বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 639

গৌরবদীপ্ত বিজয়ের মাসের প্রথম দিন আজ

 

নিজস্ব প্রতিবেদক

১৯৭১। বাঙালি জাতির কাছে এক বিস্ময়ের নাম। বিশ্ব রাজনীতির এক অবিস্মরণীয় ইতিহাস। এর প্রতিটি ক্ষণ যেন ধ্বংস আর সৃষ্টির একেকটি পাণ্ডুলিপি। ১৯৭১ সালে আগুনের লেলিহান শিখায় যখন গোটা পূর্ব পাকিস্তান পুড়ে ছাই হচ্ছিল, ঠিক তখনই নতুনের কেতন উড়িয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি ভূখণ্ড জন্ম নেয়। ১৯৭১ সালের ডিসেম্বরের প্রতি মুহূর্ত যেন ‘বাংলাদেশ’ সৃষ্টির কথা বলে। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাসের প্রথম দিন আজ।

মুক্তিযোদ্ধা সংগঠনগুলো প্রতিবছর দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালন করে থাকে। এবারও তারা দিনটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিঁধূর এক শোকগাঁথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোন নজীর বিশ্বে নেই।

বিজয়ের মাসের প্রথমদিনে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সমাবেশ, মানববন্ধন, বিজয় র্যালি, মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি পালন করা হবে।

মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি আজ সকাল ৮টা ৩০ মিনিটে মিরপুর কবরস্থানে পুস্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ১০টা ৪৫মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অপারেজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সেখান থেকে বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের নেতৃত্বে বিজয়র্যালি বের হবে। এটি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে।

বঙ্গবন্ধু পরিষদ মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির হাতে দিয়েছে। এর অংশ হিসাবে সংগঠনের সদস্যরা আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।

সরকার ও ইসিকে কড়া বার্তা দিতে আজ সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহতভাবে গ্রেফতার-মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার রাতে ফ্রন্টের বৈঠকের পর মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবার ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের একটি সংবাদ সম্মেলন করবেন। বেলা ৩টায় জাতীয় প্রেস কাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর থেকে গ্রেফতারের ঘটনা তুলে ধরে ফখরুল বলেন, এই নির্বাচনে গণতান্ত্রিক নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে না পারে, এই নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে সেই পুরনো কায়দায় মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে, গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। যারা প্রার্থী তাদেরও গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তার ন্যূনতম অবস্থাও এখন নেই। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। অবিলম্বে গ্রেফতার বন্ধ করতে হবে, ঘরে ঘরে তল্লাশি বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়-দায়িত্ব বহন করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফ্রন্টের মুখপাত্র বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো অবস্থাতে নির্বাচনে থাকবে এবং যেকোনো অবস্থায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করবে।
ফ্রন্টের শরিকদের সাথে আসন বণ্টনের কোনো আলোচনা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, আসন বণ্টনের হিসাব পাবেন ২ ডিসেম্বরের পরে। অর্থাৎ বাছাই হয়ে গেলে আপনারা চূড়ান্ত হিসাব জানতে পারবেন।

ফ্রন্টের নির্বাচনী ইশতেহার কবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমাদের ঐক্যফ্রন্টের ইশতেহার প্রণয়নের কাজ চলছে। শিগগিরই আপনারা ইশতেহারও দেখতে পারবেন।
বৈঠকে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সম্পর্কে ‘কটূক্তি’ করছেন উল্লেখ করে এর নিন্দা জানানো হয়। একই সাথে কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনকে ‘বেআইনিভাবে’ আটক করে রাখা ও জামিন না দেয়ারও নিন্দা জানানো হয়।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। একাদশ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এটি প্রথম বৈঠক।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মোমিনুল ইসলাম, জাহেদ উর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মো: মনসুর এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ডা: জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি
আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সিভয়েসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন ট্রেজারার লিও মাহি চৌধুরী।

