সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 662

জীবনের সেরা ইনিংসে বাংলাদেশকে ২৭১ রান এনে দিলেন ইমরুল


খেলা ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ১৫ ওভারেই ৩ ব্যাটসম্যান হারিয়ে ফেলা বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছিল ইমরুল-মিঠুনের ব্যাটে। এরপরই বিপর্যয়। এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ইমরুল, করেছেন সেঞ্চুরি
মাত্র কদিন আগে বাবা হয়েছেন। নিজের প্রথম সন্তানের জন্য সেরা উপহারটা আজ মাঠে দিলেন ইমরুল কায়েস। জীবনের সেরা ইনিংস তো খেললেনই, নিঃসন্দেহে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা ইনিংসগুলোরই একটি। দুটি ব্যাটিং বিপর্যয় ১৪০ বলে ১৩টি চার ও ৬ ছক্কায় খেলা ১৪৪ রানের ইনিংসটিকে বাড়তি মাহাত্ম্য দিচ্ছে। ইমরুলের ব্যাটে দুইবার ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে রানের কঠিন লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ ওভারের মধ্যে নেই ৩ ব্যাটসম্যান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করেছেন মাত্র ৪ রান। অভিষেকেই শূন্য রানে আউট হয়েছেন ফজলে মাহমুদ। চাতারার জোড়া আঘাতে বাংলাদেশ তখন ১৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে। এর পর তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মুশফিক। শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল এই জুটি। তখনই ছেড়ে দিলে ওয়াইড হয় লেগ দিয়ে বেরিয়ে যাওয়া বলে চড়াও হতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক।

৬৬ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশ চতুর্থ উইকেটে আরও একটি ভালো জুটি গড়ে তোলে। এই জুটি চড়াও হতে শুরু করেছিল, তখনই দ্বিতীয় বিপর্যয়। ১২.২ ওভারে ৭১ রান তোলার পর মিঠুন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ২ রানের মধ্যে মিঠুনের পথ ধরেন মাহমুদউল্লাহ আর মেহেদী মিরাজও। ৩ উইকেটে ১৩৭ থেকে মুহূর্তেই বাংলাদেশ ৬ উইকেটে ১৩৯! বেনেফিট অব ডাউটে সাইফউদ্দিন বেঁচে না গেলে বাংলাদেশের বিপর্যয়টা আরও বড় হতে পারত।

তখনো জিম্বাবুয়ে ভালোমতোই ম্যাচের লাগাম নিজেদের হাতের মুঠোয় পুরে রেখেছে। এরপরই সপ্তম উইকেট জুটিতে ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে দিল বাংলাদেশ। ১১৫ বলে ১২৭ রান তোলা সপ্তম উইকেটে বাংলাদেশের এই রেকর্ড জুটি

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

মাসুদা ভাট্টির মামলাসহ দুই মামলায় ব্যারিস্টার মঈনুলের জামিন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনকে ঢাকা ও জামালপুরে দায়ের করা পৃথক দুই মানহানির মামলায় ৫ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ অক্টোবর) বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।

একইদিনে অপর একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের একটি আদালত। রোববার দুপুরে জামালপুরের আমলি আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা। পরে সেটি আমলে নিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই দুটি মামলায় উচ্চ আদালতে আবেদন করে জামিন পেলেন ব্যারিস্টার মঈনুল হোসেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মঈনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মঈনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

ইসিকে চাপে রেখে কাজ করাচ্ছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে তিনি অভিযোগ করেছেন, ইসিকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার।

আজ রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো: মুনির হোসেন, সালাহউদ্দিন খান, মোস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ।

রিজভী বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তা সন্ত্রাসী আচরণ এবং তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে কেনো ছুটি নিয়েছেন নাকি নিতে বাধ্য করা হয়েছে তাও রহস্যজনক। ইসিকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার।

তিনি বলেন, সরকারি ইচ্ছাধীন চিকিৎসায় দেশনেত্রী যে সুচিকিৎসা পাবেন না সেই আশঙ্কাটি আমরা পূর্বেই করেছিলাম। এ বিষয়ে বারবার দেশবাসীকে অবহিত করা হয়েছে। সর্বাধিক জনপ্রিয় বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখাই হয়েছে তো কষ্ট দেয়ার জন্য, সেখানে উন্নতমানের চিকিৎসার প্রশ্নই আসে না। বিএসএমএমইউতে শুধু যে ফিজিওথেরাপী দেয়া হয় সেটিও পর্যাপ্ত নয়। তার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদেরকেও অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য, অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ছিল।

