মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 651

মনোনয়নপত্র জমা দিলেন গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন। সোমবার (১২ নভেম্বর) সকালে আওয়ামী লীগের ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফের মনোনয়ন ফরম জমা

নিউজ ডেস্ক..

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মিরসরাই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সোমবার (১২ নভেম্বর) আওয়ামী লীগের ঢাকার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে মন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ্, আওয়ামী লীগ নেতা মানিক বাবলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল প্রমুখ। উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব নূর খানও।

মিরসরাইয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবস্থাপনা প্রদর্শনী’র মাঠ দিবস পালিত

মিরসরাই প্রতিনিধি
জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষিজমি। অধিক ফলনের জন্য প্রয়োজন কৃষিজমিতে উন্নত প্রযক্তির ব্যবহার। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে। সোমবার (১২ নভেম্বর) বিকালে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ এলাকায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হারুন অর রশিদ।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ এনএটিপি-২ এর আওতায় মিঠানালা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিরিন আক্তার তত্ত¡াবধানে মানসম্মত ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবস্থাপনা প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়।
মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মিরসরাই উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মো. নুরুল আলম, হোসেন আহাম্মেদ, মো. শামছুল আলম, আব্দুল কাদের, আজিজুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, উৎফল দেব, ওমর ফয়জুল হাসান এবং স্থানীয় ইউপি সদস্য শাহেদা শিরিন।
এসময় প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল লক্ষ্য বিষমুক্ত সবজি চাষ। কেনো না এটি একটি জৈব্য সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। গাছের পাতা, খড়, গোবর, লতা-পাতা, পঁচনশীল আবর্জনা ইত্যাদি খেয়ে কেঁচো মলত্যাগ করে। এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রসায়নিক পর্দাথ বের হয় কেঁচো কম্পোস্ট তৈরি হয়।
তিনি আরও বলেন, কেঁচো কম্পোস্ট স্যার তৈরি খরচ কম এবং কেঁচো কম্পোস্টের চাহিদা ও বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার মাধ্যমে আপনাদের আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
কৃষকরা মাঠ দিবস থেকে আহরিত জ্ঞান পরবর্তী কৃষি কাজে ব্যবহার করে যার ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আর এভাবেই অতিরিক্ত উৎপাদন উপজেলার মোট উৎপাদন কে বৃদ্ধি করে। আর এখানেই মাঠ দিবস কার্যক্রমটির সফলতা।

নির্বাচন পেছালো ৭ দিনঃ ৩০ ডিসেম্বর নির্বাচন- ইসি

একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, সব দলের অংশগ্রহণ আশা করেছিলাম, তা হয়েছে। দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গতকাল (রোববার) ভোটগ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি জানিয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কোনও গোয়ালা তার দই খারাপ বলে না। আমরাও বলবো না ইভিএম পদ্ধতি খারাপ। তাই আপনাদের মতামতের জন্য এই মেলা করা হয়েছে। আমরা আপনাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে একাদশ জতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। আমরা কমিশনাররা বৈঠক করবো।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বাংলাদেশের এখন নিজস্ব পরিচয় রয়েছে। এখন আর পার্শ্ববর্তী দেশের পরিচয় দিয়ে আমাদের পরিচিত হতে হয় না। বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ। আমরা কেন ব্যালটে পড়ে থাকবো। ইভিএম দেখেন বুঝেন তারপর মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার  মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও এনআইডির ডিজি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর ইসলাম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

তিন আসনে খালেদা জিয়ার মনোনয়ন ক্রয়

সকাল ৮টা থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।

সোমবার (১২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আর এ কারণেই সকাল থেকে এলাকাজুড়ে ভিড় শুরু হয়। নেতাকর্মীরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগানও দিচ্ছেন।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। ফেনী-১ আসনের জন্য খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ কার্যক্রমের মধ্য দিয়ে ফরম বিক্রি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির একাধিক শীর্ষ নেতা।

এছাড়া বগুড়া-৬ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস।

ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্দেশিকা রাখা হয়েছে। সেখানে বলা হয়, ভবনে বিভাগওয়ারি বুথ করা হয়েছে। নিজ নিজ এলাকার ফরম ওই বুথগুলো থেকে সংগ্রহ করতে হবে। এই মনোনয়ন ফরম বিক্রি চলবে ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

গতকাল রোববার বিকেল ৫টায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মির্জা ফখরুল ইসলাম জানান, ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে নুরুল আমিন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি

দুয়ারে কড়া নাড়ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষনা দেয়ার পর থেকে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে মিরসরাইয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তবে তৃণমূল নেতা-কর্মীদের দাবী বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যিনি রাজপথে অগ্রভাবে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তাকে মনোনয়ন দেয়া হোক।
সেক্ষেত্রে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে মনোনয়ন দৌড়ে অনেক এগিয়ে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য নুরুল আমিন চেয়ারম্যান।

মনোয়ন পেতে তিনি দীর্ঘ সময় ধরে দলের তৃণমুল থেকে হাইকমান্ড পর্যন্ত যোগাযোগ করে যাচ্ছেন। ইউপি সদস্য থেকে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল আমিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে বর্তমান আওয়ামীলীগ সরকারের রেষানলে পড়ে দায়িত্ব গ্রহণের পর ৬ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি। রাজনৈতিক মামলার কারণে তিনি বহিস্কৃত হয়েছেন।

