রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 665

মিরসরাইয়ে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে ইউনিয়নের প্রত্যেক পুর্জা মন্ডব পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু ও ইউনিয়ন সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজের নেতৃত্বে নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় পুজা মন্ডব পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যতে তাঁরা বলেন,আওয়ামী লীগ সরকার দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছেন।দেশ আজ উন্নয়নে ভরপুর।দেশে আজ সকল ধর্মের অনুষ্টান সম্পূন্ন নিরাপদে পালিত হচ্ছে।শেখ হাসিনা সরকার দেশের সকল ধর্মের মানুষের জন্যে সমান সুযোগ তৈরী করে দিয়েছে।সারা দেশ ব্যাপি খুবই সুন্দর ভাবে অত্যান্ত নির্বিগ্নে পুজা পালিত হচ্ছে।তাই আগামীতে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় এনে সকল ধর্মের মানুষের সামান সুযোগ করে দেওয়ার জন্যে এবং দেশের সামগ্রীক উন্নয়ন আরো গতিশীল করার জন্যে সকলের প্রতি আহব্বান জানান।তাঁরা আরো বলেন, মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নৌকা মার্কা বিজয় করার জন্যে সকল হিন্দু সম্প্রাদায় সহ সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দলীয় প্রতীক নৌকাকে জয় জন্যে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন,মিরসরাই উপজেলা ছাএলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু,সহ-সভাপতি আশরাফ উদ্দীন চৌধুরী,১৫নং ইউনিয়ন ছাএলীগ সভাপতি আয়েস আহমেদ,নিজামপুর সরকারি কলেজ ছাএলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম আরিয়ান প্রমুখ।

গোলাম মোর্ত্তজা বহিষ্কার : মোকাদ্দিমের নেতৃত্বে ২০ দলীয় জোটে থাকবে এনডিপি


নিজস্ব প্রতিবেদক
খন্দকার গোলাম মোর্ত্তজাকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়ে‌ছে। দল‌টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। একই স‌াথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: ওসমান গণি পাটোওয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে।

মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭(ক)(খ)(গ)(ঘ) ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দল ও ২০ দলীয় জোট বিরোধী কার্যকলাপ এবং সর্বশেষে জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো: ওসমান গণি পাটোওয়ারী এক বিবৃতিতে এই সিদ্ধা‌ন্তের কথা জানান।

বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, ইতোপূর্বে জোট ও সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হ‌য়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও তার অঙ্গ সংগঠনসমূহকে এবং ২০ দলীয় জোটসহ সংশ্লিষ্ট সকলকে এখন থেকে দ‌লের চেয়ারম্যান হিসাবে মো: আব্দুল মুকাদ্দিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মো: জিয়াউল হক।

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার পরাজয়

ক্রীড়া প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইনজুরি টাইমের গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে (৯০+৩) ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের কর্নার থেকে হেডে গোল করেছেন মিরান্ডা। ফলে মঙ্গলবারের সুপার ক্ল্যাসিকোতে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে তিতের দল। গত বছর মেলবোর্নের সুপার ক্লাসিকোতে একই ব্যবধানে হারের প্রতিশোধ নিলো ব্রাজিল।

মেসিবিহীন আর্জেন্টিনা এই ম্যাচের প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে সেই ধারা অব্যাহত রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ছিল ব্রাজিলীয় দাপট। বিশেষ করে শেষ ২০ মিনিট আর্জেন্টাইন গোল পোস্টে একের পর এক আক্রমণ করেছে ব্রাজিল। ব্রাজিলীয় ফরোয়ার্ডদের গতির সাথে কুলিয়ে উঠতে পারেনি আর্জেন্টাইন ডিফেন্স। ফলে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়েছে গোলরক্ষক রোমেরোকে। অনেকবারই ব্রাজিলীয় ফুটবলারদের গোল বঞ্চিত করেছেন রোমেরো।

গত বিশ্বকাপে আর্জেন্টিনার নিয়মিত এই গোলরক্ষক খেলতে পারেননি ইনজুরির কারণে। বিশ্বকাপে ্আর্জেন্টিনার বিকল্প গোলরক্ষকদের পারফরম্যান্স ছিলো যাচ্ছে তাই। এদিন রোমেরো বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে যেন সমর্থকদের আরো একবার মনে করিয়ে দিলেন বিশ্বকাপে তার অভাবের কথা।

