সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 661

জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ বাংলাদেশের

সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের মধ্য দিয়ে ফয়সালা হয়ে গিয়েছিলো বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার ( ২৬ অক্টোবর) মাঠে নামে টাইগার বাহিনী। পূর্ণ হলো সে লক্ষ্য। দেশের মাটিতে জিম্বাবুয়েকে আবারো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার এই দিনে গড়া হলো আরেক কীর্তি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড গড়লেন সৌম্য এবং ইমরুল।

জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার লিটন দাস কোন রান না করেই ফেরত যান। ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার এবং ইমরুল কায়েস মিলে রানের ফুলঝুরিতে মেতে উঠেন। গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে এই জুটি।

দেশের মাটিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। এরআগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৭ রানের রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদ উল্লাহ। শুধু দ্বিতীয় উইকেট জুটি নয় আর মাত্র ৫ রান করতে পারলে  সৌম্য এবং ইমরুল গড়তে পারতেন আরেক কীর্তি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট জুটির রেকর্ডটি ছিলো ২২৪ রানের। দলীয় ২২০ রানের মাথায় সৌম্য সরকার আউট হওয়ার কারনে গড়া হলোনা সেই কীর্তি।

সেঞ্চুরি করে সৌম্য সরকারের বিদায়ের কিছুক্ষণ পরই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি উদযাপন করলেন ইমরুল কায়েস।  ৯৯ বল মোকাবেলা করে ৯ চার এবং ১ ছক্কায় ১০০ রান পূর্ণ হয় তার।

সিরিজের ১ম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন।  সেদিন সেঞ্চুরি হলে আজ টানা তিন ম্যাচে সেঞ্চুরি উদযাপনের উপলক্ষ চলে আসতো নিঃসন্দেহে। আউট হওয়ার আগে তিনি ১১৫ রান সংগ্রহ করেন। ১০ চার আর ২ ছক্কার সাজান তার ইনিংস। ৪২ ওভারে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। মুশফিকুর রহিম ২৮ এবং মিঠুন ৭ রান করে অপরাজিত থাকেন।

সাত উইকেটে জয়। ম্যান অব দ্যা ম্যাচ সৌম্য সরকার এবং ম্যান অব দ্যা সিরিজ ইমরুল কায়েস।

জিম্বাবুয়ের উইলিয়মস, মাসাকাজ্জা এবং জারভিস ১টি করে উইকেট লাভ করেন।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের সামনে টার্গেট দাড়ায় ২৮৭ রান।

শুরু থেকেই জিম্বাবুয়ের উইকেটে হানা দিতে থাকে বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সেফাস ঝুয়াওকে বোল্ড করে শূন্য হাতে ফেরান সাইফউদ্দিন। (৬/১)। এরপর শিকারে যোগ দেন আবু হায়দার রনি। তার করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা (৬/২)।

তবে তৃতীয় উইকেটে ব্র্যান্ডন টেইলর আর শেন উইলিয়ামস মিলে জিম্বাবুয়ের ইনিংস বড় করতে থাকেন। এরপর জিম্বাবুয়ের উইকেট ভাঙেন স্পিনার নাজমুল ইসলাম অপু (১৩৮/৩)। তার করা ২৭তম ওভারের চতুর্থ বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৫ রান করা ব্র্যান্ডন টেইলর। আউট হওয়ার আগে উইলিয়ামসের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে উইলিয়ামসের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন সিকান্দার রাজা। দু’জন মিলে বড় করতে থাকেন জিম্বাবুয়ের ইনিংস। এই জুটিও ভাঙেন নাজমুল ইসলাম অপু (২২২/৪)। ৪৩তম ওভারের প্রথম বলে তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫১ বলে ৪০ রান করা সিকান্দার রাজা। তবে ৪৪তম ওভারের শেষ বলে শতক তুলে নেন শেন উইলিয়ামস। ১২৪ বল খরচায় ৭টি চারে ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর পিটার মুরকে সঙ্গী করে বাংলাদেশি বোলারদের হতাশ করতে থাকেন উইলিয়ামস। দু’জনের জুটি থেকে আসে ৬২ রান। এরপর ৫০তম ওভারের দ্বিতীয় বলে রাউআউট করে পিটার মুরকে ২৮ রানে ফেরান আরিফুল হক (২৮৪/৫)। জিম্বাবুয়ের শেন উইলিয়ামস ১২৯ এবং এলটন চিগম্বুরা ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তোলেন নাজমুল হাসান অপু। মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

