সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফণীর আঘাতে লণ্ডভণ্ড উড়িষ্যা

প্রকাশিত :

spot_img

ডেস্ক নিউজ

ফণীর আঘাতে লণ্ডভণ্ড উড়িষ্যা

ঘূর্ণিঝড় ফণী ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ভারতের উড়িষ্যায়। সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিবেগের এই ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে রাজ্যটির পূরী, গোপালপুর ও পারাদ্বীপ অঞ্চলের গাছপালা এবং বাড়িঘর। একইসঙ্গে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজ্যটির উপকূলের অনেক নিচু অঞ্চল।

সকাল ৮টার দিকে শুরু হওয়া ঘূর্ণিঝড়টি দুপুর পর্যন্ত উড়িষ্যায় তাণ্ডব চালাবে বলে বলছেন আবহাওয়াবিদরা। এরপর বিকেলে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের দিকে। তাণ্ডব চালাবে সেখানেও।

ভারতীয় সংবাদমধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, উড়িষ্যায় ব্যাপক ধ্বংসত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে ফণী। প্রবল বেগে বইছে হাওয়া। দমকা হাওয়ায় হেলে পড়ছে নারকেল গাছগুলো। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আসবাবপত্র। সঙ্গে ভারী বৃষ্টিও রয়েছে। তা দেখলে যে কেউই ভয়ে কেঁপে উঠবে।ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব, ছবি: সংগৃহীতগত কয়েকদিন ধরে পূর্বাভাস ছিল ফণী ভয়াবহ আঘাত হানবে। অবশেষে সে অশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে উড়িষ্যায়। সেখানকার ধ্বংসত্মক পরিস্থিতি বলে দিচ্ছে, আবহাওয়ার যে আভাস ছিল, তা একেবারে সত্যি। ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ফণী।

সংবাদমধ্যম বলছে, শুক্রবার সকাল ৮টার কিছু পরে উড়িষ্যার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। উড়িষ্যার পূরী জেলার চিলিকা হ্রদের পশ্চিমপাড় দিয়ে ভূ-ভাগে প্রবেশ করে ঝড়টি। ভূ-ভাগে আঘাত হানার সময় ঝড়টির বেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। পরে বেড়ে সর্বোচ্চ ২০০ তে যায়। এর জেরে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব,
এদিকে, শুক্রবার বিকেল পর্যন্ত উড়িষ্যা উপকূল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে মধ্যরাতে বাংলাদেশের খুলনা অঞ্চলে আঘাত হানবে ফণী। যদিও ইতোমধ্যেই ফণীর প্রভাব পড়ছে বাংলাদেশে। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

তবে খুলনার দিকে আসতে আসতে প্রলয়ঙ্কারী ফণীর তেজ অনেকটাই কমে যাবে বলে মনে করছে ভারতের আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...