রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 664

আওয়ামীলীগ সকল ধর্মাবলম্বীদের ধর্মচর্চা নিশ্চিত করার রাজনীতি করে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ৮৪ টি দুর্গাপুজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজা মন্ডগুলোতে চন্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মালোচনা সভা, বিভিন্ন ধর্মীয় সংগীত, আরতীনৃত্য সহ বিভিন্ন কর্মসূচীতে আজো অষ্টমী পূজায় মুখরিত রয়েছে।

আজ মিরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালিন পুজারী ও দর্শনার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,আওয়ামীলীগ সকল ধর্মাবলম্বীদের ধর্মচর্চাকে নিশ্চিত করার রাজনীতি করে।ধর্ম যার যার, উৎসব সবার মতবাদের নীতিকে লালন করে দেশে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে।জনগণ শান্তির এই রাজনীতিকে বার বার সরকারে দেখতে চায়। নৈরাজ্য সৃষ্টিকারী কোনো দল আর রাজনীতিতে টিকতে পারবে না। জনগণের হাতেই তাদের বিনাশ হবে।

গণপূর্ত মন্ত্রী বলেন, দেশে অসাম্প্রদায়িক শক্তির বেশ ধরে কয়েকটি দল রাজনীতি করলেও ইতিমধ্যে তাদের আসল চেহারা জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে।
তারা বাংলাদেশের উন্নয়ন ও শান্তির জন্য অশুভ শক্তি। সাম্প্রদায়িক রাজনীতিই তাদের মূল শক্তি। আগামী নির্বাচনে এই অশুভ শক্তিকে আবারো পরাজিত করে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে নৌকায় ভোট দিবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিউল আলম খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না,মাহ্ফুজুল হক,নুরুল আবছার সেলিম, কামরুল হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রিজিয়া বেগম, সাধারন সম্পাদক ইসমত আরা ফেন্সী, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল প্রমূখ।

মিরসরাইয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল!


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনের বিরুদ্ধে এই মিছিল অনুষ্ঠিত হয়। তাঁর বিভিন্ন খারাপ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন ঝাঁড়ু মিছিল বের করে।
জানা গেছে, গত বুধবার ইউপি সদস্য ইকবাল হোসেন ও সন্ত্রাসী মুরাদ উদ্দিন পিন্টু চাঁদা না দেয়ায় মোবারকঘোনা এলাকার কৃষক দাউদুল ইসলামের বাড়িতে হামলা করে।
ভূক্তভোগী দাউদুল ইসলাম অভিযোগ করেন, ইকবাল মেম্বার ও পিন্টু কোন কারণ ছাড়া আমার কাছে চাঁদা দাবী করে আসছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদার জন্য বাড়িতে এসেছিলো। চাঁদা না পেয়ে অকথ্য ভাষায় লাগাগাল করে চলে যায়। পুনরায় বুধবার সকালে বাড়িতে এসে চাঁদা দাবী করে। এসময় বাড়িতে ভাংচুর করে। বাঁধা দিলে আমার স্ত্রী ও বোনকে মারধর করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সন্ত্রাসী পিন্টুকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ইকবাল মেম্বার দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো অভিযোগ করেন, ইকবাল মেম্বারের নেতৃত্বে ১ নং ওয়ার্ডে র্দীঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজী ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। মোটর সাইকেল চুরির মামলায় পিন্টু দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে বের হয়ে পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে। তাই বৃহম্পতিবার এলাকার নারী ও শিশুরা তার কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ঝাঁড়ু মিছিল করেছে।
এই বিষয়ে ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ভূক্তভোগী দাউদুল ইসলাম বিষয়টি আমাকে অবহিত করেছেন। আটককৃত পিন্টু খুব খারাফ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ভূক্তভোগী পরিবার ইকবাল মেম্বারের বিষয়টি আমাকে বলেনি। হয়তো আমার পরিষদের সদস্য হওয়ার কারণে এড়িয়ে গেছে। যে প্রকৃত অপরাধী তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ের দূর্গা পুজা মন্ডপ পরিদর্শনে মাহবুব রহমান রুহেল

::মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দেশের খ্যাত নামা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল বলেন, ‘বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুন্ন রাখতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বর্ননা দিতে গিয়ে বলেন, অতিতে অনেক সরকার এসছে । তবে জাতীর পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার মতো উন্নয়ন কেও করতে পারেনি। এ জন্য তাঁকে আরেকবার নির্বাচিত করার জন্যও উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২জন আটক

