রবিবার, ২৬ জুলাই ২০২৬

আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গিকার নিয়ে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ‘আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে বাজারের প্রাণকেন্দ্র ভূঁইয়া মার্কেটের ২য় তলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর বেলা ১১টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এসময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, চিকিৎসক, ডায়াগনস্টিক স্টোরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ জানান, এতদ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে এই ডায়াগস্টিক সেন্টার যাত্রা করেছে। ব্যবসায়িক উদ্যেশ্যেকে প্রাধান্য না দিয়ে মানুষের সেবার মানুষিকতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। এখানে প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বার করবেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি গরিব, অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।


মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, মঘাদিয়া, মায়ানী, সাহেরখালী ও ইছাখালী ইউনিয়নের (আংশিক) মানুষ দীর্ঘ সময় ধরে উন্নত স্বাস্থ্য নিরূপনী থেকে বঞ্চিত ছিলেন। অত্যাধুনিক মানের সরঞ্জাম নিয়ে শুরু হওয়া এই ডায়াগনস্টিক এখানকার মানুষকে সেবা দিবে এটাই প্রত্যাশা করি। তিনি আরো বলেন, আমাদের প্রিয় অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রচেষ্টায় এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে এখানে । এখানকার এলাকা, মানুষের জীবন যাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ডায়াগনস্টিক যাত্রা শুরু করেছে। আশা করছি আর্থিক দিক বিবেচনা না করে মানুষের সেবা দিবে এই প্রতিষ্ঠান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...