রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 8

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার মিঠাছড়া বাজারের রয়েল কিচেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন নিশান, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, অর্থ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান ঈশান, সদস্য ফরিদ উদ্দিন খন্দকার, বারইয়ারহাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, ডা. ওসমান গনি ভূঁইয়া রাহাতসহ উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক, পরিচালক, কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছড়া মাদরাসা মসজিদের খতিব মাওলানা খুরশেদ আলম।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে সমন্বয়, নৈতিকতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তব্যে হাসপাতাল মালিকদের প্রতি দুস্থ অসহায় রোগীদের স্বল্পমূল্যে, ক্ষেত্রবিশেষ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের আহবানও জানান।

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
ওইদিন মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনের নর্বনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজ সরকারি দল, বিরোধীদল একসাথে ইফতার করছে, এমন একটি দিন দেখে খুব ভালো লাগছে। এতে সরকারি দল বিরোধী দল সবার মুখে হাসি ফুটেছে। এই হাসির মিরসরাই আমরা দেখতে চাই। বিগত ১৭ বছর একদল এসেছে আরেকদল আসার সুযোগ ছিল না। এক দলের মুখে হাসি ছিল, আরেক দলের মুখ মলিন ছিল। এই পরিস্থিতি থেকে আমরা উত্তোরণ হতে চাই।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারী আনোয়ার উল্লাহ আল মামুন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
ইফতার ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ নুরের নবী, মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জসীম উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রকৌশলী হামিদুল হক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজকর্মী শরফুদ্দীন, জোবাইদুল ইসলাম সবুজ, নাজিম উদ্দিন, আরাফাত হোসেন, গোলাম মর্তুজা, মাকসুদ আলম শাহীন, শহীদুল ইসলাম রয়েল, এনামুল হক সোহাগ, মঈনুল হোসেন টিপু, ওমর ফারুক, ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপু, রাশেদুল ইসলাম রাশেদ, তরিকুর রহমান বাবু, আবু বক্কর রিশাদ, আবু সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় বারইয়ারহাটে দোয়া মাহফিল

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় বারইয়ারহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা থেকে মিরসরাই যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরত্বর আহত হয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভুক্তভোগী শিশুর অভিভাবক গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের কাছে বিচার প্রার্থনা করতে যান। এসময় এমপি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর চার দিনের মাথায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, জোরারগঞ্জ থানাধীন রঘুনাথপুর এলাকায় ভাড়াবাসায় সপরিবারে বসবাস করেন মো. উজ্জ্বল হাওলাদার। তিনি পেশায় একটি হোটেলের মেসিয়ার। গত ১১ ফেব্রুয়ারি রাতে নাইট ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এসময় তার স্ত্রী জরিনা বেগম গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সকাল ১১টার দিকে তাদের ৬ বছর বয়সী কন্যা ফাতেমা আক্তার পাশের বাড়িতে মো. আনোয়ারের ছেলের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় শিশুকে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আনোয়ারের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে শিশুটি কান্নারত অবস্থায় বেরিয়ে আসে এবং জানায়, আনোয়ার তার সঙ্গে খারাপ কাজ করেছে।

ভিকটিমের পরনের পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার মা। অভিযোগ রয়েছে, এসময় আনোয়ার হাতে রামদা নিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুর পরিহিত কাপড় সংরক্ষণ করে থানায় মামলা দায়েরের পরামর্শ দেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় ১৩ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আনোয়ার জোরারগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে জোরারগঞ্জ থানার খান সিটি সেন্টার, বারইয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ারের পিতার নাম লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমান। তার বাড়ি পূর্ব দুর্গাপুর গ্রামে, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হাসান জানান, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে চালান দেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান ফুড প্যাক বিতরণ কর্মসূচির আওতায় মিরসরাইয়ের শতাধিক দরিদ্র নারী-পুরুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ২২ ফেব্রুয়ারি) মিরসরাইয়ের সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর প্রধান উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, মিরসরাইয়ের কৃতি সন্তান, তরুণ চিন্তক, শিক্ষক ও সংগঠক উস্তায মু. নূরুল্লাহ উপস্থিত থেকে এ রমজান খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন।

সমাজে অপেক্ষাকৃত দরিদ্র মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত রমজান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র শুভানুধ্যায়ী মুহাম্মদ ইসমাইল হোসেনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে তুরষ্কের লেট’স ড্রিম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর সার্বিক ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনাড়ম্বর এ ফুড প্যাক বিতরণ সম্পন্ন হয়। প্রায় শতাধিক দারিদ্র নারী-পুরুষ এসব খাদ্য সামগ্রী গ্রহণ আনন্দানুভূতি প্রকাশ করেন।