তিনি বলেন, সমাজের পরিবর্তনে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। নানা কারণে আমাদের রাষ্ট্রের পক্ষে জনগণের সকল সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়ে উঠে না। সমাজের প্রতি তরুণদের দায়বদ্ধতা আছে সেটি ভুলে গেলে চলবে না।

লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সভাপতি লিও মুহাম্মদ নাজমুল হাসান বলেন, আমরা সকলে এগিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব। তরুণদের একতাবদ্ধ করতে পারলেই সমস্য গুলো ধীরে ধীরে সমাধান হবে। সবাই এক থাকার যে শক্তি সেটার চেয়ে দামী কিছু আর নেই।

সহ সভাপতি লিও মোহাম্মদ ওয়াসিম বলেন, আমাদের আরো বেশি বেশি সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের প্রতি মনোযোগ দিতে হবে। চেনা গন্ডির বােইরে গিয়ে আরো অনেক মানুষকে জানার মাধ্যমে তাদের প্রয়োজন কি বুঝতে হবে ।

এ সময় উপস্থিত ছিলেন লিও মুহম্মদ নাজমুল হাসান, সহ সভাপতি লিও মোহাম্মদ ওয়াসিম,যুগ্ম সাধারণ সম্পাদক (এ্যাডমিন) লিও মাহমুদুল হক, জয়েন ট্রেজারার (এ্যাডমিন) লিও গোলাম কাউসার গোলাম কাউসার, লিও মু. ফিরোজ মাহমুদ, লিও আব্দুল্লাহ আল-হাসান, ফেরদৌস আরা শিউলি, লিও মো. ইউনুছ, লিও আব্দুল্লাহ ফাহিম, লিও ইফতেখার উদ্দীন, লিও নাজমুল হোসেন, লিও জুলেখা রহমান।

উল্লেখ্য, সম্প্রতি নগরীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রী ও সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের চিকিৎসার্থে ফখরুল ইসলাম খাঁন সিআইপির অনুদান


নিজস্ব প্রতিনিধি
মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত এক স্কুল ছাত্রী ও সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রের চিকিৎসার্থে এগিয়ে এলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী, আল সুমাইয়া গ্রুপও বাংলাদেশের এফ আই কে প্রেপার্টিজ লিঃ এর চেয়ারম্যান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, সমাজ সেবক ও দানবীর ফখরুল ইসলাম খাঁন সিআইপি। শুক্রবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার ঝুলনপুল বেনীমাধব উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফয়জিয়া তাবাচ্ছুম প্রমি ও সড়ক দুর্ঘটনায় আহত ফেনী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মোঃ আজিজুল হকের চিকিৎসার জন্য সিআইপির পক্ষে ২০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জোরারগঞ্জ সততা সংঘের সভাপতি ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।


মোহাম্মদ আলী বলেন, পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারা তাদের সব দিয়ে মানুষের সহযোগিতা করতে চান। তাদের মধ্য অন্যতম আমার দেখা ফখরুল ইসলাম খান সিআইপি। যার পক্ষ থেকে প্রতিনিয়ত অনেক অসহায় মানুষ কে সহযোগীতা করার সুযোগ আমার হয়েছে। যা তিনি অপ্রকাশ্য রাখতে পছন্দ করতেন। উনার মত বিত্তশালী আরো যারা আছেন আমাদের সমাজে তারা প্রত্যকে যাতে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।


ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে। একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।

করেরহাট উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ৩১ তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া পরীক্ষায় উপজেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, মেধা বৃত্তি পরীক্ষা আহবায়ক সিরাজুল ইসলাম, সচীব মাকসুদ আলম শাহীন, যুগ্ন সচীব সোলায়মান বাদশা, সহ-সভাপতি দিলীপ বণিক, আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন, উচ্চ পরিষদ সদস্য শওকত আলী, ক্রীড়া সম্পাদক সাইফ উদ্দিন মাসুদ চৌধুরী, অফিস সম্পাদক মৃদুল দাশ, প্রচার সম্পাদক রিপন দাশ, সামাজিক সম্পাদক কেফায়েত হোসেন রাজু, কার্য্যকরী সদস্য আব্দুর রহিম, সদস্য ওমর ফারুক ইমন প্রমুখ।
উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সেলিম ও পরীক্ষা আহবায়ক সিরাজুল ইসলাম জানান, ১৯৮৮ সাল থেকে উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়ে দীর্ঘ ৩১ বছর যাবত সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে আসছে। এবারের মেধা বৃত্তি পরীক্ষায় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহম্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মিরসরাইয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাও পরামর্শ প্রদান