লিখিত বক্তব্যে রিজভী আরো বলেন, বাংলাদেশে ক্রমপ্রসারমান নৈরাজ্যে বিরোধী দলের নেতাকর্মীরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। এরা যেন নিজ দেশেই পরবাসী। অবৈধ শাসকগোষ্ঠী ফ্যাসিবাদের বিষাক্ত আক্রমণে সারাদেশটা আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছে। এদেশে আওয়ামী নেতাকর্মীরা ছাড়া ভিন্ন মত, পথ ও বিশ্বাসের মানুষের নিরাপদ সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিরঙ্কুশ আওয়ামী আধিপত্যের কাছে কুর্নিশ করতে দেশের মানুষকে বাধ্য করার চেষ্টা করতে গিয়ে সরকারি অফিস, পুলিশ, প্রশাসন, হাসপাতাল, চিকিৎসা, স্কুল, কলেজ, ব্যাংক, বীমাসহ সর্বত্রই চলছে এক ভয়াবহ নৈরাজ্য। বিভাজনের নিকৃষ্ট পন্থা অবলম্বন করে জাতীয় পরিচয়ের চেয়ে দলীয় গজকাঠিতেই পরিমাপ করা হচ্ছে মানুষের যোগ্যতা, দক্ষতা, চিকিৎসা সেবা ও মানবতা।

বিএনপির এই নেতা বলেন, আমি আবারো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তার পছন্দমতো চিকিৎসক এবং হাসপাতালের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এখন আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। বেগম জিয়ার মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন জনগণ নির্ভিকচিত্তে প্রতিহত করবে। আমাদের এখন প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রীর মুক্তি।

রিজভী বলেন, বেআইনীভাবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। আমরা আগেই বলেছি বিবাদীর অনুপস্থিতিতে মামলার রায় নির্ধারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সরকারপ্রধানের নির্দেশেই সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে এ রায়ের দিন ধার্য করা হয়েছে। সেজন্যই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের ওপর চাপসৃষ্টি করে রায়ের দিন ধার্য করে নিয়েছে। আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে কিনা তা দেখার জন্য দেশবাসী প্রহর গুনছে। এ আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে কিনা সেই প্রশ্নও মানুষের মনে জেগে উঠছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে চারদিকে নৈরাশ্যের ছবি। সরকার পুনরায় একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভোটাররা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গ্রাম ছাড়া, জেলা ছাড়া। নির্বাচন নিয়ে সরকারের সন্ত্রাসী পরিকল্পনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। অন্যান্য দাতা ও সাহায্য সংস্থা, বিদেশী মিশন থেকেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ কতিপয় কমিশনার ও কর্মকর্তারা নিজেরা যে আচরণবিধি তৈরি করছেন তা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী আচরণবিধি। কারণ এই কমিশনের কয়েকজন আধিকারিক কমিশনের ক্ষমতা কমিয়ে সরকারকে দিতে চান। সংসদ বহাল রেখে নির্বাচন করার নজীর পৃথিবীর কোথাও নেই। অথচ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সময় সংসদ সদস্যদের ক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে আইন করতে চাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে হাইকোর্টের নিষেধ অমান্য করে পরপর তিনটি নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছে। প্রচণ্ড অসুস্থ শিমুল বিশ্বাসকে চিকিৎসাও দেয়া হয়নি। পিজিতে চিকিৎসা শুরু হতে না হতেই তড়িঘড়ি করে শুক্রবার বন্ধের দিন কারাগারে ফেরত পাঠানো হয়। নতুন মামলায় গ্রেফতার দেখানো যাবে না, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও নজিরবিহীনভাবে গায়েবী মামলা দায়ের করা হয়েছে তার নামে। আমরা শিমুল বিশ্বাসের ওপর সরকারের অমানবিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ছাত্রনেতা রবিউল ইসলাম নয়নকে আবারো দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে। জুলুম নির্যাতন করার জন্যই বারবার তাকে রিমান্ডে নেয়া হচ্ছে। আমি অবিলম্বে তার রিমান্ড বাতিল করে মুক্তির দাবী জানাচ্ছি।

