ইয়াবার পাইকারি ক্রেতা ল্যাডাইয়া ধরা খেল যাত্রীবাহী বাসে

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২৩ মে, ২০২২

মিরসরাই প্রতিনিধি

রোববার (২২ মে) বিকেলে পৌরবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী রনি রানা নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম মো. সাদেক প্রকাশ ল্যাডাইয়া (২২)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার ৩ নম্বর টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর নাজিরপাড়া এলাকার মৃত মোজাহার মিয়া প্রকাশ মোজাহার হাজীর ছেলে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রনি রানা নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানে হয়। এ সময় ১ হাজর ২১০ পিস ইয়াবাসহ সাদেক প্রকাশ ল্যাডাইয়াকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক সাদেক দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে শহরের বিভিন্ন মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আজ (সোমবার) তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।