মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 649

মিরসরাইয়ে ১০ম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি..
মিরসরাইয়ে ১০ম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) উপজেলার ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৮০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়, আবুরহাট সরকারি প্রাথমিকও উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল প্রাথমিকও উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ খাঁন, পরীক্ষা সচীবও সাহেবদীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক সুভাষ সরকার, মিরসরাই উপজেলা স্বেচ্চাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আশার আলো ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ বিন আলী, বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক মাইনুল ইসলাম, আলা উদ্দিন আলো, বাবলু মিয়া, সাবেক সভাপতি মঞ্জুর আলম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল মামুন রণি, ক্লাবের বর্তমান সভাপতি ইমাম উদ্দিন, সাধারন সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

মরুর বুকে পোল্ট্রি শিল্পে সফল মিরসরাইয়ের সেলিম

নিজস্ব প্রতিনিধি..

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাট শহর থেকে প্রায় ১২শ’ কিলোমিটার দূরে সালালাহ। প্রকৃতির সব রূপ ঢেলে দিয়ে সাজিয়েছে ওমানের এই অঞ্চলটিকে। সালালার প্রকৃতি যে কতো অপরূপ তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না। এখানে প্রতি পরতে পরতে যেন স্বর্গ সুখের অনিন্দ্য ছোঁয়া লুকিয়ে আছে।

প্রকৃতিপ্রেমী পর্যটকরা সবসময় এখানে ভিড় জমায় প্রকৃতির নৈসর্গিক রূপ দেখতে। এখানকার পাহাড়ি প্রকৃতি দেখলে মনে হয় কোনো এক দক্ষ চিত্রশিল্পী যেন মনের মাধুরী মিশিয়ে অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই স্থানগুলো তাঁর নিপুণ হাতে এঁকেছেন। সত্যিই মনোমুগ্ধকর জায়গা সালালাহ। সালালাহ শহরটিতে প্রবেশ করতেই অভিবাদন জানাবে গুড়ি গুড়ি বৃষ্টি। কুয়াশাচ্ছন্ন সড়ক। যাকে স্থানীয় ভাষায় খারিফ বলা হয়। এখানে খারিফ বেশি পড়ে। এই শহরটি এতবেশি সবুজ পরিপাটি দেখে একটিবারের জন্যও মনে হবে না আপনি ‘বাংলাদেশ ‘নেই! তবে আফসোসের কারণ হবে সাগর, পাহাড় আর সবুজে ঘেরা এই জনপদের মানুষগুলোর শৃঙ্খলাবোধ দেখে। একটি সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত হতে গিয়েই মনে হবে আমি বাংলাদেশের বাইরে!

সালালাহ শহরের প্রাণকেন্দ্রেই প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে সেলিম পোল্ট্রি ফার্ম। মোহাম্মদ সেলিম নাকে এক ব্যবাসায়ী এটি গড়ে তুলেছেন। ১৯৯৬ সাল থেকে মিরসরাইয়ের এই সন্তান পুরো সালালাহ শহরে পোল্ট্রি শিল্পের জন্য বিখ্যাত একজন ব্যক্তি। শুধু পোল্ট্রি নয় হ্যাচারি ও গরুর দুধ সরবরাহেও তিনি সমান সফল। এছাড়া সালালাহ শহরের প্রায় ৭০ শতাংশ গরুর মাংসের চাহিদা পূরণ হয় তার প্রতিষ্ঠান থেকে। চাহিদার ৯০ শতাংশ মুরগির গোশতের যোগানদাতা তার প্রতিষ্ঠান।

‘সেলিম পোল্ট্রি’ ফার্মে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল। বিশাল আকারের চারটি ফার্মের আলাদা আলাদা শেড। সালালাহ অঞ্চলে সর্বশেষ ঘুর্ণিঝড় মেকুনুর আঘাতে তার প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য দুটো ফার্মের সংস্কারের কাজ পুরোপুরি শেষ হয়নি। বাকি দুটোর একটিতে ছোট বাচ্চা এবং অন্যটিতে বিক্রির উপযোগী মোরগ রাখা হয়েছে।