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার ছিলেন তার চেনা ছন্দে। পায়ে বল গেলেই দারুণ কারিকুরিতে প্রতিপক্ষের ফুটবলারদের নাচিয়ে ছেড়েছেন নেইমার। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌছেও ফিনিশিংটা করতে পারেননি। প্রথমার্ধে বেশ কয়েকবার জোরালো আক্রমণে নেতৃত্ব দিয়েছেন নেইমার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কুতিনহো। আর দ্বিতীয়ার্ধে তো নেইমারই ছিলেন ব্রাজিলীয় ছন্দের প্রাণভোমরা। বামপ্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে তটস্থ রেখেছেন আর্জেন্টাইন রক্ষণভাগকে।

৬৭ মিনিটে গাব্রিয়েল জেসুসের বদলি হয়ে মাঠে নামা রিচার্লিসন দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু নেইমারের ক্রস ব্যাকপোস্টে পেয়েও গোলবারের পাশ দিয়ে শট নেন রিচার্লিসন। ৭০ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে আসা উড়ন্ত বলে জোরালে শট নেন আর্থার। কিন্তু আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরো দুর্দান্তভাবে লাফিয়ে গোল ঠেকান।

গোলের সুযোগ আর্জেন্টাইনারও তৈরি করেছিলো কিছু। ম্যাচের ৮ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর কাছ থেকে বল পেয়ে প্রথম শট নিয়েছিলেন জিওভানি ল চেলসো। সেটা গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে দারুণ লড়াই করা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ধারা ধরে রেখেছিলো । আর্জেন্টিনা তাদের প্রথম পরিবর্তন আনে ৫৮ মিনিটে। দিবালা জায়গা করে দেন লতারো মার্তিনেসকে। কিন্তু তাতে আক্রমণের ধার বারেনি।

৬০ মিনিটে লিয়ান্দ্রো পারাদেসের ২৫ গজ দূর থেকে নেওয়া শট ব্রাজিল গোলরক্ষক আলিসনকে শঙ্কায় ফেলতে পারেনি। পরের মিনিটে ল চেলসোকে লক্ষ্যভ্রষ্ট করেন মারকুইনহোস।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিলো ব্রাজিল। উভয় দল মিলে ৩৫টি ফাউল করেছ। হলুদ কার্ড দেখেছেন দুই দলের মোট ৭ জন। ফলে প্রীতি ম্যাচ হলেও বল দখলের লড়াইয়ে ছিলো উত্তেজনা।

আরো পড়ুন: ঢাকার ফুটবল মাতাবেন এবার যে বিদেশীরা
গত সোমবার শেষ হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদল। সর্বশেষ দল হিসেবে এতে অংশ নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাফুফে ভবনে তাদের আগমন রাত সাড়ে ১১টায়। বাফুফের একেবারে কাছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ ক্লাব। তারা এসেছিল রাত পৌনে ১১টায়। এর আগে ব্রাদার্স সোয়া ১০টায় এবং ঢাকা আবাহনী রাত ১০টায় দলবদল করে।

অথচ এদের সবার জন্য নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা। অবশ্য ফুটবলারদের আরো আগেই দলে টেনেছিল ক্লাবগুলো। এখন আনুষ্ঠানিকতা শেষে তাদের নিশ্চিত হওয়া। এবার পেশাদার লিগে নতুনত্ব, প্রত্যেক দল তাদের এশিয়ান কোটায় একজন করে বিদেশী নিয়েছে। সাথে ভালো ও উন্নত বিদেশী সংগ্রহ করেছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং, ঢাকা আবাহনীতে এবার তাদের পারফরম্যান্সই গড়ে দেবে পার্থক্য। এদের সাথে পাল্লা দিতে হবে দেশী ফুটবলারদের।

