মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 652

নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট

আসন্ন একাদশ নির্বাচনে অংশ নিবে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এ জন্য একমাস তফসিল পেছানোর দাবি জানিয়েছেন ড. কামাল। আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট।

রোববার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. কামাল হোসেন এ সিদ্ধান্ত জানান।

এর আগে শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন নির্বাচনের আসার বিষয়ে রোববার সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর সাথে সংলাপে তিনি আশ্বাস দিয়েছিলেন যে সভা-সমাবেশ করা যাবে, নেতা-কর্মীদের গ্রেফতার করা যাবে না। কিন্তু এরপরও পুলিশ বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। একদিনেই ১ হাজার দুইশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

ঐক্যফ্রন্টের দাবিকৃত সাত দফা বিশ্লেষণের জন্য আরো আলোচনা প্রয়োজন ছিল বলে জানান তিনি।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে সরকারের আজ্ঞাবহ হিসেবে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে। ৯০ দিনের ৩৫ দিন বাকি থাকতেই তারা ভোটের তারিখ ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সাবেক সিইসি শামসুল হুদাসহ সবাই ইভিএম ব্যবহার না করতে বললেও নির্বাচন কমিশন সবার মতামত উপেক্ষা করে ইভিএম ব্যবহার করছে।

সাত দফা দাবির সাথে আরো একটি দাবি যুক্ত করে সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের তারিখ আরো এক মাস পিছিয়ে দিতে হবে। এতে সাংবিধানিক কোন সমস্যা হবে না বলেও জানান ড. কামাল।

জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে হুশিয়ারি দেন ঐক্যফ্রন্ট নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

এর আগে ২০১৫ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবারও দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। পাশাপাশি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার কারামুক্তিও দাবি বিএনপির।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে তাদের এসব দাবি মানার বিষয়ে কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে গত মাসে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। ঐক্যফ্রন্ট নেতাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে দুই দফা সংলাপেও বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রঃ নয়াদিগন্ত

চট্টগ্রাম-১ আসনে দলীয় মনোনয়ন ফরম নিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

::মিরসরাই প্রতিনিধি::

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রবিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারের গৃহায়ন গনপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

আর্দশ বন্ধু ফোরামের ১০ বছর পূর্তি এবং ৬ষ্ঠ-কাউন্সিল অধিবেশন সম্পন্ন

রাহাত আব্দুল্লাহ

শুক্রবার ৯ নভেম্বর বিকেলে ৫ টায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্য নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সকলকে নিয়ে বের এক বর্ণাঢ্য শোভাযাত্রা।শোভাযাত্রাটি জোরারগঞ্জ বাজরের বিভিন্ন প্রান্ত ঘুরে শেষ হয় অনুষ্ঠান স্থল সোঁনালী কমিউনিটি সেন্টারের সামনে।সন্ধ্যায় ৬টায় পবিত্র কুরআন তিলওয়াতের মধ্য শুরু হয় বহুল প্রতীক্ষিত আর্দশ বন্ধু ফোরামের ১০ বছর পূর্তি উৎসবের কর্মসূচি।এরপর ১ম অধিবেশনের অংশ হিসেবে আলোচনা সভায় সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মদ এর
সভাপতিত্বে ও নারায়ণ চন্দ্র দাশের সঞ্চালনায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহঃপ্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন,
জিয়াউল কবির টিপু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত চৌধুরী বাবু,সেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল,উপজেলা ছাত্রলীগের সহঃসভাপতি রিয়াজ বিন আলী,সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ আরিফ,ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমির হোসেন,নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ,সৃজন সংঘের সভাপতি আসিফুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ।এসময় বক্তাগন সংগঠনটির দীর্ঘ পথচলায় সফলতার গল্প গুলোর ভূয়সী প্রশংসা করেন।এরপর ২য় অধিবেশন শুরু হয় রাত ৮ টায়।সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সবাইকে নিয়ে চলতে ৫টি পদের জন্য ১০ জন প্রার্থীর প্রতিশ্রুতি মূলক বক্তব্য।এরপর রাতের খাবার শেষে রাত ১০ টায় শুরু হওয়া সর্বশেষ অধিবেশনে ৫টি পদে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোঃ রাসেল সরকার এবং নূর নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এছাড়া ও সহঃ সভাপতি পদে সামছুদ্দিন ইমতিয়াজ,যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ ফয়সাল ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক পদে রাব্বি আল আহম্মদ সম্রাট নির্বাচিত হন।নব-নির্বাচিত কমিটিতে স্বাগত জানিয়ে কাস্টমস কর্মকর্তা বলেন,আর্দশ বন্ধু সামাজিক অন্যায় প্রতিরোধে অতীতে ভবিষতে ও কাজ করে যাবে।

