মিরসরাই প্রতিনিধি
সমাজসেবায় অবদান ও করোনাকালে জনসচেতনতায় সৃষ্টির জন্য বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন মিরসরাই উপজেলার করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর মোঃ আবদুর রহিম। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোটার্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তাকে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারে শ্রম ও আপিলেট ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি এম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্জ প্রফেসর ডঃ কামাল উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিম রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে জড়িত রয়েছেন। এ্যাওয়ার্ড অর্জন করায় আবদুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।



