শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 678

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, চালক আটক

 


মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। ওই নারীর নাম মায়া রাণী নাথ (৭০)। সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের মলিয়াইশের গজারিয়া এলাকার হরি নাথের স্ত্রী। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় মিরসরাই পৌরসদরে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ফুটওভারব্রীজ দিয়ে পার না হয়ে ওই নারী মহাসড়কের ডাইভারশনের সরু পথ দিয়ে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ ১৪-২১৯২) ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইসমাঈল হোসেনকে কাভার্ডভ্যানসহ আটক করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পপি আক্তার কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল আটক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেলকে আটক করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে জানান, গুলশান দুই নম্বর চত্বর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে আটক করে ডিবি অফিসে নেয়া হচ্ছে। একই তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়েংর সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, হাবিব উন নবী খান সোহেলকে আটক করে গুলশান নিয়ে আসা হয়েছে।

তবে গুলশান থানার দায়িত্বরত উপ পরিদর্শক সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, এ ধরনের কোন তথ্য তার জানা নাই।

আরো পড়ুন:

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ

কারাগারের ফটক থেকে বেগম খালেদা জিয়ার তিন আইনজীবীকে ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের সামনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার কিছু পরে তারা আসেন। তবে পূর্বানুমতি থাকলেও সিদ্ধান্ত বদল করে মঙ্গলবার তাদের কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। বিকাল পৌনে পাঁচটার দিকে কারাগারের সামনে থেকে ফিরে যাওয়ার আগে এ দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, অনুমতি থাকলেও আজকে (মঙ্গলবার) আমাদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। আমরা এখন ফিরে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘২০ তারিখ ম্যাডামের (খালেদা জিয়া) মামলার তারিখ আছে। আশাকরি বুধবার (১৯ সেপ্টেম্বর) দেখা করতে দিতে পারে।’

তার সাথে থাকা অপর দুই আইনজীবী হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার সুবিধার্থে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ঢাকা ৫ম বিশেষ জজ আদালতের কার্যক্রম পুরনো কারাগারের নিচতলার প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থানান্তিরিত করা হয়।

গত ৫ সেপ্টেম্বর প্রথম সেখানে আদালত বসে। ওইদিন খালেদা জিয়া আদালতে গিয়ে বিচারককে বলেন, তিনি অসুস্থ। বার বার তিনি এ আদালতে আসতে পারবেন না। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। বুধবার (১২ সেপ্টেম্বর) ধার্য তারিখে আবার সেখানে আদালত বসে। কিন্তু সেখানে আসতে কারা কতৃপক্ষের কাছে অস্বীকৃতি জানান খালেদা জিয়া। এর পরদিন ১৩ সেপ্টেম্বরও তিনি আদালতে না এলে বিচারক মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া আসবেন কি না তা তার আইনজীবীদের কাছে জানতে চান।

তখন তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন খালেদা জিয়া অসুস্থ। তিনি ঠিক কী কারণে আদালতে আসতে চাইছেন না সেটি তার সঙ্গে কথা বললে জানা যাবে। এজন্য আদালতের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান তার আইনজীবীরা। আদালত তখন তাদের দেখা করার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জেলবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এই আদেশ অনুযায়ী আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার কথা ছিল তার আইনজীবীদের।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকেই বয়সজনিত বিভিন্ন রোগসহ আর্থ্রাইটিসে ভুগছেন। কারা কর্তৃপক্ষের অনুরোধে বিএসএমএমইউ গঠিত মেডিক্যাল বোর্ড গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে। এতে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকরা এজন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও খালেদা জিয়ার নিজের পছন্দ ইউনাইটেড হাসপাতাল।

ঘুরে আসুন গুলিয়াখালী সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিনিধি

গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বীচ নামে পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি সি বীচের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালি সী বিচ কে সাজাতে প্রকৃতি কোন কার্পন্য করেনি। একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ করা যায়, এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত পরিবেশ। গুলিয়াখালি সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। বীচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবেই জেগে উঠেছে আঁকা বাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে উঠে। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরবিলি পরিবেশের গুলিয়াখালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্ন ভাবেই। চাইলে জেলেদের বোটে সমুদ্রে ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে বোট ঠিক করতে দরদাম করে করে নিতে হবে।

