বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 48

সাইনিং স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিশু দিবসে নানা আয়োজন

 

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বুধবার (২০ নভেম্বর) খান সিটি সেন্টারে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিবাবক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইমাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর শাহাদাত হোসেন সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান আলোচক ছিলেন সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রিদওয়ান হোসাইন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, বারইয়ারহাট পৌরসভা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি নাজমুল হক সোহাগ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, সাইনিং স্কুল এন্ড কলেজের ফিন্যান্স মো. আজমির হোসাইন, ডিরেক্টর বেলাল হোসাইন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক হাফেজ নুরুন্নবী, মো. শাহাদাত উল্লাহ, সুফি আহম্মদ উল্লাহ, মো. আব্দুর রহিম প্রমুখ।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ইকবাল হোসেনের তত্বাবধানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল (২১ নভেম্বর) বিকেল ৩টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে সবশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

ওইদিন রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

জোরারগঞ্জে ফেমাস টেইলার্সের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি
গ্রাহকের আস্থা ভালোবাসা ও বিশ্বাস নিয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে ফেমাস টেইলার্স এন্ড ফেব্রিক্স জেন্টস্ এর দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ বাজারে বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরী মার্কেটে ফিতা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালে সর্বপ্রথম উপজেলার ঐতিহ্যবাহী বারইয়ারহাট বাজারের রেলওয়ে গেইটের পশ্চিম পার্শ্বে গার্লস স্কুল রোডে মরহুম আবুল কালাম ফরিদের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর দীর্ঘ ১৬ বছর ধরে
কাস্টমারদের আস্থা ভালোবাসাও বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী জোরারগঞ্জ বাজারে দ্বিতীয় শাখার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারি নয়ন আহমেদ বলেন, সবার পছন্দের কথা ভেবে উন্নত মানের ব্র্যান্ড এর শার্ট, প্যান্ট ও পাঞ্জাবীর সব
এক্সক্লুসিভ কাপড়ের কালেকশন নিয়ে অত্যাধুনিক উন্নত প্রযুক্তিগত মেশিন, সুদক্ষ মাস্টার কারিগর নিয়ে আমাদের দ্বিতিয় শাখার উদ্বোধন করা হয়েছে।

তিনি আরো বলেন, ফেমাস টেইলার্স থেকে আধুনিক মানসম্মত কাপড় কিনে সেই কাপড় ফেমাস টেইলার্সের দক্ষ কারিগর দ্বারা সেলাই করে এবং তা পরিধান করে আপনি আপনার সকল আনন্দ অনুষ্ঠানকে রঙিন করে তুলুন সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আপনার পছন্দের পোশাকটি নির্মানের জন্য আমাদের নতুন ভুবনে আপনাকে জানাই স্বাগতম।

 

মিরসরাই উপজেলা জামায়াত আমীরের শপথ অনুষ্ঠান

 

মিরসরাই প্রতিনিধি

রুকনদের ভোটে নির্বাচিত মিরসরাই উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবিরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদে এশা উপজেলা জামায়াতের অফিসে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমীর আলাউদ্দিন শিকদার।

উপজেলা অফিস সম্পাদক শফিকুল আলম শিকদারের পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন মাওলানা জাফর উদ্দীন।
এসময় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের স্বাগত বক্তব্যের পর নবনির্বাচিত উপজেলা জামায়াতের আমিরকে শপথ বাক্য পাঠ করান উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তর জেলা নব নির্বাচিত সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা সমাজ সেবা ও পেশাজীবি সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান, আইন ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন আজাদ, তা’লিমুল কুরআন এর উত্তর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
জামায়াতে ইসলামী বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার মহিলা ও পুরুষ রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে উক্ত শপথ অনুষ্ঠানে উপজেলা শূরা নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বোরহান।
এসময় অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে দায়িত্বশীল নেতা-কর্মীদের প্রতি আত্মগঠন ও পরিবার গঠনের প্রতি বিশেষ জোর দেয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেককে তার আগামী এক বছরের কর্মপরিকল্পনা এমনভাবে নেয়ার প্রতি দিকনির্দেশনা দেন, যেন তাতে দক্ষ ও শপথবদ্ধ জনশক্তি অন্তত দ্বিগুণ করা যায়।
পরিশেষে নব নির্বাচিত আমীর মাওলানা নূরুল কবীর এর দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক চেয়ে দোয়া পরিচালনার মাধ্যমে উক্ত শপথ অনুষ্ঠান শেষ হয়।

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা পেলো মিরসরাইয়ের দুর্বার

মিরসরাই প্রতিনিধি

যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক সরকারি-বেসরকারি পর্যায়ে সম্পৃক্ত থেকে সামাজিক, মানবিক ও যুববান্ধব কার্যক্রম বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করেন দুর্বার প্রগতি সংগঠন।

