
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তানজিনা আক্তার আঁখি (১২) নামের এক গৃহচারিকা ২দিন ধরে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে গৃহকর্তা মোঃ আবু মনসুর বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (নং ৫৬৬) করেছেন।
আবু মুনসুর জানান, গত ৩ বছর ধরে তানজিনা আক্তার মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় অবস্থিত আমার বাড়িতে গৃহচারিকা হিসেবে রয়েছে। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৪টার সময় বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। এরপর আমার ও তার আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়রী করেছি। নিখোঁজ আঁখির পরনে থ্রীপিস ও সেলোয়ার ছিলো। গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। আঁখি উপজেলার করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী গ্রামের বেলাল হোসেনের মেয়ে। কেউ আঁখিকে কোথাও দেখলে ০১৮১৯৮২১৯৩৯ নম্বরে কল দিয়ে সন্ধান দেয়ার অনুরোধ করেছেন আবু মনসুর।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার মোঃ ফারুক বলেন, তানজিনা আক্তার আঁখি নামের একটি মেয়ে হারানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। আমরা তার সন্ধানে খোঁজ খবর নিচ্ছি।
মিরসরাইয়ে দুইদিন ধরে গৃহচারিকা নিখোঁজ-সন্ধান দিন
প্রজন্ম মিরসরাই’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) দিনব্যাপী ‘বিজ্ঞান ও শ্রেণী ব্যবস্থাপনা’ বিষয়ে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সভাপতি টিসিম গ্রæপ বাংলাদেশ লিঃ এর জেনারেল ম্যানেজার প্রজন্ম মিরসরাই’র পৃষ্ঠপোষক এস এম আবু সুফিয়ান। প্রজন্ম মিরসরাই’র সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, কেডিএস গার্মেন্টস’র সিএফও, প্রজন্ম মিরসরাই’র উপদেষ্টা কামরুল হাসান এফসিএ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (বিজ্ঞান) সামসুদ্দিন আহমেদ তালুকদার, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (বিজ্ঞান) মোঃ হাফিজুর রহমান। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের সনদ প্রদান করা হয়।
জাতিসঙ্ঘে ফখরুল-জেনকা গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিনিধি
নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে জাতিসঙ্ঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ১০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে জাতিসঙ্ঘের উচ্চপদস্থ আরো চার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছি। একই সাথে দেশের মানবাধিকার পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর সরকারের দমন-নিপীড়নের চিত্র তুলে ধরেছি। জাতিসঙ্ঘের কর্মকর্তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা আমাদের তথ্য-উপাত্ত ও বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমন-পীড়নের’ চিত্র তুলে ধরা হয়। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের চিত্রসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসঙ্ঘের রাজনীতিবিষয়ক উচ্চপদস্থ ওই কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন মির্জা ফখরুল।
এ বৈঠকে অংশ নিতে স্থানীয় সময় গত বুধবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা না থাকলেও বেশ কয়েকজন নিকটাত্মীয় তাদের স্বাগত জানান। এরপর সেখান থেকে তিনি ম্যানহাটন হোটেলে ওঠেন।
বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ‘এখানে তিনি দুই দিন অবস্থান করবেন। তিনি নিজস্ব কাজে এসেছেন।’
জানা গেছে, জাতিসঙ্ঘে এ বৈঠকে অংশ নিতে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবিরও লন্ডন থেকে নিউ ইয়র্কে গেছেন। বৈঠকে তারা সবাই উপস্থিত ছিলেন।
জাতিসঙ্ঘের মহাসচিবের আমন্ত্রণেই মূলত মির্জা ফখরুল নিউ ইয়র্কে গেছেন।
গত জুলাই মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তখন তার আগমনের উদ্দেশ্য ছিল মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যৌথ মিটিং করেন জাতিসঙ্ঘের মহাসচিব। বিএনপি ওই সময় জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে একটি বৈঠকের প্রত্যাশা করেছিল। কিন্তু তা অনুষ্ঠিত হয়নি। এরই প্রোপটে জাতিসঙ্ঘের মহাসচিব বিএনপিকে নিউ ইয়র্কে আমন্ত্রণ জানান।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিরপে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়ও একই দাবিতে অনড় ছিল এই জোট। ওই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সমঝোতায় আনার চেষ্টা করেছিলেন তৎকালীন জাতিসঙ্ঘের মহাসচিবের পাঠানো বিশেষ দূত তারানকো। যদিও তারানকোর সে সমঝোতার ফর্মুলা পরে মানা হয়নি বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
