রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে হাসপাতাল মালিকদের সাথে পৌর মেয়র খোকনের মতবিনিময়

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত হাসপাতাল মালিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। বুধবার (৭ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেফা ইনসান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ এস এ ফারুক, সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য ফরিদ উদ্দিন খন্দকার।

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলায় একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও তাদের বিরুদ্ধে করোনা রোগীদের চিকিৎসা না দেয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল মালিক ও এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মেয়র খোকন।

বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন বলেন, ‘উপজেলার বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে চিকিৎসা দিতে আগ্রহী না। করোনা উপসর্গ নিয়ে কোন রোগী গেলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা শহরে নিয়ে যেতে বলে। রোগীকে প্রাথমিক ভাবে ওষুধ দেওয়ার পাশাপাশি অক্সিজেন সেবা ও এ্যাম্বলেন্স সুবিধা দিলে অনেক রোগী ভালো হয়ে যায়। আমি উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের মালিকদেরকে বলে দিয়েছে করোনা আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে যদি তারা প্রাথমিক সেবা না দেন তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

এদিকে পৌরবাসীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য গত সোমবার ৩টি অক্সিজেন নিয়ে প্রাথমিকভাবে পৌরসভার অক্সিজেন চালু করেছেন পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...