শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 688

মিরসরাই বিএনপি, যুববদল ছাত্রদলের ৭ নেতা কারাগারে প্রেরণ


নিজস্ব প্রতিনিধি
আদালতে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের ৭ নেতাকে। মঙ্গলবার (২৮ আগষ্ট) চট্টগ্রাম চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলায় জামিন আবেদন করলে বিচারক কামরুন নাহার রুমী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। আত্মসমর্পন করা নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়াররহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুকুল আলম সোহান, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন। এরআগে গত রবিবার অন্য একটি মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মুসা মিয়াকে কারাগারের প্রেরণের নির্দেশ দেয় আদালত। আসামী পক্ষের আইনজীবি ছিলেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন।
বিএনপি নেতাদের কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবী করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বিভাগ মাহবুবের রহমান শামীম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, জাহিদ হুসাইন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সভাপতি কামরান সরোয়ার্দী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, মিরসরাই জাতীয়তবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরনবী করিম বাবলু, উপদেষ্টা শেখ খোরশেদ আলম, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক শরফুদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহ ফোরকান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় ছাত্র আন্দোলনে উস্কানী দেয়ার অভিযোগে গত ৬ আগষ্ট জোরারগঞ্জ থানায় বিএনপি-জামায়াতের ৯ নেতার নাম উল্লেখ করে ১৮০ জনকে অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৪ আগষ্ট হাইকোর্ট থেকে অন্তবর্তিকালীন জামিন নেয়ার পর মঙ্গলবার নিন্ম আদালতে আত্মসমর্পণ করেন তারা।

মিরসরাইয়ে সিগারেটের উচ্ছিষ্ট আগুনে পুড়লো ৪ সিএনজি অটোরিক্সা


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে গ্যারেজ সহ পুড়েছে চারটি সিএনজি অটোরিক্সা। সোমবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিন মঘাদিয়া এলাকার খেয়ারহাট নামারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর রবিউল আজম জানান, সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে একটি গ্যারেজসহ চারটি সিএনজি অটোরিক্সা পুড়ে গেছে। রাত সাড়ে ১০টায় আগুন লাগে এবং সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন বালার পাশে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাত

নিজস্ব প্রতিনিধি:
মিরসরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তি যোদ্ধা ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামাল উদ্দিন বালা দীর্ঘদিন যাবত প্যারালাইজড রোগে আক্রান্ত হলে তার পাশে দাঁড়ালেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাত। উক্ত সংগঠনের পক্ষ থেকে তার ও পরিবারের পাশে দাঁড়িয়ে অার্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্ব্বায়ক গাজি নিজাম, যুগ্ম-আহ্ব্বায়ক দিদারুল আলম দিদার মিয়াজী, ৯নং ওয়ার্ড় বিএনপির সম্মানীত সভাপতি নুরু মেম্বার,, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি, সামসুল হুদা মেম্বার,সাধারন সম্পাদক মাসুকুল আলম সোহান মিরসরাই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্ব্বায়ক বেলাল,৪নং ধুম ইউনিয়ন ছাত্রদল নেতা মোজ্জাবেল, ৯নং ওয়ার্ড় যুবদলের সাবেক সাধারন সম্পাদক দিল মোহাম্মদ,, ছাত্রনেতা সজল,রিপন ছাড়াও মিরসরাই বিএনপি ও জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে কলেজ ছাত্রকে হত্যা চেষ্টা মামলার আসামীরা ধরাছোঁয়ার বাইরে


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে মেহেদুল আলম রাফি নামে এক কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রায় ২০দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামী গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন মামলার বাদি রাফির মা কোহিনুর বেগম। রাফি ওছমানপুর ইউনিয়নের পাতাকোট এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট রাত ৯টার সময় উপজেলার ওছমানপুর ইউনিয়নের আজমপুর বাজারের দক্ষিণ পাশে রাস্তা দিয়ে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন কলেজ ছাত্র রাফি। এসময় তার এক বন্ধুকে কিছু সন্ত্রাসী মারতে দেখে সে উদ্ধার করতে যায়। তখন সন্ত্রাসীরা রাফিকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার সাথে থাকা মোবাইল সেট ও নগট টাকা নিয়ে যায়। এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে ভেবে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মূমর্ষ অবস্থায় প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো হাসপাতালের ১৯ নং ওয়ার্ডের ৫৫ নং বেডে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ১০ আগষ্ট রাফির মা কোহিনুর বেগম বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলো,আব্দুল্লাহ মিরান, মেজবাউল আলম সোহেল, আসিফ মাঈন উদ্দিন, আতিকুল করিম, ফরহাদ, একরামুল হক, নাজমুল হোসেন, মোঃ শাহদাত সহ অজ্ঞাত আরো ৪-৫জন।