সমাজসেবায় অবদানের জন্য শেরে বাংলা পদক পেলেন আফছার চৌধুরী

নিজস্ব প্রতিনিধি
সমাজসেবায় অবদানের জন্য শেরে বাংলা এ্যওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আফছার হোসেন চৌধুরী। বৃহম্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা আখতার ইমাম অডিটরিয়ামে ‘শেরে বাংলার জীবন ও কর্ম: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম।
সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক ইমদাদুল হক তৈয়বের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে আফছার হোসেন চৌধুরী ব্যবসার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছে। তিনি এলাকায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলছেন। আফছার চৌধুরী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের সিরাজুল হক চৌধুরীর পুত্র।
ভরণপোষণ চেয়ে উচ্চ শিক্ষিত তিন ছেলের বিরুদ্ধে বাবার মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠিত শিক্ষিত তিন পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক হতভাগ্য বাবা। মামলায় তিনি পুত্রদের বিরুদ্ধে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনেছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মালিয়াইশ গ্রামের ধনমিয়া বাড়ির সাইদুল হক বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন’র আদালতে তিন পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত পুত্ররা হলেন- নাজমুল হক হেলাল (৪৪), সাইফুল হক (৩৬) ও মাইনুল হক (৩৪)।
হতভাগ্য এই বাবা’র নাম সাইদুল হক (৭২)। ছিলেন সরকারি চাকরিজীবী। পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন চাকরি শেষে অবসরে গ্রহণ করেন। চাকরিকালে নিজের সর্বস্ব দিয়ে তিন পুত্র ও এক কন্যাকে শিক্ষিত করে তোলেন। স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষিত তিনপুত্র এখন তাদের বাবা-মাকে দু’বেলা খাবার দিতে রাজি নন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী তিন সন্তানের কাছে পিতা-মাতা আজ বোঝা। তবে বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ দেয়া তো দূরের কথা তাদের খোঁজ-খবর নেয়া, চিকিৎসা বা ওষুধ খরচ দেয়ার কথাও প্রয়োজন মনে করে না। শেষ পর্যন্ত অসহায় বাবা নুন্যতম ভরণপোষণের জন্য আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, মেয়েদের স্বামীরা যে সাহায্য করেছে, তা দিয়েই চোখের অপারেশনের খরচ মেটানো হয়েছে। তবে ওই তিন ছেলে বৃদ্ধ অসুস্থ এই বাবাকে হাসপাতালে দেখতে যাওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি।
মামলায় সাইদুল হকের আইনজীবি, বিশিষ্ট মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান জানান, সাইদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পরিসংখ্যান কর্মকর্তার সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এর পর থেকেই তিনি চরম অর্থ সংকটে নিজের অন্ন যোগাতে হিমশিম খাচ্ছিলেন। তারা পুত্ররা তাকে দু বেলা খাবার দিতে অক্ষমতা প্রকাশ করে। তিনপুত্র’র বড়পুত্র নাজমুল হক হেলাল একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। দ্বিতীয়পুত্র সাইফুল হক এমকম পাশ এবং সিএন্ডএফ ফার্ম রাজিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছোটপুত্র মাইনুল হক রনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে বর্তমানে ন্যাশনাল ব্যাংকের ঢাকার গুলশান শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া একমাত্র কন্যা লিপি আক্তারকেও বাংলায় মাস্টার্স ডিগ্রি পাশ করার পর স্বম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছেন বাবা।
আলাপকালে প্রাক্তণ সরকারি কর্মকর্তা সাইদুল হক বলেন, ‘তিন পুত্রকে চাকরিজীবনের সর্বস্ব দিয়ে মানুষ করেছি। সবগুলো সন্তান মাস্টার্স ডিগ্রিধারী। সবাই ভালো আয় রোজগার করে। কিন্তু তাদের কাছে আমরা পিতা-মাতা এখন বোঝা। বাবা-মাকে ভরণপোষণ দিতে রাজি নয়। আপোষে বার বার ভরণপোষণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’
