রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফের জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জোরারগঞ্জে দোয়া মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির জন্মদিন পালন করেছেন মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে ইঞ্জিনিয়ার মোশাররফের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া সম্পাদক ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা মোশাররফ এইচ সাগর , মেহেদী হাসান জামাল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদ বিন কামাল অনিক, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকবৃন্দ।
রেজাউল করিম মাষ্টার বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সারা জীবন মিরসরাইবাসীর জন্য কাজ করে গেছেন। তিনি এই বয়সেও মিরসরাইয়ের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রিয় নেতার ঐকান্তিক চেষ্টায় মিরসরাইয়ে গড়ে উঠছে এশিয়ার বড় অর্থনৈতিক অঞ্চল। মিরসরাই এর আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি আমাদের মাঝে শত বছর বেঁেচ থাকুক মহান আল্লাহর দরবারে এই দোয়া করছি। আমাদের প্রিয় অভিবাবক এর ৭৮তম জন্মদিনে উনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...