মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 46

নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : খন্দকার মোশাররফ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যে সব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন সে সব ষড়যন্ত্র আর কেউ করার সাহস পাবে না।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আমাদের সহযোগিতা চাওয়ার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এই ডিসেম্বরে লাখো মানুষের শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে তা গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি-শৃঙ্খলার জন্য। আজকের এই বিজয়ের মাসে আমাদের সকলের প্রত্যয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশের বিরুদ্ধে পতিত সরকার বিদেশ থেকে যে ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট, পতিত সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যমত পোষণ করেছেন।

এই যে ষড়যন্ত্র এটা বাংলাদেশের জন্যগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্ঠা উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সরকারের সাথে ঐক্যমত পোষণ করেছি। সকল জনগণ মিলে যেমনিভাবে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের এবং তাদের যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্রকে সেইভাবে এদেশের ছাত্র-জনতা সকলে মিলে মোকাবেলা করবো।

 

অবশেষে জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাঁচলাইশে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার অবশেষে জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি একটি প্রাইভেটকারে কারাগার থেকে বের হয়ে যান। তবে কারাফটকে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি তিনি।

এর আগে বুধবার সকালে তাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

বাবুল আকতারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন বিচারিক আদালত থেকে জামিন পাননি বাবুল আক্তার। গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই জামিন আদেশ এবং আদালতের জামিন পরোয়ানা কারাগারে পাঠানোর পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। আজ চেম্বার জজ আদালত বাদীর আপিল শুনানি শেষে হাইকোর্টের জামিন আবেদন বহাল রাখেন।

গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

জামিন পেলেও গত বৃহস্পতিবার বাবুল আক্তারের জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। শুনানি শেষে গতকাল (মঙ্গলবার) আদেশের জন্য দিন ধার্য করা হলেও আদেশের তারিখ পিছিয়ে যায়। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহালের আদেশ দেন।

এর আগে ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেন বাবুল আক্তার। ১৮ আগস্ট বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক। পরে আসামিপক্ষ জজ কোর্টের আদেশ রিভিশন করে হাইকোর্টে জামিন আবেদন করে। গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বাবুল আক্তারের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

২০২৩ সালের ১৩ মার্চ বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত। আসামিরা হলেন, বাবুল আক্তার, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিকেলে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে আদালতে দুই হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই বছরের ১০ অক্টোবর এ অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন তার স্বামী বাবুল আক্তার। তদন্তের পর আসামি হন তিনি।

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠিত

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পূর্ণরুপে পরিচালিত করতে ৭ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটিতে পদাধিকারবলে আহবায়ক নির্বাচিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ও সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।

কমিটিতে ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ক্যাটাগরিতে স্থান পেয়ে সদস্য হয়েছেন কাজী কামরুল ইসলাম, আবু নাছের, সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি ক্যাটাগরিতে সদস্য হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে সদস্য মনোনীত হয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি হিসাবে সদস্য মনোনীত হয়েছেন তরিকুর রহমান।

উল্লেখ্য, গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে এ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল।

 

মিরসরাইয়ে ৩’শ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩’শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মো. আক্তার হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পুরাতন অনটেস্ট সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মাদক ব্যবসায়ী মো. আক্তার হোসেন (২২) কে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জব্দকৃত ফেন্সিডিলের মল্যূ প্রায় ৬ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পুরাতন অনটেস্ট সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে ৩’শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মো. আক্তার হোসেন কে গ্রেফতার করা হয়েছে। এসময় সবুজ রংয়ের পুরাতন অনটেস্ট সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়। ঘটনাস্থল হতে একজন আসামী কৌশলে পালিয়ে যায়। তাকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় এসআই (নিঃ) মো. আব্দুল হান্নান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বারইয়ারহাট কলেজ মাঠে বি.সি.সি আয়োজিত অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। টুর্নামেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিসপন, বারইয়ারহাট ক্রিকেট ক্লাব এর (বিসিসি) আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে প্রমুখ।

বারইয়ারহাট ক্রিকেট ক্লাব এর (বিসিসি) আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে জানান, প্রথমবারের মত বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশ নিয়েছে। খেলা নকআউট পদ্ধুতিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় জোরারগঞ্জ ক্রীড়া একাদ্বশ ২-০ গোলের ব্যবধানে মরহুম দেলোয়ার হোসেন ফুটবল একাদ্বশকে পরাজিত করে। বিজয়ী দলের বাবু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

 

মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে তৃণমূল বিএনপির নেতা কর্মী সমর্থক দের সাথে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ আল আমিন কনভেনশন হলে এ অনুষ্ঠিত হয়।

