মিরসরাইয়ে এক ব্যাক্তি কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ২৬ মে, ২০২২

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মো. হারুন (৩৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম জামালপুর এলাকার নুর আহাম্মদ ভূইয়া বাড়ির দক্ষিণ পাশ্বে সকাল সাড়ে ১০ টায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২ টা মারা যান।

নিহত হারুন খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাষ্টারপাড়া এলাকার মৃত জসিমের পুত্র। হারুন দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে আমি ঘুম থেকে উঠে দেখি হারুন গাড়ি নিয়ে আসলে তার
দুই ড্রাইভার সোহেল ও শরিফ গাড়ি পরিষ্কার করছিল। এইসময় আমি এবং হারুন পাশে বসে কথা বলছিলাম। তখন হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধ্যম জামালপুরের অলি আহম্মদের পুত্র সালাউদ্দিন (৩৮) হারুনের পিছন দিক থেকে এসে মাথার বাম পাশে দা দিয়ে কুপিয়ে আহত করে। সেখান থেকে উদ্ধার করে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায় আমরা।

জোরাগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শেখ আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুনেছি হাসপাতালের নেওয়ার পথে হারুনের মারা গেছে। এখনো পযন্ত কাউকে আটক করা হয়নি।