বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 49

দুর্গাপুরে নবজাগরণ তারুণ্য সংঘের কমিটি গঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ তারুণ্য সংঘের কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ব্যাংকার কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজাগরণ তারুণ্য সংঘের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যের পর সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি কামরুজ্জামান সোহেল।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি কাউসার পাভেল, আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলা, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ফরহাদ মুরাদ, অর্থ সম্পাদক শরিফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক নোমান, নাঈম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীরুল আজিজ তাসীব, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবের, প্রিমন, সাব্বির ও রাকিব, প্রচার সম্পাদক ফখরুল বাদশা, সহ-প্রচার সম্পাদক কামরুল শাহীন, মাহবুব রিফাত, নাহিদ নাঈম, ক্রীড়া সম্পাদক একরামুল জিকু, সহ-ক্রিড়া সম্পাদক নোমান, আমজাদ, শাহিন, রানা, পৃথিবী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নোমান, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক সম্রাট, নাহিদ, আইন বিষয়ক সম্পাদক শরফুদ্দিন মিতুল, সহ-আইন বিষয়ক সম্পাদক গালিব, সাকিল, দপ্তর সম্পাদক নাজিম, সহ-দপ্তর সম্পাদক রিয়াদ, শাকিল, নিশো, কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক তুহিন।
কমিটি ঘোষণার পর দুর্গাপুর ইউনিয়নের কালীতল এলাকায় অ’গ্নি’কা’ণ্ডে ক্ষ’তি’গ্র’স্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হয়। ভবিষ্যতে আরো বেশি মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী, মাদকমুক্ত, দরিদ্র ও বেকারমুক্ত আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে এই সংগঠন অবদান রাখবে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় এই সংগঠন ত্রান সামগ্রী, ঔষুধ ও উদ্ধার কার্যক্রমে ভূমিকা পালন করে।

 

সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র‌্যাব, অপহরণকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুটি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বাসায় সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটান বলে জানা যায়।

ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নিয়ে গেছে শিশুটিকেও।

শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

মিরসরাইয়ে জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ১২ নং খৈইয়াছরা ইউনিয়নের উদ্যোগে এক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ নভেম্বর) সকালে খৈয়াছড়া স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন। রাকিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন।

তিনি আলেম সমাজকে দ্বীন কায়েমে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলা উদ্দিন, হাফেজ ইকরামুল হক প্রমুখ।

 

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জোরারগঞ্জে জামায়াতের বিক্ষোভ

 

মিরসরাই প্রতিনিধি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জোরারগঞ্জ তাজমহল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় মুহুরী প্রজেক্ট সড়কের মুখে।

মিছিল শেষে সমাবেশ জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নুর নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দিন, জোরারগঞ্জ থানা বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, জামাল উদ্দিন, নাছির উদ্দীন, এডভোকেট আশ্রাফ ছিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা হামিদী বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তিকে নির্বাচিত করতে হবে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নাম বদল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ বাদ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম বাদ গেছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড। আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিল্পনগরটির নাম পরিবর্তন করা হলো, যেখান থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো বাদ পড়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। বেজাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তন করে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) বা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে নামকরণ এবং এর সব প্রকল্প, সরণি, সরোবর ইত্যাদি নতুন নামের ভিত্তিতে চিহ্নিত করার জন্য অনুরোধ করা হলো।

বেজা সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। বেজার মহাপরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুন্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলা ঘিরে এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে। বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়। সেখানে জমি বরাদ্দের জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে আবেদন নেওয়া শুরু করে বেজা। পরে ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি আবার ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত। সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।

বেজা জানিয়েছে, পুরো অর্থনৈতিক অঞ্চলটি (এনএসইজেড) চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। আর অর্থনৈতিক অঞ্চলটি থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

শিল্পনগরের নাম পরিবর্তনের বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চল সাধারণত জেলার নামে নামকরণ করা হয়। তবে মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলটি আমাদের ফ্ল্যাগশিপ অর্থনৈতিক অঞ্চল ও জাতীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে সেভাবেই অর্থনৈতিক অঞ্চলটির নতুন নামকরণ করা হয়েছে।’

মিরসরাইয়ে পিপলস্ অ্যাডাপ্টেশন প্লানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস প্রকল্পের অবহিতকরণ সভা

 

মিরসরাই প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতির সম্মুখিন হওয়া নিম্ন আয়ের মানুষের অভিযোজন ক্ষমতা বাড়াতে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, সেইভ দ্যা চিলন্ড্রেন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

