বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 58

মিরসরাইয়ের করেরহাটে বনফুলের শোরুম উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী করেরহাট বাজারে মিষ্টি জগতে অনন্য ও প্রসিদ্ধ বনফুলের শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) করেরহাট বাজারের হাজ¦ী ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সামস ফুডের চেয়ারম্যান মিজানুর রহমান, বনফুলের কুমিল্লা জোনের ডিজিএম ফরিদ আহমেদ, করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইমাম হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বনফুল করেরহাট শো রুমের অন্যতম পরিচালক শাহাদাত হোসেন সোহরাব বলেন, এতদ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে আমরা করেরহাট বাজারে বনফুলের শোরুম দিয়েছি। দেশের অন্যতম বনফুল এন্ড কোং এর করেরহাট শো রুমে সকল ধরনের মিষ্টিসহ কোম্পানীর সকল পণ্য এখানে মিলবে।

 

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে হামলা, ৫জন আহত

 

মিরসরাই প্রতিনিধি ::

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় পাঁচ যুবক আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু ইকোনোমিক জোন সংলগ্ন বাংলাবাজার কইচ্ছপ্যা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন হামলার শিকার সাইফুল ইসলাম রাসেল (৩৫)। তিনি মিরসরাই পৌরসভার বাসিন্দা।

সাইফুল ইসলাম রাসেলের অভিযোগ, বুধবার ব্যবসায়িক কাজে মিরসরাই পৌরসভা থেকে মোটর সাইকেলযোগে মিরসরাই ইকোনোমিক জোনে যাওয়ার পথে কইচ্ছপ্যা মোড় এলাকায় ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা মো. আমান (২১) অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। একারণে তার গায়ের সাথে সামান্য ধাক্কা লাগে। এরপর রাসেল তাকে মনযোগী হয়ে রাস্তা পার হওয়ার অনুরোধ করলে সে দুর্ব্যবহার করে মারতে উদ্যত হয়। এসময় তাকে ভাষা সংযত করে কথা বলতে বললে তার সাথে থাকা মো. ইমন (২২), মো. আলাউদ্দিন (২৫), সুফল দাশ (২৪) ১৫/২০ জনের একটি দল মোটর সাইকেল থেকে নামিয়ে রাসেলকে পিটানো শুরু করে।

এসময় কিছু বুঝে উঠার আগেই রাসেলকে টেনেহিঁচড়ে একপাশে নির্জন এলাকায় নিয়ে উপর্যুপুরি হামলা চালাতে থাকে। এসময় তার পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। সেখান থেকে ছুটে গিয়ে স্থানীয় একজনের মোবাইল থেকে ফোন করলে তার চাচাত- জেঠাতো ভাইরা তাকে বাঁচাতে ছুটে যায়।
এসময় হামলাকারীরা সাইফুলের চাচাত ভাই আরিফুর রহমান টিপু, জাহেদুল নবী, জেঠাত ভাই মো জুয়েল, ছোট ভাই আইনুল ইসলামকে কিরিচ, হকিস্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে জখম করে। এতে কয়েকজনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয় আরিফুর রহমান টিপু। এসময় তারা সাইফুলের মোটর সাইকেল ভাংচুর করে তার ড্রাইভিং লাইসেন্সও ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার নোমান শায়েরী জানান, মারামারির ঘটনায় গতকাল রাতে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আহত আরিফুর রহমান টিপুর মাথায় গুরুতর জখম হয়। তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েিেছ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখছি। আজকে (বৃহস্পতিবার) গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছি। আগামীকাল আবারো তদন্তে যাবো। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। আমি নির্বাচনী কাজে (উপজেলা নির্বাচন) জোরারগঞ্জের বাইরে থাকায় বিস্তারিত জানিনা। খোঁজ খবর নিবো। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

 

 

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার

 

মিরসরাই প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল সৃষ্ট বাতাস ও বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের খোঁজ খবর নিয়েছেন মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। রোববার রাত থেকে মানুষকে সতর্ক করতে ইউনিয়ন জুড়ে মাইকিং করা হয়েছে। সোমবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা এ বিষয়ে দেখভাল করেন।

জানা গেছে, রোববার (২৬ মে) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি মিরসরাইও। বিভিন্ন স্থানে গাছের ডালপালা ভেঙ্গে ভোর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার জানান, কাল থেকে আমার ইউনিয়নে সব ওয়ার্ডে মাইকিং করে সতর্ক করা হয়েছে। সোমবার সকাল থেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছি। বড় ধরনের কোন সমস্যা হয়নি। তিনি আরো বলেন, আমার ইউনিয়নের জনগনের সুখে, দুঃখে তাদের পাশে থাকা আমার দায়িত্ব। এই দুর্যোগে আমি ঘরে বসে থাকবো তা কি করে হয়। আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

বেনজীরের ব্যাংক হিসাব ও সম্পত্তি ক্রোকের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৮৩ দলিলের সম্পত্তি।