মানবাধিকার আইনজীবী এ.এম জিয়া হাবীব আহসান বলেন, ‘আমরা সাইদুল হকের পক্ষে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১১ অক্টোবর আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
#সূত্র মিরসরাইখবরডটকম।
তফসিলের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে : ড. মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক
দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতিকী অনশন শেষ হয়েছে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অনশন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ সংহতি জানিয়ে অনশন ভাঙান।
দুই ঘন্টার অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে তার মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাই। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে।
তিনি বলেন, বর্তমান সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দি করেছে। তাকে চিকিত্সা পর্যন্ত দিচ্ছে না। জামিনের পরও তার মুক্তি দিচ্ছে না। আমরা বলবো ৫ জানুয়ারি মার্কা আর কোনো নির্বাচন জনগণ হতে দেবেনা। আজকে আওয়ামী বাক্সে গণতন্ত্র বন্দি।
মোশাররফ বলেন, আজকে সব দল ঐক্যবদ্ধ । তারা সবাই গণতন্ত্রের মা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। গোটা দেশ সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। তফসিলের আগেই সংসদ ভেঙে দিয়ে, সেনা মোতায়েন করে ইসি পুনর্গঠন করে এবং সরকারের পদত্যাগ করেই আগামী নির্বাচন হতে হবে।
তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বলবো কেবল সরকারের নির্দেশে নয় নিরপেক্ষভাবে কাজ করুন।
ড. এমাজউদ্দীন আহমদ বলেন, এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য। আজ গণতন্ত্র ভূলুন্ঠিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামী নির্বাচন সুষ্ঠু করতে হলে সংসদ ভেঙে দিতে হবে। মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ পুরোপুরি সামরিক বাহিনীর হাতে দিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও আবদুস সালাম আজাদের পরিচালনায় অনশনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন, আহমেদ আযম খান, আলতাব হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, মোহাম্মদ শাহাজাহান, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আমান উল্লাহ আমান, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, সরকারের সময় শেষ আসছে। আপনারা অপেক্ষা করুন, এমন কর্মসূচি দেয়া হবে যে আন্দোলনে সরকারের নৌকা ভেসে যাবে। আজকে খালেদা জিয়ার মুক্তি রাজপথের আন্দোলনেই সম্ভব। সবাই ঐক্যবদ্ধ হোন। আমরা সফল না হওয়া পর্যন্ত কেউ ফিরে যাবো না।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে জেলখানায় তিলে তিলে মেরে ফেরার চেষ্টা হচ্ছে। আমরা আদালতের রায় মানি না। তাকে মুক্তি দিতে হবে। সরকারের পদত্যাগ নিশ্চিত করেই তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। কারণ বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি হবেও না।
ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিরোধী দল ধ্বংস করছে। ভেবেছিল বিএনপিকে ধ্বংস করা যাবে। কিন্তু এ দেশের মানুষ তাদের নেত্রীকে মুক্ত করেই আগামী নির্বাচনে যাবে।
সূত্র নয়া দিগন্ত
জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার সংস্থাটির সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠেয় একটি আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল দলের ও সরকারের অবস্থান তুলে ধরবেন।
একটি সূত্র জানিয়েছে, এ সফরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হতে পারে।
এর আগের খবরে বলা হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব। দলটিকে এই আগ্রহের কথা জানিয়ে গত সপ্তাহে বিএনপি মহাসচিবকে নিউ ইয়র্কে যেতে আমন্ত্রণ পাঠিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। দলটির উচ্চপর্যায়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন মির্জা ফখরুল ফখরুল ইসলাম।
জানা গেছে, বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে বিএনপি মহাসচিব বরাবর আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি ও কূটনীতিসংশ্লিষ্ট কয়েকজন নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন।
জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। একই সাথে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমনপীড়নের’ চিত্রও তুলে ধরা হবে। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের বর্ণনাসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসঙ্ঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
গত জুলাই মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তখন তার আগমনের উদ্দেশ্য ছিল মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যৌথ বৈঠক করেন জাতিসঙ্ঘ মহাসচিব।
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি ওই সময় জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে একটি বৈঠকের প্রত্যাশা করেছিল। কিন্তু তা যে কোনো কারণেই হোক হয়নি। এরই প্রোপটে জাতিসঙ্ঘের মহাসচিব বিএনপিকে নিউ ইয়র্কে ডেকেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিএনপি নিরপে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়ও বিএনপি একই দাবিতে অনড় ছিল। ওই নির্বাচনের আগে বিবদমান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সমঝোতায় আনার চেষ্টা করেছিলেন তৎকালীন জাতিসঙ্ঘের মহাসচিবের পাঠানো বিশেষ দূত তারানকো। যদিও তারানকোর সে সমঝোতার ফর্মুলা পরে মানা হয়নি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
গুলশানে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, সুচিকিৎসা, আগামী সংসদ নির্বাচন, নির্বাচনকালীন নিরপে সরকারের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
#সূত্র নয়া দিগন্ত
মিরসরাইয়ে অগ্নিকান্ডে খাদ্যের গোডাউন পুড়ে ছাই

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে পোলট্রি ফার্মের একটি গোড়াউন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক সারেংপাড়া গ্রামের ভাই ভাই পোলট্রি ফার্মের খাদ্যের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফার্মের মালিক শাহাদাত হোসেন জানান, রাত ১২টার পর তিনি গোডাউন বন্ধ করে যখন বাড়িতে যাওয়ার ১ ঘন্টা পর খবর পান যে গোডাউনে আগুন লেগেছে। গোডাউনে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোডাউনে আগুন লাগার কোন কারণ নাই। কেউ শক্রতাবশত আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেরকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রবিউল আজম রবিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
মিরসরাইয়ে সাড়ে ১২ হাজার ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সাড়ে ১২ হাজার ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ১১ সেপ্টেম্বর রাত ১ টায় উপজেলার ইছামতি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
র্যাব-৭ এর স্কোয়ার্ডন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। পরে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ইছামতি গ্রামস্থ মোটর গাড়ির চাকা সারাই এর দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় এস আলম (যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১১-০৭৩৭) একটি বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়।
তাৎক্ষনিক র্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশি শুরু করলে বাসের ভিতর থেকে ৩ যাত্রী ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানো চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মুন্সিগঞ্জের লৌহজং থানার মৌছা মান্দ্রা (কাজির পাগলা) গ্রামের ইমান আলীর পুত্র মোঃ সৈকত (২৫), মৃত রজব আলীর পুত্র মো. সোহাগ (৩৫), মো. আবুল কালামের পুত্র মো. ইমরান (২৪)। পরবর্তীতে আটককৃত আসামীদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৫১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পেছন দিক থেকে দাঁড়ানো কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) নিগত রাত ৩টার দিকে উপজেলার জোরারগগঞ্জ থানার মস্তান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক কবির হোসেন (৪০) এবং হেলপারের এখনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গৌতম (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের পেছন দিয়ে আরেকটি কাভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যায়। পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক কবির হোসেন মারা যায়। কাভার্ডভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