কথা হয় সফল উদ্যোক্তা মোহাম্মদ সেলিমের সাথে। তিনি বলেন, ওমানে আসার পর থেকেই আমার ব্যবসার প্রতি ঝোঁক ছিল। আমি দেশে থাকতে পোল্ট্রির বিষয়ে দেখে দেখে জ্ঞান লাভ করেছিলাম। বিদেশে এসে তা বাস্তবায়নের চেষ্টা করে সফল হই। আমার কাছে বর্তমানে ৪ টি পোল্ট্রি ফার্ম, একটি ডেইরি ফার্ম, একটি গট (ছাগল) ফার্ম রয়েছে। এসব প্রতিষ্ঠান দেখা শোনার জন্য ১৪ জন কর্মচারী রয়েছে। এছাড়া আমি ছাড়াও আমার পরিবারের ৩ জন সদস্যও এসব দেখাশোনায় যুক্ত।

এই ব্যবসায় ঝুঁকি ও লাভ সম্পর্কে বলেন, দেখেন ব্যবসায় লাভ এবং ক্ষতি থাকবে। তবে বিদেশের মাটিতে অস্বাভাবিক কিছু হয়না। এখানে কোন সিন্ডিকেট নেই, দাম বাড়ানো কমানোর অবৈধ কোন পন্থা নেই। তাই ব্যবসা করে অনেক সুখ পাওয়া যায়।

একটি ফার্মের ভেতরে মুরগিগুলো দেখিয়ে বলেন, এই মুরগিগুলো এখন বিক্রির উপযোগী। বাচ্চা ফার্মে আনার ৩০ দিন পর থেকে বিক্রি শুরু করা যায়। সাধারণত আমাদের এখানে ১ রিয়েল ২০০ পয়সা থেকে শুরু করে ১ রিয়েল ৫০০ পয়সা পর্যন্ত কেজি বিক্রি হয়, যা বাংলাদেশী টাকায় ২৯০ থেকে ৩০০ টাকা। তবে মাসকাটে মুরগি সস্তা। সেখানে ১ রিয়েলে মুরগি পাওয়া যায়। প্রতিমাসে ৪০ হাজার মুরগির চাহিদা পূরণ করে আমার প্রতিষ্ঠানগুলো।

এতদূর আসার পেছনে প্রতিকূলতা বা অনুপ্রেরণা সম্পর্কে বলেন, দেখেন মানষিক শক্তি , নিজের প্রতি বিশ্বাস রেখে লক্ষ্য স্থির করে সাধনা করলে যে কেউ সফল হবেই। আমি যখন এখানে এসব শুরু করি অনেকে হেসেছে। এখন তারা আমাকে বাহবা দিচ্ছে। এখানকার অনেক বাংলাদেশি আছে যাদের আমি মানুষ করেছি। আয়ের সুযোগ তৈরি করে দিয়েছি। সততার সাথে এখনো টিকে আছি।

ব্যবসায় ছাড়াও মোহাম্মদ সেলিম রাজনৈতিক এবং সামাজিক কাজে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সমিতি ছাড়াও ‘ওমান মিরসরাই সমিতি’ সালালাহ শাখার সভাপতি হিসেবে দায়িত্বপালন করে আসছেন। সালালাহ শহরে কোন বাঙালি বিপদে পড়লে মোহাম্মদ সেলিম সবার আগে এগিয়ে আসেন। সকলের সুখ, দুঃখে পাশে থাকায় এখানে তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ব্যবসায়িক কাজে প্রতি ৫ মাস পর ওমান আসতে হয়। ওমান আসলে সেলিম ভাইয়ের আন্তরিকায় মুগ্ধ হতে হয় আমাকে। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, একজন বড় মনের মানুষও বটে। দেশের বাইরে ভিন্নধর্মী এমন একটি সেক্টর নিয়ে কাজ করে তিনি সত্যিই নজির সৃষ্টি করেছেন। এমন সোনার মানুষদের উপর ভর করেই আমার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ওমানে সালালাহ এলাকায় বসবাসকারী মিরসরাইয়ের সন্তান সোহেল মিরজাদা সিভয়েসকে বলেন, একজন ব্যবসায়ী হিসেবে নয় ব্যক্তি হিসেবেও তিনি অনেক বেশি ব্যক্তিত্ববান। আমরা তাকে সেলিম আংকেল বলে ডাকি। আমাদের বিপদে-আপদে সব সময় তাকে পাশে পাই। উনার জন্য ওমানে বসাবাসীকারী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ মিরসরাইয়ের মানুষকে বেশি সম্মান করে।