বুধবার (১৩ নভেম্বর) মিরসরাই পৌরসভা হলরুমে পিপলস অ্যাডাপ্টেশন প্লানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস প্রকল্পের এক অবহিতকরণ সভার আয়োজন করে। উক্ত প্রকল্পের অর্থ সহায়তা প্রদান করছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, কারিগরি সহায়তায় সেইভ দ্যা চিলড্রেন এবং বাস্তবায়নে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মিরসরাই পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌর নির্বাহী কর্মকর্তা কাইউম উদ্দিন, মিরসরাই পৌরসভার অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায়, প্রধান সহকারি সাইফুল ইসলাম, জিসিএ এর প্রতিনিধি রিয়াদাদ হোসাইন, নাসরিন আকতার, ম্যানেজার রেজিরিলিয়েন্স এন্ড ক্লাইমেট চেইঞ্জ, ইপসার স্যোসাল ভেভেলপমেন্ট এর পরিচালক নাসিম বানু শ্যামলী, প্রজেক্ট কোর্ডিনেটর-সেইভ দ্যা চিলন্ড্রেন আশফাকুর রহমান আশা, রাহনুমা নুরাইন তানহার রিসার্চ এন্ড ডকুমেন্টশন অফিসার, প্রজেক্ট অফিসার আমিনুর রহমান, ইপসার ফিল্ড অফিসার জাবেদুর রহমান চৌধুরী, ফজল করিম।
ইপসা প্রজেক্ট কোর্ডিনেটর অরুন দর্শী চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সকল সরকারী, বেসরকারী দপ্তর প্রধানগণ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিন্ম আয় সম্পন্ন কিছু প্রকল্পের সুবিধাভোগী প্রতিনিধিবৃন্দ।
প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হলো পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে নিম্ন আয়ের মানুষ নানান অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সকল মানুষ শহর অঞ্ছলে অস্থায়ী আবাসন স্থলে এবং আনাচে-কানাচে বসবাস করে। বেশিরভাগ মানুষ শ্রমজীবি, দিনমজুর, রিকশা চালক, কৃষক বা শ্রমিক। তারা বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ হওয়ার কারণে জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে। তারা পানীয় জলের সুবিধা বঞ্চিত হয়। পয়:নিশ্কাশন সুবিধা নেই, ড্রেনেজ ব্যবস্থা খারাপ, রাস্তাঘাট ভাঙ্গা, শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত নেই, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং পাশাপাশি নাগরিক সেবা থেকেও বঞ্চিত থেকে যায় সারাটা জীবন। সরকারী সেবা বা বেসরকারী উন্নয়ন সেবা তাদের কাছে পৌছায় না। জলবায়ুর ক্ষতির প্রভাবে তারাই বেশি সমস্যার সম্মুখীন হয়।
জলবায়ুর ক্ষতির প্রভাবের ফলে সমস্যাগুলোকে চিহিৃত করার জন্য এবং সমস্যা থেকে উত্তোরণের জন্য অভিযোজনের ক্ষমতা বৃদ্ধির উপায় হিসেবে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরী।
অথচ নিম্ন আয়ের এসব মানুষের কাছে সরকারী – বেসরকারী উন্নয়ন সেবা পৌছায় না।

উল্লেখ্য, এই প্রকল্পের মোট বেনিফিশিয়ারিজ হলো: ২১০০ জন। মোট নিম্ন আয়ের পরিবার ১৩৫০টি, কমিউনিটি মবিলাইজার ১৫০ জন, নিম্ন আয়ের জনগোষ্ঠির প্রতিনিধি ২৭০ জন, পৌর এলাকার অফিসিয়াল প্রতিনিধি ৪৫ জন, ডিএমসিসি সদস্য ২২৫ জন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তি ৬০ জন।

 