সূত্র সিভয়েস

দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সেঞ্চুরি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের টার্গেট দাড়ায় ২৮৭ রান।

শুরু থেকেই জিম্বাবুয়ের উইকেটে হানা দিতে থাকে বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সেফাস ঝুয়াওকে বোল্ড করে শূন্য হাতে ফেরান সাইফউদ্দিন। (৬/১)। এরপর শিকারে যোগ দেন আবু হায়দার রনি। তার করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা (৬/২)।

তবে তৃতীয় উইকেটে ব্র্যান্ডন টেইলর আর শেন উইলিয়ামস মিলে জিম্বাবুয়ের ইনিংস বড় করতে থাকেন। এরপর জিম্বাবুয়ের উইকেট ভাঙেন স্পিনার নাজমুল ইসলাম অপু (১৩৮/৩)। তার করা ২৭তম ওভারের চতুর্থ বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৫ রান করা ব্র্যান্ডন টেইলর। আউট হওয়ার আগে উইলিয়ামসের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে উইলিয়ামসের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন সিকান্দার রাজা। দু’জন মিলে বড় করতে থাকেন জিম্বাবুয়ের ইনিংস। এই জুটিও ভাঙেন নাজমুল ইসলাম অপু (২২২/৪)।

৪৩তম ওভারের প্রথম বলে তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫১ বলে ৪০ রান করা সিকান্দার রাজা। তবে ৪৪তম ওভারের শেষ বলে শতক তুলে নেন শেন উইলিয়ামস। ১২৪ বল খরচায় ৭টি চারে ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর পিটার মুরকে সঙ্গী করে বাংলাদেশি বোলারদের হতাশ করতে থাকেন উইলিয়ামস। দু’জনের জুটি থেকে আসে ৬২ রান। এরপর ৫০তম ওভারের দ্বিতীয় বলে রাউআউট করে পিটার মুরকে ২৮ রানে ফেরান আরিফুল হক (২৮৪/৫)। জিম্বাবুয়ের শেন উইলিয়ামস ১২৯ এবং এলটন চিগম্বুরা ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তোলেন নাজমুল হাসান অপু। মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

এই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচের একাদশে নেই মেহেদি হাসান মিরাজ, ফজলে মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় দলে ঢুকেছেন আরিফুল হক, আবু হায়দার রনি এবং সৌম্য সরকার। আরিফুলের এই ম্যাচের মধ্যদিয়ে অভিষেক হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছিল লাল-সবুজরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভেন্যু বদলালেও বদলায়নি টাইগাররা, সহজ জয় নিয়ে সিরিজে ২-০ তে লিড নেয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গত ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে জয় পায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই টাইগারদের জন্য পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ। জিম্বাবুয়েকে আরেকবার হোয়াইটওয়াশের অপেক্ষায় মাশরাফি-মুশফিক-মাহমুদুল্লাহরা।

ওয়ানডেতে সব শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে বাংলাদেশ। সেটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ২ রানের ব্যবধানে। ওদিকে, জিম্বাবুয়ে নিজেদের খেলা সব শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। এরই মধ্যে বাংলাদেশ ২৩টি ওয়ানডে সিরিজ জিতেছে। ঘরের মাঠেই জিতেছে ১৮টি সিরিজ। আর অ্যাওয়ে সিরিজে পাঁচবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে এসেছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, আরিফুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু এবং সৌম্য সরকার।