প্রসঙ্গত, মোহাম্মদ সেলিম মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।

মিরসরাইয়ে পটকা মাছ খেয়ে দাদী-নাতনির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৭

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে কুড়িয়ে আনা পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরো ৭ জন। তারা সবাই একই পরিবারের সদস্য। নিহত দাদীর নাম ফজিলা খাতুন (৬০) ও তার নাতনি মরিয়ম (৩)। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।

এদিকে, রাত ৯টার দিকে ৭ জনকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০) ও সাব্বির (৭) এবং বোন ঝর্ণা (৮) ও আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় বারইয়াহাট বাজার থেকে পটকা মাছ (যার বৈজ্ঞানিক নাম ট্রেট্রোডন প্যাটোকা) কিনে বাড়িতে নিয়ে যান শফিকুল ইসলাম। রান্নার পর দুপুরের খাবারের সাথে পরিবারের সবাই মিলে বেলুন আকৃতির ওই মাছ খান। খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের দুই শিশুসহ চারজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু মরিয়মের নেছাকে মৃত ঘোষণা করেন। এবং অন্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শহীদুল ইসলাম জানান, পটকা সামুদ্রিক জাতের মাছ। এ মাছ খাওয়ার কারণে বিষক্রিয়ায় শফিকুলের পরিবারের ৯ সদস্য অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে একটি শিশু মারা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুূল ইসলাম বলেন, সাতজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

 

অনেক গল্পেভরা জয়

 

ক্রীড়া প্রতিবেদক

সমাপ্তিটা কেমন হবে -সেটা অনুমান করা যাচ্ছিল না ঘণ্টাখানেক আগেও। কারণ প্রতিপক্ষ দলের অভিজ্ঞ যোদ্ধা তখনো ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাকে পরাস্ত না করে জয়টা কঠিনই হয়ে দাঁড়িয়ে ছিল। তখন ভিন্ন পথেই এগুতে হলো। আর তাতে ফলও মিলল হাতে-নাতে। দীর্ঘ সময়ের কঠিন কাজটি সহজ হলো। জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের ২২ গজের যোদ্ধারা।

ছোট ছোট অনেক গল্পেভরা বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ঢাকা টেস্ট। বাংলাদেশের অনেক অর্জনের এই টেস্ট। জয় ছাড়া এই অর্জনগুলো যেন পুরোপুরি প্রস্ফুটিত হতো না। তাই জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। পঞ্চম দিনের চা বিরতির কিছুটা সময় আগেই ২১৮ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলো টাইগাররা। আর কাজটি সহজ করে দিয়েছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পঞ্চম দিন একাই শিকার করেছেন চারটি উইকেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটি ২৬৬ রানের পার্টনারশিপই জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল।

এর পর অভিজ্ঞ তাইজুল ইসলামের আগুন ঝরানো বোলিং। প্রথম ইনিংসে একাই জিম্বাবুয়ের লাইন আপের ধস নামান তিনি। শিকার করেন পাঁচ উইকেট।

এরপর দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ সময় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি।

আর আজ বল হাতে জয় সহজ করে দিলেন তরুণ মিরাজ। একাই শিকার করেছেন পাঁচটি উইকেট।

এই জয়ে জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভাগাভাগি করে নিলো বাংলাদেশ। প্রথম টেস্টে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আর আজ দ্বিতীয়টি জিতে নিলো বাংলাদেশ।

চট্টগ্রামে যমুনা টিভি’র সাংবাদিক পরিচয়ে প্রতারণা, দুই প্রতারক আটক

 

নিউজ ডেস্ক..

