রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 670

সমাজ সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন মিরসরাইয়ের করেরহাট ইউপি সদস্য শহিদ উল্লাহ

মিরসরাই প্রতিনিধি
সফল সমাজ সেবক ও শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে ড. শহীদুল্লাহ পদক পেয়েছেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য শহিদ উল্লাহ। শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে সোসাইটি ফর হিউম্যান রাইটস কতৃক ‘জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. শহীদুল্লাহ সিকদার, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব ম্যাজষ্ট্রেট রৌকন-উদ-দৌলাসহ নেতৃবৃন্দ।
মোঃ শহিদ উল্লাহ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের জাকের হোসেনের পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় সমাজকর্ম করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের সদস্য ছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, করেরহাট উদয়ন ক্লাবের যুগ্ম সম্পাদক, পশ্চিম জোয়ার হামিদিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও পশ্চিম জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্যের দায়িত্বে রয়েছেন।

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, আহত-৪


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আরবি (৯)। সে খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলা শেখ পাড়ার মো. তুষারের কন্যা। তারা চট্টগ্রামর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী বসবাস করে। এসময় আরবির দাদি আরিফা বেগম (৫৫), দিলু বেগম (৩৫), খায়রুনেছা (৪০), জোবেদা (২০) আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিরসরাইয়ে ১৩ নম্বর মায়ানি ইউনিয়নের আনন্দহাট এলাকায় এঘটনা ঘটে।
নিহতের দাদি আরিফা বেগম জানান, শুক্রবার সকালে মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে তার ভাইয়ের মৃত্যু খবর শুনে ছুটে যান। দুপুরে ওই বাড়ি থেকে ফেরার সময় একটি মাইক্রো বাস তাদের বহণকরা সিএনজি অটো রিক্সাকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। পরে দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার নাতিন আরবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এসময় তিনি সহ ৪ জন আহত হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল আল নোমান জানান, মিরসরাই ইকোনমিক জোনে কর্মরত চায়না কর্মকর্তাদের বহণকারী একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ জানান, আনন্দহাট এলাকায় সড়ক দূর্ঘটনার বিষয়টি তিনি জানেন না।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৭


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটায় মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি ছুরি ও রোহার রড উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের খীলমুরারী গ্রামের বেলাল হোসেন (২২), মধ্যম সোনাপাহাড় এলাকার মোঃ তারেক (২১), ফেনীর লেমুয়ার ওমর ফারুক(৩০), দক্ষিন খিলমুরারী গ্রামের মোঃ মফিজুর রহমান (২৮), খিলমুরারী গ্রামের রুবেল হোসেন(১৮), দক্ষিন সোনাপাহাড় এলাকার মোঃ রাজিবুল আলম প্রকাশ রাজিব(২৭) এবং খিলমুরারী গ্রামের মোঃ শাহীন উদ্দিন হাসান(১৮)।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্যে উপ-পরিদর্শক আবেদ আলী জানান, শুক্রবার গভীর রাতে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ ধারালো অস্ত্রসহ ৭জনকে আটক করে । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ৭জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা ছিলো বলেও জানান এসআই আবেদ আলী।

 

বিএনপির বিরুদ্ধে মামলা ৯০ হাজার, আসামি ২৫ লাখ: ফখরুল


নিজস্ব প্রতিবেদক

সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১০ বছরে বিএনপির বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মিথ্যা মামলা দেয়া হয়েছে ৯০ হাজার ৩৪০টি। এসব মামলায় আসামি করা হয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জনকে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

ফখরুল বলেন, বর্তমানে মোট জেলহাজতে আছেন ৭৫ হাজার ৯২৫ জন। হত্যা করা হয়েছে এক হাজার ৫১২ জনকে।

‘বিএনপির ৭৮২ নেতাকর্মীকে হত্যা করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এছাড়া মোট গুমের শিকার হয়েছেন এক হাজার ২০৪ জন। এরমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেফতার দেখানো হয় ৭৮১ জনকে।’

