রবিবার, ২৬ জুলাই ২০২৬

আইটি বিশেষজ্ঞ রুহেলের জন্মদিনে জাহাঙ্গীর মাষ্টারের উদ্যোগে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও চলচিত্র পুরস্কার প্রাপ্ত মাহবুব রহমান রুহেলের জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের উদ্যোগে জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপন, ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও পরে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুহেলই মিরসরাই এর আগামীর কান্ডারী। রুহেল ভাই নিভৃতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের নেপথ্য থেকে কাজ করেছেন তিনি। উনার হাত ধরে এগিয়ে যাবে আগামীর মিরসরাই, আগামীর বাংলাদেশ। তিনি আরো বলেন, বড় করে প্রিয় নেতার জন্মদিন পালনের চিন্তা ভাবনা থাকলেও বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে সীমিত আকারে উদযাপন করেছি। বৃক্ষরোপন, প্রিয় নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ জুলাই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আয়েশা সুলতানা দম্পতির ভুবন আলো করে জন্মগ্রহণ করেন মাহবুব রহমান রুহেল ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...