কলেজ ছাত্র মেহেদুল আলম রাফির মা ও মামলার বাদি কোহিনুর বেগম অভিযোগ করেন, কোন কারণ ছাড়া সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ তার হায়াত রেখেছে বিধায় বেঁচে আছে। এখনো হাসপাতালের বেডে দিন কাটছে তার। এই ঘটনায় আমি মামলা দায়েরর করার প্রায় ২০দিন অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনক কারণে কোন আসামীকে গ্রেপ্তার করছেনা। অন্যথায় আসামীর পক্ষের লোকজন মামলা তুলে সমঝোতায় বসতে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলের উপর হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির বলেন, ওই মামলার একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজারে উল্লেখিত কত নম্বর আসামী সঠিক বলতে পারছিনা। অন্য আসামীদেও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো।

মিরসরাইয়ে রেলক্রসিংয়ের দেয়াল মৃত্যুর ফাঁদ নিহত ২, আহত ৪


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে মস্তাননগর রেল স্টেশনের ১শগজ উত্তর পাশে রেলক্রসিংয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে দুইজন নিহত ও ৪জন আহত হয়েছ । রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার মস্তাননগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা জেলার মানিক (৩৫) ও বরিশালের হাসান (২৫)। রাত ১০ টা নাগাদ নিহতদের লাশ উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। নিহতরা ৪নং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল।

আহতরা হলো ব্রাম্মণবাড়িয়া জেলার কসবার রানিয়ারা গ্রামের ইউনুছের পুত্র সুমন (১৮) ও ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া মোখলেছ মিয়ার পুত্র উজ্জ্বল (১৮)। গুরুতর আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মস্তানাগর হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কর্নফুলি এক্সপ্রেস ট্রেনে উঠলে, মস্তাননগর রেলক্রসিং এর দেয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এবং আহত দুইজন জানান তাদের সাথে দুইজন ঘটনা স্হলে মারা যায়।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬ টার সময় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মিরসরাইয়ের মস্তাননগর রেল স্টেশন এলাকায় ১ জন নিহত হয়েছে এবং ২জন আহত হয়েছে শুনেছি।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অনিক জানান, ট্রেন থেকে পড়ে আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সুমন নামের একজনের পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, অপরজন উজ্জ্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না

নিজস্ব প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। আর বিএনপি ও বেগম খালেদা জিয়া ছাড়া এদেশে গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে পেশাজীবি পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবীব।

প্রিন্স আরো বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আওয়ামীলীগ সরকার প্রতিহিংসা বশতঃ অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। তার জামিন লাভের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, আলমগীর আলম বিপ্লব, আবু আবদুল্লাহ হোসেন খান তারা মিয়াসহ হালুয়াঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বগুড়ায় মসজিদের জায়গা দখলে আ’লীগ নেতার চেষ্টা ব্যর্থ করলো প্রশাসন

বগুড়া অফিস
বগুড়া কেন্দ্রীয় (বড়) জামে মসজিদের দেয়াল ঘেঁষে আ’লীগ নেতার অবৈধভাবে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। মসজিদের মুসল্লিদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন দোকান ঘর ভেঙ্গে দেন। এরপর মুসল্লিরা স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, নির্মাণ কাজের অনুমতি ছিল না। তাই ভেঙ্গে দেয়া হয়েছে।


এর আগে শনিবার সকাল থেকে মসজিদ কমিটির সদস্য সচিব ও পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে শতবর্ষী এই মসজিদের মেহরাবের দুই পাশের দেয়াল ঘেঁষে অবৈধভাবে ৬টি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর মুসজিদের মুসল্লিরা ক্ষুদ্ধ হয়ে ডিসির হস্তক্ষেপ কামনা করেন।