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের অফিসে গিয়ে যমুনা টেলিভিশনের ‘ক্রাইম রিপোর্টার’ পরিচয় দিয়েছিলেন এক যুবক। সন্দেহ হওয়ায় তিনি টিভি চ্যানেলটির চট্টগ্রাম ব্যুরো প্রধানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ওই যুবক ‘ভূয়া সাংবাদিক’। পরে তার তথ্যমতে, আরও একজনকে গ্রেফতার করে পুলিশ; তারা সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পুকুরিয়া কুলাল পাড়ার আহাম্মদ সিদ্দিকীর ছেলে আয়াজ সিদ্দিকী প্রকাশ সামির (২৬), রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা রাহেলী বাজার এলাকার ফখরুল আহম্মদের ছেলে ইমরান হোসেন প্রকাশ রবিন (২৩)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের অফিসে যান এক যুবক। তখন নিজেকে যমুনা টেলিভিশনের চট্টগ্রামের ক্রাইম রিপোর্টার ‘ইমরান হোসেন প্রকাশ রবিন’ পরিচয় দিয়ে ওসিকে ভিজিটিং কার্ড দেন তিনি। এ সময় তার কথায় সন্দেহ হওয়ায় যমুনা টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদ রহমান চৌধুরীকে ফোন করে ওসি নিশ্চিত হন, ওই নামে তাদের কোন সাংবাদিক নেই।

এরপর যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের দুই সাংবাদিক থানায় যান। তখন ওই যুবককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে সে নিজের নাম আয়াজ সিদ্দিকী প্রকাশ সামির বলে স্বীকার করে। এবং প্রদর্শন করা ভিজিটিং কার্ডে উল্লেখিত ইমরান হোসেন প্রকাশ রবিন বায়েজিদে অবস্থান করছে বলেও জানান।

পরে তার তথ্য মতে, বায়েজিদের অক্সিজেন মোড় থেকে ইমরানকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বাসায় অভিযান চালিয়ে যমুনা টিভির আইডি কার্ড, ১৮টি ভিজিটিং কার্ড, মাইটিভি লেখা হেডফোন ও মাইটিভি’র একটি আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে মাইটিভি কর্তৃপক্ষের সাথে পুলিশ যোগাযোগ করে জানতে পারে, ইমরান হোসেন রবিন নামে তাদের কোন সাংবাদিক নেই।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃতরা যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব জিশান বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় বুধবার আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

‘ভোটে থাকা নির্ভর করছে সরকারের ওপর’

নিউজ ডেস্ক..

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, ‘নির্বাচন হবে কি না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কি না সেটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের ওপর। কারণ এই নির্বাচনে কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই।’

বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘গত পরশু নির্বাচন কমিশন আইজিকে এক নির্দেশে বলেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোয়নপত্র জমা দিতে আসা সারা দেশের নেতাকর্মীদের ওপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। এতে নারী কর্মীসহ বিএনপির প্রায় ৬০/৭০ জন মারাত্মক আহত হন। এসময় খালেদা জিয়ার মনোয়নয়নপত্র জমা দিতে আসা তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, খুলনা জেলা বিএপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।’

‘ঘটনার পর বিএনপি কার্যালয় যখন জনশূন্য তখন একদল হেটমেটধারী লোক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই হেলমিট বাহিনী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কিশোর ছাত্র-ছাত্রীদের ওপরও হামলা চালিয়েছিল। তখন কর্তব্যরত সাংবাদিকদের অত্যাচার করেছিল।’

