শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আবারও চালু হচ্ছে ‘সি’ ক্যাটাগরির ফার্মাসিস্ট সার্টিফিকেট কোর্স

প্রকাশিত :

spot_img

ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ (পিসিবি) পরিচালিত তিন মাস মেয়াদি ‘সি’ ক্যাটাগরির ফার্মাসিস্ট সার্টিফিকেট কোর্স ফের চালু হচ্ছে।

প্রায় বছর দুয়েক বন্ধ থাকার পর এ কোর্সটি পুনরায় চালু হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। দেশের প্রতিটি ফার্মেসি প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালনা নিশ্চিতের লক্ষ্যে বন্ধ থাকা এ কোর্সটি পুনরায় চালু হবে বলে জানান তিনি।

প্রচলিত নিয়ম অনুসারে দেশের যে কোনো প্রান্তে ছোট বড় ওষুধের দোকান পরিচালনার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর থেকে ড্রাগ লাইসেন্স এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ থেকে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যক। ফার্মেসি কাউন্সিল থেকে মোট তিন ধরনের কোর্স পরিচালিত হয়। স্নাতক পর্যায়ে ক্যাটাগরি এ, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স বি ও তিন মাস মেয়াদি ক্যাটাগরি সি সার্টিফিকেট কোর্স পরিচালিত হয়। সি ক্যাটাগরি কোর্সে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস।

সম্প্রতি রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি হচ্ছে বলে জানানো হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

অভিযোগ রয়েছে রাজধানীসহ সারাদেশে ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ লাইসেন্স ও ফার্মেসি কাউন্সিলের ফার্মাসিস্ট সার্টিফিকেট ছাড়াই অসংখ্য ফার্মেসি পরিচালিত হচ্ছে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে রাজধানীসহ সারাদেশে অধিদফতরের বৈধ লাইসেন্স প্রাপ্ত ফার্মেসি সংখ্যা এক লাখ ৩০ হাজার। ফার্মেসি কাউন্সিল থেকে সি ক্যাটাগরির সার্টিফিকেটপ্রাপ্ত ফার্মাসিস্টের সংখ্যা লাইসেন্সপ্রাপ্ত সর্বশেষ সংখ্যার চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, অবৈধভাবে যেন কোনো ওষুধের দোকান পরিচালিত না হয় সেজন্য অন্ততপক্ষে প্রতিটি দোকানের সি ক্যাটাগরি ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে খুব শিগগিরই বন্ধ থাকা সেই কোর্স চালু হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...