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের জোরারাগঞ্জ থানার হিঙ্গুলীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এল জি,৩ টি কার্তুজ ২ টি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৪ ডাকাত পালিয়ে গেছে। বুধবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকীরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত ইয়াছিনের পুত্র আমজাদ হোসেন রানা প্রকাশ পিচ্চি রানা (১৯), দক্ষিণ অলিনগর আবাসন প্রকল্প এলাকার মৃত ইউনুছের পুত্র শাহাজাহান (২৬)।
এসময় পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যরা হলো আজমনগর গ্রামের সোনা মিয়ার পুত্র রাকিব হোসেন (১৯), ইসলামপুর এলাকার আব্দুল হাইয়ের পুত্র রিয়াজ প্রকাশ স¤্রাট (২১), একই এলাকার মিন্টু মিয়ার পুত্র আফজাল (১৯) ও বেলাল (২৭)।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে হিঙ্গুলী ইউনিয়নের চিনকীর হাট হাজী দেলোয়ার মার্কেটের পেছনে পুকুর পাড়ে অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা স্বীকার করেন তাদের সাথে থাকা আরো ৪জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এল জি,৩ টি কার্তুজ ২ টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় (মামলা নং-১৬ ও মামলা নং-১৭) দুটি মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাইয়ে ইউপি সদস্যের নেতৃত্বে বসতবাড়িতে হামলার অভিযোগ,আটক-১


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চাঁদা না দেয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় মুরাদ উদ্দিন পিন্টু নামে এক সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (১৭ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর মোবারকঘোনা এলাকার কৃষক দাউদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
ভূক্তভোগী দাউদুল ইসলাম অভিযোগ করেন, ইকবাল মেম্বার ও পিন্টু কোন কারণ ছাড়া আমার কাছে চাঁদা দাবী করে আসছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদার জন্য বাড়িতে এসেছিলো। চাঁদা না পেয়ে অকথ্য ভাষায় লাগাগাল করে চলে যায়। পুনরায় বুধবার সকালে বাড়িতে এসে চাঁদা দাবী করে। এসময় বাড়িতে ভাংচুর করে। বাঁধা দিলে আমার স্ত্রী ও বোনকে মারধর করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সন্ত্রাসী পিন্টুকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ইকবাল মেম্বার দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো অভিযোগ করেন, ইকবাল মেম্বারের নেতৃত্বে ১ নং ওয়ার্ডে র্দীঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজী ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। মোটর সাইকেল চুরির মামলায় পিন্টু দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে বের হয়ে পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে।
এই বিষয়ে ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ভূক্তভোগী দাউদুল ইসলাম বিষয়টি আমাকে অবহিত করেছেন। আটককৃত পিন্টু খুব খারাফ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ভূক্তভোগী পরিবার ইকবাল মেম্বারের বিষয়টি আমাকে বলেনি। হয়তো আমার পরিষদের সদস্য হওয়ার কারণে এড়িয়ে গেছে। যে প্রকৃত অপরাধী তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। মেম্বারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এমনি বললে তো হবে না। তথ্য প্রামাণ সহ দিতে হবে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী বলেন, বাড়িতে হামলার ঘটনায় পিন্টু নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নোঙর করা জাহাজে আগুন, লস্কর নিহত