অলি বলেন, ‘গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া যার ছবি পাওয়া গেছে সে ছেলেটি ছাত্রলীগের কর্মী বলে অনেকে অভিযোগ করেছেন। মাত্র কয়েক দিন আগে ক্ষমতাসীন দল চার হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে। কেউ কেউ হাতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে মিছিল সহকারে এসেছে। নির্বাচন কমিশন তখন কোনো নির্দেশনা বা কোনো আদেশ জারি করেনি। প্রশাসন ও পুলিশ কোনো বাধা দেয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে বিএনপির জনসমাগম দেখে তারা শঙ্কিত, কম্পমান, তারা হয়তো মনে এবার আর ক্ষমতায় থাকতে পারবে না। গদি ছাড়তে হবে। এই ভয়ে তারা নিরাপরাধ নেতাকর্মীদের ওপর চড়াও হলো। এর দুদিন আগে লাখ লাখ নেতাকর্মী শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। কিন্তু হঠাৎ করে এমন কী হলো যে গতকাল হামলা চালাতে হলো।’

‘আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমর্থকদের সংঘর্ষে দুজন মারা গেছে। তাতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সরকার লেভেল প্লেলিং ফিল্ডের কথা বলে। কিন্তু মাঠে ময়দানে যখন আমরা যাই তখন দেখি মন্ত্রীরা এখনও পুলিশ পাহারায় চলে। কয়েক দিন আগে এরশাদ রংপুরে গিয়েছিল, সেখানে তাকে পুলিশের এসপি নিরাপত্তা দিয়েছেন। তাহলে বিএনপি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদেরও পুলিশের নিরাপত্তা দিতে হবে। অন্যথায় এজন্য নির্বাচন কমিশনকে এক সময় জনগণের কাছে জবাব দিতে হবে।’

‘জাতীয় রাজনৈতিক দল ও জোটের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক মামলা দেয়া যাবে না, রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হবে না এবং গায়েবি ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে। কিন্তু বাস্তবতা হলো তিনি একথা বলার পরেও শতশত রাজনৈতিক ও গায়েবি মামলা হয়েছে এবং হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আসামি করে ঘর-বাড়ি ছাড়া করা হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব এবং সেক্ষেত্রে বলতে চাই ২০ দল নির্বাচনে আসুক সরকার সেটা চায় কি না তাতে সন্দেহ আছে।’

প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

বিএনপি, ঐক্যফ্রন্ট- এই জোটের প্রধানমন্ত্রী কে হবেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবাদুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। আর জনগণের কাছে স্পষ্ট যে, বেগম জিয়াই বিএনপি ও জনগণের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণভবনে আওয়ামী লীগের প্রায় সাড়ে চার হাজার প্রার্থী সাক্ষাৎকার ও সেখানে সম্মিলিত হওয়ার দলীয় সভার আয়োজন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অথচ এরকম একটি রাষ্ট্রীয় স্থাপনায় ও সরকারি অর্থায়নে সম্পূর্ণরূপে নিয়মবহির্ভূত দলীয় কার্যক্রমের বিষয়ে নিশ্চুপ নির্বাচন কমিশন। এখন প্রধান নির্বাচন কমিশনার টু-শব্দটিও করেন না। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচনী আচরণবিধির ১৪ (২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর অস্ত্র জমা দেয়ার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা দেয়নি নির্বাচন কমিশন উল্লেখ করে রিজভী বলেন, বিগত দশ বছরে আওয়ামী লীগের ক্যাডারদের হাতে প্রচুর পরিমাণ বৈধ-অবৈধ অস্ত্র দেয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি হলেও নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। এতে প্রমাণিত হয় নির্বাচন কমিশন বিশেষ দলের পক্ষেই নির্বাচনী মাঠ সমতল করছে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের তৎপরতা আইনানুগ নয়। কমিশন স্ববিরোধী বক্তব্য রাখছে। গতকাল কমিশন বলেছে যে, নয়াপল্টনে শোডাউন আচরণবিধির লঙ্ঘন নয়, তাহলে তফসিল ঘোষণার পর কোন সাহসে পুলিশ বিএনপির উচ্ছাসমুখর উপস্থিত নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে? এটা কার নির্দেশে এই পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে?