আপনার সময় ও কি দেখার ইচ্ছে সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা।

যেহেতু এই বীচ সীতাকুণ্ডে তাই দেশের যে কোন প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সীতাকুণ্ডে। বিভিন্ন উপায়ে ঢাকা বা চট্রগ্রাম থেকে সীতাকুণ্ডে আসতে পারবেন।

ঢাকা থেকে চট্রগ্রাম গামী যে কোন বাসে করেই যেতে পারবেন সীতাকুন্ড। এসি ও নন এসি এইসব বাসের ভাড়া ৪২০-১০০০০ টাকা। প্রয়োজন হলে বাসের সুপারভাইজার কে আগেই বলে রাখবেন সীতাকুন্ড নামিয়ে দিতে। ঢাকা থেকে সীতাকুন্ড মেইল ট্রেনে করে জনপ্রতি ১২০ টাকা ভাড়া সীতাকুণ্ড আসতে পারেন। ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে করে ফেনী যেতে পারবেন, শ্রেনী ভেদে ভাড়া ২৬৫-৮০০ টাকা। ফেনী থেকে লোকাল বাসে করে সীতাকুণ্ড যেতে পারেন। ফেনী থেকে লোকাল বাসে সীতাকুণ্ড যেতে ৫০ থেকে ৭০ টাকা ভাড়া লাগবে।

চট্রগ্রামের অলংকার মোড়, এঁকে খান মোড়, কদমতলী থেকে সীতাকুণ্ড যাবার বাস ও মেক্সি পাওয়া যায়। পছন্দ মতো জায়গা থেকে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজারে।

সীতাকুন্ডের বাস স্ট্যান্ড ব্রীজের নিচ থেকে সরাসরি সিএনজি/অটো নিয়ে গুলিয়াখালি বীচের বাঁধ পর্যন্ত চলে যেতে পারবেন। রিজার্ভ ভাড়া নিবে ১৫০-২০০ টাকা। দরদাম করে নিবেন। সীতাকুণ্ড ফিরে আসার জন্যে আগে থেকেই সিএনজি চালকের নাম্বার নিয়ে রাখতে পারেন। অথবা যাওয়া আসা সহ রিজার্ভ করে নিতে পারেন। সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফিরে আসার সময় সিএনজি/অটো পাওয়া যায় না।

গুলিয়াখালি সি বিচে থাকা ও খাবার কোন ব্যবস্থা নেই। শুধুমাত্র সী-বিচে ছোট একটি দোকান আছে তাই প্রয়োজনে সীতাকুণ্ড বাজার থেকে সাথে খাবার নিয়ে নিন। থাকতে চাইলে সীতাকুণ্ড বাজারে সাইমুন এবং সৌদিয়া হোটেলে থাকতে পারবেন। সাইমুনে ৩০০ থেকে ৬০০ টাকায় রুম পাবেন আর সৌদিয়ায় রুম পেতে আপনাকে গুনতে হবে ৬০০ থেকে ১৬০০ টাকা। বুকিং দিতে ফোন করতে পারেন 01991-787979, 01816-518119 নাম্বারে। আরো ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্রগ্রাম চলে যেতে হবে।

ভ্রমণকে নিরাপদ করতে প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন। ভ্রমণ স্থানকে ময়লা ফেলে নোংরা করবেন না। নিজে পরিষ্কার পরিচ্ছন্নতার বেপারে সচেতন হোন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন। জোয়ার ভাটার সময় জেনে নিন। জোয়ারের সময় হলে বীচের কাছে না থাকাই ভালো। পানির ঢেউ যখন বাড়বে বীচ থেকে চলে আসবেন। আর জোয়ারের সময় পানি উঠে নালা গুলো পূর্ণ হয়ে যায়। তখন পারাপার হতে সমস্যা হতে পারে। আর যেহেতু এটা পর্যটক বান্ধব বীচ নয়, তাই সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকুন। সাঁতার না জানলে বেশি দূর কখনো যাবেন না।

মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু বার্সার

ক্রীড়া প্রতিবেদক
দুর্দান্ত এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত করলেন লিওনেল মেসি। তাতে পিএসভি আইন্দহোভেনকে ৪-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করল বার্সেলোনা। বার্সেলোনার হয়ে অন্য গোলটি করেছেন উসমান ডেম্বেলে।

ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডাচ চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারায় এরনেস্তো ভালভেরদের দল। পুরো ম্যাচে বার্সেলোনার পায়ে বল ছিল ৭৫ শতাংশ সময়। মেসি-সুয়ারেজরা গোলমুখে শট নিয়েছেন ২১টি। এর মধ্যে ৯টি শটই ছিল লক্ষ্যে। বোঝাই যাচ্ছে, খেলা কতটা একপেশে হয়েছে।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা বার্সেলোনা ২১তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। মেসির দারুণ পাস পেয়ে দুরূহ কোণ থেকে পাশের জালে মারেন লুইস সুয়ারেস।

মেসির অসাধারণ নৈপুণ্যে ৩১তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রায় ২২গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে ঢোকা সুয়ারেসের কাটব্যাক ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন ফিলিপে কৌতিনিয়ো। তিন মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বাঁকানো শট কর্নারের বিনিময়ে ঠেকান পিএসভি গোলরক্ষক।

৬৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে সুয়ারেসের উঁচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়।

দেম্বেলের একক নৈপুণ্যে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ৭৪তম মিনিটে কৌতিনিয়োর পাস পেয়ে দুই মিডফিল্ডারের মধ্যে দিয়ে বল নিয়ে বের হয়ে একটু এগিয়ে আরেক জনকে কাটিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।
আর ৭৭তম মিনিটে ইভান রাকিতিচের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি।

চার মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। লোসানোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠছাড়া হন ফরাসি ডিফেন্ডার সামুয়েল উমতিতি। তবে তাতে পাঁচবারের চ্যাম্পিয়নদের আক্রমণের ধার একটু কমেনি। তারই ধারাবাহিকতায় ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। সুয়ারেসের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় আর্জেন্টাইন তারকার এটি ১০৩তম গোল।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মিলান।
সান সিরোয় ৫৩তম মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

৮৫তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার মার্তিয়াস ভেসিনো।
পুরো ৩ পয়েন্ট আর গোল সংখ্যায় গ্রুপ ‘বি’তে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্টরাই। আরেক ম্যাচে টটেনহামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে ইন্টার মিলান।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

 

নিউজ ডেস্ক..

২১ আগস্ট গ্রেনেড হামলাইতিহাসের বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ১৪ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দীন রায়ের দিন ধার্য করেন। একইসঙ্গে এই মামলায় জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই ৮ আসামির মধ্যে সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা এবং শহুদুল হকও রয়েছেন।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ২০০৪ সালের ২২ আগস্ট মতিঝিল থানার এসআই শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা (নং-৯৭) দায়ের করেন। ২০০৮ সালের ৯ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনে সিএমএম আদালতে দু’টি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন সিআইডির সিনিয়র এএসপি ফজলুল কবির। ওই বছরই মামলা দু’টির কার্যক্রম দ্রুত বিচার আদালত-১-এ স্থানাস্তর করা হয়। এ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের ২৯/১১ (হত্যা),ও ৩০/১১ (বিস্ফোরক) মামলা দু’টির বিচার কার্যক্রম শুরু হয়।

৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ২০০৯ সালের ২৫ জুন এ মামলার অধিকতর তদন্তের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ আগস্ট আদালত অধিকতর তদন্তের আবেদন মঞ্জুর করেন। পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও আবদুস সালাম পিন্টুসহ ৩০জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২ জুলাই আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। অধিকতর তদন্তে গ্রেনেড হামলার সঙ্গে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) পাশাপাশি হাওয়া ভবনের সংশ্লিষ্টতাও খুঁজে পান তিনি।

