শনিবার, ২৫ জুলাই ২০২৬

অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশ- ‘মিরসরাইয়ে ক্যাফে’কে ৫০ হাজার টাকা জরিমান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরসরাই পৌর সদরের ৩ নং ওয়ার্ডে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’কে লাইসেন্স এবং অনুমোদনহীন অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রি দায়ে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টকে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে মিরসরাই ক্যাফেতে বসে আড্ডা দেয়ার শিক্ষার্থীদের সর্তক এবং তাদের অভিভাকদের এই ব্যাপারে খেয়াল রাখার জন্য বলা হয়েছে।
এছাড়াও মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, সোমবার দুপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ‘মিরসরাই ক্যাফে’কে ৫০ হাজার টাকা জরিমানা এবং কৃষি জমির মাটি কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...