এবারের বিদেশীদের মধ্যে সবচেয়ে বড় তারকা বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ড্যানিয়েল কলিনড্রেস সোলেরা। রাশিয়া বিশ্বকাপে খেলা এই কোস্টারিকার ফুটবলারের মাসিক বেতন কত তা জানা যায়নি। তবে এই অর্থের পরিমাণ ১৫-২০ হাজার ডলার হতে পারে বলে ক্লাব সূত্রে জানা গেছে। উইথ বলে ভালো পাস দিয়ে গোল করাতে দক্ষ তিনি। তবে বল ছাড়া নিষ্ক্রিয়। এ ছাড়া তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোসকে এখনই পাস মার্ক দিয়ে ফেলেছেন ক্লাবের কোচিং স্টাফরা। থাই লিগে ২০ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে আসা আরেক ফুটবলারকেতো না দেখেই ভালো সার্টিফিকেট দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

বসুন্ধরা কিংসে চান্স না পাওয়া কারভেন্স বেলফোর্ড এখন ঢাকা আবাহনীর ফুটবলার। আবাহনীর সাথে ঘনিষ্ঠ একজন বিস্মিত, কেন বেলফোর্ডকে ছেড়ে দিলো প্রিমিয়ারে নবাগত দলটি। এই স্ট্রাইকারকে খুব পছন্দ হয়েছে আকাশি-নীল শিবিরের। সাথে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার মিন হায়েক কো এবং পুরনো নাইজেরিয়ান সানডে চিজুবা আছেন। আফগান ডিফেন্ডার মাসি সাইঘানি ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফের অভাব কতটুকু পূরণ করতে পারবেন তা দেখার বিষয়। ম্যানেজার সত্যজিত দাস রূপু অবশ্য তাদের মাঠের পারফরম্যান্স দেখার অপেক্ষায়। শেখ রাসেল দলে টেনেছে উজবেকিস্তানের আজিজভ আলিশের ও ব্রাজিলিয়ান অ্যালেক্স রাফায়েল অ্যান্থনিওকে। কোচ সাইফুল বারী টিটু উজবেক ফরোয়ার্ডকে খুব ভালো বলে ছাড়পত্র দিলেন।

ব্রাজিলিয়ান রাফায়েলের বিষয়ে তার বক্তব্য, ‘ও কঠোর পরিশ্রমী।’ সাইফ স্পোর্টিংয়ের বিদেশীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছেন ভারত সফরে। কলম্বিয়ান ফরোয়ার্ড জোনাথন কর্দোভা, রাশিয়ান ড্যানিশ বোলশাভের সাথে আছেন দক্ষিণ কোরিয়ান সিউনগিল পার্ক। এ ছাড়া ব্রাদার্স ইউনিয়ন ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান স্কিলফুল মিডফিল্ডার এভানটনকে। নতুন হিসেবে যোগ দিয়েছেন পানামার স্ট্রাইকার ড্যানিয়েল হেনরি বাউদা ও পেরুর জ্যাক উইলগার। এদের ব্যাপারে সন্তুষ্টি ম্যানেজার আমের খানের। পুরনো ব্রাজিলিয়ান লিমাও এবার ব্রাদার্সে। তাদের কোচ হিসেবে চূড়ান্ত হতে পারে পেরুর ফারবান। বাংলাদেশে এসে ঘুরে গেছেন তিনি। সব ঠিক হলে তাকে দায়িত্ব দেবে গোপীবাগের দলটি। তিনি না হলে গতবারের সাইপ্রাসের নিকোলাকে নেবে।

শেখ জামাল তাদের বিদেশী হিসেবে শেষ মুহূর্তে নিয়েছে ঘানার বংশোদ্ভূত ডেভিড তিতেকে। সাথে আর্জেন্টিনার লুসিয়ানো পেরেজ। দু’জনকেই ভালো বললেন ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। অন্য দলগুলোও তাদের বিদেশীর তালিকায় বাংলাদেশে আগে খেলা ফুটবলারদের সাথে নতুনও কিছু আছেন। তবে এবার যারা নতুন হিসেবে এসেছেন তাদের পারফরম্যান্সে দর্শকেরা মুগ্ধ হবেন। এমনটাই আশা ফুটবল সংশ্লিষ্টদের। কোচ টিটুর মতে, ‘এবার ভালো মানের বিদেশীর খেলা দেখা যাবে বাংলাদেশের মাঠে। বসুন্ধরায় কলিনড্রেস এবং ঢাকা আবাহনীতে বেলফোর্ড আছেন এই তালিকায়।’

