রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 666

ইসলামী বিশ্ববিদ্যালয় ঝাঁড়ু দিলেন উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পরিস্কার করেছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। রোববার (১৪ অক্টোবর) দুপুরে এ পরিস্কার অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম মহিউদ্দিন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ক্যাম্পাসের শহীদ মিনার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার অভিযানে অংশ নেন তিনি। পরিস্কার অভিযানে আরো উপস্তিত ছিলেন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা আবু নাসের, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য রাজীব চন্দ্র দাশ, ছাত্রলীগ নেতা নুরুর চাপা নয়ন, মো. জুয়েল, ডলার মাহমুদ, মো. শাওন প্রমুখ।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরের চাপা নয়ন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে একজন তানভীর হোসেন চৌধুরী তপু থাকলে ছাত্রলীগ ফিরে পাবে পুরোনো সেই সোনালী দিনগুলো। অবহেলীত ছাত্রলীগ নেতারা ফিরে পাবে পূনঃজীবন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের মানবাধিকার ও সাংগঠনিক প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন। শেষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলজিয়ামে কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশী শায়লা শারমীন

নিজস্ব প্রতিনিধি

বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন PVDA পার্টি থেকে শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হলেন বাংলাদেশি শায়লা শারমীন।

শায়লা শারমীন বাংলাদেশী সহ তিনি সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এন্টোয়রপেনের বাংলাদেশী ব্যবসায়ী জাকির হোসেন জানান, বাংলাদেশের বরিশাল শহরের অধিবাসী শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন । ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী বরিশালের জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন । শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় । তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি হয়েছে ।
বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন PVDA পার্টি থেকে শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হলেন বাংলাদেশি শায়লা শারমীন।

শায়লা শারমীন বাংলাদেশী সহ তিনি সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এন্টোয়রপেনের বাংলাদেশী ব্যবসায়ী জাকির হোসেন জানান, বাংলাদেশের বরিশাল শহরের অধিবাসী শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন । ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী বরিশালের জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন । শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় । তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি হয়েছে ।

মিরসরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন সোনাপাহাড় ওমেরা গ্যাস লিঃ এলাকা থেকে ৫শ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ । গ্রেফতাকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়ার সামছুল আলম, সাতকানিয়ার মোঃ নুরুল আবছার, ঢাকা মোহাম্মদপুরের মোঃ আরমান ।

খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ ১৬ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশের দিন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এ ছাড়াও মামলাটির রায়ের তারিখ ঘোষণার জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, সে বিষয়েও আদেশের জন্যও একই দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো: আখতারুজ্জামান এ আদেশ দেন।

আজ খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকার্য চলবে কি না, এ বিষয়ে যে রিভিশন দাখিল করা হয়েছে, তা আদালতে আদেশের জন্য রয়েছে। আমাদের সময় দেয়া হোক।

পরে আদালত সময় আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্ররিপ্রেক্ষিতে আদালত ১৬ অক্টোবর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। আশাকরি ওই দিন খালেদা জিয়ার জামিন বাতিল ও রায় ঘোষণার দিন ধার্যের ব্যাপারে আদেশ দেবেন।

এর আগে ৭ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না, ৩০ সেপ্টেম্বর তা জানতে চেয়েছিলেন আদালত। এ বিষয়ে জবাব দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য ছিল। সে অনুযায়ী খালেদার আইনজীবীরা সেদিন জবাব দাখিল করেন। এ ছাড়াও মামলার রায়ের তারিখ ঘোষণার জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিলেন, সে বিষয়েও আদেশ দেয়ার জন্য সেদিন ধার্য ছিল।

গত ৭ অক্টোবর আদালতে তিনটি আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। তারা খালেদা জিয়ার জামিন বৃদ্ধি, যুক্তিতর্ক মুলতবি রাখার আবেদন ও কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করেন।

বিটিভিতে বিশ্ব হাত ধোয়া দিবসের নাটক ‘পরিষ্কার হাত সুস্থ্য জীবন’

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘পরিষ্কার হাত সুস্থ্য জীবন’ আগামী ১৫ অক্টোবর সোমবার বিকাল ৫.২০ টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে পরিবেশিত হবে। সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী রচনায় সেলিম নাশিনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামশেদ আলম।
নাটকটিতে অভিনয় করেছে মুমতাহিনা তাসনিম অর্পি,সুরাহা,শারমিন আক্তার,আনিকা আহমেদ, সামিহা বিনতে শামিম, জান্নাতুল ফেরদৌস, আইরিন রিপা, সাব্বির হোসেন,রাকিব হাসান ও সিগবাতুল্লা মুনির।
নাটকটির রচয়িতা শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্ষুদে ডাক্তার দলের সদস্যরা হাইজিন ও স্যানিটেশন নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ক্ষুদে ডাক্তারদের সেই কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে জনসচেতনতা মুলক নাটক ‘ পরিষ্কার হাত সুস্থ্য জীবন’।

পাহাড় ধস: চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরানো যাচ্ছেনা কেন?