নিজস্ব প্রতিনিধি

কর্ণফুলী নদীর বিজয়নগর ঘাটে নোঙর করা ‘এমভি এপিএস-১’ নামে একটি জাহাজে অগ্নিকাণ্ডে সাইফুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছে। তিনি ওই জাহাজটির লস্কর বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিদগ্ধ হয়ে মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫) নামে জাহাজটির দুই শ্রমিক আহত হন।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত সাইফুল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে। আহত দুজনের পরিচয় জানা যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দিপু বলেন, বয়াতে নোঙর করা জাহাজটির ভেতর আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে সাইফুল মারা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বলেন, ‘এমভি এপিএস-১’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাহিদ ও মিজানকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মিরসরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিরসরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেনকে সভাপতি ও আরমানুল হক হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ছলিম উদ্দিন রিমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সাক্ষরিত এই কমিটির দায়িত্ব পাওয়া অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ফৌজিয়া নিজামী তামান্না, সহ সভাপতি নঈম উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, ইফতেখার হোসেন চৌধুরী সোয়েব, আরাফাত সানি, , যুগ্ম সম্পাদক এ এইচ মাসুদ, শহীদুল ইসলাম শহীদ, সাইফ আবেদীন মিশু, আরিফুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবলু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, ইবনুল ইনতিসার, মাশরুর অনিক, রিয়াজ উদ্দিন, নয়ন দাশ, আশরাফ আলী, দপ্তর সম্পাদক মুরাদুল ইসলাম, প্রচার সম্পাদক আকাশ মজুমদার, উপ-প্রচার সম্পাদক আজাদুল হোসেন শাকিল, অর্থ সম্পাদক হাসান মাহমুদ আরাফাত, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম ইউনুছ, উপ-তথ্য গবেষণা সম্পাদক রকিবুল হক নাসিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এম এস এস রায়হান, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক নাজিয়া জান্নাত, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন, ক্রীড়া সম্পাদক আসাদুল কাদের সায়মন, উপ-ক্রীড়া সম্পাদক মুশফিক রাহাত, আপ্যায়ন সম্পাদক তোফায়েল আহমেদ রিয়াদ, উপ-আপ্যায়ন সম্পাদক নজির সালেহীন শান, সদস্য, মিঠুন দাশ, মোরশেদ আলম পলাশ।

অর্থের জন্য মেয়েদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন রোহিঙ্গারা

 


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা নারীদের একটা বড় অংশ মানব পাচারের শিকার ও জোরপূর্বক নানা কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)। মঙ্গলবার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এক বছরের বেশি সময় ধরে চলা রোহিঙ্গা সংকটে বাংলাদেশে আশ্রয় নেয়া সাড়ে সাত লাখের বেশি মানুষের অর্ধেকই হলো নারী।

সংস্থাটি বলছে, কিছু কিছু পরিবার তাদের দৈনন্দিন কাজের জন্য অর্থ উপার্জন করতে পারছে না। তাই তারা তাদের মেয়েদের বিভিন্ন ঝুকিপূর্ণ পরিবেশে কাজে পাঠাচ্ছে যা তাদের জন্য নিরাপদ নয়। এর মাধ্যমেই পাচারকারীরা ওই নারীদের পাচার করার সুযোগ পেয়ে যাচ্ছে।

অনেকেই মানব পাচারের শিকার হলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে অল্পবয়স্ক ও যুবতী মেয়েরা। সংস্থাটির অনুসন্ধানে দেখা গেছে, এই নারীদের বিয়ে বা বড় শহরে চাকরি দেয়ার লোভ দেখিয়ে পাচার করা হয়। পরবর্তীতে তাদের জোরপূর্বক শ্রমিক বা যৌনকর্মী হতে বাধ্য করা হয়।

মাছ প্রক্রিয়াজাতকরণ একটি খামারে খুব অল্প পারিশ্রমিকে কাজ করা এক নারী বলেন, ক্যাম্পগুলোতে খুব অল্প কাজ পাওয়া যায়। তাছাড়া নারীদের জন্য এই সংখ্যাটা তো একেবারে শূন্যের কোটায়। এই জন্যই তারা ক্যাম্পের বাইরে গিয়ে কাজ করেন।

জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে বিভিন্ন সংস্থার সাহায্য পাওয়ার পরেও দুই-তৃতীয়াংশের বেশি নারী ও মেয়েদের জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়। এছাড়াও বাকি ১০ শতাংশকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। পুরুষ ও কিশোররাও এ থেকে ছাড় পায় না। প্রায় এক তৃতীয়াংশ শরণার্থীকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন কাজ করানো হয় বলে জানিয়েছে তারা।

শারীরিকভাবে অক্ষম এক বাবা বলেন, ‘প্রতিদিনের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতেই আমাদেরকে সংগ্রাম করতে হয়। আর ক্যাম্পের ভেতরে কাজ করার কোনও সুযোগ নেই। তাই মেয়েদেরকে ক্যাম্পের বাইরে যেতে হয় কাজ করার জন্য।’

