শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলার সেরা উদ্যোক্তা নির্বাচিত মিরসরাইয়ের জাহেদ হোসেন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন মিরসরাইয়ের জাহেদ হোসেন। রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস ও ডিজিটাল সেন্টারের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেরা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার দেওয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সোমা রানী দত্তকে। জাহেদ হোসেন মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। তিনি ২০১০ সাল থেকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
মাসব্যাপী ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন, ডিজিটাল সেন্টার হতে সেবা প্রদান, উদ্যোক্তার সার্বিক ফারফমেন্স ও উপজেলা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে সেরা উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. মাহমুদ উল্লাহ মারুফ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে উদ্যোক্তাদের অবদান ব্যাপক। উদ্যোক্তারা জাতীয় তথ্য বাতায়ন তৈরি থেকে শুরু করে সরকারি সকল সেবা ডিজিটালাইজেশনে ভুমিকা রাখছে। সরকারি সেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়ায় তিনি উদ্যোক্তাদের প্রশংসা করেন। এসময় তিনি সকল নীতি নৈতিকতা ঠিক রেখে কাজ করার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...