বুধবার, ২২ জুলাই ২০২৬

এনএস কম্পিউটারের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

প্রেস বিজ্ঞপ্তি>>

মিরসরাইয়ের হযরত শাহ সূফী মাও: নুর আহমদ (রহ:) দাখিল মাদ্রাসায় এনএস কম্পিউটারের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ অক্টোবর) বিকেলে মাদরাসা হল রুমে সহকারি মৌলভী মাও: জিয়াউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে নূরানী ১ম শ্রেণী থেকে দাখিল ১০ম শ্রেণী পর্যন্ত অসহায়,গরিব ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সুপার মাও: মীর কাশেম,সহকারী শিক্ষক মো: রশেদুল আলম,এনএস কম্পিউটারের পরিচালক এম.এ হাসনাত,আদর্শ ছাত্র যুব সমাজের সহকারী পরিচালক রিফাতুল ইসলাম ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজে অবহেলিত ও গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসার জন্য এনএস কম্পিউটারকে ধন্যবাদ জানাই যাতে তাদের এই কার্যক্রম অব্যহত থাকে এবং তার সাফল্য কামনা করছি।

মো: রিফাতুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনএস কম্পিউটার গরিব,অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে আসছে। আমাদের এই কার্যক্রম বহাল থাকবে এবং সমাজের অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীরা যারা পড়ালেখা খরচ বহন করতে পারছেনা তাদের সহযোগিতা করা জন্য এনএস কম্পিউটার ও আদর্শ ছাত্র ও যুব সমাজ সর্বদা কাজ করে যাবে।

এনএস কম্পিউটারের পরিচালক এম.এ হাসনাত বলেন, বর্তমান হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যুগ,বর্তমানে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। তাই এনএস কম্পিউটার কম্পিউটার শিখার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ দাখিল ও এসএসসি পরীক্ষার্থী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। সমাজের গরিব,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সবসময় এই কার্যক্রম আমাদের অব্যহত থাকবে। তাদের পাশে থাকবে এনএস কম্পিউটার ।

উল্লেখ্য যে, ২০২১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটি মানুষের দূর গৌড়ায় সেবা পৌছেঁ দেওয়ার লক্ষ্যে সুনামের সহিত কাজ করে আসছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...