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য শারীরিক মানসিক স্বাস্থ্য সহযোগিতা, বৈধ কাউন্সেলিং, আশ্রয় এবং নগদ অর্থ সহায়তা দিচ্ছে। কিন্তু মানব পাচারের কারণে অনেক রোহিঙ্গা তাদের এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কক্সবাজারে জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রটেকশন সার্ভিস বিভাগের প্রধান দিনা পার্মার বলেন, মানব পাচারের কারণে রোহিঙ্গা শরণার্থীদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

 


সীতাকুন্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক মহিলার মৃত্যু হয়েছে। আজ বুধবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা । এতে তার দেহ খন্ড খন্ড হয়ে মাটিতে পড়ে থাকে। তবে দূর্ঘটনা নাকি আত্মহত্যা জানাতে পারেনি পুলিশ।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মহিলার এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।

প্রিয় ক্যাম্পাসে আর ফিরবে না হাসিমুখ মুহাইমিনুল

শাহ আব্দুল্লাহ আল রাহাত..

২৯ সেপ্টেম্বর টিউশনি শেষে নতুন একটি ভোরের প্রতিক্ষায় সবার মতো মুহাইমিনুল ফিরছিলো জোরারগঞ্জে অবস্থিত চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে। কিন্তু আর ফেরা হয়নি। দুর্ঘটনা কবলিত স্থান থেকে তাৎক্ষণিক বেঁচে থাকার আশা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর কোল থেকে আর ফিরে আসা হয়নি ক্যাম্পাসের সবার প্রিয় হাস্যউজ্জ্বল মানুষটির।

১৭ দিন কোমায় থাকার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর কাছে হেরে এই জগৎ থেকে চিরবিদায় মুহাইমিনুলের। ১৬ অক্টোরর মঙ্গলবার সকাল ৭ টা ২৩ মিনিটে চিরদিনের বন্ধ হয়ে যায় তার হৃদস্পন্দন। ৫৯ বয়সী বৃদ্ধ পিতার জন্য নির্ধারণ হয়ে পিতার কাঁধে পুত্রের লাশ। শেষ বারের মতো মুহাইমিনুল ক্যাম্পাসে প্রিয় এসেছিলো এ্যাম্বুলেন্স করে সাইরেন বাজিয়ে। রঙ-বেরঙে সাজানো ক্যাম্পাসে সে আর চোখ মেলে তাকাবে না। কিছু দিন আগে এই ক্যাম্পাসের মাঠে সে খেলেছ, নিয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস। আজ সেই মাঠে চোখ বন্ধ করে চিরঘুম।

সহপাঠী, বন্ধু ও ছোট ভাইয়েরা কেউ চোখ লাল করে তাকিয়ে আছে, কেউ হাউমাউ করে কাঁদছে। আজ তাকে দেখার জন্য ছুটে এসেছে যাদেরকে সে পড়াতো, ছুটে এসেছে তাদের অভিভাবকরা। আর নিরবে দাঁড়িয়ে কান্নায় ভারি হয়ে আছে ক্যাম্পাসের আকাশ।

আবেগ ধরে রাখতে পারেননি কলেজের অধ্যক্ষ ইসমাইল মোল্লা। কেঁদেছেন হাউমাউ করে।সাদা কাঁফন মুডিয়ে বন্ধ চোখে নিথর শুয়ে আছে ক্যাম্পাসে হাস্যউজ্জ্বল প্রিয়মুখ মুহাইমিনুল।এক বছর পর হয়তো ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ফিরতো। আজ ফিরে গেলো লাশ হয়ে।

মুহাইমিনুলের হোস্টেলে রুমের কোণে শূন্য খাট আজ কেবলই স্মৃতি। পাশে থাকা বইগুলো আছে সাজানো। তার ব্যবহারের জামা কাপড় থেকে বেরিয়ে আছে শরীরের উষ্ণ ঘ্রাণ।ক্যাম্পাসে তার শূন্যতা যেন পূরণ হওয়ার নয়। জানাযা শেষে মুহাইমিনুল রওনা হয়েছে পৈতৃক নিবাস বগুড়ায়।

আর কখনো মুহাইমিনুর ফিরবে না প্রিয় ক্যাাম্পাসে, প্রিয় হোস্টেলে। সাইরেন বাজিয়ে এ্যাম্বুলেন্সে করে শেষ বিদায় জানালো জোরারগঞ্জ ও ক্যাম্পাসের সহযাত্রীদের।