 


নিউজ ডেস্ক..

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে বসবাস করছে সহস্রাধিক পরিবার। প্রশাসনের আলটিমেটাম, বার বার উচ্ছেদ করার হুমকি এবং ম্যাজিস্ট্রেটের অভিযানে একাধিক দফায় উচ্ছেদ করার পরও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরানো যাচ্ছে না।

এরই মধ্যে শনিবার রাতে নগরীর দুটি এলাকায় দেয়াল ও পাহাড় ধসে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করার পাশাপাশি বার বার উচ্ছেদ করা হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের টনক নড়ছে না।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বার বার সরে যেতে গত এক সপ্তাহ ধরে মাইকিং করে সতর্ক করা হচ্ছিল। এর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর কয়েকটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়।

কিন্তু বৃষ্টি কমলে এবং রোদের দেখা পেলে তারা আবার ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস শুরু করে। এর ফলে পাহাড় ধসে প্রাণহানি ঘটছে জানান জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

প্রায় প্রতি বছরই প্রবল বর্ষণ কিংবা বর্ষা মৌসুমে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটে। বার বার প্রাণহানি এবং প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে আনা যাচ্ছে না।

বর্তমানে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে সহস্রাধিক পরিবার মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে।

গত কয়েক দিনে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বর্ষণ শুরু হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হলেও অধিকাংশই ঝুঁকিপূর্ণ আবাস ছেড়ে যায়নি।

এই মধ্যে শনিবার রাতে প্রবল বর্ষণে নগরীর রহমান নগরে দেয়াল ধসে একজন এবং আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনী এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়।

বাংলাদেশে পাহাড় ধসে প্রাণহানিকে আর্থ-সামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করছেন একজন বিশেষজ্ঞ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম পাহাড় ধসের কারণ নির্ণয় বিষয়ক সম্প্রতি গঠিত কারিগরি কমিটির একজন সদস্য এবং এর আগে ২০০৭ সালেও একইধরনের একটি কমিটির হয়ে তিনি এনিয়ে গবেষণা করেছিলেন।

তিনি বলেন, রাজনৈতিক স্বদিচ্ছার মাধ্যমেই এর সমাধান করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো বালুময় পাহাড় এবং এসব পাহাড়ের ভেতরে অনেক ফাটল থাকায় অতিবৃষ্টির ফলে প্রাকৃতিকভাবেই “পাহাড়ের ফাটলে পানি ঢুকে ধস হতে পারে”।

দ্বিতীয় কারণটি মানবসৃষ্ট, অবৈধভাবে প্রচুর পরিমাণ পাহাড় কাটার ফলে পাহাড় ধস হচ্ছে এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেকে মারা যাচ্ছেন।

সম্প্রতি প্রকাশিত দুর্যোগ মন্ত্রণালয়ের কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট পারফরমেন্সের (সিডিএমপি) এক সমীক্ষায় বলা হয়েছে, শুধু বর্ষণের কারণে নয়, ভূমিকম্পেও চট্টগ্রামে পাহাড় ধসের ব্যাপক জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে।

রিপোর্টে বলা হয়, চট্টগ্রাম মহানগর এবং সংলগ্ন এলাকার পাহাড়গুলোর মধ্যে ১৩টি পাহাড় সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পাহাড়গুলো হচ্ছে- বাটালি হিল, টাইগারপাস ইন্ট্রাকো সংলগ্ন পাহাড়, বিআইটি আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়, ইস্পাহানি পাহাড়, শেরশাহ মীর পাহাড়, একে খান পাহাড়, টাইগারপাস জেলা পরিষদ পাহাড়, লেকসিটি আবাসিক এলাকার সংলগ্ন পাহাড়, সিডিএ অ্যাভিনিউ পাহাড়, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট পাহাড়, চটেশ্বরী জেমস ফিনলে পাহাড়, কৈবইল্যাধাম পাহাড় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়।

এসব পাহাড়ে বালির পরিমাণ বেশি। বৃষ্টির সময় বালিতে পানি ঢুকে নরম হওয়ার পর ধসে পড়ে। বৃষ্টি ছাড়া ভূমিকম্পে যে কোনো মুহূর্তে পাহাড়গুলো ধসে পড়তে পারে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর মধ্যে প্রতিটি পাহাড়ে গড়ে দেড়শত থেকে দুইশত পরিবার বসবাস করে থাকে। পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা।

