মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 647

বারইয়ারহাটে নুর সু-গ্যালারির শুভ উদ্বোধন

আধুনিকতার ছোঁয়া নিয়ে, নতুন ডিজাইনের সকলের পছন্দের পাদুকার সমাহার নিয়ে বারইয়ারহাটে নুর সু-গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৯ নভেম্বর বিকালে বরাইয়ারহাট পৌরসভাধীনগার্লস্কুল রোড়েরআল-আমিন শপিং সেন্টারে নুর সু-গ্যালরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পবিত্র মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে দোকানের শুভ উদ্বোধন করাহয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নুরুল আজম। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা ক্বারী আবদুল্লাহ। এসময় দোকানের স্বত্ত্বাধিকারী মো. আবদুর রহিম ও তার পরিবারের লোজকজন, আত্মীয় এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এম মাঈন উদ্দিন ও দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক নাছিরউদ্দিন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক কনস্টেবল নিহত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ‌‌‌‌ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত হয়েছেন নুরুল আমিন নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। শনিবার (১৭অক্টোবর) সন্ধ্যায় বারইয়ারহাট গাছ মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ফেনী জেলার পরশুরাম থানার রামপুর এলাকার মৃত হাসান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট গাছ বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিলেন কন্সটেবল নুরুল আমিন। এসময় ফেনীর দিক থেকে আসা একটি দ্রæত গতির সিএনজি অটোরিক্সা জসীম সওদাগরের দোকানের সামনে নুরুল আমিন কে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় নুরুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মাস্তাননগর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ঘাতক সিএনজি অটোরিক্সাটি আটক এবং চালককে গ্রেফতারে অভিযান চলছে।

 

আমিরাতে মিরসরাই জনকল্যাণ সংস্থার বর্ষপূর্তি উদযাপন

 

ইউএই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও সেবামূলক সংগঠন মিরসরাই জনকল্যাণ সংস্থার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার গ্রীণসিটি আল আইনের এ্যারাবিক ম্যারেজ হলে আয়োজিত বর্ষপূর্তির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুমাইয়া গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইউসুফ শরীফ টিপু। সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী তানসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জনকল্যাণ সংস্থার সহ সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সহ সম্পাদক নুরুল করিম, প্রচার সম্পাদক ফজলুল করিম, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন।

বক্তারা বলেন, আঞ্চলিকতা চর্চার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের আরো বেশি সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশের সমৃদ্ধির জন্যে কাজ করতে হবে। প্রবাসের মাটিতে স্বদেশিদের কল্যাণে দীর্ঘ একবছর ধরে যেভাবে জনকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে, আগামীতেও অসহায় প্রবাসীদের পাশে থেকে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে সংগঠনটি। অনুষ্ঠানে সিআইপি ফখরুল ইসলাম খানকে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করা হয়।

এসময় অতিথি হিসেবে মিরসরাই সমিতি, জাতীয় কবিতা মঞ্চ, ঢাকা সমিতি, বন্ধু ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বস্থানীয় সদস্যদের মধ্যে সালা উদ্দিন হেলাল, এনামুল হক নিজামী, মেজবাহ উদ্দিন, কবি মুহাম্মদ মুছা, জাফর উদ্দিন ভূঁইয়াসহ প্রায় ছয়’শ প্রবাসী উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বর্ষপূর্তির অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন নুর উদ্দিন, মোহাম্মদ ইসলাম, মো. ইয়াসিন, জামশেদ আলম, আরিফ হোসেন ও সাহাদাত হোসাইন শামীম।

ধানের শীষে নির্বাচন করবেন আ’লীগের সাবেক অর্থমন্ত্রীর ছেলে

 

জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

তিনি ঐক্যফ্রন্টের হয়ে হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচন করতে চান। আচমকা তার এ ঘোষণায় আলোড়ন তুলেছে হবিগঞ্জে।

আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের নেতাকর্মীদের মধ্যে কৌতুহল বিরাজ করছে রেজা কিবরিয়ার প্রার্থিতার ঘোষণা নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ঝড় উঠে।

দলীয় নেতাকর্মীসহ হবিগঞ্জের সাধারণ মানুষ ড. রেজা কিবরিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা বলছেন, হবিগঞ্জের উন্নয়নে রেজা কিবরিয়ার বাবার বহু অবদান রয়েছে। ব্যক্তি জীবনে ড. রেজা কিবরিয়া ক্লিন ইমেজের মানুষ। তিনি নির্বাচিত হলে পিতার মতই সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন আশা তাদের।

