রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ছিনতাই , হামলায় চালক, হেলপার আহত

প্রকাশিত :

spot_img

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে পণ্যবাহি দুটি গাড়িতে মাত্র দুই ঘন্টার ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারিরা ধারালো অস্ত্রের মুখে জিম্ম করে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে।

লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে অস্ত্রের আঘাতে গাড়ির হেলপার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোর পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকার খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথা ও তার কয়েশ মিটার দূরত্বে ব্র্যাক অফিসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাড়ির চালক ইমাম হোসেন বলেন, নোয়াখালী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরণা রাস্তার মুখে চাকা বিকল হয়ে যায়। তখন গাড়ির চাকা ঠিক করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় মোটরসাইকেল করে এসে তিন যুবক ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে নগদ ৩৬ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, গাড়ির কিছু যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। প্রথমে টাকা না দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমার ডান হাতে মারাত্মক জখম করে।

এদিকে, রাত সাড়ে ৩টায় খৈয়াছড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে একটি ট্রাকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়ির ড্রাইভার মো. মুজাফ্ফর বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে খৈয়াছড়া ব্র্যাক অফিসের সামনে গাড়িটি থামাই। এ সময় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারিরা অস্ত্রের মুখে জিম্মি করে আমার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়। টাকা কম থাকায় আরো টাকার জন্য গাড়ির সহকারী আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পিঠে আঘাত করে। এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ঘটনারস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে মিরসরাই থানা পুলিশ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...