বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 642

চট্টগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সামছুদ্দিন


মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মাওলানা সামছুদ্দিন। গত রবিবার নেতা-কর্মীদের সাথে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
মাওলানা সামছুদ্দিন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাজি আবদুল হাই সওদাগর বাড়ীতে জন্ম গ্রহণ করে। তিনি জামিয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাষ্টার্স) পাশ করেন। বর্তমানে সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদের ইমাম ও পাশাপাশি ব্যবসার সাথে জড়িত রয়েছে। তিনি ইসলামী আন্দোলন সৌদি আরব জেদ্দা শাখার সহ সভাপতি ও ইসলামী আন্দোলন মিরসরাইর শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি দেশে রয়েছেন এবং হাত পাখা মার্কায় ভোট চেয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করছেন।

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে পিডিবি কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এক পিডিবি কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাড়বকুণ্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎকর্মীর নাম মো. নাসির (৫০)। তার বাড়ি উপজেলার বাড়বকুণ্ডের হাশেম নগর এলাকায়।

এ বিষয়ে জানতে বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীকে বার বার ফোন করা হলে তিনি লাইন কেটে দেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাৎ উল্লাহ মিঞাজী।

আ’লীগের মনোনয়ন পেলেন না সেই মুফতি

নিউজ ডেস্ক..
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়া মুফতি রুহুল আমীন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বঞ্চিতই করা হলো। নৌকার টিকিট পেলেন বর্তমান এমপি কবিরুল হক মুক্তি।

জানা যায়, এ আসনে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীনসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু সোমবার মুক্তির প্রার্থিতার বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেয়ায় গত ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমীন বলেন,‘বঙ্গবন্ধুকন্যা আপনি স্বীকৃতি দিয়েছেন, সবকিছু উপেক্ষা করে। অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তার জবাব দিয়েছেন। ১৪ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি (শেখ হাসিনা) পালন করেছেন। আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এ উপাধি দিলাম। ’

এদিকে আমাদের নড়াইল সংবাদদাতা জানিয়েছেন, কবিরুল হক মুক্তি তার ফেসবুক আইডিতে দলের মনোনয়নপত্রের ছবি পোস্ট করে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন টিকিট পেলাম। জনগণের ভালবাসা ছিল, তাই জননেত্রীর ভালবাসা পেলাম। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকলের আস্থা ও ভরসা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সকল বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি। আমি মনোনয়ন পেয়েছি তাই বলে এই নয়, আমি এমপি হয়ে গেছি। সকলের প্রতি আমার আহবান, যারা প্রতিযোগিতায় থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছে; তাদের সকলকে নিয়ে একসাথে কাজ করব এবং সকলে করবেন। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা যেমন আমাদের নড়াইল দু’টি আসনে আমাকে এবং আমার স্নেহের ছোট ভাই আপনাদের সকলের ভালোবাসার মানুষ মাশরাফি বিন মর্তুজাকে নৌকা দিয়েছেন; আমরাও জননেত্রী শেখ হাসিনাকে নড়াইলের দু’টি সিট উপহার দিবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

কবিরুল হক মুক্তি ও মুফতি রুহুল আমীন ছাড়া এ আসন থেকে যারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা ইমদাদুল হক, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, সাবেক মেয়র বিএম একরামুল হক টুকু, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুনার রশীদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা: আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত লে. কমান্ডার ওমর আলী, শ্যামল দাস টিটু, ফোরকান মোল্যা, এমদাদুল ইসলাম, প্রকৌশলী শেখ মিজানুর রহমান, কাজী মুশফিকুর রহমান, সৈয়দ আবিদুল ইসলাম, এফ এম শাহীন ও হাসনাত এ চৌধুরী।

চট্টগ্রামেও ঘুরেফিরে বিএনপির পুরনোরাই মনোনয়ন পেলেন

 

নিউজ ডেস্ক..