১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া গ্রেনেড হামলায় নিহত হন।

ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে ১/১১ এর সময়ে দলের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগ উঠে। তার গায়ে এটে যায় সংস্কারপন্থী তকমা।

এ কারণে ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি রেজা। এবারও আওয়ামী লীগ থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেজা কিবরিয়া।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম থেকে শুক্রবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৫৭ সনের ৬ মার্চ জন্মগ্রহণ করেন।

জালালসাপ গ্রামেই তার শৈশব কেটেছে। কৈশোর আর যৌবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশে।

তিনি বর্তমানে জাতিসংঘে কাজ করছেন এবং তিনি কম্বোডিয়ার সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে এখনো কর্মরত আছেন।

তার বাবা শাহ এএসএমকিবরিয়া ছিলেন জাতিসংঘের সেক্রেটারি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যারবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন।

বন্দরনগরীতে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার হবেঃ চট্টগ্রামে ইসি সচিব

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীতে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। তবে কোন আসনে ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয় নি। আলোচনার পর ‘র‍্যান্ডমলি’ (এলোমেলো ভাবে) ব্যবহার করা হতে পারে ।

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে কাজীর দেউড়ির চট্টগ্রাম লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এসব কথা বলেন।

নির্বাচন আর পিছানো হবে না জানিয়ে কমিশন সচিব বলেন, ৩০ ডিসেম্বরের পর নির্বাচন আর পেছানো হবে না। পেছানোর কোন সুযোগও নেই। ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সচিব হেলাল উদ্দিন জানান, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আইজিপিকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। তবে এটি নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান প্রক্রিয়া। যদি এটি দীর্ঘদিন ধরে না হতো তাহলে নির্বাচনের আগে নতুন করে শুরু করতে হতো। কিন্তু আমাদের দেশে র‌্যাব-পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে,অনেকে বন্দুকযুদ্ধে মারাও গেছে। সন্ত্রাসীরা নিয়মিত গ্রেফতার হচ্ছে।

তিনি আরো বলেন, পোস্টার-ব্যানার সরাতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল পোস্টার ব্যানার অপসারণের শেষ তারিখ।১৮ নভেম্বরের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নামানো হবে।

বাবর-আসাদের ব্যাটে পাকিস্তানের লিড

ক্রীড়া প্রতিবেদক
আবুধাবিতে প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল পাকিস্তানের বোলাররা। আর দ্বিতীয় দিনে দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ডের বোলাররা। গতকাল ইয়াসির-হাসানদের তাণ্ডবে ১৫৩ রানে গুটিয়ে যায় কিউইরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কাল শেষদিকে দুই উইকেট হারায় পাকিস্তান। আজ আরো চার উইকেট খুঁইয়েছে তারা। তারপরও বাবর আজম ও আসাদ শফিকের ব্যাটে লিড নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সংগ্রহ এখন ৬ উইকেটে ১৮৪ রান। ৩২ রানের লিড নিয়েছে তারা।

ক্রিজে আছেন বাবর আজম ৪৩ রান নিয়ে। তার সঙ্গী হিসেবে আছেন বিলাল আসিফ।

এছাড়াও আসাদ ৪৩ রান করে সাজঘরে ফিরেছেন। হারিস সোহেল করেছেন ৩৮ রান।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট শিকার করেছেন।

বিচার বিভাগ চলছে সরকারের ইচ্ছায় : মির্জা ফখরুল

 

নিউজ ডেস্ক..
দেশে স্বাধীন বিচার ব্যবস্থা নেই, বিচার বিভাগে নৈরাজ্য চলছে, সরকারের ইচ্ছায় চলছে। আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে শনিবার সুপ্রিমকোর্ট চত্বরে সকাল ১০টা থেকে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন।

সুপ্রিমকোর্ট চত্বরের মহাসমাবেশে যোগ দিয়েছেন সারাদেশের আইনজীবীরা।

এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে আইনজীবী মহাসমাবেশ সফল করার জন্য একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদিন। অনুষ্ঠান পরিচালনা করছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব মাহবুব উদ্দিন খোকন।

চট্টগ্রামের ডিআইজি প্রিজন ও সিনিয়র জেল সুপারকে বদলি

 

নিউজ ডেস্ক..