মিরসরাইয়ে ৮৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু

মিরসরাই প্রতিনিধি
আকাশে সাদা মেঘের ভেলা, শুভ্রকাশ ফুল আর শিউলি ফুলের গন্ধে জানান দিচ্ছে শরতের আগমন। শরতে উদ্যাপিত হচ্ছে সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সোমবার সূচনা ঘটেছে এই উৎসবের। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এ ধর্মীয় উৎসবকে ঘিরে মিরসরাইয়ের ৮৪ পূজা মন্ডপে এখন উৎসবের আমেজ বইছে। পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে বাড়তি আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকবে বাড়তি নিরাপত্তা। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় নারিকেলের নাড়–-সহ বিভিন্ন মুখরোচক খাবার। প্রতি বছরের মতো এবারও মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৪টি মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয়া দূর্গাপূজা উদ্যাপন করা হবে।
মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবছর মিরসরাইয়ে ৮৪টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। ৭৯টি মন্ডপে প্রতিমা ও ৫টি মন্ডপে ঘট পুজা (প্রতিমাবিহীন) হবে। পূজামন্ডপ গুলোতে ২ ভাগে ভাগ করা হয়েছে। দুইটি থানার অধীনে পূজামন্ডপ গুলোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৮৪টি পূজামন্ডপের মধ্যে ৪৬টি পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব থাকবে জোরারগঞ্জ থানা পুলিশ। বাকিগুলোতে থাকবে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাইয়ের জোরারগঞ্জের দেওয়ানপুর গ্রামে সবচেয়ে বেশি দুটি ঘটপূজা সহ ১০টি পূজা হয়। জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন জানান, ১৪ অক্টোবর মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু পরদিন মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠেছে ঢাকঢোল আর কাঁসার শব্দ। ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব।
মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক সজল শীল জানান, এবছর মিরসরাইয়ে ৮৪টি পূজামন্ডপে দূর্গা পূজা উদ্যাপন হচ্ছে। তবে এবার কোনো পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ নয়। ইতিমধ্যে পূজা উদ্যাপন পরিষদ প্রশাসন ও কমিটির সাথে কয়েকটি প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথেও পূজা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, জোরারগঞ্জ থানার অধীনে ৪৬টি পূজামন্ডপ রয়েছে। দূর্গা পূজা উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পূজামন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাহিদুল কবির জানান, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে সব মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজামন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি : আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

 


ক্রীড়া ডেস্ক..

জেদ্দায় প্রীতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টায় ম্যাচটি শুরু হবে। প্রীতি ম্যাচ হলেও টানটান উত্তেজনা বিরাজ করছে দুই দলেই।

স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে দলে নেই অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। নেয়া হয়েছে কিছু নতুন মুখ।

আছেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। আর গোলরক্ষকের দায়িত্বে আছেন সার্জিও রোমেরো।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতাবিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সম্পাদক পরিষদ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সাতটি দাবি তুলে ধরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, মন্ত্রীরা বলছেন আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি, আমরাও মনে করি আলোচনা হতে পারে, কিন্ত সেটা যেন প্রহসন না হয়। শুধু যেন লোক দেখানো আলোচনা না হয়। তিনি বলেন, এর আগেও আমরা আলোচনা করেছি, মন্ত্রীরা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সে বিশ্বাসের প্রতিফলন হয়নি।

এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার মানববন্ধন করার ঘোষণা দেয় সম্পাদক পরিষদ।

মানববন্ধনে উপস্থিত আছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদনের পর থেকেই সম্পাদক পরিষদসহ সাংবাদিক নেতারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো- সাংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে।

আবারো সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক..
মতের মিল না হওয়ায় আবারো নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশনের সভা চলাকালে সকাল ১১টা ৭ মিনিটে মাহবুব তালুকদার সভা বর্জন করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই কমিশন সভা শুরু হয়। সভা শুরুর সাত মিনিট পর ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করে বের হয়ে আসেন মাহবুব তালুকদার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনকে অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধনের বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।

