বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে “পেন্সিলে আঁকা” খালেদার জেল জীবন

প্রকাশিত :

spot_img


অনলাইন ডেস্ক

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবন নিয়ে পেন্সিলে আঁকা বেশ কিছু ছবি (স্কেচ) প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম বেনার নিউজ। রিবেল পিপার নামের ছদ্মনামী কার্টুনিস্টের আঁকা ছবিগুলি গতকাল বুধবার প্রকাশ করা হয়।

রেডিও ফ্রি এশিয়ার রাজনৈতিক কার্টুনিস্ট ওয়াং লিমিং ‘রিবেল পিপার’ ছদ্মনামে কার্টুন আঁকেন। তিনি এশিয়ার রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন বিষয়ে কার্টুন এঁকে থাকেন।

ওয়াং লিমিংকে ঢাকা থেকে তথ্য দিয়ে সহায়তা করেছেন কামরান রেজা চৌধুরী।

বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিরোধী দলের নেতা খালেদা জিয়া এক বছরের বেশি সময় ধরে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। খালেদা জিয়ার দাবি, তার বিরুদ্ধে আনা দুর্নীতির এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

খারাপ স্বাস্থ্যের কারণে তাকে প্রায় হাসপাতালে আনা হয়।

বিশেষজ্ঞ, খালেদা জিয়ার দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এ স্কেচগুলো করা হয়েছে।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দী যেখানে আগে হাজার হাজার লোক বন্দী ছিল। তার কক্ষের সঙ্গে যুক্ত অপর একটি কক্ষে থাকেন তার সহকারী ফাতিমা। তাদের দু’জনকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এ কারাগারে আনা হয়।

২০১৮ সালের জুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অবস্থা খুবই জঘন্য। এখানে বড় বড় আকারের ইঁদুর থাকে। আপনারা জেনে অবাক হবেন যে কক্ষে ম্যাডাম (খালেদা জিয়া) থাকেন সেখান থেকে একটি বিড়াল ইঁদুর ধরেছে।

অন্যান্য বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেছেন, খালেদার কক্ষ ছারপোকায় পরিপূর্ণ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...