মিরসরাই আসনে মনোনয়নপত্র নিলেন মন্ত্রী পুত্র রুহেল

মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল।

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় চট্টগ্রাম-১ আসন থেকে প্রার্থী অাসনের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন তিন ছেলে ও এক মেয়ের বাবা। পেশায় প্রকৌশলী রুহেল তাদের মধ্যে মেজ।

বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিরসরাই আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন স্বপন চৌধুরী

মিরসরাই প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে চট্টগ্রাম-০১ (মিরসরাই) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বপন চৌধুরী। শনিবার (১০নভেম্বর) আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকার বাসিন্দা স্বপন চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতি এবং সমাজকর্মের সাথে জড়িত রয়েছেন।

স্বপন চৌধুরী ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আওয়ামী রাজনীতির জন্য নিবেদিত প্রান সংগঠক স্বপন চৌধুরী প্রচার বিমুখ মানুষ। নিজস্ব অর্থায়নে তিনি এলাকায় উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন অনেকদিন ধরে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টলবীর প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে চট্টগ্রামে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। রাজনীতি করতে গিয়ে অনেকবার কারাবরন করতে হয়েছে স্বপন চৌধুরীকে। স্বপন চৌধুরীর ব্যক্তিগত আমন্ত্রনে করেরহাটের পশ্চিম জোয়ারে আতিথ্য গ্রহন করেছিলেন মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তা থেকে ভারতের বিজেপির সর্বভারতীয় সম্পাদক ।

মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আলম।

সভায় প্রেসক্লাবের সামগ্রিক কর্মকান্ড উপস্থিত সদস্যরা নিজেদের মতামত ব্যক্ত করেন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বরোপ করেন।

সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়াজিউল্যাহ, হেদায়েত উল্যা চৌধুরী, মো. সেলিম উদ্দিন, কামালউদ্দিন বিটু, উজ্জল দাশ। কার্যকরী কমিটির সহ-সভাপতি বিপুল দাস, যুগ্ন সম্পাদক এনায়েত হোসেন মিঠু, কোষাধ্যক্ষ আবু সাঈদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক এম. মাঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া সম্পাদক এম. আনোয়ার হোসেন, সাধারণ সদস্য আজিজ আজহার, সুজন চন্দ্র মন্ডল, আশরাফ উদ্দিন, সাদমান রহমান সময়, বাবলু দে, ফেরদৌস কবির মাসুদ ও খালেদা বেগম লুৎফা ।

 

বারইয়ারহাটে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর টাকা লুট- গ্রেফতার দুই


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলায় ভাংচুর করা হয়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন তিন ব্যবসায়ী। হামলাকারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শোকেস, ফ্রিজ, গøাস ভাংচুর করে লুট করে নিয়ে যায় দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ টাকা। শনিবার (১০নভেম্বর) বারইয়ারহাট পৌরবাজারের রেলগেইট সংলগ্ন তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।


হামলায় আহতরা হলেন বাজারের ব্যবসায়ী রবিউল করিম, আহমদ করিম এবং নুরুল করিম। হামলায় আহত তিনজনই আপন সহোদর। এঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ দাউদুল ইসলাম সোহাগ এবং মাসুদ নামের দুইজনকে গ্রেফতার করেছে।


ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল করিম জানান, বেশ কিছু দিন ধরে আমাদের তিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্ষিপ্ত ভাবে সিএনজি অটোরিক্সা রাখার কারনে ব্যবসার ক্ষতি হচ্ছিলো। শনিবারও অটোরিক্সা রাখার প্রতিবাদ করে চালকদের বুঝিয়ে বললে তারা সেখান থেকে যানবাহন সরিয়ে নেয়। কিন্তু কিছুক্ষন পর স্থানীয় সন্ত্রাসী দাউদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মাসুদ, সাদ্দাম, তারেকসহ ১২/১৪ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায় আমাদের তিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে। হামলাকারীরা আমাদের তিন ভাইকে বেধড়ক মারধর করে জখম করেছে। এসময় দোকানের মালামাল তচনছ, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। হামলায় দশ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান রবিউল করিম।


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, বারইয়ারহাট পৌরবাজারে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদুল ইসলাম সোহাগ এবং মাসুদ নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।

 

খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের প্রতিবাদ সভা

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা নুর নবী করিম বাবলু সহ গ্রেপ্তারকৃত বিএনপির সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আল আইনের আলাউদ্দিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের প্রধান উপদেষ্টা শেখ খোরশেদ আলম।


