বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 52

বর্ণিল আয়োজনে মিরসরাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে যুবদের সম্মিলনে নানা আয়োজন উদযাপন করা হয় জাতীয় যুব দিবস। এবারকার যুব প্রতিপাদ্য ছিল “দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ”। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ত্রিশটি যুব সংগঠনের প্রায় চারশত যুব সংগঠক, উদ্যোক্তা ও আত্মকর্মী অংশ নেন। ১ নভেম্বর শুক্রবার উপজেলা চত্ত্বরে দিনের শুরুতে যুব সমাবেশ পরবর্তী যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু নিধনে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন মিরসরাই টিম। দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন ও তরঙ্গ-২৪’র নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনায় যুব দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার অন্দোলনে নিহতদের স্মরণে ও যুব আইকন শান্তিনীড় সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যুব শপথ পাঠ করেন সমবেত যুব সংগঠকরা। শপথ পাঠ করান তরুণ যুব সংগঠক তরঙ্গের সভাপতি ইমরান খান। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ।

অতিথিদের বক্তব্য শেষে পুরস্কার বিতরণ পর্বে এ বছর সফল আত্মকর্মী পুরস্কার গ্রহণ করেন এগ্রো ক্যাটাগরিতে মো. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ক্যাটাগরিতে রসূল আহমেদ, আইসিটি ক্যাটাগরিতে মোহাম্মদ শাহাদাত হোসেন, পোল্ট্রি ক্যাটাগরিতে মাসুদুর রহমান শিশির, শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার গ্রহণ করেন হারবাল এন্ড ভেষজ ক্যাটাগরিতে নাহিদা আক্তার লিলি, হস্তশিল্প ক্যাটাগরিতে ফেরদৌস আরা মুন্নি, হোমমেড ফুড ক্যাটাগরিতে পিয়াংকা আক্তার সাথী, শ্রেষ্ঠ যুব সংগঠন পুরস্কার গ্রহণ করেন মানবিক সহায়তা ক্যাটাগরিতে হিতকরী যুব সংঘ ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার গ্রহণ করেন শিক্ষা সহায়তা ক্যাটাগরিতে অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ ও সামাজিক কর্মকাণ্ড ক্যাটাগরিতে আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ। পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পে ছয় জন উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সেলাই- কাটিং, বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ষাট জন প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ বিতরণ করা হয়। সবশেষে মিরসরাইয়ে ২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলা প্রশাসনকে সহায়তাকারী প্রায় চল্লিশ সংগঠনের মাঝে প্রশংসিত সনদ ও যুব সংগঠনের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত সবার নজর কাড়ে বন্যায় যুব সংগঠনের কার্যক্রম নিয়ে প্রদর্শিত ফটো গ্যালারি। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন যুব সংগঠনের বন্যায় সহায়তা কার্যক্রম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাতীয় যুব দিবস উদযাপনের এ বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহনকারী সংগঠনগুলো হলেন তরঙ্গ-২৪, বিজলী ক্লাব, উদয়ন ক্লাব, অদম্য যুব সংঘ, শতাব্দি ক্লাব, মিরসরাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন, অনির্বাণ যুব সংঘ, রক্তিম পরিবার, ইউসাম, অন্তরঙ্গ, হিতকরী যুব সংঘ, অভিনন্দন ক্লাব, নওজোয়ান, অপকা, উত্তরণ, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, উদ্দীপন ক্লাব, সমাজবন্ধু যুব সংঘ, বিনির্মাণ ছাত্র সংগঠন, বিডি ক্লিন মিরসরাই টিম, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, সাফ, ফেনাপুনী উন্নয়ন সংঘ, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, প্রজন্ম মিরসরাই, আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘ, নব উদয় সংঘ, মিরসরাইয়ান, চাইল্ড কেয়ার বাংলাদেশ, শান্তিনীড় ও দুর্বার প্রগতি সংগঠন ।

রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেই: ইউনূস

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়া কিংবা রাজনৈতিক দল গঠন করার কোনো ইচ্ছা তার নেই। তার সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আমাদের কাজ সবকিছু স্বাভাবিক করা ও সংস্কার সম্পন্ন করা। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করবো।

মুহাম্মদ ইউনূসের অভিযোগ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো স্থান নেই।

ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের এ মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে অবস্থান নিয়ে এই নোবেলজয়ীর নেতৃত্বাধীন সরকার।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, অন্তবর্তী সরকার এখনই শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবে না, যাতে বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে পারে। গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত এই অর্থনীতিবিদ বলেন, নিশ্চিতভাবেই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে তার (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না।

‘আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তারা রাজনৈতিক কূটকৌশল করেছে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিত নয়।’

ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, দেশের বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থাগুলো সবসময় অভিযোগ করেছে যে, শেখ হাসিনা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ করেছেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা কিংবা সংস্কার করা অথবা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত বলে বিতর্ক চলছে।

ড. ইউনূস বলেন, তার অনুমান, আওয়ামী লীগ ভেঙে যেতে পারে। তবে অন্তবর্তী সরকার তার ভাগ্য নির্ধারণ করবে না, কারণ এটি রাজনৈতিক সরকার নয়। আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারণ ও ভবিষ্যতে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে।