কমিশন সভায় উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিন কমিশনার। এ ছাড়া ইসি সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ আরো অনেকে।

এর আগে গত ৩০ আগস্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে কমিশনের এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি আরপিও সংশোধনের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দেন।

গেল বছরের ফেব্রুয়ারিতে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত অন্তত চারটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিলেন কমিশনার মাহবুব।

বর্তমান ইসির অধীনে ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচন সন্নিকট হওয়ায় আইন সংস্কারের কাজ বাদ দিয়ে প্রস্তুতিমূলক কাজগুলো এগোচ্ছিল। কিন্তু আকস্মিকভাবে ইভিএম নিয়ে নতুন প্রকল্প নেয়া এবং নির্বাচনী আইন সংস্কার নিয়ে তোড়জোড় শুরু করে ইসি। এ অবস্থায় রাজনৈতিক বিরোধিতা এবং দক্ষ জনবলের বিষয়টি তুলে ধরে ইভিএম নিয়ে আরপিও সংশোধনে ভিন্নমত পোষণ করেন মাহবুব তালুকদার। সর্বশেষ সিটি নির্বাচনের আচরণবিধি সংশোধন নিয়ে অন্যদের সাথে দ্বিমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলেন মাহবুব তালুকদার।

এর আগে ইসি কর্মকর্তাদের বদলি নিয়েও আনঅফিসিয়াল (ইউ) নোট দেন তিনি। সেনা মোতায়েন ও গাজীপুরের ভোটে অনিয়ম নিয়েও নিজের মতামত দিয়ে আলোচনায় ছিলেন এ নির্বাচন কমিশনার। বড় নির্বাচনে অনিয়ম রোধে সিইসির এক বক্তব্য নিয়েও সর্বশেষ আলোচিত হন মাহবুব তালুকদার।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ আগস্ট এ সম্পর্কিত সভার সিদ্ধান্তের সাথে একমত হতে না পেরে ২০ মিনিট সভা চলার পর ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার। এর আগে পাঁচ কমিশনারের তিনজনই ইভিএম ক্রয়ের এ প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না বলে উল্লেখ করেন। ইভিএম ব্যবহারের এ ঘটনায় বিভক্ত হয়ে পড়েছে নির্বাচন কমিশন। যদিও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, মাহবুব তালুকদারের ভিন্ন মত থাকতে পারে এটা গণতান্ত্রিক পদ্ধতি।

এ সময় তিন নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

গত বছর অংশীজনদের (স্টকহোল্ডার) সাথে ইসির সংলাপে আলোচিত বিষয় ছিল ইভিএম। ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। ২৩টি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নিয়ে নিজেদের মতামত জানায়। এর মধ্যে বিএনপিসহ ১২টি দল ইভিএম ব্যবহারের বিপে মত দেয়। মতাসীন আওয়ামী লীগসহ সাতটি দল ইভিএমের পে বলে। তিনটি দল পরীক্ষামূলক ও আংশিকভাবে এবং একটি দল শর্ত সাপেক্ষে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছিল।

ইসি এত দিন বলে এসেছে, সব দল না চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু এর মধ্যে দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় ইসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসিকে ইভিএম সরবরাহ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। ‘নির্বাচনব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা আনয়নের লক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরণ ও ব্যবহার’ শীর্ষক পাঁচ বছরমেয়াদি একটি প্রকল্পের অধীনে দেড় লাখ ইভিএম সংগ্রহ করতে চায় ইসি। অবশ্য ১৯ আগস্ট এই প্রকল্প নিয়ে মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হওয়ার কথা থাকলেও হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের পদ্ধতি যুক্ত করার প্রতিবাদে নির্বাচন কমিশনের সভা বর্জনকারী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নোট অব ডিসেন্টে ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতার কারণ হিসেবে একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপে ইভিএমের উল্লেখ না থাকা, ইভিএম প্রকল্পের তথ্য না জানা, রাজনৈতিক দলের অনীহা ও ইভিএম সম্পর্কিত যথাযথ প্রশিক্ষণের অভাবের কথা উল্লেখ করেছেন। পরে মাহবুব তালুকদারকে ছাড়াই কমিশন সভায় ইভিএম রেখেই আরপিও সংশোধনের সিদ্ধান্ত হয়।