দলীয় মনোনয়ন কে পাচ্ছেন? এর উত্তর জানতে গতকাল সকাল থেকেই গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ের দিকে তাকিয়েছিলেন বিএনপির চট্টগ্রামের নেতারা। সকাল গড়িয়ে দুপুর, অতঃপর মধ্যরাত। তবু জানা যায় নি। অবশ্য সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। কারণ চট্টগ্রামের ১৬ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চূড়ান্ত হওয়াদের কাছে প্রত্যয়নপত্রের চিঠি দেয়া হবে আজ। তবে জানা গেছে পুরনোরাই পাচ্ছেন মনোনয়ন।
এদিকে চট্টগ্রাম বিভাগের সব প্রার্থীদের নাম ঘোষণা না করলেও গতকাল সকালে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের মনোনয়নের চিঠি তার প্রতিনিধির হাতে তুলে দেয়া হয়। এর মধ্য দিয়ে দলের প্রার্থীদের হাতে প্রত্যয়নপত্রের চিঠি দেয়ার কার্যক্রম শুরু হয়। সর্বশেষ গতরাত পৌনে ১ টায় এ রিপোর্ট লেখাকালীন সময়ে রংপুর, রাজশাহী, বরিশাল এবং খুলনা বিভাগের প্রার্থীদের চিঠি দেয়া হলেও চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীদের চিঠি দেয়া হয় নি। রাত একটার সময়ও চট্টগ্রামের মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন।
চট্টগ্রামের প্রার্থীদের চিঠি দেয়া না হলেও চট্টগ্রামের ১৬ আসনে চূড়ান্ত হওয়া দলের সম্ভাব্য প্রার্থীদের নাম দলটির বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রটি জানায়, নগরীর চারটি আসনে একক প্রার্থী রাখা হয়েছে। উপজেলা পর্যায়ের আসনগুলোর মধ্যে কয়েকটিতে একক এবং কোনোটিতে একাধিক প্রার্থী রাখা হচ্ছে। এ প্রসঙ্গে দলটির সিনিয়র নেতারা বলছেন, ‘মামলা বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে প্রাথমিকভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থী নির্বাচনে অংশ নিতে না পারার শংকা থেকেই বিকল্প রাখা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নগরীর চারটি আসনের মধ্যে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও- পাঁচলাইশ ও বায়েজিদ (আংশিক) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী ও বাকলিয়া) আসনে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড ও সদরঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-১ (মিসরসরাই) আসনে উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিছড়িতে) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড, পাহাড়তলী-আকবর শাহ আংশিক) বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।
তবে এসব আসনের মধ্যে বিকল্প প্রার্থী হিসেবে পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, সীতাকুণ্ডে সাবেক মন্ত্রী ও সাংসদ প্রয়াত এল কে সিদ্দিকীর ছোট ভাই এ ওয়াই বি আই সিদ্দিকীকে মনোনয়নের চিঠি দেয়া হতে পারে।
এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটি শরীক দল ‘বাংলাদেশ কল্যাণ পার্টিকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এই আসনে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হতে পারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে। কল্যাণ পার্টিকে ঢাকার কোন একটি আসনে মনোনয়ন দেয়ার চেষ্টা করছে বিএনপি।
অবশ্য তা নাকচ করে দিয়ে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’ চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ঈসয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক গতকাল সন্ধ্যায় দৈনিক আজাদীকে বলেন, ‘এই মাত্র জোটের সঙ্গে বৈঠক শেষ করলাম। হাটহাজারী আসনটি আমাদের দেয়া হয়েছে। এটা চূড়ান্ত। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলেও জানান তিনি।’
এদিকে গত রাত পর্যন্ত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে কাকে মনোনয়ন দেয়া হবে সেটি চূড়ান্ত হয় নি। ওই আসনে বিএনপির প্রয়াত নেতা ও যুদ্ধাপারাধী হিসেবে ফাঁসি হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরকে মনোনয়ন দিতে চায় বিএনপি। তবে এই আসনটি দাবি করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) । তবে চট্টগ্রাম-১৪ আসন (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) এলডিপিকে ছাড় দেয়া হয়েছে। সেখানে দলটির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হবেন। এছাড়া চট্টগ্রাম-১৫ (লোহাগড়া ও সাতকানিয়া আংশিক) আসনটি জামায়াত ইসলামকে ছাড় দিবে বিএনপি।
এদিকে নগরীর চার সংসদীয় আসনের প্রার্থীদের পক্ষে দলীয় মনোনয়ন প্রত্যয়নপত্রের চিঠি সংগ্রহ করতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম। তিনি গত রাত সোয়া দশটায় এ প্রতিবেদন লেখার সময় মুঠোফোনে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের তালিকা আজ প্রকাশ করার সম্ভাবনা কম। করলেও মধ্য রাত হয়ে যেতে পারে।’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার গত রাতে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের চিঠি দেয়া হবে আগামীকাল (আজ) সকালে।’ একই বক্তব্য ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামেরও।
ওদিকে কঙবাজার-১ হাসিনা আহমেদ, কঙবাজার-৩ লুৎফর রহমান কাজল, কঙবাজার-৪ শাহজাহান চৌধুরী ও মো. সালাহ্‌উদ্দিন, বান্দরবান- সাচিং প্রু জেরি ও উম্মে কুলসুম সুলতানা, রাঙামাটি- দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

