শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আলোকিত ব্যক্তিত্ব সমাজসেবক নওশা মিয়া আর নেই

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের ৪বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ বর্নাঢ্য জীবনে মিরসরাই নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, মিঠানালা শাহ্ সূফি নুর মোহাম্মদ নিজামপুরি (রহঃ) মাজার ও মসজিদ কমপ্লেক্স উন্নয়ন কমিটির সভাপতি, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি সহ মিরসরাইয়ের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠিত শিল্পপতি ছিলেন। সমাজসেবক এই আলোকিত মানুষের মৃত্যুতে তাঁর নিজ এলাকা সহ মিরসরাই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মরহুমের প্রতিষ্ঠিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মুহাম্মাদ সেলিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু সহ বিভিন্ন রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...