শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কেভেটর জব্দ, গ্রেফতার ২

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করেছে। এছাড়া মধ্যপানরত দুইজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের পাশে^ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
মদ্যপানরত অবস্থায় আটক দুইজন হলেন, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের পুত্র মো. মোস্তফা ও মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার মনসুর আহাম্মদের পুত্র আবুল কাশেম (৫৫)।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মিরসরাই সদর ইউনিয়নের তালাবাড়িয়া এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে শনিবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া গেলেও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপর একটি মামলায় মো. মোস্তফা ও আবুল কাশেমকে মদ্যপান করায় তাদের আটক করা হয়। মোস্তফাকে একবছরের বিনাশ্রম কারাদ- ও একহাজার টাকা জরিমানা এবং আবুল কাশেমকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদ- ও ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রবিবার গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে আদালাতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...