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের অবনতি হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে সরকার।

ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আদালতের রায়ের পর আমরা ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। আমি মনে করি না যে, রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।

এর আগে গত আগস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, তার মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি যেকোনো অভিযোগের মুখোমুখি হতে প্রস্তুত। কারণ তিনি অন্যায় কিছু করেননি।

সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির অনেকেই অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে।

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় আট শ জন নিহত হয়েছেন। তবে হিন্দুদের ওপর ব্যাপক নৃশংসতা নিয়ে ভারত যে অভিযোগ করছে তার কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি মানবাধিকার সংস্থাগুলো।

ড. ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ‘কিছু ঘটনা’ ঘটেছে ও ‘খুব অল্প সংখ্যক’ প্রাণহানি হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, তাদেরকে ধর্মের ভিত্তিতে নয়, আওয়ামী লীগের অনুসারী হিসেবে টার্গেট করা হয়েছে। তিনি দাবি করেন, সহিংসতার শিকার অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এটাকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ, পানি ও বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প নিয়ে বাংলাদেশের চুক্তি রয়েছে। কিন্তু দিল্লির সমর্থনের অভাব তার সরকারকে আঘাত করেছে। মোদী যদি বাংলাদেশ সফরে আসতে চান, তাকে অবশ্যই স্বাগত জানানো হবে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একে অপরের প্রয়োজন। আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে হবে, যেমনটি দুই প্রতিবেশীর থাকা উচিত।

মিরসরাইয়ে বিদেশী মদ ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে ৮ বোতল বিদেশী মদ ও ২ কেজি গাঁজাসহ মো. নাজিম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারী মো. নাজিম উদ্দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর এলাকার কাঞ্চন বাড়ির মো. কাঞ্চন মিস্ত্রির ছেলে। সেই দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক কারবারী মো. নাজিম উদ্দিনকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদ (ভদকা) ও গাঁজার মূল্য ৩৬ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ও মোশাররফের গ্রেফতারে ধুমে ছাত্রদলের আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি

সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী, মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গ্রেফতার ও ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে মিরসরাইয়ের ধুম ইউনিয়ন ছাত্রদল। মঙ্গলবার (২৯ অক্টোবর) শান্তিরহাট বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিকের নির্দেশে
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান হায়দার।

সৈরাচার হাসিনার অন্যতম দোসর ইঞ্জিনিয়ার মোশারফ এর উপযুক্ত শাস্তির দাবী ও জুলাই- আগষ্ট গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন ছাত্র সংগ্রাম সমন্বয় পরিষদের আহ্বায়ক আবু নাঈম। সভাপতিত্ব করেন ধুম ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুদ্দিন তারেক বাবু। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ, নাঈম উদ্দিন, সোহেল রানা, তারেক হোসেন, সঞ্চালনায় এমরান হোসেন ইউনিয়ন ছাত্রদল নেতা সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য ছাত্রনেতারা।

 

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও‌ আবু সাঈদের গল্প

 

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অধ্যায়। সেই সাথে পুলিশের গুলিতে মারা যাওয়ার আবু সাঈদের নামে একটি নতুন গল্প যুক্ত করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। বাদ যাচ্ছে পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি। সেখানে যুক্ত হচ্ছে জুলাইয়ে বিপ্লবের ছবি ও গ্রাফিতি।

একইসাধে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে। এসব সংস্কারের পর নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

জানা গেছে, ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপর নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এরই মধ্যে একাধিক বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অধ্যায় যুক্ত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তারা বিষয়টি চূড়ান্ত করতে একাধিক বৈঠক করেছেন। সেখানে সর্বসম্মতভাবে একমত পোষণ করেছেন সংশ্লিষ্টরা।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, পাঠ্যবই থেকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ যাচ্ছে। একইসাথে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অধ্যায় যুক্ত করার বিষয়টি আলোচনায় আছে। এ নিয়ে সবাই একমত পোষণ করেছেন।‌ তবে এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ভালো মানসম্মত লেখা চাইছি। সেজন্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন পড়বে। তবে অভ্যুত্থানের কিছু গ্রাফিতি ইতোমধ্যে বিভিন্ন বইয়ে স্থান পেয়েছে।‌

এনসিটিবি চেয়ারম্যান বলেন, কিছু বই ছাপানোর কাজ পেয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান। সমালোচনা হওয়ায় তাদের বাদ দিয়ে দেশি ছাপাখানাগুলোকে বই ছাপার দায়িত্ব দেয়া হয়েছে।

অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে আগামী বছরের পাঠ্যবই পরিমার্জনে কাজ করছে এনসিটিবি। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই ছাপার জন্য প্রেসে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য শ্রেণির বইও যাবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব বইয়ের কাজ সম্পন্ন হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছানোর। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বই দিতে বলা হয়েছে ছাপার কাজে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোকে।