সূত্র দৈনিক আজাদী

প্রার্থিতা নিয়ে আ’লীগে বিক্ষোভ-বিদ্রোহ

 

নিউজ ডেস্ক..
আগামী নির্বাচনে আওয়ামী লীগ ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের দানাবাঁধা ক্ষোভ প্রকাশ্য হয়ে উঠছে। সদ্যঘোষিত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং সড়ক ও মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছে মাঠ নেতাকর্মীরা। কোথাও কোথাও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ঝাড়–মিছিলও করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আবার কোথাও কোথাও জোটের জন্য আসন ফাঁকা রাখার বিরোধিতা করে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার দাবিতেও বিক্ষোভ হয়েছে। দলের মাঠপর্যায়ের এমন চিত্র নিয়ে উদ্বেগ রয়েছে আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে। দলের তৃণমূলপর্যায়ে এমন ক্ষোভ ও বিভেদ অবিলম্বে নিরসন না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের।
এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলীয় প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শেষ পর্যন্ত দল ও জোট ঘোষিত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হলে আজীবন বহিষ্কারেরও হুমকি দেন তিনি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার দলের মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান শুরু করে আওয়ামী লীগ। এ পর্যন্ত ২৩১ জনকে নৌকার প্রার্থী ঘোষণা করে চিঠি দেয়া হয়। এর মধ্যে কোনো কোনো আসনে দুইজন প্রার্থীকেও চিঠি দেয়া হয়। দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও যাদের চিঠি দেয়া হয়েছে তারা বেশির ভাগই পুরনো। এ তালিকায় বড় কোনো চমক নেই। তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় নেতা। তালিকায় বিতর্কিত এমপি ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। আওয়ামী লীগের এই মনোনয়ন নিয়ে দল এবং শরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতরা এবার মনোনয়ন পাবেন না- নীতি নির্ধারকরা সব সময় এমন বক্তব্য দিলেও তালিকায় তার প্রতিফলন তেমন একটা ঘটেনি বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরাই। ক্ষমতাসীন দলটির সর্বশেষ কার্যনির্বাহী সভায় ৭০ জন এমপি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে আলোচনা হয়েছিল। ওই সভায় শতাধিক এমপি এবার ‘লাল কার্ড’ পেতে পারেন বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়ে ছিলেন। তবে চূড়ান্ত মনোনয়নে দেখা গেছে, পুরনোদের ওপরই আস্থা রেখেছে দলটি। যেসব এমপির বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, হাইব্রিডদের পৃষ্ঠপোষকতা দেয়া, বহিরাগতদের লালন করা এবং আওয়ামী লীগের মধ্যে অনৈক্য সৃষ্টির অভিযোগ ছিল তাদের নাম প্রার্থী তালিকায় দেখে হতাশ হয়েছেন কর্মীরা। এসব প্রার্থীর অনেককে প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছেন দলের মাঠ নেতাকর্মীরা।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে এবারো মনোনয়ন দেয়ায় গতকাল ঝাড়ুমিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সাথে মনোনয়ন পাওয়া হারুনকে জনবিচ্ছিন্ন, দুুর্নীতিবাজ আখ্যা দিয়ে অবিলম্বে মনোনয়ন পরিবর্তনের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা সদরের যুবলীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। পুলিশের বাধা উপেক্ষা করে ঝাড়ু নিয়ে দফায় দফায় শহরের প্রধান সড়ক ঘুরে আবারো যুবলীগ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য উপজেলা সদরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনুকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে জামালপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা।