জানা গেছে, নুরুল আমিন ১৯৯৮ সালে উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৩-২০১১ পর্যন্ত ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৮-২০১২ পর্যন্ত ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও একই বছর কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান নুরুল আমিনের এখন সাংসদ হওয়ার স্বপ্ন।

তৃনমূল নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলের একেবারে ওয়ার্ডের সমর্থকের খোঁজ খবর পর্যন্ত রাখেন আমিন চেয়ারম্যান। তাদের সুখে দুঃখে নিজেকে উজাড় করে দিয়েছেন দীর্ঘ সময় ধরে। বিগত আওয়ামী দুঃসাশনে তাকে কাছে পেয়েছেন তারা। হামলা, মামলা, কারাগারে তিনি সব সময় এগিয়ে এসেছেন।আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনাকে মনোনয়ন দেয়া হোক। কারণ উনি কর্মী-সমর্থকদের দুঃখ দূর্দশায় পাশে থাকেন।

ব্যক্তিগত জীবনে এই সদালাপি মানুষটির কাছে কোন অহংকার নেই। অতি সহজে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষকে আপন করে নিতে পারেন।যার সাথে এক পরিচয় হয়েছে তাকে আর ২য়বার পরিচয় করে দিতে হয় না।তাই এমন ব্যক্তি মনোনয়ন পেলে দলের পাশপাশি সাধারণ মানুষ,সমাজের অনেক উপকার হবে।

জানা গেছে, নুরুল আমিন চেয়ারম্যাকে ব্যক্তিগতভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা ভালোভাবে চেনেন এবং তার সম্পর্কে খোঁজ খবর নেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন বলেন, মিরসরাই বিএনপির দুর্দিনের কান্ডারী আমিন চেয়ারম্যান। উপজেলা বিএনপি যখন নেতৃত্বশূন্য হয়ে পড়ে ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। গত ১০ বছরে সকল আন্দোলন সংগ্রাম হামলা, মামলায় অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতা-কর্মীদের সুখে, দুঃখে নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি আরো বলেন, জনগনের ভোটে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও সরকারের প্রতিহিংসার কারণে মাত্র ৬ মাসের বেশি দায়িত্ব পালন করতে পারেন নি। আমরা চাইবো দলের হাইকমান্ড বিগত সময়ে আন্দোলন সংগ্রামে কার অবদান ছিলো সে বিষয়টি বিবেচনা করে নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দেবে এবং আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি সবার থেকে এগিয়ে রয়েছেন।

 

নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়োন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। কারন মামলার সংখ্যাই বলে দেবে দলের দুঃসময়ে রাজপথে কে ছিলো। আমার বিষয়ে কেন্দ্র জানে। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে আমি তিনবার কারাবরণ করেছি। আমার বিরুদ্ধে ২৮টি রাজনৈতিক মামলা রয়েছে। আমি মনে করি দল সবকিছু বিবেচনা করে আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দেবে।

 

 

 

 

 

বিএনপির মনোনয়ন কমিটির প্রধান ড. খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। এখন মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ নিয়ে করা হয়েছে একটি সমন্বয় কমিটি। যার প্রধান করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনকে। এর আগে ২০০৮ এবং ২০০১ সালের নির্বাচনেও এই সংক্রান্ত কমিটির প্রধান ছিলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছে, রোববার রাতেই স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আসন বণ্টনের কৌশল নিয়ে বৈঠক করবেন। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় জোট এবং ঐক্যফ্রন্টের মধ্যে আসন বন্টন করা হবে।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচনে প্রার্থী নির্ধারণে জোট ও ঐক্যফ্রন্টের শরিকদের চাহিদার বাইরেও দলীয়ভাবে চমক দেওয়া হবে। সবকিছুই খোলাসা হবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কারাবন্দি খালেদা জিয়ার সাক্ষাতের পর। আগামি দুই-একদিনের মধ্যেই তিনি বিএনপি চেয়ারপারসনের সাথে কথা বলে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন। প্রার্থী বাছাই, ঐক্যফ্রন্ট ও জোটের সাথে দরকষাকষি, তারকা প্রার্থী নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ আসনে জোটের প্রার্থী কে হবেন, এ নিয়ে খালেদা জিয়ার সরাসরি নির্দেশনা নিয়ে আসবেন মির্জা ফখরুল। তার সাথে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও যেতে পারেন খালেদা জিয়ার সাথে দেখা করতে।

মুক্তি পেলেন আমীর খসরু

নিজস্ব প্রতিনিধি
জামিনে ‍মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন পাওয়ার পর আজ সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

গত ২১ অক্টোবর উচ্চ আদালতের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উসকানি দেয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। ওই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

খালেদা জিয়ার পক্ষে ৩টি আসনের মনোনয়নপত্র সংগ্রহ

 


নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরে বগুড়া সদর-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও বগুড়া-৭ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মনোনয়নপত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিএনপির মনোনয়নপত্র বিক্রি উপলক্ষে আজ সকাল থেকেই প্রধান কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপির কার্যালয় ঘিরে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে এসেছেন।

সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি

সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি – সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি। ফর্ম বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত। রাজধানীর নয়া পল্টনে  দলের কেন্দ্রীয় কার্যালয় হতে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিক্রি করা হবে। বুধবারের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিও চলছে। ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

সংবাদ সম্মলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মোঃ মুনির হোসেন, ভিপি হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র নয়াদিগন্ত