নোয়াখালীর সোনাইমুড়িতে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সায়েমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ১৫/১৬ জন সশস্ত্র সন্ত্রাসী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখোয়াত হোসেন জীবন আদালতে জামিন নিতে এলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। গতরাতে সিলেটে সারারাত ধরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিএনপি নেতাকর্মীরা কেউ বাসা-বাড়িতে থাকতে পারছে না। অশীতিপর বৃদ্ধ সিলেট মহানগর বিএনপি নেতা সাইদুর রহমান বুদুইকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করেছে।

এছাড়া ঢাকা ও ঝালাকঠিতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, তল্লাশি ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন রিজভী।

তিনি জানান, গত ১ সেপ্টেম্বর হতে ১৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মিথ্যা মামলা ৪,২১৩টি এবং এজাহারে জ্ঞাত আসামি করা হয়েছে ৯৫,৬৩২ জন, অজ্ঞাত আসামি করা হয় ২,৮৮,১৪৬ জন, সর্বমোট জ্ঞাত ও অজ্ঞাত এজাহারনামীয় আসামি ৩,৮২,৭২৮ জন। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫০৬০ জন।

মিরসরাইয়ের ওয়াহেদপুরে ইউনিয়ন আ’লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক..

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা ও উঠান বৈঠকের আয়োজন করছে দলটি। এ লক্ষ্যে শনিবার বিকাল ৩টায় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিজামপুর সরকারী কলেজের ১৪ নং কক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসাট টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়েরুল আলম খায়ের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী , মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল ইসলাম রানা, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু, সহ-সভাপতি আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইমরান চৌধুরী, নিজমাপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম আরিয়ান, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন, ছাত্রনেতা রুপম, সাখাওয়াত, সাইফুল ও সাংগঠনিক সম্পাদক রায়হান সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সরকারের উন্নয়নের বার্তা জনগণের নিকট পৌছে দিয়ে সকলকে একসাথে কাজ করতে হবে তাহলে আগামী দিনের নৌকার জয় নিশ্চিত হবে। দেশ এবং জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করতে হবে।

আমীর খসরুকে কারাগারে প্রেরণ- নুরুল আমিন চেয়ারম্যানের নিন্দা

::রাজনীতি ডেস্ক::
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দিয়েছে।
আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন চেয়ারম্যান।

আসামি পক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, কোতোয়ালী থানায় দায়ের হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুর ছয় সপ্তাহের জামিন গত ৭ অক্টোবর শেষ হয়। আদালতে হাজির হয়ে তিনি সেদিন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।

তিনি আরও বলেন, শুনানি শেষে বিচারক আগামী ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও পূর্ণাঙ্গ জামিন শুনানিতে উপস্থাপনের জন্য আদালত নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজকে আদালতে হাজির হয়ে জামিনের জন্য তিনি আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেননি।

এদিকে আমীর খসরুর জামিন আবেদনকে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।

এর আগে গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। মামলার বাদী মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর একজন শান্তিকামী নাগরিক হিসেবে এ মামলা করেছেন।

প্রসঙ্গত গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলে অভিযোগ উঠেছে। সেই ক্লিপে কুমিল্লা থেকে নওমী নামের এক কর্মীর সঙ্গে একজনকে কথা বলতে শোনা যায়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে লোকজনকে নামানোর জন্য কথা বলতে শোনা যায় তাকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির সন্ত্রাস ও দেশ বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বেলজিয়াম আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

বিএনপির সন্ত্রাস ও দেশ বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বেলজিয়াম আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়ামে বসবাসরত বিপুল সংখ্যক মুজিব আদর্শের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন বিএনপি দেশে ও বিদেশে দেশের গৌরবজ্জল অগ্রগতিতে অস্বীকার করে বিদেশে দেশে ভাবমূর্তি নষ্ঠে লিপ্ত।
বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক এর সভাপতিত্বে ও যূগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান খান সোহেল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক খোকন শরীফ ,বেলজিয়াম আওয়ামী লীগ প্রচার সম্পাদক আখতারুজ্জামান সহ বেলজিয়াম আওয়ামী লীগ এর নেতারা।