কোটি টাকার চেক, নগদ সাড়ে ৪৪ লাখ টাকা ও ফেনসিডিলসহ রেল পুলিশের হাতে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা গ্রেফতারের পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় ডিআইজি প্রিজন পার্থ কুমার বণিককে সিলেট ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে যশোরে বদলি করা হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশে এ দুই শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে সিলেট বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হককে চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি এবং যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. কামাল হোসেনকে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার পদে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

ডিআইজি প্রিজন পার্থ কুমার বণিক ২০১৬ সালের ৮ আগস্ট চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন। আর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক যোগ দিয়েছিলেন চলতি বছরের জুলাইয়ে।

গত ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা ও প্রায় পাঁচ কোটি টাকার নথিপত্রসহ ভৈরব রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস। গ্রেফতারের পরপরই পুলিশের কাছে জেলার সোহেল রানা দাবি করেন, উদ্ধার করা টাকার মধ্যে ৫ লাখ টাকা তার এবং বাকি ৩৯ লাখ টাকা কারা বিভাগের চট্টগ্রাম বিভাগের ডিআইজি পার্থ কুমার বণিক ও চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের।

গ্রেফতারের পর কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রক্তিম পরিবার ও দেওয়ানপুর স্পোর্টিং ক্লাবের সম্মিলিত উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও ডায়াবেটিস টেস্ট সম্পন্ন

রাহাত আব্দুল্লাহ

মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের দুই সেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার ও দেওয়ান স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে ১৬ নভেম্বন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ব্লাড গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা নির্ণয় সম্পন্ন হয়। এতে প্রায় ৪০ এর অধিক মানুষের ব্লাড গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় করা হয়।অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক খুরশিদ আলম ভূঁইয়া, নুরউদ্দিন ভূঁইয়া,ব্যবসায়ী জিয়াউল কবির টিপু ভূঁইয়া সহ আরো অনেকে।এই কার্যক্রমে সার্বিক সংগঠন দুটির নেতৃবন্দ উপস্থিত ছিলেন।বিকেলে ৪ টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম বিকেলে ৫ টা পর্যন্ত চলতে থাকে।

খালেদা জিয়াকে জেলখানায় রেখে নির্বাচন হতে পারে না : ড. কামাল

 

নিউজ ডেস্ক..
বেগম জিয়ার মুক্তি চাই। তিনবারের প্রধানমন্ত্রীকে পরিত্যক্ত জেলখানায় রেখে নির্বাচন হতে পারে না। একজন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবেন, অন্যজন জেলখানায় থাকবেন, এটা হতে পারে না।’ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন বয়কট-টয়কট কিছু আমরা করব না। একথা আমরা কেউ বলবও না। তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরে কোর্টে মামলা হয়েছিল। তখন আওয়ামী লীগ কোর্টে বলেছিল— এটা পরিস্থিতি মোকাবেলা করার নির্বাচন, দ্রুত আরেকটি নির্বাচন দেয়া হবে।’

ড. কামাল বলেন, ‘তখন কোর্ট আমাকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে ডেকেছিলেন। কোর্ট আমার কাছে জানতে চেয়েছিলেন ওই নির্বাচন নিয়ে। তখন বলেছিলাম, এক কথায় বললে তো বলা যায়, এটা কোনো নির্বাচন না। কিন্তু, তারা যখন বলছে পরিস্থিতির কারণে নির্বাচন করেছে, দ্রুত আরেকটি নির্বাচন করবে। তাই সুযোগ দেয়া উচিত।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘এখন কথা হচ্ছে, দ্রুত নির্বাচন মানে কি ৫ বছর? এটা কি বাংলা অভিধানে নতুন করে যুক্ত হওয়া শব্দ। অল্প মানে ৫ বছর। ভাওতাবাজির সীমা থাকা উচিত। ভাওতাবাজিতে তাদের গোল্ড মেডেল দেয়া উচিত। আমরা এখন ভাওতাবাজি থেকে মুক্তি পেতে চাই।’

তিনি বলেন, ‘এবার আর নির্বাচন বয়কট-টয়কট হবে না। একবার বয়কট করাই জাতি অনেক ভোগান্তি পেয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, অন্যায় গণগ্রেফতারের কথা বললাম। প্রধানমন্ত্রী বললেন, কাল থেকে আর গ্রেফতার হবে না। কিন্তু, এখনও এই গণগ্রেফতার থামেনি।’

ঐক্যফ্রন্টের প্রধান এই নেতা আরও বলেন, হাজার কোটি টাকা খরচ করে ইভিএম করছে নির্বাচন কমিশন। খেয়াল-খুশি মতো বাস্তবায়ন করছে সরকার। ইভিএম করতে চাইলে সকলের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে। তা ছাড়া এটা ব্যবহার করতে দেয়া হবে না।’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।