষার বীজ, ৪ কেজি জিপসাম ও ৫০০ গ্রাম বোরণ বিতরণ করা হয়েছে।

 

মিরসরাইয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সদরের দারুল কুরআন মাদরাসার কৃতি ছাত্র সংবর্ধনা, দস্তারবন্দী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পৌরসভার পূর্ব গোভানিয়ার কলেজ রোডস্থ লোহার ব্রীজের পূর্ব পার্শ্বের দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াস নাঈম ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ মাহমুদুন্নবী মারুফ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। এসময় বক্তারা প্রতিটি শিশুকে দ্বীনি ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য শিশুদেরকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করা উপর গুরুত্বারোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাতে দোয়া মাহফিল অনুষ্ঠানে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুম লালখানবাজার মাদরাসার নির্বাহী পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হারুন ইজহার।
এসময় তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে সৎ পথে চলার চেষ্টা করতে হবে। মেয়েদের জন্য পর্দা ফরজ, চতরের ক্ষেত্রে অবশ্যই ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে। আমরা কোন কিছু কারো উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু সর্বত্র হক কথা বলতে চাই। এটা সকলের অভ্যাসে পরিনত করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জোর করে বোরকা চাপিয়ে দেয়া যাবে না, তাদের কে অবশ্যই জোর গলায় জানাতে হবে চতর ঢাকা ফরজ মুখ ঢাকা ওয়াজিব। জালেমদের বিরুদ্বে কিংবা শক্তিধর ব্যক্তি হয়তো হারাতে পারবেন না কিন্তু তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ের সংকট হলো ঈমানের সংকট, এটা আমলের সংকট নয়। ওলামায়ে কেরামের উচিত আকিদার এলেম অর্জন করা এবং মানুষের মাঝে পৌঁছে দেয়া।