পিএসসি শিক্ষার্থীদের সাথে দীপ জ্বেলে যাই এর আনন্দ আড্ডা ও শিক্ষা উপকরণ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দীপ জ্বেলে যাই শিক্ষা উপকরণ দিলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। ওই শিক্ষার্থীরা সবাই চলতি বছর পিএসসি পরীক্ষায় অংশ নেবে। ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনি পরীক্ষা।
মঙ্গলবার (১৩নভেম্বর) প্রথমে হিঙ্গুলী ইউনিয়নের মধ্য আজমনগর হাজী মোঃ ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাইমারি বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীপ জ্বেলে যাই সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল আরিফের সঞ্চালনায় মধ্য আজমনগর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গান পরিবেশন করে আরিফ, মুনিরা, আরমান এবং মিতা। দীপ জ্বেলে যাই সদস্য রিপন গোপ পিন্টু, নাহিদ মাহমুদ, নাইম নোভেল, মিরাজ উদ্দিন, ইমরুল হোসেন ও সাদিয়া স্মৃতি শিক্ষার্থীদের সাথে দলভুক্ত হয়ে গান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসন্ন পরীক্ষা সম্পর্কে উৎসাহ প্রদান মুলক বক্তব্য রাখেন দীপ জ্বেলে যাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর এবং সংগঠনের সভাপতি আনিচ মোরশেদ।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনশ্রী মজুমদার ২৮জন পিএসসি পরীক্ষার্থীদের মাঝে দীপ জ্বেলে যাই এর শিক্ষা উপকরন তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক মো. নুরুল হক, কোহিনুর বেগম ও প্রথি দে।
প্রধান শিক্ষিকা বনশ্রী মজুমদার তার বক্তব্যে দীপ জ্বেলে যাই এর ব্যতিক্রমি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এসব শিক্ষা উপকরণ পরীক্ষার সময় শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। তিনি বলেন, কারো কাছ থেকে ডোনেশান নেয়া ছাড়া দীপ জ্বেলে যাই এসব নান্দনিক অনুষ্ঠান করায় এবং সঠিক সময়ে শিক্ষা উপকরণ দেয়ায় তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এরপর করেরহাট ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদের সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা বিদ্যালয়ের ৮জন পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করে দীপ জ্বেলে যাই।
উভয় বিদ্যালয়ে বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিলো, প্রতিজন শিক্ষার্থীকে একটি ফাইল, একটি কিপবোর্ড, ৫টি কলম, ১টি করে পেন্সিল, রিমোভার, কার্টার ও স্কেল দেয়া হয়।

মিরসরাইয়ে মা সমাবেশ ও মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মানসম্মত শিক্ষা এবং উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে কেওয়াইসি ফরম পূরণ শীর্ষক মা সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর কবির চৌধুরী জামিলের সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন রানা, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সভাপতি আলী আহসান, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান মাহমুদ হেঞ্জু প্রমুখ। মা সমাবেশে কয়েকশ শিক্ষার্থীর মা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বছরের ১ তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পদ্ধতি বর্তমান সরকার চালু করেছে। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে নানা সুবিধাদি প্রদান করে যাচ্ছে। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

 

মিরসরাই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আমিন চেয়ারম্যান

মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (১৪ নভেম্বর) মিছিল সহকারে নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় নুরুল আমিন চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, ,বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী,থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু মুছা চেয়ারম্যান, রফিকুল ইসলাম,কামরুল ইসলাম , নাজমুল হক সোহাগ,মাকসুদুল আলম সোহান, আবিদুল ইসলাম মানিক,চট্টগ্রামস্থ মিরসরই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মন্জুরুল হক জেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন,  যুবদল নেতা রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক  সেলিম উদ্দীন প্রমুখ।


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন বলেন, ‘মিরসরাই বিএনপির দূর্দিনের কান্ডারী, তৃণমূল নেতা-কর্মীদের আস্থার একমাত্র ভরসা নুরুল আমিন চেয়ারম্যান আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আমরা আশা করছি আওয়ামীলীগ সরকারের আমলে বিগত দশ বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে হাইকমান্ড তাকেই দলীয় মনোনয়ন দেবে।’