জাতীয় যুব দিবস-২৪ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ নভেম্বর চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্বার’র সভাপতি রিপন কুমার দাশ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদর নেতৃৃত্বে দুর্বার’র প্রতিনিধিদের মাঝে এ সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী আব্দুল আলীম ও সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান আলম।

২০১১ সালের ৭ জানুয়ারিতে মিরসরাইয়ের মলিয়াইশে হেতালিয়া খালের পাড়ে চব্বিশ প্রতিষ্ঠাতার নেতৃত্বে গড়ে উঠা সংগঠন এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষি, ক্রিড়া, দূর্যোগ মোকাবিলা, অবক্ষয় রোধ সহ সামাজিক, মানবিক ও যুব বান্ধব সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। দুর্বার প্রগতি সংগঠনের স্বীকৃতি নং- যুউঅ.চট্ট. ০৬/১৭। ভালবাসা ও আস্থা অর্জন করেছে সবার। সে থেকে ২০২৪ সালের এসময় পর্যন্ত টানা ১৪ বছর গৌরবের সাথে দুর্বার’র দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা নিরবিচ্ছন্নভাবে সুন্দর সমাজ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সম্পদের হিসাব দাখিলের শেষ দিনের কথা মনে করিয়ে দিয়ে রোববার (১৭ নভেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

যেসব সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের, যেভাবে দাখিল করবেন
সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ
গত ২২ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ১৫ লাখ সরকারি কর্মচারীকে ‘সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৭৯-এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে সম্পদের হিসাব জমা দিতে হবে। প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবার যেহেতু আমরা নতুন বছর পাইনি, ভাঙা বছর পেয়েছি, এজন্য এ বছরেরটা আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

একজন সরকারি কর্মচারী কোন কোন সম্পদের হিসাব দেবেন এবং কীভাবে সেই সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন ওই দিনই সেই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি এবং সম্পদ বিবরণী ফরম প্রকাশ করা হয়।

 

মিরসরাইয়ে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. জহির উদ্দিন নামে এক বিএনপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার চিনকী আস্তানা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত জহির উদ্দিন বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ড সোনাহাপাড় এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার কােব্বাত আহম্মদের ছেলে এছাক চিনকীআস্তানা খোকন মেস্ত্রীর গ্যারেজ থেকে একটি মোটর বকেয়া ক্রয় করে দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছিলনা। এ ঘটনা মিমাংসার জন্য গন্যমান্য ব্যক্তি সহ বৈটক বসে। বৈঠকের এক পর্যায়ে এছাক ও তার লোকজন জহিরের উপর হামলা করে। জহির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। পরে আশপাশের লোকজন ছুটে এলে এছাক ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার সকাল থেকে আমি এসপি স্যারের অফিসে ছিলাম। হামলা বা মারামারি সংক্রান্ত কোন অভিযোগ হয়েছে কী না ডিউটি অফিসার বলতে পারবে।

 

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক সৌরভ

নিজস্ব প্রতিবেদক

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক সৌরভ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী শাহ আব্দুল্লাহ আল রাহাত। আর সাধারণ সম্পাদক হয়েছেন ২৬ ব্যাচের শিক্ষার্থী সৌরভ চন্দ্র বর্ধণ।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল হাসান শরীফ এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাগের প্রভাষক তানভীনুর রহমান সিয়াম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা জুয়েল দাশ, বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব ওয়াদুল উল আলম,প্রভাষক তাসলিমা আক্তান ইরিন প্রমুখ।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা জুয়েল দাশ বলেন, ‘দীর্ঘদিন পর একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে পিসিআইইউ মিডিয়া ক্লাব যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প-সাহিত্যে চর্চায় মিডিয়া ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখছি।’

এ সময় নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ফোরাম এবং স্পোর্টস ফোরাম।

মিরসরাইয়ের কাটছরায় কুরআনের হাফেজদের সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কুরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম কাটাছরা মদিনাতুল উলুম ফয়েজিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসার সুপার মাওলানা জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম। হেফজ বিভাগের প্রধান আবদুল্লাহ আল জুবাইদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ওমর শরীফ। অনুষ্ঠানে কুরআনে হাফেজ মিনহাজ উদ্দিন ফরহাদ, শাহিনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

 

স্বেচ্ছাসেবী সংগঠন অন্তরঙ্গ ক্লাবের কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তরঙ্গ ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১৫ নভেম্বর) ক্লাব এর প্রতিনিধি সম্মেলন কাউন্সিল সংগঠনের নিজ কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেনব মোঃ আব্দুর রহমান।

সংগঠনের সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি মো: শাহাদাত হোসেন শিবলু এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম সঞ্চালনায় সভায় গঠিত এক বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি পরিষদ (২০২৪-২০২৫) কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আরিফ হোসেন, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন আলভি, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ইমাম হাসান সাকিব, দপ্তর সম্পাদক আবু সায়েদ, সহ দপ্তর সম্পাদক পারভেজ।