বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 53

২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে এইচএসসি

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মিরসরাই প্রতিনিধি
গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
রবিবার দুপুরে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এঘটনায় গত ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ ২৫৬ জন এজহারনামীয় ও অজ্ঞাত ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা (নং-৪৮) দায়ের করেন। মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪৮ নাম্বার আসামী।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ছিলেন বলে জানা গেছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে আরো যত মামলা :
২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনের উপর হামলার ঘটনায় গত ৬ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন ইফতেখার মাহমুদ জিপসন।
২০১৬ সালের ৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় গত ১২ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন বাদি হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে এজহারনামীয় ৯০ জনের নামে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনায় গত ১৮ অক্টোরব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ৪২ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বাদী হয়ে মামলা (নং-১২) দায়ের করেন।
২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫-৩০ জনের নামে গত ২০ অক্টোবর মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন।
বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগরের দক্ষিনের সদস্য ইশরাক হোসেনের গাড়ী বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ১২৬ জন এজাহারনামী ও অজ্ঞাত ৪০০-৫০০ জনের নামে গত ২৪ অক্টোবর রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় (মামলা নং-১৮) দায়ের করেন।
এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

মিরসরাইয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটের ২য় তলায় শান্তিরহাট উপশাখায় কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক মো. শরফু উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, শান্তিরহাট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসাইন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, বাজারের ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইঞ্জিনিয়ার মোশাররফের গ্রেফতারে মিরসরাইয়ে বিএনপির আনন্দ মিছিল

 

মিরসরাই প্রতিনিধি
সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতারে আনন্দ মিছিল করেছে মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। পৌর বিএনপির নেতা-কর্মীরা। রবিবার (২৭ অক্টোবর) মোশাররফ ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের নেতৃত্বে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেদুয়ানুল হক, আলমগীর হোসেন, মো. জসীম উদ্দিন, এবাদ হোসেন ননাই, সুমন শর্মা, মো. নওশা মিয়া, মোহাম্মদ সোহাগ, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ছাত্রদলের আহবায়ক ইনজামামুল হক ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, ফরিদুল ইসলাম ফরিদ, নাজিম উদ্দিন, সাইদুল ইসলাম, ফারহান, রিফাত হোসেন সহ নেতৃবৃন্দ। একই সময়ে বারইয়ারহাটেও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু,বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আবছার,সদস্য সচিব ফয়েজ উদ্দিন,বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম,সদস্য সচিব নুর নবী,২নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম,বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব মোহন দে,বারইয়ারহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফিরোজ ভূঁইয়া,২নং হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সোহান, সদস্য সচিব আবদুল্লাহ আল জুবায়ের। এছাড়া মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে বড়তাকিয়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মোশাররফ হোসেন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার খবরে করেরহাট, জোরারগঞ্জ, ইছাখালী ইউনিয়নে বিএনপি আনন্দ মিছিল বের করে।

আনন্দ মিছিলে শেষে মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন জানান, মিরসরাইকে ত্রাশের রাজ্য সৃষ্টি করেছে এই ইঞ্জিনিয়ার মোশাররফ। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির নেতাকর্মীদের দাবি এই ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি হোক।

 

নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন- বাহার সভাপতি, ডিপটি সাধারণ সম্পাদক নির্বাচিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচেন ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো. বাহার আলম (চাকা) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ডিপটি (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন সমিতির প্রধান উপদেষ্ট,া মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আর্কিটেক্ট মোসলিম উদ্দিন, প্রিজাইডিং অফিসার জাবেদ আলী, সহকারী প্রিজাইডিং অফিসার নেজায়াউল করিম, সহকারী নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন ও নির্বাচন পরিচালনার সার্বিক সহযোগিতা করেন মো. শাহজাহান।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিফাত (বই), সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শফিউল আলম ফকির (সাইকেল), অর্থ সম্পাদক রবিউল হোসেন (দোয়াত কলম), লাইন সম্পাদক মো. সাইফুল ইসলাম (পদ্মফুল), প্রচার সম্পাদক আবদুল মান্নান (আপেল), ক্রীড়া সম্পাদক মো. রাসেল (কাপ-পিরিচ), সদস্য পদে মোহাম্মদ ইউসুফ (কাঁঠাল) নির্বাচিত হয়েছেন

প্রধান নির্বাচন কমিশনার আর্কিটেক্ট মোসলিম উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২৪৮ জন ভোটারের মধ্যে ২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৯টি পদের বিপরিতে ২১ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।

 