গতকাল সকাল থেকে তার সমর্থকরা সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় জামালপুর শহরসহ জামালপুর-ময়মনসিংহ এবং জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে ঘণ্টাব্যাপী যোগাযোগ বন্ধ থাকে। এ ছাড়াও শহরে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
কুড়িগ্রাম-২ আসনে পনীর উদ্দিনের মনোনয়ন বাতিলের দাাবতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের সবস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা। এ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ মো: জাফর আলীকে মনোনয়ন দেয়ার দাবিতে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক দোকানসহ রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধের ফলে ফুলবাড়ী বাজার থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুইপাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সেখানে আটকে থাকে শতশত মাইক্রো, অটোরিকশা, মোটরসাইকেলসহ মালবাহী ট্রাক। পরে পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈন উদ্দিনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবিতে গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও মঈনের সমর্থকেরা। এ কারণে প্রায় এক ঘণ্টা জাতীয় এ মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়াদেই সরাইল-আশুগঞ্জ আসনে দলীয় প্রার্থীর বদলে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। রোববার আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও সরাইল-আশুগঞ্জ আসনটি ফাঁকা রাখে।

ধারণা করা হচ্ছে, এবারো এ আসনে মহাজোট থেকে মৃধা অথবা তার জামাতা রেজাউল ইসলাম ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হবে। এর ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। অথচ এ আসনে আওয়ামী লীগ থেকে ১৯ জন দলের মনোনয়ন ফরম কেনেন। এর আগে রোববার ময়মনসিংহ-৮ এর ঈশ্বরগঞ্জ আসনে সাবেক এমপি আবদুস ছাত্তারকে মনোনয়ন দেয়ার দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে লগি- বৈঠা হাতে নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজারে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর) আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় মহাসড়ক অবরোধ করে তার সমর্থকেরা। এ আসনে মহাজোটের প্রার্থী জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়ার খবর নগরকান্দা-সালথায় প্রচার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস দলীয় মনোনয়ন না পাওয়ায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে মানববন্ধন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রহনপুর কলোনি মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে রহনপুর ডাকবাংলো চত্বর থেকে মহিলা লীগ কর্মীরা ঝাড়ু মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ পণ্ড করে দেয়।

এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে ছেড়ে দেয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। ফলে বাদ পড়ছেন এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছেন তার সমর্থকেরা। এমনকি জাতীয় পার্টির প্রার্থীকে কলাগাছ অভিহিত করে বিভিন্ন জায়গায় কলাগাছ নিয়েও মিছিল করেন তারা।

দেশের বিভিন্ন স্থানে বিতর্কিত নেতাদের মনোনয়নের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘কিছু আসনে আমরা এখনো জরিপ করছি। যদি এমন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীর ব্যাপারে তথ্য পাওয়া যায় তবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তা পরিবর্তনের সুযোগ রয়েছে।’

শেষ পর্যন্ত কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের সিদ্ধান্ত কী হবেÑ জানতে চাইলে তিনি বলেন, ‘আজীবন বহিষ্কার করা হবে। তাকে আর দলে নেয়া হবে না।’

মিরসরাই ইকোনোমিক জোনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

 

মিরসরাই প্রতিনিধি

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার মৃত্যু হয়। নিহতের নাম খাইরুল ইসলাম সবুজ (৩৩)। তিনি উপজেলার ১২ নম্বর খৈইয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির মৃত আবুল বশরের পুত্র। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। সে চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর নিবন্ধিত ইলেক্ট্রিশিয়ান এবং ইউনিয়ন যুবলীগের সদস্য ও পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য। সোমবার রাত ৮ টায় উপজেলার বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেনের সামনে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, নিহত সবুজ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জেনেরেটরের বিদ্যুত লাইন সঞ্চালনের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি নিজের ব্যক্তিগত জেনেরেটর দিয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে বিদ্যুত সরবরাহের কাজ করতেন।
খৈইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কাজ করা সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাইরুলের মৃত্যু হয়। পারিবারিকভাবে খাইরুলের পরিবার খুবই অস্বচ্ছল।