সিইসির ঘোষণার পর গণমাধ্যমে মাহবুব তালুকদার বলেন, আমি এটার (ইভিএম ব্যবহারের) বিপে অবস্থান নিয়েছি। আমি মোটেই চাই না আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধন হোক। এখন ওনারা বসে বসে আরপিও সংশোধন করতে থাকবেন আর আমি সেখানে নোট অব ডিসেন্ট দেয়ার পর মূর্তির মতো বসে থাকব, এটা আমার কাছে যথাযথ মনে হয়নি।

মাহবুব তালুকদার আরো বলেন, ওনারা ওনাদের কাজ করুক, আমি আমার কাজ করি। আমার মনে হয়েছে ওখানে বসে থাকাটা সমীচীন না। মাহবুব তালুকদার জানান, এর আগে কোনো কমিশন সভায় ইভিএম প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অতীতের কমিশন সভার কার্যবিবরণী খুঁজে এমন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হলে কী ভূমিকা পালন করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুব তালুকদার বলেন, আমি একজন গণতন্ত্রমনা মানুষ। সংসদ নির্বাচন এখনো বেশ দূরে। তখনকার অবস্থা কী হবে এই মুহূর্তে বলতে পারি না। অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল সংলাপে বলেছে ইভিএম চায় না। কেউ যদি বলে চায় তাহলে আমার কিছু বলার নেই। তিনি বলেন, আমি যে নোট অব ডিসেন্ট দিয়েছি এটা কারো বিরুদ্ধে নয়। এটা একটা মতের বিরুদ্ধে আমার ভিন্নমত। আমি দ্বিমত পোষণ করতে পারি, ভিন্নমত পোষণ করতে পারি। তাই বলে আমার সহকর্মীদের সাথে আমার কোনো মতবিরোধ নেই।

মাহবুব তালুকদার নোট অব ডিসেন্টে লেখেন, একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের উদ্যোগ সমর্থন করি না। এমতাবস্থায় ওই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করছি। ২৬ আগস্ট অনুষ্ঠিত সর্বশেষ কমিশন সভার প্রসঙ্গ টেনে ‘নোট অব ডিসেন্টে’ প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি তিন কমিশনারের উদ্দেশে তিনি লিখেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনে ইসি তিন ধরনের প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে প্রথমটি হচ্ছে বাংলা ভাষায় রূপান্তর, যা একজন পরামর্শক তৈরি করে দিয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি আরপিওতে সুনির্দিষ্ট কিছু সংশোধন, সংযোজন বা পরিমার্জন। সর্বশেষ প্রস্তাবটি হলো- একাদশ সংসদ নির্বাচনে সময় স্বল্পতার কারণে ইভিএম ব্যবহারের জন্য প্রয়োজনীয় সংশোধন। নির্বাচন কমিশনের ২৬ আগস্টের সভায় অন্য দু’টি প্রস্তাব বাদ দিয়ে কেবল ইভিএম ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকে। ইভিএম ও আরপিও সম্পর্কে আরো বিচার-বিশ্লেষণ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত কমিশনের সভা ৩০ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়।

মাহবুব তালুকদার বলেন, স্থানীয় নির্বাচনে ইতোমধ্যে ইভিএম ব্যবহার হয়েছে। এতে রাজনৈতিক দল ও ভোটারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সিইসি প্রথম থেকেই বলে আসছেন রাজনৈতিক দলগুলো সম্মত হলেই কেবল জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তিনি বলেন, সরকারি দলের পক্ষ থেকে ইভিএম ব্যবহারকে স্বাগত জানানো হলেও প্রধান বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে। নির্বাচন কমিশনের সাথে দলগতভাবে সংলাপকালে ইভিএম সম্পর্কে সরকারি দল ও প্রধান বিরোধী দলের অবস্থান ছিল পরস্পরবিরোধী। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে ইভিএম ব্যবহারের কোনো সম্ভাবনা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলের সাথে অধিকতর আলোচনা ও সমঝোতার প্রয়োজন ছিল।