সংগঠনের সভাপতি এম মোর্শেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন আল আইন সংযুক্ত আরব আমিরাতের যুবদল প্রধান উপদেষ্টা জহিরুল আমিন চৌধুরী তানসেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আইন সংযুক্ত আরব আমিরাতের যুবদল সভাপতি মোঃ জয়নাল আবেদীন, আল আইন সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদল সভাপতি হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, আল আইন সংযুক্ত আরব আমিরাতের জনকল্যান সংস্থার সভাপতি জয়নাল আবেদীন, মিরসরাই জাতীয়তা বাদী ফোরাম আমিরাতের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, কামরুজ্জামান ইমরান, নুর হোসেন খোকন, কামরুল হাসান সোহেল, আনোয়ার হোসেন, আসাদুল ইসলাম সানি, রেজাউল করিম সুমন ও মোমিনুল হক মোমিন প্রমুখ।

 

 

 

কিশোরী ধর্ষণের অভিযোগে ক্ষদ্র নৃ-গোষ্ঠী যুবক গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে একই গোষ্ঠীর শিমুল ত্রিপুরা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উজালিয়া পাড়ায় তরুণী ধর্ষণের ঘটনাটি ঘটে।

শুক্রবার বিকালে ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওইদিন সন্ধ্যার পরপর মামলার প্রধান আসামীকে গহীন পাহাড় থেকে গ্রেপ্তার করে।

থানায় দায়েরকৃত মামলা ও ধর্ষিতা কিশোরীর বাবার সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার উজালিয়া পাড়ার পাশের একটি পাহাড়ে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতে যায় ওই তরুণী। এসময় বাগান পরিস্কার কাজ দেখাশুনা করছিল শিমুল ত্রিপুরা। ওইদিন বেলা ১টার সময় পাশের পাহাড়ে নিয়ে ধর্ষণ করে পরে বাগান পরিস্কার কাজের ঠিকাদার মান্নানকে দিয়ে পুনরায় ধর্ষণ করায় শিমুল।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ধর্ষক শিমুল ত্রিপুরা স্থানীয় সাংবাদিকদের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকার করে বলে, ‘আমি ধর্ষন করে মান্নান নামের এক ব্যক্তির হাতে ওই তরুণীকে তুলে দিয়েছিলাম।’

ঘটনার আদ্যোপান্ত জানিয়ে মিরসরাই থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার দুপুরে। খৈয়াছড়া উজালিয়া পাড়ার ১৩ বছর বয়সি এক কিশোরী একই পাড়ার শিমুল ত্রিপুরা প্রেমের ছলে ধর্ষণ করে। পরে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত মান্নান নামের এক লম্পটের কাছে তাকে (কিশোরী) তুলে দেয়া হয়। গতকাল শুক্রবার ধর্ষিতা তরুণীর বাবা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানানোর পর আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করা হয়। পরে কয়েক ঘন্টার ব্যবধানে মামলার প্রধান আসামী শিমুলকে গহীন পাহাড় থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। অপর আসামী মান্নানকেও আমরা খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।’

মিরসরাইয়ে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক আদিবাসী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদিয়া ত্রিপুরা পাড়ার উত্তর পাশের নির্জন পাহাড়ের উপরে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (৯নভেম্বর) বিকালে এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় শিমুল ত্রিপুরা ও মো. মান্নানকে আসামী করা হয়েছে।
এই ব্যাপারে ধর্ষনের শিকার কিশোরী বলেন, বৃহস্পতিবার দৈনিক বেতনের ভিত্তিতে পাড়ার পাশের একটি পাহাড়ে আরো ৫-৭ জন শ্রমিকসহ বাগান পরিস্কারের কাজ করতে যাই। এসময় আমাদের কাজের পরিচালনা করছিলেন গুণধন ত্রিপুরার ছেলে শিমুল ত্রিপুরা। সেখানে আমার দায়িত্ব ছিলো শ্রমিকদের পানি খাওয়ানো। এক পর্যায়ে শিমুল ত্রিপুরা জ্বালানী কাঠ সংগ্রহের কথা বলে আমাকে ডেকে পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষারত আবুল কাশেমের ছেলে মো. মান্নানসহ শিমুল ত্রিপুরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে আমাকে ছেড়ে দেয়ার সময় তারা বলে, এ ঘটনা যেন কাউকে না বলি, যদি এ ঘটনা প্রকাশ করি তাহলে আমাকে ও আমার বাবা মাকে হত্যা করবে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ধর্ষণের ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।