বৃহস্পতিবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ রয়েছে।

দুদকের আইনজীবী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেনজীরের ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট ও তার গোপালগঞ্জের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করে দুদক।

মিরসরাইয়ের জোরারগঞ্জে সার্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দিনব্যাপী পরিষদ চত্ত্বরে ১০টি বুথের মাধ্যমে ইউনিয়নের সর্বসাধারণের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ¦ মো. রেজাউল করিম মাস্টার।

পেনশন রেজিষ্ট্রেন কার্যক্রম পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম মাস্টার বলেন, সার্বজনীন পেনশন ব্যবস্থা গ্রহণ করে দেশের প্রাপ্ত বয়স্ক সব নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে, সরকারের সর্বজনীন পেনশন স্কীম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব নিবে। পরিষদের ডিজিটাল সেবাকেন্দ্রে সরকারি কর্মদিবসে ফ্রি রেজিষ্ট্রেন কার্যক্রম চালু থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, আমাদের সকলের উচিত সার্বজনীন পেনশন স্ক্রীম গ্রহণ করা। পেনশন স্কীম রেজিষ্ট্রেন করার জন্য চেয়ারম্যান রেজাউল করিমের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জাতীয় সংসদের প্রণীত আইনের ভিত্তিতে সরকারের পেনশন স্কীমের ওপর আস্থা রেখে দেশে এবং প্রবাসে অবস্থানরত ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল সচেতন নাগরিকের হতাশামুক্ত জীবনের লক্ষ্যে এ স্কীম গ্রহণ করা উচিৎ।

 

মিরসরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে ক্ষুদ্ধ জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম ছালেক এর বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। মঙ্গলবার (২১ মে) দুপুরে আব্দুস সালাম ছালেকের বিচারের দাবীতে মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। এসময় তারা ছালেক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয়দের দাবী এধারা অব্যাহত থাকলে কিছুদিন পর ওই ওয়ার্ডে স্বাভাবিক জীবনযাপন করা দুস্কর হয়ে পড়বে।

স্থানীয় গোপাল চন্দ্র দাস জানান, মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশরৎ এলাকা হিন্দু অধ্যুষিত। এখানকার বাসিন্দারা ছালেক মেম্বারের নানামুখী অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন। তার রয়েছে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। ওই বাহিনী দিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি শারিরিক নির্যাতন, শালিস বাণিজ্য, চাঁদা আদায়, মাদক ব্যবসা সহ এমন কোন কাজ নেই যা সে করে না। এলাকায় আতংক সৃষ্টি করতে কখনো রাতে আবার কখনো দিনে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সে মোটরসাইকেল শোডাউন দেয়। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপায়ন্ত না দেখে প্রতিকার চেয়ে গত ১৪ মে ভুক্তভোগী আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।

স্থানীয় ভুক্তভোগী নিতাই দাসের স্ত্রী মমতা দাস জানান, কিছুদিন আগে আমার ৬টি মহিষ আটক করে ৬০ হাজার টাকা চাঁদা আদায় করেছে ছালেক মেম্বার। আমি চড়া সুদে ৬০ হাজার ধার নিয়ে ছালেক মেম্বারের লোকদের হাতে তুলে দিয়েছি। শুধু আমি নই আরো অনেকের কাছ থেকে মহিষ আটক করে চাঁদা আদায় করেছে ছালেক বাহিনী।

স্থানীয় লক্ষী দাস বলেন, আমার দু’টি হাঁস নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া হওয়ায় ছালেক মেম্বার ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে। আমি সম্মানের ভয়ে ধার করে তাকে ৪০ হাজার টাকা দিয়েছি।
স্থানীয় মাখন দাসের ছেলে লিংকন দাস বলেন, আমার ব্যবহৃত মোটর সাইকেলটি তার গ্রুপের সদস্য সৈকত নিয়ে গিয়ে আটকে রাখে। পরে ৩০ হাজার টাকা চাঁদা দিয়ে আমি মোটরসাইকেলটি ছাড়িয়ে আনি।
আরেক ভুক্তভোগী খোকন দাসের স্ত্রী রঙ্গা দেবী বলেন, আমার ছেলে দীনেশের সাথে বউদের ঝগড়া হওয়ায় লাঠি দিয়ে দীনেশকে পিটিয়ে আহত করে ছালেক মেম্বার। পরে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। আমি একশ টাকায় ৩ টাকা হার সুদে টাকা নিয়ে ছালেক মেম্বারকে দিয়েছি। এই মেম্বারের কারণে আমি একাধিকবার স্ট্রোক করেছি। আমি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ভুক্তভোগী গোপাল চন্দ্র দাস বলেন, গত ৮ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় ছালেক মেম্বার দলবল নিয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আক্রমণ করে। সে আমাকে গুলি করে খুন করার হুমকি দেয়। এলাকার বাসিন্দারা তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন মানুষের নিরাপত্তর জন্য অথচ এখন তার অত্যাচার নির্যাতনে আমাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালাম প্রকাশ ছালেক মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিভিন্ন সময় শালিসে হেরে যাওয়া লোকজন আমার বিরুদ্ধে অভিযোগ করছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, স্থানীয় মেম্বার আবদুস ছালামের বিরুদ্ধে দেওয়া চরশরৎ এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জোরারগঞ্জ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, মেম্বার আবদুস ছালামের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