আয়োজিত মতবিনিময় সভায় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন হুমায়ূন, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকারিয়া মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন,মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম, সাবেক সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক খায়ের উদ্দিন মাসুক, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আমজাদ বাবু,আরিফ হোসেন,কামরুল, শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক রমজান আলী, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম রিদয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ মাহমুদ রিয়াজ, সদস্য সচিব সিফাত,যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক পলাশ,জাসাসের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা জহির উদ্দিন, সালাউদ্দিন, সাইফুল, জাফর, আকিল, মোহাম্মদ আলম, জাবেদ, রনি ভৌমিক, জহির, খুরশিদ আলম, সেলিম, ইউনিয়ন যুবদলের সদস্য আলী মোর্তুজা, মোস্তফা, জাহাঙ্গীর আলম বাদশা, জসিম উদ্দিন, রাকিব,বসাহাব উদ্দিন,বরাকিব, মোশাররফ, যুবদল নেতা বাবু, সুজন, নজরুল, মির হোসেন, মঞ্জু, আরিফ,অহিদ,সুমন,ছাত্রদল নেতা, রকি,জাসু, শাফায়াত,জিসান,আরাফাত, সাজিদ,সাইফুল, সাকিল,রাজু,সাইফুল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে চট্টগ্রাম শহরে চিন্ময় অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা অংশে বিক্ষোভ মিছিল করেন সাধারণ জনতা৷

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়৷

এসময় বক্তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’ ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’ ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এতে বক্তব্য রাখেন- অধ্যাপক মাওলানা শফিকুল আলম শিকদার, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা শাহেদুর রহমান।

এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের আহবান জানান এবং জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান৷

 

গন অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মিরসরাইয়ে স্মরণসভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
বিগত জুলাই ও আগষ্টের ছাত্রজনতার গন অভ্যুত্থানে নিহত ও আহতগনের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আসাদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের নেতা মুফতি মহিউদ্দিন, ইসলামী আন্দোলন মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা রিদওয়ান, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা মোহন দে প্রমুখ।

আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গন অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গনঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নেই।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে সিলেট বিভাগের নেতাদের জন্য ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি, দেশের মানুষ আমাদের সাথে রয়েছে। মানুষ মনে করে, বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ। এ জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব আপনার।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিগত ১৬ বছরে বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। গণতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখলে জবাবদিহিতা তৈরি হবে। এ জন্য যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন করা সকল দলের পক্ষ থেকে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এটির মধ্যে রাষ্ট্রকাঠামোর বেশিভাগই আছে। আরো যত প্রস্তাব আসবে তা যুক্তিসংগত হলে যুক্ত করা হবে। আজকে বিভাগ পর্যায়ে ৩১ দফা নিয়ে আলোচনার পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। বইয়ে অনেক কিছু সুন্দরভাবে লিখা থাকে, কিন্তু তা বাস্তবায়ন করতে হয় মানুষকে। তাই ভালো নিয়ত নিয়ে, ভালো নিয়ত থাকলে আমরা ভালো কিছু করতে পারব।’

তিনি বলেন, ‘আজকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি। পলাতক স্বৈরাচারের অত্যাচার ও নির্যাতন সহ্য করে যারা টিকে আছেন তারা আগামীতেও টিকে থাকবেন বলে আমি মনে করি।’

বিএনপির এই শীর্ষ নেতা জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রকে চালু রাখতে হবে। যেখানে যেটাই নির্বাচন হউক সেটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে।’

জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিগে গউসের সভাপতিত্বে ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কয়েকজন নেতার ৩১ দফা কর্মসূচির ওপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণে প্যানেল আলোচক ছিলেন ডা. মওদুদ আলমগীর, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মহিউদ্দিন আলমগীর পাবেল, কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু।

কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান তালুকদার, নির্বাহী কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সম্পাদক শাম্মী আক্তার ও আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক ময়ুন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।

 

মারূফ স্কুলে শতভাগ উপস্থিত থেকে পুরস্কৃত হলো ৩২০ শিক্ষার্থী

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ক্লাসে শতভাগ উপস্থিত হয়ে পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে প্রতি মাসে শতভাগ উপস্থিতির পুরস্কার প্রদান করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) মাসে ক্লাসে শতভাগ উপস্থিতির জন্য ৩ শত ২০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ বলেন, আমাদের ক্লাসমুখী ও পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকরা অনেক পরিশ্রম করছেন। আমাদের ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ নিয়েছেন। তারই ধারাবাহিতায় আজকে শতভাগ উপস্থিত সবাইকে পুরস্কৃত করেছে।

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারী মাস থেকে ক্লাসে নিয়মিত উপস্থিতির জন্য শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হচ্ছে। ক্লাসে নিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।