রমজান উপলক্ষে খাদ্য উপহার বিতরণকালে এ আয়োজনের উদ্যোক্তা জনাব মু. নূরুল্লাহ বলেন, “পবিত্র রমজান আমাদেরকে ধৈর্য, সংযম ও সৌহার্দ্য – সম্প্রীতির শিক্ষা দেয়। আমাদের সামর্থবানদের উচিত প্রতিবেশী অসহায়দের পাশে সামর্থানুযায়ী দাঁড়ানো। এটি মুসলমান হিসেবে আমাদের ঈমানের দাবী এবং মানব চরিত্রে অন্যতম ভাল বৈশিষ্ট্যও। প্রত্যেক মানবিক মানুষের কর্তব্য তার প্রতিবেশী ও দরিদ্র এলাকাবাসীর প্রতি সদয় হওয়া, অসহায় ও স্বল্প আয়ের মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।” এছাড়া তিনি আজকের এ আয়োজন সফল করার জন্য সম্মানীত উপস্থিতি ও সেচ্চাসেবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিক থেকে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) আনুষ্ঠানিকভাবে মিরসরাইয়ের মানুষের মাঝে তাদের কার্যক্রম শুরু করে এবং ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই (আইবিএম) তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে শুরু করে। তরুণ শিক্ষাবিদ ও সংগঠক অস্যংখ শিক্ষা ও সামাজিক সংস্থা-সগঠনের উদ্যোক্তা মু. নূরুল্লাহ’র নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের একঝাক তরুণ গ্রাজুয়েটদের সমন্বয়ে এ সংগঠন দু’টি মিরসরাইয়ের ছাত্র ও গণমানুষের জীবন মানের ক্রমউন্নতির লক্ষ্যে প্রতিবছর স্বল্প পরিসরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা বৃত্তি এবং অসহায় মানুষের মাঝে রমজানে খাদ্য সামগ্রী, ঈদ উপহার, কুরবানীর গোশত বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহযোগী, সমাজ উন্নয়ন ও সচেতনতামূলক বিভিন্ন মতবিনিময় সভাসহ সময়ের আলোকে নানা কর্মসূচি পালন করে থাকে। কিছুটা প্রচারবিমুখ হলেও আগামীদিনে আরো বড় পরিসরে এসব আয়োজন পরিচালনা করার আশা প্রকাশ করেন উদ্যোক্তরা।

এসব আয়োজনে পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ছিলেন মিরসরাইয়ের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা নুর মোশাররফ হোসাইন (চবি), মেজবা উল আলম(জবি) ডুয়েটের শিক্ষক মোহাম্মদ কাওসার আহমদ(ঢাবি), ডা: নুর তমিজ ভূইয়া(সিলেট মেডিকেল), ডা: ইমরান হোসাইন রিফাত (ঢাকা মেডিকেল), ছাত্রনেতা ইমরান হোসাইন আফনান (চবি) মুহাম্মদ মঈনুদ্দিন (জবি), ডা: বেলায়েত, সাফায়েত উল্লাহ (জাবি), ইমতিয়াজ উদ্দিন (ঢাবি) প্রমুখ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে স্কেভেটরের আঘাতে পাড় ভেঙ্গে ভেসে ও মরে গেছে প্রকল্পের ২০ লাখ টাকার মাছ

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিকল্পিত ভাবে প্রকল্পের পাড় ধসিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কুতুব উদ্দিনের পক্ষে তার শ্যালক রবি করিম। রবি করিম উপজেলার বারইয়ারহাটের একটি রেস্তোরায় প্রকল্প মালিক সংবাদ সম্মেলনে এফআইকে প্রপার্টিজের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রবি করিম জানান, সাত মাস আগে বারইয়ারহাট পৌরবাজার এলাকায় আমার ভগ্নিপতি কুতুব উদ্দিনের মালিকানাধীন দেড় একরের মৎস প্রকল্পে রেনু ও চারা পোনা মিলিয়ে ৫০ হাজার তেলাপিয়া মাছের চাষ শুরু করি। তখন প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য আমাদের জায়গায় একটি অস্থায়ী ঘর নির্মাণ করতে গেলে প্রকল্পের পার্শ্ববর্তী জমির মালিক ফখরুল ইসলাম খানের লোকজন নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করে। পরবর্তীতে শুক্রবার রাতে আমাদের মৎস্য প্রকল্পের পাড় কেটে ও স্থায়ী দেয়াল ভেঙে রাতের আধারে পাশের একটি গভীর ভাবে খনন করা পুকুরে পানি ফেলে বিক্রি উপযোগী মাছ লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে প্রকল্প এলাকায় গেলে ফখরুল ইসলাম খানের পক্ষে মুজিব ও দীন মোহাম্মদ নামে এফআইকে প্রোপার্টিদের কর্মকর্তারা সমঝোতার কথা বলেন। তখন আমরা আমাদের চাষকৃত মাছের বাজার ম‚ল্য দাবি করলে ফখরুল ইসলাম খানের প্রতিনিধি পরিচয় দেয়া মুজিব ও দীন মোহাম্মদ কয়েক দফা ফোনে মালিকের সাথে কথা বলেও কোন সমাধান দেয় নি। এই ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মূলত মৎস্য প্রকল্প এলাকার জায়গাটি ফখরুল ইসলাম খান আমাদের কাছ থেকে কিনতে চেয়েছিল। দামে বনিবনা হওয়ায় জায়গা কিনতে না পেরে তারা এখন মৎস্য প্রকল্পের লুটপাট করছে।