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিয়েছে করা কর্তৃপক্ষ

 

 

নিজস্ব প্রতিনিধি

কারাগারের ফটক থেকে বেগম খালেদা জিয়ার তিন আইনজীবীকে ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের সামনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার কিছু পরে তারা আসেন। তবে পূর্বানুমতি থাকলেও সিদ্ধান্ত বদল করে মঙ্গলবার তাদের কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। বিকাল পৌনে পাঁচটার দিকে কারাগারের সামনে থেকে ফিরে যাওয়ার আগে এ দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, অনুমতি থাকলেও আজকে (মঙ্গলবার) আমাদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। আমরা এখন ফিরে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘২০ তারিখ ম্যাডামের (খালেদা জিয়া) মামলার তারিখ আছে। আশাকরি বুধবার (১৯ সেপ্টেম্বর) দেখা করতে দিতে পারে।’

তার সাথে থাকা অপর দুই আইনজীবী হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার সুবিধার্থে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ঢাকা ৫ম বিশেষ জজ আদালতের কার্যক্রম পুরনো কারাগারের নিচতলার প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থানান্তিরিত করা হয়।

গত ৫ সেপ্টেম্বর প্রথম সেখানে আদালত বসে। ওইদিন খালেদা জিয়া আদালতে গিয়ে বিচারককে বলেন, তিনি অসুস্থ। বার বার তিনি এ আদালতে আসতে পারবেন না। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। বুধবার (১২ সেপ্টেম্বর) ধার্য তারিখে আবার সেখানে আদালত বসে। কিন্তু সেখানে আসতে কারা কতৃপক্ষের কাছে অস্বীকৃতি জানান খালেদা জিয়া। এর পরদিন ১৩ সেপ্টেম্বরও তিনি আদালতে না এলে বিচারক মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া আসবেন কি না তা তার আইনজীবীদের কাছে জানতে চান।

তখন তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন খালেদা জিয়া অসুস্থ। তিনি ঠিক কী কারণে আদালতে আসতে চাইছেন না সেটি তার সঙ্গে কথা বললে জানা যাবে। এজন্য আদালতের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান তার আইনজীবীরা। আদালত তখন তাদের দেখা করার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জেলবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এই আদেশ অনুযায়ী আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার কথা ছিল তার আইনজীবীদের।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকেই বয়সজনিত বিভিন্ন রোগসহ আর্থ্রাইটিসে ভুগছেন। কারা কর্তৃপক্ষের অনুরোধে বিএসএমএমইউ গঠিত মেডিক্যাল বোর্ড গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে। এতে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকরা এজন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও খালেদা জিয়ার নিজের পছন্দ ইউনাইটেড হাসপাতাল।

মিরসরাই বিএনপি নেতা আবু নোমানের মায়ের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

::নিজস্ব প্রতিনিধি::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরসরাইয়ের ৬নং ইছাখালী ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আবু নোমান ভূঁইয়ার আম্মা ও মরহুম মাওঃ মাহমুদুল হক ভূঁইয়ার সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামস্থ উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যূকালে তিনি (মরহুমা) ১ পুত্র ও ৪ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমার ইন্তেকালের খবর শুনে তাৎক্ষণিক উনার বাসভবনে ছুটে যান মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান  নুরুল আমিন,মঞ্জুরুল হক মঞ্জু, গোলাম মাওলা বাবলু,শাহ মোঃফোরকান উদ্দিন। তিনি (নুরুল আমিন) মরহুমার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারকে সান্তনা প্রদান করেন।

এছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃআলমগীর,মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম,সাধারণ সম্পাদক নুরুল আলম মেম্বার  উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, যুগ্ন-আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ রাসেল,সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন,যুগ্ন-সম্পাদক জাহিদুল হাসান মাসুদ,সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা সালমান হায়দার,আব্দুল্লাহ আল নোমান,
উইনিয়ন বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু,ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু রোম্মান ও সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান,সদস্য সচিব তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক হাসনাত মিয়াজী ।