সূত্র #নয়া দিগন্ত

নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সঙ্কটে পড়বে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বড় ধরনের অস্তিত্ব সঙ্কটে পড়বে।
তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মতোই বাংলাদেশেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ গ্রহণ না করলে অস্তিত্ব সঙ্কটে পড়বে।’
তোফায়েল আহমেদ আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ঈদ-পরবর্তি শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তবে আগামী সেপ্টেম্বর মাসে সংসদের যে অধিবেশন ডাকা হয়েছে, এটি সম্ভবত এই সংসদের শেষ অধিবেশন।
তিনি বলেন, নির্বাচনের বাকি আছে আর মাত্র চার মাস। যারা নির্বাচন করবে তারা তো মাঠে থাকবে। আমরা আওয়ামী লীগ মাঠে আছি। আর কেউ যদি মাঠে না থাকে তাহলে তো আর আমাদের কিছু করার নেই।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, দেশের উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্য ধরনের উচ্চতায় নিয়ে গেছেন।
কাঁচা চামড়া রফতানির কোনো পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই। কারণ, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার এ খাতের উন্নয়নে সবকিছু করবে।
তিনি বলেন, চামড়া নিয়ে যে সংকট হয়েছে তার মূল কারণ হচ্ছে সাভারে চামড়া কারখানাগুলো ঠিকভাবে চালু হয়নি। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও চালু হয়নি। প্লটের মালিকরা জমির মালিকানার দলিলও পায়নি। ব্যাংক থেকে ঋণ পায়নি। মূলত এসব কারণেই কিছু জটিলতা সৃষ্টি হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। এরকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সেজন্য সরকার সতর্ক আছে।

সূত্র #নয়া দিগন্ত

মিরসরাইয়ে ছাত্রদল নেতা রমজান আলী গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমজান আলী বাপ্পীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৫ আগষ্ট) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রয়েছে।

তাকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, রমজান আলী বাপ্পীর বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যুবলীগ নেতা মাঈন উদ্দিনের খুনি পপির বিচার দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন শুভর খুনি পপি সহ জড়িত সকলের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়ন আওমীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, তার আত্মীয়-স্বজন সহ সাধারণ মানুষ অংশ নেয়।

মানবন্ধনে শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবব্দুল্লাহ বলেন, আমরা ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস শেষ করতে না করতে আমাদের শুভপুর বাসীর জন্য নতুন আরেকটি শোক হয়ে আসে আমাদের ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধরণ সম্পাদক মাঈনউদ্দিনের হত্যা কান্ডে। মাঈন অত্র ইউনিয়নের একজন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগের যুগ্ম সাধরণ সম্পাদক। তাকে হারিয়ে আমরা একজন ত্যাগী নেতাকে হারিয়েছি। আমরা এর সুষ্ট বিচার চাই। চিহৃিত খুনি মাঈনউদ্দিনের সাবেক বউ রোকসানা আক্তারের ফাঁসি চাই।


উক্ত মানববন্ধনে মাঈনউদ্দিনের বড় ভাই জাফর উদ্দিন,ছোট ভাই সাইফউদ্দিন সহ তার ভগন্নিপতি ফরিদ উদ্দিনও উপস্থিত ছিল।

প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট চট্টগ্রাম শহরের ফয়েসলেক এলাকায় একটি আবাসিক হোটেলে মাঈন উদ্দিনকে জবাই করে হত্যা করে প্রেমিকা রোকসানা আক্তার পপি। শুভ ও পপির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ৩/৪ বছর আগে তারা গোপনে বিয়ে করে। কিন্তু পপির পরিবার এ বিয়ে মানতে রাজি হয়নি। তারা পপিকে জোরপূর্বক তালাক করিয়ে নেয়। পরে দেড় বছর আগে লেখাপড়ার জন্য পপিকে চীন পাঠিয়ে দেয়। পপি সেখানে ডাক্তারি পড়েন। সূত্র আরও জানায়, চীনে থাকাকালে পপি মিরসরাই এলাকায় অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এ খবর পেয়ে মাঈন উদ্দিন শুভ ২/৩ দিন আগে শুভ পপির ওই প্রেমিককে খুঁজতে যায় চট্টগ্রামের একটি কোচিং সেন্টারে। সেখানে পপির সেই প্রেমিককে হুমকি-ধমকি দিলে পপি দেশে আসে। ডা. রোকসানা আক্তার পপি মিরসরাই উপজেলার বারইয়ারহাট মেহেদী নগর গ্রামের আবু আহম্মদের মেয়ে।