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবির


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সাবেক গর্ভনর ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান লায়ন প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর (পিএমজেএফ) আর্থিক সহযোগীতায় লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী ও লায়ন্স চট্টগ্রাম দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় উপজেলার নয়দুয়ার দিঘীরপাড় এলাকায় দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গর্ভনর লায়ন নাসির উদ্দিন চৌধুরী (এমজিএফ), সাধারণ সম্পাদক লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক লায়ন মুসলিম উদ্দিন খান, লায়ন জাহাঙ্গীর মিয়া (জিএমটি লিডার), গর্ভনর এড্ভাইজার লায়ন হাসিনা খান, লায়ন প্রশম কুমার বড়–য়া, ক্লিফটন গ্রæপের পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী (আরসিএইচকিউ), লায়ন মির্জা মোঃ ইকবাল (আরসিএইচকিউ), লায়ন প্রদীপ কুমার দেব (আরসি), লায়ন জিনাত কোমর রিতা (জেসি), লায়ন তাহের আহমেদ (জেসি), মিরসরাই লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বর্তমান সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, অর্থ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব অব খুলশীর সহ-সভাপতি লায়ন রেজাউল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, লিও নুপুর দাশ (টেমার), লিও ক্লাব খুলশী বøু সভাপতি লিও জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক লিও রাজিব পাল, লিও ক্লাব হিলভিউ সাধারণ সম্পাদক লিও নয়ন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লিও আলী হায়দার চৌধুরী প্রমুখ। এসময় ৭’শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ২’শ ৩০ জন রোগীকে চোখের অপারেশনের জন্য বাচাই করা হয়।

মিরসরাই জনকল্যান সমিতি কুয়েত এর নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই জনকল্যান সমিতি কুয়েত এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হাসিবিয়া নিউ শাহ আমানত রেষ্টুরেন্টে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তা মিরসরাইয়ের সন্তান আনোয়ার সাদাত।

সংগঠনের সভাপতি হাজ্বী আবুল হাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব খাঁন, মোহাম্মদ মহসিন, আবুল কালাম আজাদ,আনোয়ার পাশা, মোহাম্মদ সেলিম, কাজী সৌরাভ, আনোয়ারুল করিম, মোহাম্মদ ইকবাল, কামরুল আলম, হাজ্বী জাফর আহম্মেদ , আমান উল্ল্যাহ্।আরো বক্তব্য রাখেন কাজী সাজ্জাদ হোসেন, নাজমুল হোসেন রাজু,খুরশিদ আলম, আলতাফ হোসেন প্রমুখ।


বক্তারা কুয়েতে অবস্থানরত মিরসরাইয়ের সকল প্রবাসী ভাইদের বিপদে পাশে থেকে সহযোগিতার মাধ্যমে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মিরসরাইয়ে চুরি যাওয়া ৩০টি মোবাইল সরঞ্জামসহ দুইজন আটক

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট বাজারে একটি দোকান থেকে চুরিকৃত ৩০ মোবাইল সেট সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আক্টোবর) চুরির সাথে জড়িত মোঃ সাইদুল ইসলাম প্রকাশ নয়ন(১৯) ও মোঃ রাকিব হোসেন (১৮) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত দুজনের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় টুইরাটিলা এলাকায়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১৩ টি পুরাতন মোবাইল ফোন, একটি রবি কোম্পানীর ডিভাইস,৮ টি মেমোরিকার্ড,৪ টি ব্লুটুথ উদ্ধার করা হয়েছে।


জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গত ১৭ অক্টোবর জোরারগঞ্জ থানার বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজারে অবস্থিত রাজিব কুমার নাথের ব্যবসা প্রতিষ্ঠান অন্তরা টেলিকম বন্ধ করে যাওয়ার পর রাতে চুরি হয়। পরদিন সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখে তালা ভেঙ্গে নগত ২৫ হাজার টাকা, ৩০টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ওই ঘটনায় ১৯ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন সূত্র ধরে চুরির সাথে জড়িত দুইজনকে আটক করার পর তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
ছবির ক্যাপসনঃজোরারগঞ্জ থানায় মোবাইল ফোন, বিভিন্ন সরঞ্জাম চুরির সাথে জড়িত দুই চোর ও লুণ্ঠিত মালামাল।

ইয়াবা তালিকায় আবার সাংসদ বদির নাম

নিউজ ডেস্ক..