স্থানীয়ভাবে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের কথা শুরুতে বলা হয়েছিল উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, এ জন্য প্রায় ৫০ কোটি টাকার ইভিএম কেনায় আমি ভিন্নমত পোষণ করেছিলাম। সম্প্রতি ৩৮২১ কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। রাজনৈতিক দলের বিরোধিতার মুখে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার যেখানে অনিশ্চিত, সেখানে এ বিপুল অর্থ ব্যয় করে ইভিএম কেনা কতটা যৌক্তিক, তা বিবেচনাযোগ্য। এতে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। বিগত রকিব উদ্দিন কমিশন ইভিএম ব্যবহার বাতিল করে অনেক ইভিএম ধ্বংস করে দেয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কখনো কাম্য নয়।

পরিকল্পনা কমিশন অদ্যাবধি প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেনি বলে তথ্য তুলে ধরে তিনি বলেন, যে ইভিএম বিএমটিএফ থেকে সরকারি সংস্থার সুবাদে বিনা টেন্ডারে কেনা হচ্ছে, এর অরিজিন কী, কে উদ্ভাবন করেছে কিংবা কোত্থেকে আমদানি করা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কারিগরি দিক থেকে এটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত কি না তা পরীক্ষা করার প্রয়োজন ছিল। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে প্রেরণ করার পর অদ্যাবধি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি বলে জানা যায়।

মাহবুব তালুকদার নোটে বলেন, আরপিও তে শুধু ইভিএম ব্যবহারের যে সংশোধনীটি আনা হয়েছে তা ইতোমধ্যে কমিশন সভায় নানা প্রশ্নের সম্মুখীন। আমি ধারণা করি সর্বসম্মত রাজনৈতিক মতের বিরুদ্ধে ইভিএম ব্যবহৃত হলে তা নিয়ে আদালতে অসংখ্য মামলা হবে। অন্য কারণ ছাড়া কেবল ইভিএম ব্যবহারের কারণেই সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান ইসির পক্ষে এ ঝুঁকি নেয়া সঙ্গত হবে না।

যন্ত্রের অগ্রগতির যুগে ইভিএম ব্যবহারের বিরোধী নন বলে উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঘাটতি তার দৃষ্টিগোচর হয়েছে। প্রথমত, ইভিএম ব্যবহারের জন্য নির্বাচন কমিশন যাদের প্রশিক্ষণ দিচ্ছে তাদের প্রশিক্ষণ অপর্যাপ্ত এবং জাতীয় নির্বাচন পর্যন্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পর্কে আমি সন্দিহান। দ্বিতীয়ত, অনেক ভোটার ইভিএম ব্যবহার সম্পর্কে অনীহা প্রকাশ করেছেন। তারা ইভিএমের বিষয়ে যে সন্দেহ প্রকাশ করেছেন, তা নিরসনের জন্য ব্যাপক প্রচার ও ভোটারদের প্রশিক্ষণের প্রয়োজন ছিল। সিটি নির্বাচনে কিছু অনাকাক্সিক্ষত ঘটনা এবং ইভিএম কেন্দ্র দখলের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে ধীরে ধীরে ইভিএম ব্যবহার বাড়ানো হলে ভোটাররা তাতে অভ্যস্ত হয়ে পড়বেন। এই অভ্যস্ততার জন্য যে সময়ের প্রয়োজন তা একাদশ জাতীয় সংসদের সময়ের মধ্যে সম্ভব নয়। তবে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবস্থা সাফল্য লাভ করলে পাঁচ-সাত বছর পরে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার অনিবার্য হয়ে উঠতে পারে।

ঐক্যফ্রন্ট নিয়ে কী আওয়ামী লীগ ভীত!