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ পর্যন্ত গুরুতর জখম ও আহত হয়েছেন ১০ হাজার ১২৬ জন বলেন জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, এসব ঘটনা প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য সব চেষ্টা চালাচ্ছে। তারা আরও একটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য কূটকৌশল হাতে নিয়েছে। সে কারণে আজকে সারাদেশে গায়েবি মামলার ছড়াছড়ি, যা দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি করেছে।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করেই সরকার সবধরনের অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়ার জন্য আমরা বহুবার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার কোন কর্ণপাত করছেন না।

‘তারা এখন গায়েবী মামলার পথ বেছে নিয়েছে। যে মামলা থেকে মৃতরাও রেহাই পাচ্ছেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক দেয়া একটি বক্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কি চমৎকার তাদের গণতন্ত্র। তিনি সারাদিন বলছেন সুষ্ঠু ভোট হবে। আর এই হলো তাদের গণতন্ত্রের নমুনা।

বিএনপির দেয়া সাত দফা দাবি মেনে নেয়ার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানান ফখরুল। তিনি বলেন, নির্বাচনের আগে কারাবন্দি নেত্রীকে মুক্তি দেয়াসহ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলেই কেবল নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে।

এক প্রশ্নর জবাবে তিনি বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই আমরা সরকারের এই ষড়যন্ত্র মোকাবেলা করব।

সূত্র দৈনিক যুগান্তর

গনপূর্তমন্ত্রীর সাথে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক..

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মিরসরাই উপজেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।

শনিবার (৬ অক্টোবর) সকালে মন্ত্রীর চট্টগ্রামের নন্দনকানস্থ বাসভবনে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মিরসরাইয়ের উন্নয়নে শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের অবদান তুলে ধরেন এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কতৃর্ক স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সকল ধরণের শিক্ষামূলক কর্মকান্ডের ঘোর বিরোধিতা নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মাননীয় মন্ত্রী যেকোন ভালো কাজে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বলেছেন।

এসময় শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, অভিযান, বিজলী, সমমনা, উদয়ন, প্রজন্ম মিরসরাই, নির্বাণ সংঘ, সৃজন সংঘ, ইউনাইটেড ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ের সোনাপাহাড়ে ‘আস্তানায়’ অভিযানের পর ২ জঙ্গির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার একটি ‘আস্তানায়’ র‌্যাবের অভিযানের পর সেখান থেকে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) সকাল ৯টায় অভিযান শুরু করার পর তা শেষে বেলা সোয়া ১১টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানের পর ওই আস্তানা থেকে একটি একে টোয়েন্টি টু, তিনটি পিস্তল, পাঁচটি গ্রেনেড জব্দ করা হয়েছে। সেখানে পাওয়া গেছে দু’টি ছিন্ন-ভিন্ন মরদেহ।

‘একে টোয়েন্টি টু’ অস্ত্রটি ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার সময় জঙ্গিরা ব্যবহার করেছিল জানিয়ে মুফতি মাহমুদ খান বলেন, নিহত দু’জনই পুরুষ। তারা জঙ্গি গোষ্ঠী জেএমবির একটি গ্রুপের সদস্য।জোরারগঞ্জে বিএসআরআরএম স্টিল মিল ও বারইয়ার হাটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে গাড়া ওই আস্তানায় জঙ্গিরা অবস্থান নিলে সেখানে যায় র‌্যাব। রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাবের সঙ্গে গুলিবিনিময় হয় তাদের। বাড়িটি থেকে কয়েকটি বোমারও বিস্ফোরণ ঘটানো হয় এসময়। সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম (বোমা নিষ্ক্রিয়কারী দল) এখানে এসে ৯টার দিকে বাড়ির ভেতরে ঢোকে।

ওই বাড়ির ভেতরে চার জনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান শুরুর প্রাক্কালে বলা হয়, তারা জীবিত না মৃত তা বোম্ব ডিসপোজাল টিম বের হলেই জানা যাবে।

চৌধুরী ম্যানশন নামে বাড়িটির মালিক মাজহারুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় বাড়ির মালিক, কেয়ারটেকারসহ কয়েকজনকে র‍্যাব নিজেদের হেফাজতে নিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছিল বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