মিরসরাইয়ে ইপসার উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতির সম্মুখিন হওয়া নিম্ন আয়ের মানুষের অভিযোজন ক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।
বুধবার (১৩ নভেম্বর) মিরসরাই পৌরসভা হলরুমে পিপলস এডাবশন প্লান ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস প্রকল্প এক অবহিতারণ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা এসিস্টেন্ট কমিশনার (ভূমি) ও প্রশাসক প্রশান্ত চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রিয়াদাদ হোসাইন, নাসরিন আকতার, নাসিম বানু শ্যামলী, আশফাকুর রহমান আশা।
ইপসা প্রজেক্ট কোর্ডিনেটর অরুন দর্শী চাকমার
সঞ্চালনায় উপস্থিত ছিলেন সকল সরকারী, বেসরকারী দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিম্ন আয় সমপন্ন কিছু প্রকল্পের সুবিধাভোগী প্রতিনিধিবৃন্দ।
প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হলো পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে নিম্ন আয়ের মানুষ নানান অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সকল মানুষ শহর অঞ্ছলে অস্থায়ী আবাসন স্থলে এবং আনাচে-কানাচে বসবাস করে। বেশিরভাগ মানুষ শ্রমজীবি, দিনমজুর, রিকশা চালক, কৃষক বা শ্রমিক। তারা বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ হওয়ার কারণে জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে। তারা পানীয় জলের সুবিধা বঞ্চিত হয়। পয়:নিশ্কাশন সুবিধা নেই, ড্রেনেজ ব্যবস্থা খারাপ, রাস্তাঘাট ভাঙ্গা, শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত নেই, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং পাশাপাশি নাগরিক সেবা থেকেও বঞ্চিত থেকে যায় সারাটা জীবন। সরকারী সেবা বা বেসরকারী উন্নয়ন সেবা তাদের কাছে পৌছায় না। অথচ জলবায়ুর ক্ষতির প্রভাকে কিন্তু তারাই বেশি সমস্যার সম্মুখীন হয়।
জলবায়ুর ক্ষতির প্রভাবের ফলে সমস্যাগুলোকে চিঞিত করার জন্য এবং সমস্যা থেকে উত্তোরণের জন্য অভিযোজনের ক্ষমতা বৃদ্ধির উপায় হিসেবে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরী।
অথচ নিম্ন আয়ের এসব মানুষের কাছে সরকারী – বেসরকারী উন্নয়ন সেব পৌছায় না। অথচ জলবায়ুর ক্ষতির প্রভাকে কিন্তু তারাই বেশি সমস্যার সম্মুখীন হয়। জলবায়ুর ক্ষতির প্রভাবের ফলে সমস্যাগুলোকে চিঞিত করার জন্য এবং সমস্যা থেকে উত্তোরণের জন্য অভিযোজনের ক্ষমতা বৃদ্ধির উপায় হিসেবে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরী।
উল্লেখ্য, এই প্রকল্পের মোট বেনিফিশিয়ারিজ হলো: ২১০০ জন। মোট নিম্ন আয় মানুষজনদের পরিবার ১৩৫০, কমিউনিটি মবিলাইজার ১৫০ জন, নিম্ন আয় মানুষজনদের প্রতিনিধি ২৭০ জন, পৌর এলাকার অফিসিয়াল প্রতিনিধি ৪৫ জন, ডিএমসিসি সদস্য ২২৫ জন এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ৬০ জন।

 

মিরসরাইয়ে বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত

মিরসরাই প্রতিনিধি :::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে পৌর সদরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয়। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে হঠানোর জন্য বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সংগ্রামের চুড়ান্ত ফসল এই আন্দোলন। ২০০৮ সাল থেকে বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের জন্য এই বিজয় এসেছে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি নেতা কর্মীদের গুম খুন জেল জুলুম নির্যাতন নিপীড়নের ফসল এই ৫ই আগস্টের বিজয়। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। এই বিজয় বৃথা যেতে দেব না আমরা। দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে এনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রধানমন্ত্রী বানাতে পারলেই এই বিজয়ের সফলতা আসবে।’

ওইদিন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোশারফ হোসেন লাভলু চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনজুরুল হক মনজু, যুগ্ম আহবায়ক মজহার চৌধুরী, কাটাছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আলম মেম্বার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ,মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা সরফু উদ্দীন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রানা, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, মোহন দে, আব্দুল্লাহ আল নোমান সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরসরাই পৌরসদর থেকে শুরু হয়ে উপজেলার বড়তাকিয়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

 

নিজস্ব প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মিরসরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল কাদের স্বপন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নুরুল আমিন চেয়ারম্যান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মিরসরাইয়ে সর্বকালের সেরা সমাবেশ হবে। আমরা আশা করছি অর্ধলক্ষ নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফল করতে মিরসরাইবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সমাবেশ উপলক্ষে মিরসরাই পৌর বিএনপির প্রস্তুতি সভা

 

মিরসরাই প্রতিনিধি

আগামী ১৩ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ সফলের লক্ষে প্রস্তুতি সভা করেছে মিরসরাই পৌর বিএনপি। রবিবার বিকেলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেদুয়ানুল হক, আলমগীর হোসেন, মো. জসীম উদ্দিন, এবাদ হোসেন ননাই, সুমন শর্মা, মো. নওশা মিয়া, মোহাম্মদ সোহাগ, জিয়া উদ্দিন বাবলু, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ছাত্রদলের আহবায়ক ইনজামামুল হক ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, ফরিদুল ইসলাম ফরিদ, নাজিম উদ্দিন, সাইদুল ইসলাম, ফারহান, রিফাত হোসেন সহ নেতৃবৃন্দ।