সরেজমিনে ওই মৎস্য খামারে গিয়ে দেখা যায়, প্রকল্পের পানি চলে যাওয়ায় অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। কিছু মাছ প্রকল্পের প‚র্ব পাশে গর্ত দিয়ে পাশের গর্তে চলে গেছে। স্থানীয়রা মাছ ধরতে পাড়ে পাশে অবস্থান করছে।

এবিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম খানের পক্ষে এফআইকে প্রপার্টিজের তত্ত¡াবাবধায়ক দীন মোহাম্মদ বলেন, আমাদের কোম্পানির মালিকানাধীন একটি পুকুর খনন করতে গিয়ে পার্শ্ববর্তী একটি মাছের খামারের পাদদেশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ডেকে ন্যায্য ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব করেছি। কিন্তু তারা ক্ষতিপূরণের অন্যায্য দাবী করায় বিষয়টি এখনও সুরাহা হয়নি।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক – নুর মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, আমি সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর মিরসরাই গড়তে চাই। যতক্ষন পর্যন্ত এসব নির্মূল করতে আপনারা আমার পাশে থেকে, জাতীয়তাবাদী দলের পাশে থেকে সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহপাক আমাদের পাশে থাকবে। আল্লাহ যদি পাশে থাকে তাহলে সকল প্রকাশ অন্যায়, অনাচার আমরা বন্ধ করতে পারবো। আমরা নির্বাচনে জনগনকে যে কথা দিয়েছি, সে কথা অনুযায়ী যেন কাজ করতে পারি। আল্লাহর দরবারে দোয়া চাই, জনগনকে দেওয়া কথা যেন পূরণ করতে পারি।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারকে পুরো রমজানের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ী

 

মিরসরাই প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকায় ট্রান্সপোর্ট নেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার ব্যবসায়ী জামশেদ আলমের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জামশেদ আলম জানান, ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে নিজ এলাকায় রমজানের আগের দিন পুরো মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে চাল, আলু, আটা, তেল, ছোলা, পেয়াজ, চিড়া, মুড়িসহ নানা খাদ্যসামগ্রী। এটি সম্প‚র্ণ ব্যক্তি উদ্যোগে এলাকার সন্তান হিসেবে দায়িত্ব বোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন মাসুদ।

 

মিরসরাইয়ে গৃহহীন সিএনজি চালকের পাশে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গৃহহীন সিএনজি চালিত অটোরিকসা চালকের পাশে দাঁড়ালেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ। উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অসহায় সিএনজি অটোরিকশা চালক শেখ ফরিদ খয়রাতি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মাথা গোঁজার মতো একটি বসতঘর না থাকায় চরম কষ্টে দিন কাটছিল তার পরিবারের। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সমাজসেবক ওমর শরীফ।

খয়রাতি কোনরকমে সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালালেও নিজের একটি ঘর নির্মাণের সামর্থ্য ছিল না। তার দুরবস্থার কথা শুনে ওমর শরীফ ঘর তৈরির উদ্যোগ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। ইতোমধ্যে ঘরের ব্যবস্থা সম্পন্ন হওয়ায় খয়রাতি ও তার পরিবার আনন্দ প্রকাশ করেন।

ঘরের নিশ্চয়তা হওয়ায় খয়রাতি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার পরিবার নিয়ে থাকার মতো একটি ঘর ছিল না। আজ আমি অনেক খুশী। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রফিকুল কাদের নাছির, ওয়ার্ড সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন, শাহ আলম, মো. সোহরাব উদ্দিন, মো. ইসমাইল হোসেন, আইনুল কবির সুজন, মো. ওহিদুল ইসলাম, মো. আলী হয়দার ও মো. সাগর।

 

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

 

মিরসরাই প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানকে (দাঁড়িপাল্লা) পরাজিত করেছেন। ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। ধানের শীষের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী পেয়েছেন ২০৬৪ ভোট।

জানা গেছে, এ আসনে প্রার্থী করেছেন ৭জন। প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।

বিএনপির প্রার্থী নুরুল আমিন বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দলের নেতা-কর্মী ও মিরসরাই সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কোন বিজয় মিছিল করবো না। দল, মত সবাই একসাথে মিলে কাজ করব।