শুভ জন্মদিন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। লড়াকু এই ক্রিকেটার ৩৬ বছরে পা রাখলেন আজ। ক্রিকেট বিশ্বে অন্যতম ‘পেস বোলার’ হিসেবে খ্যাতি তার। খেলার মাঠে কখনো কখনো মাশরাফির নামের সঙ্গে ‘ঝড়ো ব্যাটিং’ শব্দটিও যুক্ত হয়ে যায়।

এদিকে, মাশরাফির জন্মদিনের পাশাপাশি জুনিয়র মাশরাফি অর্থাৎ মাশরাফির ছেলে সাহেল মাশরাফিরও জন্মদিন আজ। ২০১৪ সালের আজকের এইদিনে (৫ অক্টোবর) জন্ম নেন মাশরাফি ও সুমি দম্পতির দ্বিতীয় সন্তান সাহেল মাশরাফি। সঙ্গতকারণেই বাবা-ছেলের জন্মদিন আজ।

বন্ধু প্রিয়, আড্ডাপ্রিয়, সদালাপী ও বিনয়ী মাশরাফির জন্মদিন প্রসঙ্গে তার মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ১৯৮৩ সালের ৫ অক্টোবর সকাল ৮টার দিকে আমার বাবার বাড়ি নড়াইল শহরের আদালতপুরে জন্মগ্রহণ করে মাশরাফি। সেইদিনটি ছিল ‘মঙ্গলবার’। তবে, জন্মের আগে জানতাম না, আমার ছেলে না মেয়ে হবে। ও (মাশরাফি) ভূমিষ্ঠ হওয়ার পরেই ছেলে সন্তানের মুখ দেখলাম।

মাশরাফির মা আরো বলেন, ছোটবেলা থেকে আমরা ওকে (মাশরাফি) ‘কৌশিক’ বলে ডাকি। পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই সমধিক পরিচিত বিশ্ববাসীর ‘মাশরাফি’। তবে, আমাদের কৌশিকের জন্মদিন কখনো ঘটাও করে পালন করা হয়নি। ওর যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তিতে আর কখনোই সেই ভাবে পালন করা হয়নি। এখন এতিম ও দু:খী মানুষের মাঝে খাবার, টাকা-পয়সা দেয়ার মধ্য দিয়ে কৌশিকের জন্মদিন পালন করা হয়।

এদিকে, ক্রিকেটে মাশরাফির খ্যাতি বিশ্বজোড়া হলেও ছোটবেলায় ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেন তিনি। এক সময় শুরু করেন ক্রিকেট খেলা। পড়ালেখা আর খেলাধূলার পাশাপশি বন্ধুদের সঙ্গে দুরন্তপনায়ও মেতে থাকতেন তিনি। চিত্রা নদীতে সাঁতারকাটা এবং আম, লিচুসহ বিভিন্ন ফল পেড়ে খাওয়ার আনন্দ উপভোগ করতেন বিভিন্ন সময়ে। বন্ধুদের নিয়ে দিনরাত আড্ডা ছিল তার প্রিয় সঙ্গ। মোটরসাইকেল চালিয়ে প্রিয় নড়াইল শহর ঘুরে বেড়াতেও তার জুড়ি নেই।

২০০৬ সালে নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। দাম্পত্য জীবনে এক মেয়ে ও ছেলে সন্তানের জনক তিনি। বাবা গোলাম মতুর্জা স্বপন, মা হামিদা মর্তুজা বলাকা ও ছোট ভাই সিজারসহ স্ত্রী, সন্তান নিয়ে মাশরাফির সংসার।

এদিকে মাশরাফির জন্মদিন উপলক্ষ্যে তার ভক্তরা ফেসবুকে গতকাল বহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আজও তাদের (মাশরাফি ও তার ছেলে) শুভ কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

নড়াইলের মেয়ে বেসরকারি সংস্থায় কর্মরত সালমা খাতুন লিখেছেন-‘শুভ জন্মদিন, প্রিয় মাশরাফি ও সাহেল। জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল।’ ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক চৈতি বিশ্বাস লিখেছেন-‘শুভ জন্মদিন নড়াইল এক্সপ্রেস…।’ মাশরাফির সহপাঠী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু লিখেছেন-‘শুভ জন্মদিন অধিনায়ক।’ এভাবে হাজারো ভক্ত মাশরাফি বিন মর্তুজার জন্মদিনে শুভ কামনা করেন। নড়াইলে মাশরাফি ভক্তরা কেককাটাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছেন।

কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিমের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনানারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এর ৭০ তম জন্ম দিন পালন করা হয়েছে। কল্যাণ পার্টি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দোয়া অনুষ্ঠানে উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের মিরসরাই উপজেলা যুগ্ম আহবায়ক শরফু উদ্দীন, ধুম যুবদল যুবদল সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ ফোরকান উদ্দিন চৌধুরী, কল্যান পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ ইলিয়াস শিকদার সহ জেলা নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে ২ লাশ, অস্ত্র ও বোমা উদ্ধার


মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শেষে দুটি মৃতদেহ, একটি একে ২২ রাইফেল, তিনটি পিস্তল ও পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭)। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি বলেন, অভিযানের পর ওই আস্তানা থেকে একটি একে টোয়েন্টি টু, তিনটি পিস্তল, পাঁচটি গ্রেনেড জব্দ করা হয়েছে। সেখানে পাওয়া গেছে দু’টি ছিন্ন-ভিন্ন মরদেহ।‘একে টোয়েন্টি টু’ অস্ত্রটি ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার সময় জঙ্গিরা ব্যবহার করেছিল জানিয়ে তিনি বলেন,জঙ্গিদের চট্টগ্রাম আদালতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। নিহত দু’জনই পুরুষ। তারা জঙ্গি গোষ্ঠী জেএমবির একটি গ্রুপের সদস্য।


চৌধুরী ম্যানশন নামে বাড়িটির মালিক মাজহারুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় বাড়ির মালিক, কেয়ারটেকারসহ কয়েকজনকে র‍্যাব নিজেদের হেফাজতে নিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছিল বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে ‘চৌধুরী ম্যানশন’ নামের সেমি পাকা ওই বাড়ি ঘিরে রাখা হয়েছিল। এরপর র‌্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে উভয়ের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। ভোর পৌনে ৪টা নাগাদ র‌্যাবের তরফ থেকে ভেতরে থাকা জঙ্গি সদস্যদের আত্মসমর্পন করতে বলা হয়। এসময় ঘরে থাকা জঙ্গি সদস্যরা দুটি শক্তিশালী বোমা ফাটায়। এর পর আর ঘরের ভেতর কারো কোনো সাড়া শব্দ মেলেনি।

 

ফটিকছড়িতে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফের সাংগঠনিক পথসভা পন্ড : মঞ্চ ভাংচুর

অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অাগে দলের অভ্যন্তরে চলমান গ্রুপিং, অন্তর্কোন্দল নিরসন করে দলকে চাঙ্গা করতে বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অাজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) ফটিকছড়িতে পথসভা করার কথা ছিল কেন্দ্রীয় অাওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০ টায় তিনি উপজেলার অাজাদী বাজার ঈদগাহ্ মাঠে পথসভায় যোগ দিতে উপস্থিত হন। কিন্তু সভাস্থলে অাওয়ামী পরিবারের সভা বিরোধী স্লোগানে সভাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হলে মন্ত্রী বক্তব্য না রেখেই ফিরে অাসে।

অপরদিকে, সকাল ১১ টায় নাজিরহাট ঝংকার মোড়ের সভাস্থলের মঞ্চ ভাংচুর ও পেন্ডেল গুঁড়িয়ে দিয়েছে অাওয়ামী পরিবার সমর্থকরা।এ সময় উপজেলা অাওয়ামীলীগের সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে পুলিশের উপর তেঁড়ে যায়।

উল্লেখ্য যে, ফটিকছড়িতে অা’লীগের মধ্য দু’টি ধারায় বিভক্ত নেতাকর্মীরা। একটি উপজেলা অা’লীগ, উপরটি অাওয়ামী পরিবার নাম দিয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে অাসছে গত দুই বছর ধরে। অাওয়ামী পরিবার মূলত স্থানীয় সাংসদ তরকিতের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর অনুকূলে। উপজেলা অা’লীগ অাজকের অায়োজন করে অাসছিল।