মিরসরাই প্রতিনিধি
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলা বিএনপি। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৭ টায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক এফ কবির, সদস্য দিদারুল আলম মেম্বার, বিএনপি নেতা নাজিম উদ্দিন, মোশারফ মেম্বার, হারুন অর রশীদ, আজম খান, উপজেলা যুবদল আহবায়ক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চৌধূরী লিটন, যুবদল নেতা শিবলু, মেজবাউল আলম পারভেজ, শাহদাৎ খান, শাহজাহান খোকন, মুন্না, নিশান, উপজেলা জাসাসের আহবায়ক প্রফেসর সেলিম নিজামী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুম বিল্লাহ, মিরসরাই পৌর বিএনপির সদস্য শাহরিয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন টিপু প্রমুখ