এ সব স্থাপনায় রয়েছে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ। দুর্যোগ দেখা দিলে এসব পাহাড়ে উদ্ধার তৎপরতা পরিচালনা অসম্ভব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে রাতে পাহাড় ধসে পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধার শুরু করা যায় না বলে প্রাণহানি বেশি ঘটে।

পাশাপাশি বিভিন্ন মালামাল রক্ষা করার তেমন সুযোগ না থাকায় চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

২০০৭ সালে চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জন মানুষ মারা যায়। এর ধারাবাহিকতায় ২০১১ সালের জুন মাসে বাটালি হিলে আবার পাহাড় ধসে ১৭ জনকে প্রাণ দিতে হয়েছে।

কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে মানুষকে সরানো যায় না কেন?

অধ্যাপক ইসলামের মতে, এর পুরো কারণটিই আর্থ-সামাজিক।

ছিন্নমূল এসব মানুষদের কোথাও যাওয়ার জায়গা না থাকায় তারা কম খরচে এসব ঝুঁকিপূর্ণ জায়গাতেই বসবাস করছেন। অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় এবং রাজনৈতিকভাবে প্রভাবশালীরা অবৈধভাবে এ ঘরগুলো তৈরি করেন।

“যেহেতু এটার সাথে একটি গভীর আর্থ-সামাজিক এবং রাজনৈতিক প্রসেস জড়িত, সেজন্যে চাইলেও তাদের সেখান থেকে সরিয়ে নেয়া যাচ্ছে না” বলেন অধ্যাপক ইসলাম।

পার্বত্য জেলাগুলো, চট্টগ্রাম জেলা, এমনকি শহরেও পাহাড় ঘেষে তৈরি করা অনেক বসতি রয়েছে ঝুঁকিতে।

চট্টগ্রামের জেলা প্রশাসকের এক কর্মকর্তা বলছেন, তারা ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের কাজ শুরু করেছেন এবং তারা জরিপ চালিয়ে দেখেছেন এসব বসতির অধিকাংশই অবৈধ।

তবে তিনিও বলেন, ঝুঁকির কারণে অনেকে সাময়িকভাবে এসব জায়গা থেকে সরে গেলেও ফিরে এসে আবার সেখানেই বসতি করেন।

এর আগেও অনেকবার পাহাড়ধসের ঘটনার পর উচ্ছেদসহ নানা উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এধরণের ঘটনা ঘটে চলছে প্রায় প্রতিবছর। একদিকে পাহাড় কেটে চলছে বসতি নির্মাণ এবং অপরদিকে পাহাড়ধসে মানুষের মৃত্যু।

অধ্যাপক ইসলাম বলেন, বড় সংখ্যায় হতাহতের ঘটনা ঘটলেই নীতিনির্ধারণ পর্যায়ে নড়াচড়া হয়, কিন্তু পরে অনেকক্ষেত্রেই তা স্তিমিত হয়ে যায়।

২০০৭ সালে পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যুর পর এনিয়ে সরকারীভাবে নানা উদ্যোগের কথা বলা হয়েছিল।

“এরপরের বছরগুলোতে পাহাড় ধস হয়েছে, কিন্তু মৃত্যুর পরিমাণ ছিল কম। ফলে বিষয়টিকে দুর্যোগ ব্যবস্থাপনায় খুব একটা গুরুত্ব দেয়া হয়নি”।

পাহাড় রক্ষা এবং ঝুঁকিতে থাকা এসব মানুষদের বিষয়ে করণীয় ঠিক করতে বর্তমান কমিটিটি কাজ করছে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক রিয়াজ আহমেদ বলছিলেন, এই কমিটির বিশেষজ্ঞ প্রতিবেদন চূড়ান্ত হবার পর স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী তিন ধাপে তারা এনিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন। যার মধ্যে কিছু পুনর্বাসনের ব্যবস্থাও থাকতে পারে।

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে মা-মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে চার জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন।

শনিবার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে একজন নিহত হন। অপরদিকে রাত আড়াইটার দিকে নগরের ফিরোজশাহ কলোনির ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হন।।

নিহতরা হলেন ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় বাসিন্দা একই পরিবারের মা নূর জাহান (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)। এ ছাড়া নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পৃথক দেয়াল ধসের ঘটনায় নূরুল আলম নান্টু (৩০) নামে একজন নিহত হন। তিনি রহমান নগরের বাসিন্দা লালমিয়ার ছেলে।

