রবিবার, ২৬ জুলাই ২০২৬

উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের সাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও করেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক আমিন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ২.৫০ মিনিটে ঢাকা জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। একইদিন রাত সাড়ে ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়। সকলের সর্বজন পরিচিত এই মানুষটিকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, উদয়ন ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, মোঃ দাউদ, মাসুদ চৌধুরী, আমিনুল হকের ছেলে লিংকন। জানাযায় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...