মিরসরাই প্রতিনিধি
সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিড়িয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির মা-বাবার কবর জেয়ারত করেছেন মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি আবু নছর রিপন, সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পির নেতৃত্বে কবর জেয়ারত ও দোয়া করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখায়াত রনি ,ফিরোজ খান আমিনুল ইসলাম, শেখ সফর আলী, ওয়াসিম আকরাম, রোমান সিকদার, শাহাদত হোসেন রেহান, অপু মোহাম্মদ মেহেদী।