কারামুক্ত বিএনপি নেতা দিদার মিয়াজী সংবর্ধিত

মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৭ মে) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে বিকেলে তাঁকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন , করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইঁয়া, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো; মহসিন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন রবি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুছা মিয়া চেয়ারম্যান, হাইদকান্দি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইমাম হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুদুল হক, দুর্গাপুর ইউনিয়নের যুগ্ন আহবায়ক শামসুদ্দোহা মামুন, ধুম ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মাইনুল হোসেন, ওসমান পুর ইউনিয়নের সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা চৌধুরী, করেরহাট ইউনিয়নের যুগ্ন আহবায়ক আবুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামুমুল হক ইমন, নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন ভূঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতা হানিফ মিজি প্রমুখ।

বারইয়ারহাটে মিয়াকো ব্র্যান্ডের শো রুম উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার মসজিদ রোড়ের মৌচাক সুপার মার্কেটের ৩য় তলায় আজ উদ্বোধন হলো মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের শো রুম। শো রুমে মিয়াকো ব্র্যান্ডের অসংখ্য পণ্যের সমাহার রয়েছে। তন্মধ্যে অন্যতম ব্লেন্ডার, ওভেন, ইলেকক্ট্রিক চুলা, সেন্ডুইস মেকার, টোস্টার মেকার, আয়রন, এয়ার ফায়ার, ননস্টিক পাতিল সেট, ফ্রাইপেন, রাইস কুকার, প্রেসার কুকার, মাইক্রোওভেন, ইলেক্ট্রিক ওভেন, ওয়াটার ফিল্টার, ওয়েট স্কেল, হটপট, ইলেক্ট্রিক কেটলি, ফ্লাক্স, চার্জার ফ্যান, রুটি মেকার, কেবিনেট চুলা, গ্যাসের চুলা।
মিয়াকো ব্র্যান্ড ছাড়া এই শো রুমে রেড সুইস, সারা, কিয়াম, কিমি, পিলিপস, পিজন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য রয়েছে। এছাড়া ডিনার সেট, ঝাড়বাতি, ওয়াল বাকেট লাইট, পাকিস্থানী ইনডোস শীতল, ইন্ডিয়ান হ্যাভেলস পণ্যও পাওয়া যাচ্ছে।
শুক্রবার ( ১৭ মে) সকালে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শো রুমের উদ্বোধন করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, মেহেদীনগর কালা মিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজম, মেহেদীনগর দারুসসালাম জামে মসজিদের খতিব মাওলানা মেহেদী হাসান অলিনগরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুছা, মিয়াকো শো রুমের সত্বাধিকারী সালা উদ্দিন মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক সাব উদ্দিন রাসেদ।

 

মিরসরাইয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌর বিএনপি।

সোমবার (৬ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

এসময় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মামুন, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো: ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভুইঁয়া টিটু,করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ আলম,করেরহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর,যুবদল নেতা সাইফুল ইসলাম হৃদয়,আকতার হোসেন,মো: শিপন সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা একতরফা নির্বাচনের সময় ভোটকেন্দ্রে না যাওয়াসহ সার্বিকভাবে নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান।

 

মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিমের ব্যাপক গনসংযোগ

 

মিরসরাই প্রতিনিধি

তীব্র তাপদাহের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনে টিয়া পাখি প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (৩ মে) সকালে উপজেলার খেয়ারহাট, আনন্দ বাজার, ঘড়ি মার্কেট ও বিকেলে উপজেলার আবুতোরাব বাজারের প্রতিটি অলিতে গলিতে প্রচার প্রচারণায় টিয়া পাখি প্রতীকে ভোট প্রার্থনা করেন শেখ সেলিম। বলেন নির্বাচিত হলে মিরসরাই হবে একটি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত উপজেলা।

এরই মধ্যে ভোটের হাওয়া বইছে মিরসরাই উপজেলাজুড়ে। হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। সাধারণ ভোটাররা বলছেন সুখে দুখে যে মানুষ জনগণের পাশে থাকবে তাকেই নির্বাচিত করবেন তারা।
ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠছে মিরসরাই জনপদ।
আগামী ৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। এবার মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী লড়াই করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা
হবে টিয়া প্রতীকের প্রার্থী শেখ সেলিম এবং চশমা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের মধ্যে এমন আভাস সাধারণ মানুষদের মাঝে।