মিরসরাইয়ে গাজা ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি গাজা ও ২৬বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে মাদক বেচাকেনার সময় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনের বসতবাড়ী থেকে ওই মাদক উদ্ধার করে পুলিশ। নিজাম উদ্দিন ওই এলাকার মৃত জালাল আহম্মেদের পুত্র।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পশ্চিম অলিনগর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় হাতে নাতে মাদক ব্যবসায়ী নিজামউদ্দিনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো এক কারবারী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরেদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মিরসরাইয়ে ৫শ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ৫০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ নুরুল হক নামের যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত নুরুল হক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের আব্দুল হকের পুত্র।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, সোমবার বিকেল পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী হাইচ গাড়ীতে তল্লাশী চালিয়ে যাত্রীবেশী নুরুল হককে ৫০০পিছ ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মিরসরাই বিএনপির তৃণমূলের জয় নুরুল আমিন চেয়ারম্যান প্রার্থী

 

 

‌চট্টগ্রাম ১ (মিরসরাই) অাস‌নে বিএন‌পির এম‌পি প্রার্থীর ম‌নোনয়ন পে‌লেন বর্তমান উপ‌জেলা চেয়ারম্যান  নুরুল অা‌মিন।

 

লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি
আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২০১৮-২০১৯ সেবাই বর্ষের জন্য এই কমিটি গঠন করা হয়।
শনিবার (২৪ নভেম্বর) রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সভাপতি লিও মুহাম্মদ নাজুমল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক লিও ইউথ এক্সেঞ্জের চেয়ারম্যান লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের প্রতিষ্ঠাতা লায়ন ড. মুহাম্মদ কামাল উদ্দিন।


লিও রাশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সাধারণ সম্পাদক লায়ন জয়নাল আবেদীন, লায়ন বেলাল আহম্মেদ জুয়েল, লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও এম. আর. চৌধুরী মাহী, লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সাবেক সভাপতি লিও রাজিব দাস।


অনুষ্ঠান শেষে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও এম. আর. চৌধুরী মাহী। নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি লিও মুহাম্মদ নাজমুল হাসান, সহ সভাপতি লিও মোহাম্মদ আরিফুল ইসলাম, লিও মোহাম্মদ ওয়াসিম, লিও তাসনিম আলম মুন্না, সাধারণ সম্পাদক লিও রাশেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (এ্যাডমিন) লিও মাহমুদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক (প্রজেক্ট), লিও মোস্তফা কামাল সুজন ট্রেজারার লিও জাবেদুল ইসলাম, জয়েন ট্রেজারার (এ্যাডমিন) লিও গোলাম কাউসার, জয়েন ট্রেজারার (প্রজেক্ট) লিও মঈনুল ইসলাম জুয়েল, টেমার লিও সাজিয়া কামাল, টেইল টুয়েস্টার লিও মোহাম্মদ ইউনূস, কালচারাল চেয়ারম্যান লিও জুলেখা রহমান শিশির, পাবলিকেশন চেয়ারম্যান লিও এহসানুল হক, প্রোগ্রাম চেয়ারম্যান লিও সিফাত লায়লা, প্রজেক্ট চেয়ারম্যান লিও ইমরান এমি, স্পোর্টস চেয়ারম্যান লিও নাজমুল হোসেন, সিস্টার কোর্ডিনেটর লিও মিনু মারমা, লিও জান্নাতুল মাওয়া শাখি, লিও ফেরদৌস আরা শিউলি, মেম্বার চেয়ারম্যান লিও ইফতেখার উদ্দিন, মেম্বার লিও এইচ এম তারেক, লিও কাউসার হোসেন, লিও আবদুল্রাহ ফাহিম, লিও মু. ফিরোজ মাহমুদ, লিও নুর নবী, লিও আবু সায়িদ তানভীর, লিও ইমাম হোসাইন রিফাত, লিও তানভীর আহম্মেদ, লিও আবদুল্লাহ আল হাসান।