মিরসরাই প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে মিরসরাই ডায়াবেটিক সেন্টার ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল খাঁন।
মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন মিরসরাই ডায়াবেটিক সেন্টারের পরিচালক ডাঃ আহমেদ মঈনুল ইসলাম। এসময় ৩ শতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, শিক্ষক হোসাইন সবুজ, এডভোকেট মোহাম্মদুন্নবী শিমুল, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল ভৌমিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাব না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি
নিজের দল ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দেশেই রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে। তারা ক্ষমতায় না গেলেও দেশ ছেড়ে পালাবে না। উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। আগের চেয়েও অনেকগুণ বেশি আমরা উন্নয়ন উপহার দিয়েছি।

সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি এখন সারা দুনিয়াতেই আছে। এটা এখন ওয়েব লাইভ হয়ে গেছে। কিন্তু আমরা দুর্নীতিকে ছাড় দেইনি।

তিনি আরো বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানেঃ ১ নারী নিহত

 

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সলিমপুরস্থ ফকিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় জানা যায়নি।

আহতরা হচ্ছে ইমন,জানে আলম ও মাসুম। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক (হবিগঞ্জ ট-১১-০০১১) কালুশাহ ব্রীজ থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের মালিক ইমন, পথচারী জানে আলম ট্রাক ড্রাইভার মাসুম এবং অজ্ঞাত এক মহিলা গুরুত্বর আহত হয় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মহিলাটি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব। গাড়িটি আটক করা হয়েছে।

 

চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা : আটক-৩

 

চট্টগ্রামের বোয়ালখালীতে নুরুল আমিন (৪৫) নামের অটোরিকশা চালককে হত্যা করে গাড়ী ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে তিন ছিনতাইকারী।

গতকাল ২৮ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মোল্লা পাড়ার নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা যাত্রীবেশে পটিয়া থেকে চারশত টাকা ভাড়ায় বোয়ালখালীতে নিয়ে আসে কেলিশহর গ্রামের সজল বড়ুয়া বাড়ীর রনজিত বড়ুয়ার
ছেলে সুচীন বড়য়া (১৮), একই গ্রামের দারোগা হাট এলাকার মৃত বাবুল দাশের ছেলে সুমন দাশ(২০) ও ব্যাংক দুয়ার এলাকার অনিল দে’র ছেলে নিলয় দে (১৯)। তারা বড়ুয়া টেক এলাকায় চালককে হত্যা করে গাড়ি নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, পটিয়া থেকে কয়েকজন যাত্রী একটি সিএনজি চালিত অটোরিকশা করে বড়ুয়ার টেক এলাকার নির্জনস্থানে গাড়ির ভেতরে চালকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।

নগরীতে তরুণীর ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবী, সিটি কলেজ ছাত্র মাহমুদ গ্রেফতার

 

এক তরুণীর ফেসবুক আইডি হ্যাক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করায় মোঃ খালেদ মাহমুদ (১৮) নামে এক কথিত হ্যাকার (প্রতারক) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত খালেদ মাহমুদ নগরীর সিটি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গতকাল বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার আলকরন বালিকা স্কুলের সামনে সিটি কর্পোরেশন এপার্টমেন্ট এর পিছনে ৭/এ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে জেলার লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়া গ্রামের কুয়েত প্রবাসী মোঃ মফিজুর রহমানের ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র পাঠক নিউজ