জানা গেছে, দায়িত্ব নেয়ার পর নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ থেকে মুখ ফিরিয়ে নেয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে ২০২৬ সাল থেকে তা কার্যকর করা হবে। তার আগে ২০২৫ সালে শিক্ষার্থীদের ২০১২ সালের শিক্ষাক্রমের বই পরিমার্জন করে দেয়া হবে।

প্রতি বছর স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ১ কোটি ৮৯ লাখ শিক্ষার্থীর জন্য ২৩ কোটি কপি বই ছাপায় এনসিটিবি। তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী, মে-জুন মাসে বইয়ের পাণ্ডুলিপি প্রুফ রিডারদের দেখানোর কথা ছিল। তবে এবার সেপ্টেম্বরে বই সংশোধনের ঘোষণা এসেছে। এতে আগামী বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই দেয়া সম্ভব হবে বলে মনে করছেন এনসিটিবি কর্মকর্তারা।

 

বারইয়ারহাট মৎস্য আড়ৎ সমিতির সভাপতি হলেন ফরিদুল ইসলাম

মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাট মৎস্য আড়ৎ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মৎস্য ব্যবসায়ী ফরিদুল ইসলাম। সোমবার ( ২৮ অক্টোবর) সমিতির সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. আবদুস সোবহান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. রিংকু কাদের জিকু, অর্থ সম্পাদক বাবুল চন্দ্র নাথ, সহ অর্থ সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ রাফি ও ধর্মীয় সম্পাদক শরীয়ত উল্লাহ। উপদেষ্টারা হলেন বদিউল আলম সওদাগর, মো. ইউনুস মিয়া, নুরুল আমিন সওদাগর, আবদুল কাদের সওদাগর, এম আউয়াল মেম্বার, সাদেক হোসেন, নওশাদ মিয়া।

মৎস্য ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি ফরিদুল ইসলাম বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমিতির সকলের স্বার্থ রক্ষার্থে যেন কাজ করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে ওভার ব্রীজের নিচে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান।
এসময় বক্তারা, ২০০৬ সালে সংগঠিত ন্যাক্কারজনক লগি-বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং তাতে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে আসলে কাউকেই ছাড় দেয়া হবে না।

 

 

মিরসরাইয়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অফিস উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড, সুপার সাইন ক্যাবল ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অফিস উদ্বোধন হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুুর ১২ টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বেপজা গেট সংলগ্ন এলাকায় অফিস উদ্বোধন করেন মিরসরাই কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী।

এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড সুপার সাইন ক্যাবল, সুপার সাইন ক্যাবল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সুপার সাইন ক্যাবলের সংযোগে নিরাপদ থাকুন আজীবন এ স্লোগানে মাধ্যমে কেক কেটে অনুষ্ঠানিক যাত্রা শুরু করে মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজ।

এ সময় উপস্থিত ছিলেন, এম এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসান লিটন, সুপার সাইনস ক্যাবলসের এক্সিকিউটিভ ডিরেক্টর আঙ্গুর হোসাইন, মার্কেটিং বিভাগের এজিএম মিজানুর রহমান, সাইফুল ইসলাম।

এদিকে অনুষ্ঠান শুরুর পূর্ববর্তী সময় সুপার সাইন ক্যাবলের অগ্নিনির্বাপক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে
তুলে ধরেন সুপার সাইন ক্যাবলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

মিরসরাইয়ে গাঁজা ও বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা, ৩টি বিদেশী মদসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে ২ মাদক কারবারি। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি জব্দ করে র‍্যাব ৭।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, ফেনী জেলার ছাগলনাইয়া থানার কবির আহম্মদের ছেলে করিমুল হক করিম (৩৬) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাচ্চু মিয়ার ছেলে আরশাফুল ইসলাম (২৯)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরিফ উল আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আসামীদের জব্দকৃত মালামালসহ মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে- নুরুল আমিন চেয়ারম্যান

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পূর্ণরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করেছে। এসময় রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে যুবদল । এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয়েছে। তিনি সোমবার (২৮ অক্টোবর) বিকালে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বারইয়ারহাট খান সিটি সেন্টারে অনুষ্ঠিত জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক। আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম হাজারী, নজরুল ইসলাম লিটন, জসিম উদ্দিন ভেন্ডর, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিক উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোজ্জামেল হক, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিনহাজ উদ্দিন টিটুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে যুবদলকে এক সাথে কাজ করতে হবে। ঢাকায় গত বছরের ২৮ অক্টোবর আন্দোলনের সময় মিরসরাই, জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট যুবদলের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে দাবি করে তিনি বলেন, আমার নেতৃত্বে গত ২৮ অক্টোবর ঢাকায় আন্দোলনের এখানকার অনেক যুবদল নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।

নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, যুবদল যে যেন যুবলীগের মতো অপর্কমে জড়িয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গঠন মূলক স্লোগানের মাধ্যমে যুবদল নতুনত্ব সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি। বিএনপির ক্ষমতায় না আসা পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মোতাবেক যুবদলকে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান তিনি।