রোববার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রবল বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে দুটি বাড়ি ধসে পড়ে। এতে নূর জাহান, তার মেয়ে নূর বানু এবং নূর জাহানের মা জহুরা খাতুন মারা যান।

পাঁচলাইশের দুর্ঘটনার বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে সেখানে নেওয়ার পর নুরে আলম নান্টু মারা যান বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এনামুল হক জানান, ঘটনাস্থলে বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধসের বিষয়ে ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার এএসআই লুৎফুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বলেছিলেন, পাহাড় ধসে তিন জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সহ ৩জনকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম ও বিএনপি নেতা জহির উদ্দিন মোঃ হুমায়ুনকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ( ১৪ অক্টোবর) ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একটি মামলায় চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাইকোর্ট থেকে জামিন নেয়ার পর গত ২০ সেপ্টেম্বর নিন্ম আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। রবিবার ওই মামলার জামিনের শেষ দিন ছিলো। এছাড়া বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাদশাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ভাংচুরের একটি মামলা রয়েছে।

বিএনপি নেতাদের কারাগারে প্রেরনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদল আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সভাপতি কামরান সরোয়ার্দী, সাধারণ সম্পাদক নুরুল আবছার মিয়াজী, উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, তাদের বিরুদ্ধে মামলা থানায় মামলা রয়েছে। ওই মামলায় আদালতে জামিন চাইলে বিচারক জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।

 

মিরসরাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি 
মিরসরাই উপজেলার কাজীর তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার দুলালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুলক চন্দ্র দাশের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লা চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিলন, খন্দকার হারুন, রবিউল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল রাণী মজুমদার, সহকারী শিক্ষক সালমা বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি পড়ালেখার মান আরো বৃদ্ধি করার জন্য অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আহবান জানান।

বিশিষ্ট শিল্পপতি সভাপতি ফখরুল ইসলাম খাঁন সি,আই,পি’র বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করায় মিরসরাই সমিতির পক্ষ থেকে বিশাল গণ সংবর্ধনা

::মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খাঁন সিআইপি বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অর্জন করায় বিশাল গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।


১১ই অক্টোবর বৃহস্পতিবার শারজাহ, মোবারক সেন্টার, এশিয়ান প্যালেস বলরুমে এই সংবর্ধনাটির আয়োজন করা হয়। মিরসরাই সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল হাশেম ভূঁইয়া, মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন ডাঃ শেখ শামসুর রাহমান পিএইচডি, ইউসুফ শরীফ, মোহাম্মদ আখতার উদ্দিন পারভেজ, ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দীন, এনামুল হক নিজামী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আলতাফ, শরিফুল ইসলাম খোকন, মেজবা উদ্দীন, শেখ নাছির, মাফুজ আহম্মদ, দিপক বাবু, নাজিম উদ্দীন টিপু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সাইফুল, মনিরুজ্জামান, মোঃ আকাশ রহমান, আবু জাপর, অর্থ-সম্পাদক গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দপ্তর মোঃ ফজলুল করিম, সহ-প্রচার সম্পাদক সরওয়ার উদ্দীন রনি, সহ-সাংস্কৃতিক মোঃ আশরাফ উদ্দীন, ত্রীড়া সম্পাদক মোঃ ওমর ফারুক, ধর্মীয় সম্পাদক রহিম উদ্দীন লিটন সহ আরো অনেকে।

সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম খান সি,আই,পি, বলেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাই বৈধ পথে টাকা পাঠান, হুন্ডি ও অবৈধ চ্যানেল পরিহার করুন। সবাই একদিন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বেস্ট রেমিটেনস অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হবার প্রতিজ্ঞা করুন। এবং সে অনুযায়ী প্রবাসে নিজেকে পরিচালিত করে প্রতিষ্ঠিত করুন।


একটা কথা মনে রাখতে হবে এইটা আমাদের দেশ নয় এদেশের আইন কানুনের কথা সব সময় মাথায় রেখে শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করলে আমিরাতে আমাদের বাংলাদেশিদের ইমেজ সংকট আরো কাটিয়ে উঠতে পারবো। এটা কেবল আমার সম্মান নয় সংযুক্ত আরব আমিরাত বসবাসরত সকল বাংলাদেশীরও সম্মান।
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড এর মাধ্যমে বাংলাদেশ সরকার আমাকে পুরস্কার দেয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।


আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম খান সি,আই,পি’র হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও চট্টগ্রাম মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এবং ফখরুল ইসলাম খান সি,আই,পি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুমঙ্গল কামনা করেন৷