এছাড়াও মরহুমার ইন্তেকালে চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শরফু উদ্দিন,কোষাধ্যক্ষ গোলাম মাওলা বাবুল, পৃষ্ঠপোষক সদস্য জিয়া উদ্দীন ফরহাদ,আলাউদ্দীন আলো,।

আজ বাদ আসর মরহুমার নামাযে জানাযা দক্ষিণ ভূঁইয়াগ্রামস্থ উনার নিজ বাড়ীর প্রাঙ্গনে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

::বিএম নিউজ ডেস্ক::

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছোট ভাই মহিবুর রহমান রানা। এরপর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ডিবি পুলিশ গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছে।

মশিউরের ছোট ভাই মহিবুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে তাঁর মুঠোফোন নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, মশিউর রহমানকে রাজধানীর পল্টন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি আমাকে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করতে বলে লাইনটি কেটে দেন। পরবর্তী সময়ে তাঁর ব্যবহৃত নম্বরে ফোন দিলে তা বন্ধ পাই। তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

মহিবুর রহমান বলেন, ‘মশিউর রহমান রনি জেলা ছাত্রদলের সভাপতি। সে ঢাকায় থাকত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নম্বরে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে যোগাযোগ করা হলেও তারা রনিকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।’

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘রনিকে গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। ডিবি পুলিশের কেউ তাকে গ্রেপ্তার করেনি।’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মশিউর রহমান রনি নামের কাউকে ফতুল্লা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি বলেন, রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে

 

সুষ্ঠু নির্বাচনে ট্রাম্প প্রশাসনের সহায়তা চাইলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ট্রাম্প প্রশাসনের সহায়তা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওয়াশিংটন ডিসিতে গত শুক্রবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) দক্ষিণ এশিয়াবিষয়ক দফতরের বেশ কয়েকজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠককালে বাংলাদেশ সরকারের নানা অনিয়ম, বিরোধী দলের ওপর দমন-পীড়নের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বিএনপি মহাসচিব। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ট্রাম্প প্রশাসনেরও করণীয় আছে বলে এ সময় কর্মকর্তাদের জানান তিনি।
নিউ ইয়র্ক থেকে এনআরবি নিউজ জানিয়েছে, এ বৈঠকের সত্যতা স্বীকার করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের কূটনৈতিক তৎপরতায় সবসময়ই বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।’ এর বেশি আর কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন ওই মুখপাত্র।

অন্য একটি সূত্র নাম গোপন রাখার শর্তে বলেছে, বর্তমান সরকারের বৈরী আচরণের শিকার হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। সারা দেশে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার এবং অনেক নেতা গুম হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বৈঠকে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আওয়াল ও হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের দেয়া তথ্য-উপাত্ত পররাষ্ট্রমন্ত্রীর গোচরে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সব কর্মকর্তা বৈঠকে জানান।
জাতিসঙ্ঘের মহাসচিবের আমন্ত্রণে গত বুধবার নিউ ইয়র্কে পৌঁছান মির্জা ফখরুল। বৃহস্পতিবার তিনি জাতিসঙ্ঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মেরোসøাভ জেনকার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকেও বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করতে জাতিসঙ্ঘের সহযোগিতা চান তিনি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার কারাগারে রেখেছে বলে জাতিসঙ্ঘকে জানান বিএনপি মহাসচিব।

জানা গেছে, মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি ত্যাগের আগে একটি প্রাতঃরাশ অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক এবং বেশ কয়েক বছর আগে বাংলাদেশে দায়িত্ব পালনকারী একজন মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে লন্ডনের উদ্দেশে মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছান বিএনপি মহাসচিব। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। তারেক রহমানের সাথে সাক্ষাতে নিউ ইয়র্ক সফরে জাতিসঙ্ঘ ও মার্কিন পররাষ্ট্র দফতরের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল।
নির্বাচনের আগে তারেক রহমানের সাথে মির্জা ফখরুলের এটিই শেষ সাক্ষাৎ বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, তারেক রহমান দলের মহাসচিবকে আগামী দিনের আন্দোলন ও নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বৃহত্তর জাতীয় ঐক্যের যে প্রক্রিয়া চলছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকে স্বাগত জানিয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউ ইয়র্ক যান বিএনপি মহাসচিব। বিএনপি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপি মহাসচিব।