 


বিবিসি ১৫ অক্টোবর
ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে সাথে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামের যে জোটের আত্মপ্রকাশ করেছে তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। রোববার মাদারীপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা খুন, দুর্নীতি ও অগ্নি-সন্ত্রাস করে তাদের সাথে হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না ও আসম আব্দুর রব।

নতুন জোটকে ‘জগাখিচুড়ি ঐক্য’ আখ্যায়িত করে শেখ হাসিনার মন্তব্য ছিলো, নৌকা থেকে নেমে ধানের শীষের মুঠো ধরেছেন ড. কামাল হোসেন। কামাল হোসেনের সঙ্গে জুটেছে আরও কিছু খুচরা আধুলি। এরা সব ঐক্য করেছে।

শনিবার জাতীয় ঐক্য ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় এবং একই সাথে জোটের পক্ষ থেকে সাত দফা দাবির ঘোষণাও দেয়া হয়। বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে গড়া এ জোটে রাখা হয়নি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারাকে। তবে জোটের ঘোষণার পরপরই এ জোট নিয়ে নানা মন্তব্য আসতে থাকে ক্ষমতাসীন সরকার ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে।

এমনকি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অনেকে ফেসবুকে ড. কামাল হোসেনকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিচ্ছেন।

রোববারই সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাত দফা নিয়ে যারা এক হয়েছেন তারা শেখ হাসিনার সরকার ‘মাইনাস’ করে ‘রাজাকার, বিএনপি ও জঙ্গিদের রাজনীতি প্লাস করার’ প্রস্তাব করেছেন। তার দাবি, সাত দফার প্রথম সারকথা হচ্ছে, একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ভোটের আগে একটি অস্বাভাবিক সরকার আনা।

তবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, ক্ষমতাসীনদের সব স্তর থেকে বক্তৃতা বিবৃতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবজায়গাতেই একযোগে প্রচারণা চালানো হচ্ছে নতুন জোটের বিরুদ্ধে। তার মতে, এটি সরকার বা সরকারি দলের একটি রাজনৈতিক কৌশল, যাতে করে নতুন জোটটি কোনোভাবে তার সামনে চ্যালেঞ্জ হয়ে না দাঁড়াতে পারে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের উদাহরণ তুলে ধরে দিলারা চৌধুরী বলছেন, নতুন জোটের নেতাদের নানাভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে এবং ক্ষমতাসীন দল বা তাদের সমমনা সবার দিক থেকেই এটা চোখে পড়ছে।

তবে এ সব অভিযোগ মানতে রাজী নন আওয়ামী লীগের নেতারা। দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, ড. কামাল হোসেনকে ঘিরে তাদের তরফ থেকে যে প্রতিক্রিয়া আসছে সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, ড. কামাল হোসেনকে নিয়ে আমরা রাজনৈতিকভাবে মোটেই চিন্তিত নই। তবে আমরা উৎকণ্ঠিত তার ষড়যন্ত্র নিয়ে। ওয়ান ইলেভেনের কথা মানুষ এখনো ভুলে যায়নি। এভাবেই একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি চেষ্টা করেছিলেন তিনি। তাই এখন যখন তিনি আবারও একই তৎপরতা শুরু করেন তখন কিছু প্রতিক্রিয়া তো আসবেই।

তিনি বলেন, কোনো আক্রমণাত্মক প্রচারণা তারা করছেন না, তবে জনপ্রতিনিধি হিসেবে তারা জনগণের সামনে কিছু তথ্য তুলে ধরছেন মাত্র। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের কারণে কামাল হোসেনের কিছুটা নাম ডাক হয়েছে। আর সেটা ব্যবহার করেই তিনি বারবার ষড়যন্ত্র করছেন। এ কারণেই আমরা জনগণকে সতর্ক করছি মাত্র।

জাতীয় নির্বাচনে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে আগামী জাতীয় নির্বাচনে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মিরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার এস. এম. কামাল পাশার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সহকারী কমান্ডার নজরুল ইসলাম বাচ্চু, খৈয়াছড়া ইউনিয়নের কমান্ডার মো. সফি উল্ল্যা, মায়ানী ইউনিয়নের কমান্ডার আমিনুজ্জামান (মঞ্জু), মুক্তিযোদ্ধা এমদাদুল্লাহ চৌধুরী। মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, জোবায়ের ফারুক লিটন, মো. আবু জাফর, মনিরুল ইসলাম লিটন, একরামুল হক শাহীন।

মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও মতবিনিময় সভা


মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মিরসরাই শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মিরসরাই শাখার ফাষ্ট এ্যসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হারুনুর রশিদ।

এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রজেক্ট অফিসার মোঃ জাফর উল্লাহ। আলোচনা সভা শেষে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।