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সেফাস ঝুয়াও, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, রিচার্ড এনগারাভা, কাইল জারভিস এবং ওয়েলিংটন মাসাকাদজা।

– সূত্র সিভয়েস

প্রজন্ম মিরসরাই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিলো তিন হাজার শিক্ষার্থী


:: নিজস্ব প্রতিনিধি::
মিরসরাই উপজেলার সামাজিক সংগঠন “প্রজন্ম মিরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (২৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় তিন হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।
এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মিরসরাই উপজেলা পরিষদের (দায়িত্বপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, প্রজন্ম মিরসরাই’র প্রধান উপদেষ্টা শেখ আতাউর রহমান, কামরুল হাসান এফসিএ, রাশেদা আক্তার মুন্নি, পরিচালক তানভীর হোসেন তপু, ইউনুছ নূরী, দেলোয়ার হোসেন, ফোরকান উদ্দি ভূইয়াঁ, আছিবুল আওসান জুয়েল, রাজিব চন্দ্র দাশ, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য হোসাইন সবুজ, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিএসসি, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূইয়াঁ, পরীক্ষা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, সচিব শাহাদাত হোসেন রিপাত, বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রিপন দাশ, যুগ্ম সচিব রাহুল দাশ, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহেদুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবু তাহের শিবলু, যুগ্ম সচিব সাজেদুল করিম আসাদ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আজমল হোসেন মুন্না সহ প্রজন্ম মিরসরাই’র সকল সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও সরকারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টা ৩০ মিনিটে।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক নপুর চৌধুরী জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ম বারের মতো প্রজন্ম মিরসরাই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তিনি সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মিরসরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী আটক


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজার এলাকার হোটেল সফিনা থেকে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বাবলু, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, যুবদল নেতা মাঈন উদ্দিন মনি, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা নুর নবী করিম বাবলু, যুবদল নেতা জাফর আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা শাওন, বাবলু, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ঢাকায় থাকেন, তিনি চট্টগ্রামে এলে হোটেল সফিনায় উঠেন। তিনি হোটেলে থাকায় নেতাকর্মীরা তার সাথে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ কোন কারণ ছাড়াই হোটেল থেকে তাদের আটক করেছে।
বিএনপি নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি নাজিম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, নুরুল আফছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল প্রমুখ।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, গোপন খবরের ভিক্তিতে রাতে সফিনা হোটেলে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে। যাতে কোন নীরিহ সাধারণ মানুষ হয়রানী না হয়। সেজন্য নিশ্চিত হয়ে বিস্তারিত বলতে পারবো।

জোরারগঞ্জে শালা-দুলাভাইয়ের মাদকের আস্তানায় পুলিশের হানা:দুলাভাই আটক,শালা পলাতক

:: মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউপির ফরেষ্ট অফিস এলাকায় মাদক সম্রাট নুর আহম্মদের আস্তানায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জহির আহম্মদের ছেলে মো:ফারুক(৪২) কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গেড়ামারা গ্রামের ফরেষ্ট অফিস এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাদক সম্রাট নুর আহম্মদ পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ফারুক সম্পর্কে নুর আহম্মদের আপন বড় বোনের জামাই তারা শালা-দুলাভাই মিলে দীর্ঘদিন বছর যাবৎ অত্র এলাকায় পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল,আটকৃত আসামি ফারুক ২০১৫ সালেও মাদক মামলায় ফেনীর ছাগলনাইয়া থানায় আটক হয়েছিল।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান পিপিএম (বার) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আলা উদ্দিন এএসআই সওকত আলী এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স তাকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি কোর্টে প্রেরণ হয়েছে।

জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে ৫শ পিচ ইয়াবাসহ নারী-পুরুষ আটক

::মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিন সোনাপাহাড় এলাকার হাজ্বী কম্পোজিট পোল্ট্রি লিঃ এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আব্দুল আজিজ (৪০) ও ইয়াছমিন আক্তার (২০)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী চট্টগ্রামের দিক হইতে আসা বাঁধন পরিবহন বাস (নং-ঢাকা মেট্রো ব-১৪-৩৫৭০) তল্লাশী করে দুজনকে আটক করা হয়।
এসময় আব্দুল আজিজের প্যান্টের ডান পকেট থেকে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াছমিন আক্তারের কাছ থেকে ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের দুজনের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বারইয়ারহাট থেকে পৃথক অভিযানে ৬শ পিচ ইয়াবাসহ দুইজন আটক

মিরসরাই প্রতিনিধি

জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট বাসষ্ট্যান্ড ও থানার সাইনবোর্ডের সামনে থেকে ৬শ পিচ ইয়াবা সহ দুই পাচারকরীকে আটক করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) বিকেল ৫টা ও সন্ধ্যা ৬ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা নয়াপাড়া এলাকার আলী আহমদের পুত্র মোঃ ফারুক (২৫) ও সাতকানিয়া উপজেলার নয়া পাড়া এলাকার আমির হামজার পুত্র খোরশেদ আলম (২৫)।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, সোমবার বিকেল ৫টায় বারইয়ারহাট বাসষ্ট্যান্ড এর সামনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তা থেকে ফারুককে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের বাম পকেট হইতে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে (মামলা নং-২২) দায়ের করা হয়েছে।

একইদিন সন্ধ্যা ৬ টার সময় জোরারগঞ্জ থানার সাইন বোর্ডের সামনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তা হতে খোরশেদকে গ্রেফতার করা হয়। তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়।

বড়তাকিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে অপর ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫)। আহত হয়েছেন বেদারুল (৪০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন চারজন। আমরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিনব কায়দায় পাচারকালে সোনাপাহাড় এলাকা থেকে ২শ ইয়াবাসহ একজন আটক

::মিরসরাই প্রতিনিধি::
অভিনব কায়দায় পাচারকালে ২শ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (২১ অক্টােবর) বিকেল ৫টার দিকে সোনাপাহাড় এলাকা থেকে আটক করা হয়। আটককৃত পাচারকারীর নাম আহসান প্রকাশ এহসান (২৭)। সে চট্টগ্রামের চকোরিয়া উপজেলার লটনী আমতলী এলাকার বশির আহম্মদের পুত্র।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে দক্ষিণ সোনাপাহাড় এলাকার হাজী কম্পোজিট পোল্ট্রি লিঃ এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে ঢাকামুখী শ্যামলী পরিবহন বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৪-৩১০০) তল্লাশী করা হয়। এসময় বাসের যাত্রী মোঃ আহসান প্রকাশ এহসান (২৭) পরিহিত দুই পায়ের জুতার সোল্ডের ভিতরে ১শ পিচ করে মোট ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কুয়েতে মিরসরাই সমিতির কর্ম পরিকল্পনা বিষয়ক আলোচনা

::নিউজ ডেস্ক::

কুয়েতে মিরসরাই সমিতি উদ্যোগে আগামী কর্ম পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ অক্টোবর সন্ধ্যা কুয়েতে ফরওয়ানিয়া মোগল মহল রেস্টুরেন্টে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহিদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও রহিম উদ্দিন ভূইয়ার  যৌথ সঞ্চালনায় এসময়

মিরসরাই সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা  আহমেদুর রহমান মাসুম,রেজাউল করিম রেজা, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  সাইফুদ্দিন, শেখ ফরিদ, মোঃ ফারুক,রাশেল, মঞ্জু,করিম, আলাউদ্দিন,কাশেম,টিপু প্রমুখ।

অবহিলেত মানুষের মাঝে কিছু শীতকালীন পোশাক বিতরন সহ দুস্থ অসহায় মেধাবী শিক্ষার্থী দের শিক্ষার উপকরণ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রেম কথা তুলে ধরেন এবং সমিতির সবাইকে  এগিয়ে আসার আহ্বান করেন বক্তারা পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।