এ যেন এক টুকরো বাংলাদেশ

নিউজ ডেস্ক

এবারের এশিয়া কাপের ভেন্যু ঘোষণার পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখার সুযোগবঞ্চিত প্রবাসীরা তাই যেন কোমর বেঁধেই নেমে পড়েন টিকিট সংগ্রহে। একদিকে অনলাইন, অফলাইনে টিকিট সংগ্রহ, অন্যদিকে লাল-সবুজের পতাকা, বাংলাদেশের জার্সি আর প্ল্যাকার্ড তৈরিতে ব্যস্ত সময় কাটে তাদের।

শনিবার ছিল সরকারি ছুটির দিন। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও সকাল ১১টা থেকে দর্শক আসতে শুরু করেন স্টেডিয়ামে। কেউ একা, কেউ বা দল বেঁধে আসে, ধীরে ধীরে ভরে উঠতে শুরু করে গ্যালারি।

এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে দুবাইতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের মধ্যে খেলা দেখার প্রবল আগ্রহ লক্ষ্য করা গেছে। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ফখরুল ইসলাম খাঁন সিআইপি খেলা মাঠে বসে প্রিয় দলের খেলা উভভোগ করতে সংগঠনের সবার জন্য টিকেটের ব্যবস্থা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আজম ও যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকনের নেতৃত্বে একদল ক্রীড়মোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেন এবং প্রিয় লাল সবুজের দলকে সমর্থন দিয়ে গেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আজম ও যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকন বলেন, এখানে আমার দেশের খেলা, না দেখে থাকতে পারি? আমাদের সভাপতি সবার জন্য টিকেটে ব্যবস্থা করেছেন সেজন্য ওনাকে ধন্যবাদ জানচ্ছি। খেলা দেখে সার্থক হয়েছে, প্রিয় দল শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের আগামী ম্যাচগুলোও দেখবো এবং দলকে সমর্থন দিয়ে যাবো। আশা করছি এবারের এশিয়া কাপে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।

দুবাইয়ে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে তাই বাড়তি আকর্ষণ ছিলই। দুপুরের পর লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশের জার্সি পরিহিত হাজার হাজার দর্শক কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন গ্যালারিতে। ‘টাইগার, টাইগার, বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে ভারি হতে থাকে মরুর বাতাস।

টস জিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামার পর থেকে বাংলাদেশি সাপোর্টারে স্টেডিয়ামের প্রায় সবক’টি গ্যালারি ভরে যায়। গ্যালারির প্রায় ৮০ ভাগ দর্শকই ছিলেন বাংলাদেশি। মাঝে মাঝে শ্রীলংকান সাপোর্টারদেরও নজরে পড়েছে। তবে তা সংখ্যায় খুবই কম।

বাতাসের উষ্ণ ছোঁয়ায় পতপত করে উড়তে থাকা বাংলাদেশের পতাকা আর লাল-সবুজের জার্সিতে সজ্জিত প্রবাসীদের মিলনস্থল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। প্রিয় দল, প্রিয় ক্রিকেটারদের সরাসরি দেখতে পেয়ে তাদের চোখেমুখে আনন্দ খেলা করে। গরমের তীব্রতা অনেক হলেও তাদের কাছে মিরপুর বা চট্টগ্রামের মতোই উপভোগ্য হয়ে ওঠে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ।

প্রথম দিকের রানখরা কাটিয়ে প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে এনে দেওয়া মুশফিকুর রহিমের শতক দর্শকদের মনের জোর বাড়ায়, চোট নিয়েই ব্যাট করতে নেমে পড়া তামিমের জন্য তাদের উল্লাস ছিল দেখার মতো।

#সূত্র সমকাল