ইয়াবার হালনাগাদ তালিকায় কক্সবাজারের ৭৩ জন প্রভাবশালী ইয়াবা কারবারির (গডফাদার) নাম উঠেছে। তালিকার শীর্ষে আছেন কক্সবাজার-৪ (টেকনাফ ও উখিয়া) আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি। খবর প্রথম আলো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের একাধিক তালিকার মতো এবারও সাংসদ বদির পাঁচ ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন, মৌলভি মুজিবুর রহমান, মো. সফিক, মো. ফয়সাল, ভাগনে সাহেদুর রহমান নিপু (ওসি আবদুর রহমানের ছেলে), বেয়াই শাহেদ কামাল, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেলসহ ঘনিষ্ঠ আরও কয়েকজনের নাম রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শনিবার কক্সবাজার আসছেন। মহেশখালী ও সৈকতের একটি হোটেলে আলাদা দুটি মাদকবিরোধী সমাবেশে মাদক চোরাচালান ও ইয়াবা গডফাদারদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিতে পারেন তিনি। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মাদক চোরাচালান নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস আগে টেকনাফে র‌্যাবের পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। র‌্যাব-পুলিশ-বিজিবি-কোস্টগার্ড প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করলেও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার ভাষ্য, তালিকাভুক্ত ইয়াবা গডফাদারের কেউ এলাকায় নেই। দেশের বাইরে অবস্থান করে ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করছেন।

ইয়াবার নতুন তালিকা প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, মাদকের তালিকা হালনাগাদ হয়েছে। সর্বশেষ তালিকায় কক্সবাজার জেলার ৭৩ জনের নাম এসেছে। তাঁদের ধরতে টেকনাফ-কক্সবাজারে অভিযান চলছে।

সব তালিকায় বদি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একাধিক বাহিনীর তালিকায় সাংসদ বদিসহ তাঁর পরিবারের অন্তত ২৬ জনের নাম আছে। এ প্রসঙ্গে সাংসদ বদি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করতে তিনিসহ পরিবারের অন্য সদস্যদের নাম ঢুকিয়ে দিয়েছেন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি বরাবরের মতো বলেন, তাঁর জড়িত থাকার অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি সংসদ থেকে পদত্যাগ করবেন।

তালিকার ৬ নম্বরে আছে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদের নাম। তিনি সাংসদ বদির ঘনিষ্ঠ। ৭, ৮ ও ৯ নম্বরে আছে জাফর আহমদের চার ছেলে মোস্তাক মিয়া, দিদার মিয়া, মো. শাহজাহান (টেকনাফ সদর ইউপি চেয়ারমান) ও মো. ইলিয়াছের নাম। জাফর আহমদ বলেন, সব তালিকায় তিনিসহ তাঁর ছেলেদের নাম আছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না।

তালিকার ২ নম্বরে আছেন হাজি সাইফুল করিম। তাঁর মুঠোফোন বন্ধ। পরিবারের দাবি, তিনি দেশের বাইরে। সাইফুল ইয়াবা ব্যবসায়ী নন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা এবং ইয়াবার শীর্ষ গডফাদারদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সেপ্টেম্বর মাসে ৭৩ জনের নতুন তালিকাটি তৈরি করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, ৭৩ গডফাদারসহ কক্সবাজারের ইয়াবা কারবারিদের ধরতে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

গত ৩ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশের তৈরি সর্বশেষ ইয়াবা তালিকায় স্থান পেয়েছে কক্সবাজারের ১ হাজার ২৫০ জনের নাম। এর মধ্যে গডফাদার হিসেবে চিহ্নিত ১০৪ জন। তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের মধ্যে ৯১২ জনের বাড়ি টেকনাফে। তাঁদের মধ্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের সদস্যও আছেন।