মিরসরাইয়ে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্মেলন ও মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলায়তনে উপজেলার ৩৬০টি প্রতিষ্ঠানের ফার্মাসিস্টরা এই সম্মেলন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার সহ সভাপতি আলহাজ্ব নুরুল গণি। মিরসরাই উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি রফিকুন্নবী রাসেলের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক এস.এম সুলতানুল আরেফিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি জয় প্রকাশ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিডিএসের চট্টগ্রাম জেলার নির্বাহী সদস্য শিবু প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, মানিক চন্দ্র দে, নুরে আল সিদ্দিকী, বিক্রম দাশ, প্রশান্ত পান্ডে।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিনিয়র সহ-সভাপতি তমাল কৃঞ দে, সহ-সভাপতি জগদীশ দেবনাথ, সদস্য ওমর ফারুক, হারাধন চক্রবর্তী, মো. মোজাম উদ্দিন, মো. নুরুল আবছার, মো. সিরাজ উদ দৌলা, মো. আশরাফুল আলম, মো. মোসলেহ উদ্দিন, মো. ইকবাল হোসেন, শহিদুল হক, মো. ইউনুছ, আবদুল আল নোমান, মো. এমদাদ হোসেন ও মো. নুরুল করিম।
সম্মেলনে উপজেলার সকল বাজারে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ওষুধের ফার্মেসীতে ওষুধের বিক্রির নিয়মাবলিসহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।

বিজিএমইএ পরিচালনায় ১০ সদস্যের সহায়ক কমিটিতে ক্লিপটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনায় সহায়ক কমিটি গঠন করেছেন সংগঠনটিতে সরকার নিযুক্ত প্রশাসক। ১০ সদস্যের সহায়ক কমিটিতে ৪র্থ নম্বরে স্থান পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের কৃতি সন্তান ব্যবসায়ী নেতা ক্লিপটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং বিজিএমই এর সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

সহায়ক কমিটি গঠনের অফিস স্মারকে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইনের আলোকে বিজিএমইএর দায়িত্বে থাকা প্রশাসককে তাঁর কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে সংগঠনটির সদস্যদের সমন্বয়ে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে।


দেশের সুনামধন্য শীর্ষ ব্যবসায়ী নেতা এমডিএম মহিউদ্দিন চৌধুরী লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২০২৩-২৪ সেবা বর্ষের গর্ভনর ছিলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থা এর কাউন্সিলর, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের ভবণ নির্মাণ কমিটির প্রধান উপদেষ্টা, মিরসরাইয়ের উন্নয়ন ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়া দালান’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। মানবিক এই ব্যবসায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও করোনাকালে চট্টগ্রাম জুড়ে কয়েক লক্ষ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

প্রসঙ্গত : গত রোববার (২০ অক্টোবর) একাধিক অভিযোগে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক পদে বসায় বাণিজ্য মন্ত্রণালয়। তারপর দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

 

বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলা মিরসরাইয়ে৬২৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের দক্ষিনের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরের হামলার ঘটনায় ১২৬ জন এজাহারনামী ও অজ্ঞাত ৪০০-৫০০ জনসহ ৬২৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় (মামলা নং-১৮) দায়ের করেছেন।
মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন ও সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে হুকুমের আসামী করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগরের দক্ষিনের সদস্য ইশরাক হোসেন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌর সদরে পৌঁছালে রাম দা, দেশী/বেদেশী অস্ত্র-শস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাত্ব জখম করে। পরবর্তীতে কিছুদূর এগিয়ে যাওয়ার পর আসামীরা আবারও গাড়ি বহরে হামলা করে ৩০টি গাড়ি ভাংচুর প্রায় ১ কোটি ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি এবং বিভিন্ন জনের পকেটে থাকা ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বলে যায় বিএনপির সমাবেশে গেলে লাশ গুম করে হত্যা করে ফেলবে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরে দলের গণসমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়ি বহরে হামলা, ভাংচুর, লুটের ঘটনায় শাহাদাত হোসেন বাদি হয়ে ১২৬ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজারহানামীয় আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সরকারি চাকরি পাবেন না নিষিদ্ধ সংগঠনের কর্মীরা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা প্রজাতন্ত্রের কর্মে (সরকারি চাকরিতে) নিযুক্ত হতে পারবেন না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও লিখেন, ‘আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবেভ ঘুস দিয়ে নিয়োগবাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুস দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।’

গতকাল বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।

গেজেটে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

সেখানে আরও বলা হয়, ১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে।

গেজেটে বলা হয়, সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ওই আইনের তফসিল-২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

বারইয়ারহাট কলেজ ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট কলেজ ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও শাহিনুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন ও সদস্য সচিব মোহন দে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন রিফাত, অপু সরকার, সাহাব উদ্দিন, সদস্য সাখাওয়াত হোসেন, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল হোসেন, নুরুল আলম, সাখাওয়াত হোসেন অয়ন, নাজমুল হোসেন, রাকিব হোসেন প্রমুখ।